HSC ২০২৫ · সিলেট বোর্ড · পদার্থবিজ্ঞান
সিলেট বোর্ড ২০২৫ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান
পদার্থবিজ্ঞান ১ম পত্র
১. ভেক্টর
তিনটি ভেক্টর যথাক্রমে A
- ক.ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে১
- খ.অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর — ব্যাখ্যা করো২
- গ.(1, −1, 1) বিন্দুতে ভেক্টর ক্ষেত্র V এর ডাইভারজেন্স নির্ণয় করো৩
- ঘ.A কোনো বৃত্তের ব্যাস নির্দেশ করলে B ঐ বৃত্তের পরিধির উপর অঙ্কিত স্পর্শক নির্দেশ করবে কিনা — গাণিতিকভাবে ব্যাখ্যাসহ মতামত দাও৪
৩. নিউটনীয় বলবিদ্যা
60 kmh−1 গতিবেগ সম্পন্ন একটি ট্রেন 656 m ব্যাসের রেললাইনে বাঁক নেয়ার সময় বগিসহ উল্টে যায়। ঐ স্থানে রেললাইনের দুটি পাতের মধ্যে দূরত্ব 1 m এবং ভেতরের পাত অপেক্ষা বাইরের পাত 7 cm উঁচু ছিল।
- ক.ঘাত বল কাকে বলে?১
- খ.ক্রিকেট খেলোয়াড় বল ধরার সময় হাত পেছনে নেয় কেন ব্যাখ্যা করো।২
- গ.ঐ স্থানের ব্যাংকিং কোণ নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকে উল্লিখিত ট্রেনটি দুর্ঘটনায় পড়ার কারণ বিশ্লেষণ করো।৪
৪. কাজ, শক্তি ও ক্ষমতা

চিত্রে 30 gm ভরের একটি বব সুতার সাহায্যে ঝুলানো আছে। যেখানে OC
- ক.স্প্রিং ধ্রুবক কাকে বলে?১
- খ.ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল কেন ব্যাখ্যা করো।২
- গ.A বিন্দুতে ববের বিভবশক্তি নির্ণয় করো।৩
- ঘ.B বিন্দুতে ববের গতিশক্তি C বিন্দুর গতিশক্তির অর্ধেক হবে কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো।৪
৫. মহাকর্ষ ও অভিকর্ষ
3500 kg ভরের কৃত্রিম উপগ্রহ পৃথিবীপৃষ্ঠ হতে 1800 km উচ্চতায় 7.1 kms−1 বেগে ঘুরছে। পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 106 m, পৃথিবীর ভর 6 × 1024 kg এবং G
- ক.পার্কিং কক্ষপথ কাকে বলে?১
- খ.পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর কেন্দ্র হতে দূরত্বের সমানুপাতিক —ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকে প্রদত্ত উচ্চতায় মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করো।৩
- ঘ.কৃত্রিম উপগ্রহটি ভূ-পৃষ্ঠে ফিরে আসবে কি-না —গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
৬. পদার্থের গাঠনিক ধর্ম
2 m দৈর্ঘ্য ও 1 mm ব্যাসার্ধের ইস্পাতের খণ্ডে 15 N বল প্রয়োগ করায় স্বাভাবিক অবস্থায় 2 mm দৈর্ঘ্য বৃদ্ধি হয় এবং এটি স্প্রিং এ রূপান্তর করলে 3 mm প্রসারণ হয়। অপর একটি ধাতব স্প্রিং-এ 4 cm প্রসারণে 6 Joule শক্তি সঞ্চিত হয়। (ব্যাসার্ধের পরিবর্তন উপেক্ষা করা হয়েছে।)
- ক.অসহ পীড়ন কাকে বলে১
- খ.একটি ইস্পাতের তারকে বার বার বাঁকালে উত্তপ্ত হয় কেন? ব্যাখ্যা করো২
- গ.১ম তারের ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করো৩
- ঘ.স্প্রিং দুটির মধ্যে কোনটির অনমনীয়তা (Stiffness) বেশি? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও৪
৭. পর্যাবৃত্ত গতি
একটি সেকেন্ড দোলক ভূ-পৃষ্ঠে সঠিক সময় দেয়। দোলকটিকে এমন একটি উপগ্রহে নিয়ে যাওয়া হয় যার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 14 গুণ এবং ভর পৃথিবীর ভরের 150 গুণ। পৃথিবীর ভর 6×1024 kg, ব্যাসার্ধ 6.4×106 m এবং অভিকর্ষজ ত্বরণ 9.81 ms−2।
- ক.কৌণিক কম্পাঙ্ক কাকে বলে?১
- খ.পৃথিবীর গতি সরল ছন্দিত গতি নয় কেন ব্যাখ্যা করো।২
- গ.উপগ্রহটির পৃষ্ঠে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ নির্ণয় করো।৩
- ঘ.দোলকটি পৃথিবীর পৃষ্ঠের চেয়ে উপগ্রহের পৃষ্ঠে ধীরে চলবে— গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে বিবৃতিটি যাচাই করো।৪
৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
দুই বন্ধু মিলে সমুদ্রের 200 m গভীরে যেতে চায়। ১ম বন্ধু বলল, 144 gm অক্সিজেন গ্যাস ভর্তি একটি বেলুনকে সমুদ্রের তলদেশে নিয়ে গেলে যদি আয়তন এক-তৃতীয়াংশ হয় তবে কাঙ্ক্ষিত গভীরতায় পৌঁছা যাবে। সমুদ্র পৃষ্ঠে চাপ বায়ুর চাপের সমান এবং তাপমাত্রা 27∘C। সমুদ্র তলদেশের তাপমাত্রা 15∘C। (পানির ঘনত্ব 1025 kgm−3, g
- ক.পরম আর্দ্রতা কাকে বলে১
- খ.কোনো গ্যাসের গড় মুক্ত পথ 9×10−12 m—ব্যাখ্যা করো২
- গ.সমুদ্রপৃষ্ঠে অক্সিজেন গ্যাসের গতিশক্তি নির্ণয় করো৩
- ঘ.তাপমাত্রার পরিবর্তন বিবেচনায় ১ম বন্ধুর হিসেব অনুযায়ী প্রত্যাশিত সমুদ্র গভীরতায় যেতে পারবে কিনা—গাণিতিক ব্যাখ্যাসহ মতামত দাও৪
একজন গবেষক ঢাকা ও গাইবান্ধায় স্থাপিত দুটি শুষ্ক ও আর্দ্র বাল্ব আর্দ্রতামাপক যন্ত্রে নিচের উপাত্ত সংগ্রহ করলেন:
| স্থান | শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ | আর্দ্র বাল্ব থার্মোমিটারের পাঠ | বায়ুর তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদক |
|---|---|---|---|
| ঢাকা | 30.4∘C | 22.4∘C | 1.65 |
| গাইবান্ধা | 33.6∘C | 26.6∘C | 1.62 |
17∘C, 18∘C, 22∘C, 23∘C, 30∘C, 31∘C, 33∘C এবং 34∘C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে 14.56 mm, 15.48 mm, 19.83 mm, 21.11 mm, 31.85 mm, 33.75 mm, 37.78 mm এবং 39.90 mm পারদ চাপ।
- ক.সম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে১
- খ.কোনো স্থানের শিশিরাঙ্ক 12∘C বলতে কী বোঝায়২
- গ.উদ্দীপক অনুসারে ঢাকার শিশিরাঙ্ক নির্ণয় করো৩
- ঘ.উপরোক্ত তথ্যমতে কোন স্থানে ভেজা কাপড় দ্রুত শুকাবে গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও৪
পদার্থবিজ্ঞান ২য় পত্র
১. তাপগতিবিদ্যা

চিত্র-১ ও চিত্র-২ দুটি ইঞ্জিনের P – V লেখচিত্র দেখানো হলো।
- ক.গাউসের সূত্রটি লেখো১
- খ.অ্যামিটারকে বর্তনীতে কীভাবে সংযুক্ত করতে হয়? ব্যাখ্যা করো২
- গ.চিত্র-১ অনুসারে গ্যাসকে A থেকে B অবস্থানে নিলে এনট্রপির পরিবর্তন নির্ণয় করো৩
- ঘ.ইঞ্জিনদ্বয়ের মধ্যে কোনটি বেশি কার্যকর? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও৪
২. স্থির তড়িৎ
চিত্র-১ ও চিত্র-২ এ ভিন্ন ডাই-ইলেকট্রিক মিডিয়াম সম্বলিত দুটি ধারক দেখানো হলো:

এখানে, A = 1.5 m2, d = 0.02 m, K1 = 2, K2 = 5, V = 20 V
- ক.প্রত্যাবর্তী প্রক্রিয়া কী১
- খ.অর্ধপরিবাহীতে ডোপিং এর ভূমিকা আছে কি? ব্যাখ্যা করো২
- গ.চিত্র-১ এর ধারকত্ব নির্ণয় করো৩
- ঘ.চিত্র-১ এবং চিত্র-২ এর সঞ্চিত শক্তির কোনো পার্থক্য থাকবে কি? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও৪
৩. চল তড়িৎ
রহিম উদ্দীপকের বর্তনীর R3 রোধকে 200gm পানির মধ্যে 20 মিনিট ডুবিয়ে পানি ফোটানোর চেষ্টা করলো। [কক্ষ তাপমাত্রা 27∘C, পানির আপেক্ষিক তাপ 4200 Jkg−1K−1] ।

- ক.এক্স-রে কী১
- খ.চিরায়ত বলবিদ্যার সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা সম্ভব কি-না ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের বর্তনীতে R3 রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো৩
- ঘ.রহিম পানি ফোটাতে সক্ষম হবে কি গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।৪
৭. ভৌত আলোকবিজ্ঞান
ইয়ং-এর দ্বি-চির পরীক্ষায় 6500 Å তরঙ্গদৈর্ঘ্যের লাল আলো ব্যবহার করে পর্দার ওপর দশম ডোরা পর্যবেক্ষণ করা হলো। পরবর্তীতে সবুজ (λg
- ক.উন্মুক্ত সিস্টেম কাকে বলে?১
- খ.সমান্তরাল পাত ধারকের ধারকত্ব পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সাথে কীভাবে পরিবর্তিত হয় ব্যাখ্যা করো।২
- গ.কেন্দ্রীয় ডোরার উভয় পাশে দ্বিতীয় অন্ধকার ডোরার কৌণিক বিস্তার নির্ণয় করো।৩
- ঘ.উক্ত চির এবং উল্লিখিত আলো ব্যবহার করে উদ্দীপকের শর্ত পূরণ করা সম্ভব কি-না গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা
পটাশিয়াম এর কার্যপেক্ষক 2.29 eV। পটাশিয়ামের একটি পাতের উপর প্রথমে 3800Å তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলা হলো। পরবর্তীতে পাতটির উপর 7800Å তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলা হলো। আলোর বেগ 3×108 m/sec এবং প্লাংকের ধ্রুবক h
- ক.আইসোটোন কী১
- খ.হাইড্রোজেন বোমা বিস্ফোরণে প্রথমে ফিশন বিক্রিয়া ঘটে কি ব্যাখ্যা করো২
- গ.১ম ক্ষেত্রে নিঃসৃত ইলেকট্রনের বেগ নির্ণয় করো৩
- ঘ.উদ্দীপকের ধাতুর ওপর আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্য বাড়লে নিবৃত্তি বিভবের পরিবর্তন হবে কি না গাণিতিকভাবে যাচাই করো৪
নিয়মকের বৃত্তাকার ক্রিকেট স্টেডিয়ামের ব্যাসার্ধ 80 m। মাঠের উপর দিয়ে ব্যাস বরাবর 0.8 c বেগে একটি মহাকাশযান অতিক্রম করলো। মাঠে দাঁড়ানো একজন খেলোয়াড় এর ভর 70kg।
- ক.রেকটিফায়ার কী১
- খ.P-N জাংশন ডায়োডের I∼V লেখ ওহমের সূত্র মেনে চলে কিনা— ব্যাখ্যা করো২
- গ.উদ্দীপকের মহাকাশযান থেকে স্থির খেলোয়াড়ের ভর পরিমাপ করলে কত হবে নির্ণয় করো৩
- ঘ.মহাকাশযান থেকে মাঠের পরিমাপকৃত ক্ষেত্রফল ভিন্ন হবে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো৪
৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান
টেকনিশিয়াম (99Tc) 6 ঘণ্টা অর্ধায়ুবিশিষ্ট আইসোটোপটির 20 gm কোনো রোগীর শরীরে নিউক্লিয়ার মেডিসিন হিসেবে প্রবেশ করানো হলো। 24 ঘণ্টায় সর্বোচ্চ 1.14×1023 টি পরমাণু ভাঙলে রোগী নিরাপদ থাকে।
- ক.সূচন কম্পাঙ্ক কী?১
- খ.ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য দুটি তরঙ্গের দশা পার্থক্য কেমন হবে ব্যাখ্যা করো।২
- গ.টেকনিশিয়াম (99Tc) আইসোটোপটির গড় আয়ু নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের আলোকে রোগী নিরাপদ থাকবে কি-না গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও।৪
১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স

- ক.শান্ট কাকে বলে?১
- খ.সমায়তন প্রক্রিয়ায় কী পরিমাণ কাজ হয়? ব্যাখ্যা করো।২
- গ.বর্তনীর সর্বোচ্চ তড়িৎ প্রবাহ নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকে R এর পরিবর্তে একটি P-N জংশন ডায়োড ব্যবহার করলে I-V লেখচিত্রের কোনো পরিবর্তন পরিলক্ষিত হবে কি? বিশ্লেষণসহ মতামত দাও।৪