HSC ২০২৫ · বরিশাল বোর্ড · পদার্থবিজ্ঞান
বরিশাল বোর্ড ২০২৫ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান
পদার্থবিজ্ঞান ১ম পত্র
১. ভেক্টর
দুটি ভেক্টর যথাক্রমে A
- ক.সমরেখ ভেক্টর কী?১
- খ.দুটি ভেক্টরের যোগফল ও বিয়োগফল সমান হতে পারে কি-না? ব্যাখ্যা করো।২
- গ.A ও B এর তলের লম্বদিকে ভেক্টর নির্ণয় করো।৩
- ঘ.(2, −1, 2) বিন্দুতে C ভেক্টরক্ষেত্রটি তরলের উৎস হিসেবে কাজ করবে কি-না? গাণিতিকভাবে ব্যাখ্যা করো।৪
৩. নিউটনীয় বলবিদ্যা
একজন ছাত্র 0.1 kg ভরের একটি পাথরখণ্ডকে 0.20 m লম্বা একটি সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 60 বার ঘুরাতে পারে। পরবর্তীতে সে সুতার দৈর্ঘ্য 3 গুণ করে একইভাবে ঘুরাতে চেয়েছিল। সুতাটি সর্বোচ্চ 2 N বল সহ্য করতে পারে।
- ক.এক নিউটন বল কী?১
- খ.দ্রুত দরজা খোলার জন্য বল কোথায় প্রয়োগ করতে হয় ব্যাখ্যা করো।২
- গ.পাথরখণ্ডটির ঘূর্ণন গতিশক্তি নির্ণয় করো।৩
- ঘ.ছাত্রটি সফল হতে পেরেছিল কি-না গাণিতিকভাবে বিশ্লেষণ করে যুক্তি দাও।৪
600 kg ভরের একটি গাড়ির চাকার ব্যাস 1.2 m এবং চাকাটি 15 সেকেন্ডে 50 বার ঘূর্ণন সম্পন্ন করতে পারে। গাড়িটি 3600 kgms−1 ভরবেগ নিয়ে চিত্রে প্রদর্শিত একটি রাস্তার বাঁক অতিক্রম করছিল।

- ক.কৌণিক বেগ কাকে বলে?১
- খ.বালির উপর দিয়ে সহজে হাঁটা যায় না কেন ব্যাখ্যা করো।২
- গ.চাকাটির প্রান্তের রৈখিক বেগ নির্ণয় করো।৩
- ঘ.গাড়িটি নিরাপদে বাঁকটি অতিক্রম করতে পারবে কি-না— গাণিতিকভাবে যাচাই করে মতামত দাও।৪
৪. কাজ, শক্তি ও ক্ষমতা
একটি ইঞ্জিন 1200 kg ভরের একটি গাড়িকে অনুভূমিকের সাথে 1.13∘ কোণে ঢালু ঘর্ষণবিহীন পথে 72 km h−1 ধ্রুব বেগে 5 m উপরে তুলতে পারে। ধরি, g
- ক.পৃথিবীর আহ্নিক গতি কাকে বলে?১
- খ.অসম ভরের দুটি বস্তুর ভরবেগ সমান হলে গতিশক্তিও সমান হবে কি ব্যাখ্যা করো।২
- গ.গাড়িটি তুলতে ইঞ্জিনটির কৃতকাজ নির্ণয় করো।৩
- ঘ.ঐ ব্যক্তি পানি তুলতে সক্ষম হয়েছিলেন কি-না গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও।৪
৫. মহাকর্ষ ও অভিকর্ষ

পৃথিবীর ভর 6 × 1024 kg এবং ব্যাসার্ধ 6400 km। একটি কৃত্রিম উপগ্রহ কোনো এক সময় B এবং পরবর্তীতে C অবস্থানে আবর্তন করে। [G
- ক.কৃত্রিম উপগ্রহ কাকে বলে?১
- খ.পৃথিবীর কেন্দ্রে বস্তুর ভরকেন্দ্র ও ভারকেন্দ্র দুটোই পাওয়া যাবে কি-না ব্যাখ্যা করো।২
- গ.'A' বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করো।৩
- ঘ.কোন অবস্থানে উপগ্রহটি ভূস্থির হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও।৪
৬. পদার্থের গাঠনিক ধর্ম

P-তার ও Q-তার দুটিতে উপরোক্ত ব্যবস্থায় ওজন ঝুলিয়ে উভয় তারে দৈর্ঘ্য প্রসারণ পেল যথাক্রমে 3.1×10−3 m এবং 4.8×10−3 m। P তারের ইয়ং গুণাঙ্ক YP
- ক.ধাতব বন্ধন কী১
- খ.'তামার পয়সনের অনুপাত 0.31'- ব্যাখ্যা করো২
- গ.P তারটি প্রসারিত করতে কী পরিমাণ কাজ করতে হয়েছে৩
- ঘ.উদ্দীপক অনুসারে বিল্ডিং তৈরি করার জন্য কোন তারটি বেশি উপযোগী হবে? গাণিতিকভাবে মতামত দাও৪
৭. পর্যাবৃত্ত গতি
একটি গতিশীল 0.2 kg ভরের বস্তুকণার কোনো এক সময়ে সরণ r
- ক.আদি দশা কাকে বলে?১
- খ.সরল দোলকের কৌণিক বিস্তার 4° এর মধ্যে রাখা হয় কেন ব্যাখ্যা করো।২
- গ.স্পন্দনশীল বস্তুটির কম্পাঙ্ক নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকে উল্লিখিত সরণে বস্তুটির গতিশক্তি ও বিভবশক্তি সমান হবে কি-না— গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও।৪
৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
নিচের চিত্রে A ও B দুটি সিলিন্ডারের একটির মধ্যে নাইট্রোজেন গ্যাস ও অন্যটিতে একটি অজানা গ্যাস নেওয়া হলো।

- ক.শক্তির সমবিভাজন নীতি কী১
- খ.গ্যাস ও বাষ্পের মধ্যে পার্থক্য লেখো২
- গ.'A' সিলিন্ডারের গ্যাসের তাপমাত্রা নির্ণয় করো৩
- ঘ.উভয় সিলিন্ডারে একই গ্যাস রাখা ছিল কি-না— গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও৪
পদার্থবিজ্ঞান ২য় পত্র
১. তাপগতিবিদ্যা
5 × 105 Pa চাপে কোনো আবদ্ধ গ্যাসে 2400 J তাপ সরবরাহ করায় গ্যাসের আয়তন 1.6 × 103 cm3 থেকে পরিবর্তিত হয়ে 3.2 × 103 cm3 হলো। একজন শিক্ষার্থী উক্ত গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন 1.6 × 103 J পেল। সে উক্ত গ্যাসের তাপমাত্রা পরিমাপের জন্য একটি রোধ থার্মোমিটার ব্যবহার করল। থার্মোমিটারটি বরফবিন্দু, বাষ্পবিন্দু ও গ্যাসের চূড়ান্ত তাপমাত্রায় রোধ যথাক্রমে 12 Ω, 24 Ω ও 36 Ω প্রদর্শন করে।
- ক.প্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে১
- খ.CP > CV কেন২
- গ.উদ্দীপকে বর্ণিত গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো৩
- ঘ.উদ্দীপকের শিক্ষার্থীর প্রাপ্ত অন্তঃস্থ শক্তির পরিবর্তন সঠিক ছিল কি-না— গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো৪
২. স্থির তড়িৎ

উপরের চিত্রে ABCD আয়তাকার ক্ষেত্রের AB = DC = 1 m এবং AD = BC = 0.8 m। আয়তক্ষেত্রটির B ও D বিন্দুতে যথাক্রমে +5 × 10−3 C এবং -2.25 × 10−3 C চার্জ স্থাপন করা হলো।
- ক.গাউসের সূত্রটি বিবৃত করো১
- খ.কোনো বস্তুর আধান 5 × 10−19 C হতে পারে কি? ব্যাখ্যা করো২
- গ.'A' বিন্দুতে প্রাবল্যের মান নির্ণয় করো৩
- ঘ.'A' ও 'C' বিন্দুকে ধাতব পরিবাহী তার দ্বারা যুক্ত করলে তড়িৎ প্রবাহিত হবে কিনা—গাণিতিক বিশ্লেষণসহ যাচাই করো৪
৩. চল তড়িৎ
2.5 kg পানির তাপমাত্রা 20∘C থেকে 95∘C এ উন্নীত করার জন্য 220V - 1000W এর নিমজ্জক উত্তাপক ব্যবহার করা হলো। 12 মিনিট পর উত্তাপকটি বিকল হয়ে গেল।
- ক.শান্ট কী১
- খ.পরিবাহীর রোধ তাপমাত্রার উপর নির্ভরশীল— ব্যাখ্যা করো২
- গ.উদ্দীপকে উল্লিখিত নিমজ্জক উত্তাপকটির রোধ নির্ণয় করো৩
- ঘ.উদ্দীপকের নিমজ্জক উত্তাপকটির দ্বারা পানির কাঙ্ক্ষিত তাপমাত্রায় পৌঁছানো সম্ভব হবে কি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো৪
৭. ভৌত আলোকবিজ্ঞান
রহিম পরীক্ষাগারে ইয়ং-এর দ্বি-চির পরীক্ষা সম্পন্ন করার জন্য চির দুটির মধ্যবর্তী দূরত্ব 2.5 mm রেখে এর উপর 5840 Å তরঙ্গদৈর্ঘ্যের একবর্ণী আলো আপতিত করলো। সে পর্দার মধ্যবিন্দু হতে 5.1392 mm দূরে ১১তম উজ্জ্বল ডোরা দেখতে পেল। চির থেকে পর্দার দূরত্ব 2 m।
- ক.সুসংগত উৎস কী?১
- খ.ফ্রনহফার শ্রেণির অপবর্তনে উত্তল লেন্স ব্যবহার করা হয় কেন?২
- গ.উদ্দীপকের আলোকে প্রতিটি ডোরার প্রস্থ নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপক অনুসারে রহিমের পর্যবেক্ষণ যথার্থ কি-না— গাণিতিক বিশ্লেষণসহ যাচাই করো।৪
৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা
কোনো ধাতব পাত হতে ইলেকট্রন নিঃসরণের জন্য 'গ্রুপ-A' ও 'গ্রুপ-B' এর শিক্ষার্থীরা যথাক্রমে 4500Å ও 5897Å তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহার করলো। ধাতুটির কার্যপেক্ষক 2.3 eV। প্লাঙ্কের ধ্রুবক, h
- ক.এক্স-রশ্মি কী১
- খ.সবল নিউক্লীয় বল ও দুর্বল নিউক্লীয় বলের মধ্যে পার্থক্য লেখো২
- গ.'গ্রুপ-A' এর পরীক্ষায় নিঃসৃত ইলেকট্রনের বেগ নির্ণয় করো৩
- ঘ.'গ্রুপ-B' এর পরীক্ষায় ইলেকট্রন নিঃসৃত হবে কিনা— গাণিতিক বিশ্লেষণের সাহায্যে যাচাই করো৪
৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান
'A' ও 'B' তেজস্ক্রিয় মৌল দুটির অর্ধায়ু যথাক্রমে 10 day ও 12 day।
- ক.ভরত্রুটির সংজ্ঞা দাও।১
- খ.কোনো ধাতুর সূচন কম্পাঙ্ক 6.1×1014 Hz বলতে কী বোঝায়?২
- গ.'A' মৌলের গড় আয়ু নির্ণয় করো।৩
- ঘ.20 দিন পর উভয় মৌলের 30% অক্ষত অবস্থায় পাওয়া যাবে কিনা— গাণিতিক বিশ্লেষণসহ যাচাই করো।৪
১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স
100 Ω রোধের একটি বৈদ্যুতিক বাল্ব হতে সর্বাধিক উজ্জ্বলতা পেতে কমপক্ষে 220 V প্রয়োজন। বাল্বটিকে একটি কমন ইমিটার ট্রানজিস্টরের আউটপুটে যুক্ত করা হলো। ইনপুটে 1.15 V বিভব প্রয়োগ করা হলে বেস প্রবাহ 30 mA পাওয়া যায়। ট্রানজিস্টরের প্রবাহ লাভ, β
- ক.ডোপিং কী?১
- খ.অর্ধপরিবাহীকে তাপ দিলে পরিবাহীর ন্যায় আচরণ করে— ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধক গুণক α নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের বাল্বটি হতে সর্বাধিক উজ্জ্বলতা পাওয়া যাবে কিনা— গাণিতিক বিশ্লেষণসহ যাচাই করো।৪