HSC ২০১৫ · বরিশাল বোর্ড · পদার্থবিজ্ঞান
বরিশাল বোর্ড ২০১৫ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান
পদার্থবিজ্ঞান ১ম পত্র
২. গতিবিদ্যা

উপরের চিত্রে একটি প্রাসের গতি দেখানো হলো। [g = 10 m s−2]
- ক.সরণ ভেক্টর কাকে বলে?১
- খ.গুণ টানার ফলে নৌকা সামনের দিকে কীভাবে এগিয়ে চলে— ব্যাখ্যা কর।২
- গ.প্রাসটির সর্বাধিক উচ্চতা হিসাব কর।৩
- ঘ.প্রাসটির অনুভূমিক পাল্লা এবং ab অংশের দৈর্ঘ্য গাণিতিক বিশ্লেষণের সাহায্যে তুলনা কর।৪
৩. নিউটনীয় বলবিদ্যা
একজন সার্কাসের খেলোয়াড় মাথার উপরে উল্লম্ব তলে কোনো বস্তুকে একটি দীর্ঘ সুতায় 90 cm দূরত্বে বেঁধে প্রতি মিনিটে 100 বার ঘুরাচ্ছে। হঠাৎ করে ঘূর্ণায়মান বস্তুটির এক তৃতীয়াংশ খুলে পড়ে গেল। এতে খেলোয়াড় ভীত না হয়ে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা একই রাখার জন্য প্রয়োজনমতো সুতার দৈর্ঘ্য বাড়িয়ে দিল।
- ক.কাজ-শক্তি উপপাদ্যটি বিবৃত কর।১
- খ.একটি সরল দোলকের কৌণিক বিস্তার 3°; এর গতি সরল ছন্দিত হবে কিনা- ব্যাখ্যা কর।২
- গ.বস্তুটির ভর কমে যাবার পূর্বে ইহার কেন্দ্রমুখী ত্বরণ কত ছিল হিসাব কর।৩
- ঘ.সার্কাসের খেলোয়াড় সুতার দৈর্ঘ্যের যে পরিবর্তন এনেছিলেন গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে এর সঠিকতা যাচাই কর।৪
৫. মহাকর্ষ ও অভিকর্ষ
চিত্রে একটি কাল্পনিক গ্রহ দেখানো হয়েছে যার ভর 10 × 1024 kg এবং ব্যাসার্ধ 8 × 106 m. O উহার কেন্দ্র। b উহার পৃষ্ঠে কোনো বিন্দু । a ও c দুটি বিন্দু এমন দূরে অবস্থিত যাতে aO

- ক.অসংরক্ষণশীল বল কাকে বলে?১
- খ.একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ, সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে- ব্যাখ্যা কর।২
- গ.উল্লেখিত গ্রহটির পৃষ্ঠের মুক্তি বেগ হিসাব কর।৩
- ঘ.a ও c বিন্দুর মধ্যে কোনটিতে অভিকর্ষজ ত্বরণের মান বেশি হবে? তোমার উত্তরের গাণিতিক প্রমাণ দাও।৪
৬. পদার্থের গাঠনিক ধর্ম
A ও B দুটি তারের বিভিন্ন রাশির মান নিম্নের ছকে প্রদান করা হলো :
| তার | দৈর্ঘ্য, L (m) | ব্যাসার্ধ, r (mm) | বল, F(N) | দৈর্ঘ্য প্রসারণ, l (mm) | ব্যাসের হ্রাস, d (mm) |
|---|---|---|---|---|---|
| A | 0.80 | 0.5 | 5 | 7 | 0.005 |
| B | 0.75 | 0.6 | 6 | 8 | 0.01 |
- ক.পৃষ্ঠ শক্তি কাকে বলে?১
- খ.পৃথিবীতে বছরের দিনের সংখ্যা পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী গড় দূরত্বের সাথে কীভাবে সম্পর্কিত ব্যাখ্যা কর।২
- গ.A তারের পয়সনের অনুপাত হিসাব কর।৩
- ঘ.A ও B তারটির মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
৮. তরঙ্গ
তিনটি সুরশলাকা যাদের প্রথম দুটির গায়ে কম্পাঙ্ক 450 Hz লেখা আছে যার একটির বাহু কিছুটা ক্ষয়ে গেছে। তৃতীয় সুরশলাকার গায়ে কম্পাঙ্কের মান লেখা নেই। তৃতীয় সুরশলাকাটিকে পৃথকভাবে অপর দুটির সাথে স্পন্দিত করলে প্রতি সেকেন্ডে একই সংখ্যক বীট সৃষ্টি হয়। আবার প্রথম দুটি একই সাথে স্পন্দিত করলে প্রতি সেকেন্ডে 4টি বীট সৃষ্টি হয়। [১ম সুরশলাকা হতে সৃষ্ট শব্দের তীব্রতা 10−7 Wm−2]
- ক.স্থির তরঙ্গ কাকে বলে?১
- খ.শ্রেণিকক্ষের শব্দের তীব্রতা 10−6 Wm−2 বলতে কী বুঝ?২
- গ.১ম সুরশলাকাটি হতে সৃষ্ট শব্দের তীব্রতা লেভেল ডেসিবেল এককে নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের তথ্যসমূহ হতে ৩য় সুরশলাকাটির কম্পাঙ্ক নির্ণয় করা সম্ভব কি-না গাণিতিক বিশ্লেষণের সাহায্যে তোমার মতামত লিখ।৪
৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
স্বাভাবিক তাপমাত্রা ও চাপে 1 mole করে দুটি গ্যাস একই আয়তনের ছিপিযুক্ত দুটি পাত্রে রক্ষিত আছে। গ্যাস দুটির আণবিক ভর যথাক্রমে 2 g ও 32 g. পাত্র দুটির মুখের ছিপি একই সাথে খুলে দেওয়া হলো। [অ্যাভোগেড্রোর সংখ্যা =6.023×1023 এবং R
- ক.পরম আর্দ্রতা কাকে বলে?১
- খ.তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের সান্দ্রতা বৃদ্ধি পায়— ব্যাখ্যা কর।২
- গ.দ্বিতীয় পাত্রের গ্যাসের গড় গতিশক্তি হিসাব কর।৩
- ঘ.পাত্র দুটি একই সাথে খালি হতে হলে দ্বিতীয় পাত্রের তাপমাত্রার কিরূপ পরিবর্তন হবে– গাণিতিক বিশ্লেষণ এর সাহায্যে লিখ।৪
পদার্থবিজ্ঞান ২য় পত্র
১. তাপগতিবিদ্যা
নিচে কার্নো চক্রের চারটি ধাপ P–V লেখচিত্রের মাধ্যমে প্রদর্শন করা হলো:

- ক.তাপীয় সমতা কী?১
- খ.তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি শক্তির নিত্যতা সূত্রের একটি বিশেষ রূপ — ব্যাখ্যা কর।২
- গ.উল্লিখিত কার্নো ইঞ্জিনের দক্ষতা বের কর।৩
- ঘ.চক্রটির প্রতি ধাপে এন্ট্রপির পরিবর্তন এর তুলনামূলক বিশ্লেষণ কর।৪
২. স্থির তড়িৎ
নিচের বর্তনীটি লক্ষ কর:

- ক.তড়িৎ দ্বিমেরু কাকে বলে?১
- খ.ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?২
- গ.উদ্দীপকে উল্লিখিত ধারক সমবায়ের জন্য প্রতিটি ধারকে সঞ্চিত চার্জের পরিমাণ কত?৩
- ঘ.সর্বাধিক শক্তি সঞ্চয়ের জন্য উপরের সমবায়টি কি যথার্থ? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা কর।৪
৪৭ নং (ঘ): \"সমান ব্যাসার্ধের ১টি গোলকে বিভক্ত\" — কিন্তু পরে \"এক-পঞ্চমাংশ\" বলা আছে, তাই এটা সম্ভবত ৫টি হবে।
৬৮ নং: উদ্দীপকে r₂-এর মান কাটা পড়েছে (চিত্রে ৪ m দেখানো আছে)।
৫১ নং (ঘ): শেষের অংশটা সাইটের \"Practice Mood\" ওয়াটারমার্কে ঢাকা পড়েছিল, তাই \"কিরূপ পরিবর্তন হবে— মতামত দাও\" লিখেছি।
২৩ ও ২৪ নং সাইটেই হুবহু একই প্রশ্ন দুবার আছে (দুটোই সিলেট বোর্ড ২৩)। একটা বাদ দিতে চাইলে বলবেন।
৪. তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব
পদার্থবিদ্যা গবেষণাগারে তোমার শিক্ষক তড়িচ্চুম্বকীয় আবেশ বোঝানোর জন্য 5 টেসলা মানের চৌম্বকক্ষেত্রের সাথে লম্বভাবে তিনটি পরিবাহী কুণ্ডলী রাখলেন, যাদের প্রতিটির পাক-সংখ্যা 500। এদের মধ্যে প্রথম কুণ্ডলীটি 5 cm ব্যাসার্ধের বৃত্তাকার, দ্বিতীয়টি 10 cm2 ক্ষেত্রফলবিশিষ্ট আয়তাকার এবং তৃতীয়টি 45 cm2 ক্ষেত্রফলবিশিষ্ট বর্গাকার। দ্বিতীয় এবং তৃতীয় কুণ্ডলীকে 0.5 সেকেন্ডে ক্ষেত্র থেকে বের করে নেওয়া হলো।
- ক.হল ক্রিয়া কী?১
- খ.কোনো স্থানের বিনতি 29∘S বলতে কী বুঝ?২
- গ.প্রথম কুণ্ডলীতে জড়িত চৌম্বক ফ্লাক্সের পরিমাণ কত?৩
- ঘ.উপরোক্ত কুণ্ডলী তিনটিতে আবিষ্ট তড়িচ্চালক বলের মানের তুলনামূলক বিশ্লেষণ কর।৪
৬. জ্যামিতিক আলোকবিজ্ঞান
একটি কাচের তৈরি সমবাহু প্রিজম নিয়ে ল্যাবরেটরিতে উহার ন্যূনতম বিচ্যুতি কোণ 30° পাওয়া গেল। এরপর প্রিজমটিকে পানিতে ডুবিয়ে আবার ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করা হলো। পানির প্রতিসরাঙ্ক 43।
- ক.ফার্মাটের নীতিটি বিবৃত কর।১
- খ.লেন্স এবং প্রিজমের মধ্যে আলোর প্রতিসরণের তুলনা কর।২
- গ.ন্যূনতম বিচ্যুতি অবস্থানে প্রিজমটির প্রথম পৃষ্ঠের প্রতিসরণ কোণ বের কর।৩
- ঘ.পানিতে রাখার পর ন্যূনতম বিচ্যুতি কোণের পরিবর্তন হবে কি? বিশ্লেষণ কর।৪
৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা
20 kg ভরের ও 10 m দৈর্ঘ্যের কোনো একটি বস্তু স্থিরাবস্থা থেকে 0.5c বেগে চলা আরম্ভ করলো।
- ক.কাল দীর্ঘায়ন কী?১
- খ.ভর শক্তিতে রূপান্তরিত হয়, ব্যাখ্যা কর।২
- গ.বস্তুটির গতিশীল অবস্থায় দৈর্ঘ্য কত?৩
- ঘ.নিউটনীয় বলবিদ্যা হতে প্রাপ্ত গতিশক্তি ও আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি এক নয়— উদ্দীপকে প্রদত্ত তথ্যের আলোকে বিশ্লেষণ কর।৪
১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স
গবেষণাগারে একজন শিক্ষার্থী চারটি একই রকমের ডায়োড নিয়ে পরীক্ষা করছিল। সে দেখতে পেল যে প্রতিটি ডায়োডের দুই প্রান্তের বিভব পার্থক্য 0.4 volt পরিবর্তন করা হলে তড়িৎ প্রবাহের পরিবর্তন 100 mA হয়। ডায়োডগুলো ব্যবহার করে সে একটি পূর্ণ তরঙ্গ রেক্টিফায়ার তৈরি করে পরীক্ষণ শুরু করল। কিছুক্ষণ পর সে বর্তনী থেকে একটি ডায়োড খুলে ফেলল।
- ক.ডোপিং কাকে বলে?১
- খ.ট্রানজিস্টরের পীঠের পুরুত্ব কম রাখা হয় কেন?২
- গ.উদ্দীপকে উল্লিখিত ডায়োডের গতীয় রোধ কত?৩
- ঘ.ডায়োডটি খুলে ফেলার পর আউটপুট সিগনালের পরিবর্তন কিরূপ হবে তা সচিত্র বর্ণনা কর।৪