HSC ২০১৮ · বরিশাল বোর্ড · পদার্থবিজ্ঞান
বরিশাল বোর্ড ২০১৮ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান
পদার্থবিজ্ঞান ১ম পত্র
১. ভেক্টর
তিনটি বিন্দু A, B ও C এর স্থানাঙ্ক যথাক্রমে (2, 1, −1), (3, −2, 4) ও (1, −3, 5)। কোনো সুষম বেগে গতিশীল বস্তুর B বিন্দু হতে C বিন্দুতে পৌঁছাতে 2 s সময় লাগলো। [সবকটি রাশি এসআই এককে প্রদত্ত]
- ক.অনুকল্প কী?১
- খ.অভিকর্ষ বল সংরক্ষণশীল বল কেন? ব্যাখ্যা কর।২
- গ.BC পথে বস্তুটির বেগ নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের বিন্দুগুলো দ্বারা গঠিত অবস্থান ভেক্টরগুলো একই সমতলে অবস্থান করবে কী? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।৪
৩. নিউটনীয় বলবিদ্যা
একটি সুতার সাহায্যে 2 kg ভরের একটি বস্তুকে ঝুলিয়ে বস্তুটিকে 2.2 ms−2 সমত্বরণে 5 m উপরে উঠানো হলো এবং পরবর্তীতে নিচে নামানো হলো।

- ক.পরম আর্দ্রতা কাকে বলে?১
- খ.প্রাসের গতি দ্বিমাত্রিক হলেও একমাত্রিক হতে পারে কি? ব্যাখ্যা কর।২
- গ.উপরে উঠানোর সময় সুতার টান কত?৩
- ঘ.বস্তুটিকে উঠাতে বা নামাতে সুতার টান কর্তৃক বস্তুটির উপর কৃতকাজ কোন ক্ষেত্রে বেশি হবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।৪

চিত্রের দণ্ডের ভর 3 kg, XY ঘূর্ণন অক্ষ।
- ক.অশ্ব ক্ষমতা কাকে বলে?১
- খ.কঠিন বস্তুর আন্তঃআণবিক বলই স্থিতিস্থাপকতার কারণ— ব্যাখ্যা কর।২
- গ.দণ্ডটিকে XY অক্ষের সাপেক্ষে ঘুরালে চক্রগতির ব্যাসার্ধ কত হবে?৩
- ঘ.XY অথবা PQ-কোন অক্ষ সাপেক্ষে দণ্ডটিকে ঘুরানো অধিকতর সহজ হবে, গাণিতিকভাবে ব্যাখ্যা কর।৪
৫. মহাকর্ষ ও অভিকর্ষ
নিচের উদ্দীপকটি লক্ষ কর :

- ক.কৌণিক ত্বরণ কাকে বলে?১
- খ.পরম শূন্য তাপমাত্রায় গ্যাস-অণুর বেগ শূন্য হওয়ার কারণ কী? ব্যাখ্যা কর।২
- গ.উপগ্রহটির বেগ নির্ণয় কর।৩
- ঘ.গ্রহ থেকে উপগ্রহের দিকে যাওয়ার পথে কোনো স্থানে নভোযানটির উপর লব্ধি বল শূন্য হবে কি-না- গাণিতিকভাবে সিদ্ধান্ত দাও।৪
৬. পদার্থের গাঠনিক ধর্ম
তাজিন পরীক্ষাগারে পানির সান্দ্র বল ও পানির বিশুদ্ধতা নির্ণয়ের জন্য নিচের চিত্রানুযায়ী পরীক্ষা সম্পাদন করে।

- ক.সান্দ্রতা সহগ কাকে বলে?১
- খ.স্থিতিস্থাপক সীমার মধ্যে পয়সনের অনুপাত প্রযুক্ত পীড়নের উপর নির্ভর করে না কেন?২
- গ.লোহার গোলকের উপর পানির সান্দ্র বল নির্ণয় কর। (পানির সান্দ্রতা গুণাঙ্ক 3×10−3 Nsm−2)৩
- ঘ.পরীক্ষাগারে ব্যবহৃত পানি বিশুদ্ধ কি-না পরীক্ষালব্ধ ফলাফল বিশ্লেষণ করে সিদ্ধান্ত দাও। (উল্লেখ্য বিশুদ্ধ পানির পৃষ্ঠটান 72×10−3 Nm−1)৪
৮. তরঙ্গ
ব্যাডমিন্টন খেলার রেফারি বাঁশি বাজিয়ে Y1
- ক.কালিক পর্যায়ক্রম কাকে বলে?১
- খ.গ্রীষ্মকালে দোলক ঘড়ি ধীরে চলে কেন? ব্যাখ্যা কর।২
- গ.রেফারির সৃষ্ট শব্দের কম্পাঙ্ক নির্ণয় কর।৩
- ঘ.প্রতিফলনের পর রীতা ও মিতা উভয়েই কি সমান জোরালো শব্দ শুনতে পাবে? উদ্দীপকের আলোকে গাণিতিক বিশ্লেষণ করে মতামত দাও।৪
৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
নিচের ছকটি লক্ষ কর :
| স্থান | শুষ্ক বাল্ব থার্মোমিটার পাঠ | সিক্ত বাল্ব থার্মোমিটার পাঠ |
|---|---|---|
| কুমিল্লা | 20 ∘C | 12 ∘C |
| স্থান | বায়ুর তাপমাত্রা | শিশিরাঙ্ক |
|---|---|---|
| খুলনা | 20 ∘C | 85 ∘C |
| তাপমাত্রা | সম্পৃক্ত জলীয় বাষ্প |
|---|---|
| 5.68 ∘C | 6.856×10−3 mHgP |
| 8 ∘C | 8.04×10−3 mHgP |
| 9 ∘C | 8.61×10−3 mHgP |
| 20 ∘C | 17.6×10−3 mHgP |
- ক.জড়তার ভ্রামক কাকে বলে?১
- খ.পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে কিন্তু কোনো কাজ করছে না কেন? ব্যাখ্যা কর।২
- গ.কুমিল্লায় শিশিরাঙ্ক কত? (20∘C তাপমাত্রায় G৩
=1.79 ) - ঘ.উদ্দীপকের আলোকে কোন স্থানটি অধিক আর্দ্র থাকবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।৪
পদার্থবিজ্ঞান ২য় পত্র
১. তাপগতিবিদ্যা
একটি প্রত্যাগামী ইঞ্জিন গৃহীত তাপের ১/৬ অংশ কাজে পরিণত করে। এর তাপগ্রাহকের তাপমাত্রা 54 K কমলে দক্ষতা দ্বিগুণ হয়। উৎসে ব্যবহৃত পদার্থের ভর m একক ও আপেক্ষিক তাপ S একক।
- ক.অন্তঃস্থ শক্তি কাকে বলে?১
- খ.ইঞ্জিনের কর্মদক্ষতা ও রেফ্রিজারেটরের কার্যসম্পাদক গুণাঙ্কের মধ্যে পার্থক্য নিরূপণ কর।২
- গ.এর তাপ উৎসের তাপমাত্রা নির্ণয় কর।৩
- ঘ.ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করা হলে উৎসে ব্যবহৃত পদার্থের এনট্রপি বাড়বে না-কি কমবে গাণিতিকভাবে ব্যাখ্যা দাও।৪
৩. চল তড়িৎ
উদ্দীপকটি লক্ষ কর :

- ক.এক অ্যাম্পিয়ার প্রবাহের সংজ্ঞা দাও।১
- খ.শান্ট কীভাবে গ্যালভানোমিটারকে রক্ষা করে?২
- গ.১নং চিত্রের বর্তনীর মূল প্রবাহ বের কর।৩
- ঘ.২নং চিত্রের LED বাতিটি জ্বলবে কি-না ব্যাখ্যা কর।৪
৪. তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব
B তারকে A তারের উপর অন্তরিত খুঁটি দ্বারা 10 cm ব্যবধানে পৃথক করে স্থাপন করা হয়। চিত্রানুযায়ী P বিন্দুটি A ও B তারের ঠিক মাঝখানে অবস্থিত। B তারের একক দৈর্ঘ্যের ভর 0.06122 g।

- ক.নিবৃত্তি বিভব কী?১
- খ.ট্রানজিস্টরের ইমিটার ও বেস সমপরিমাণ ডোপায়িত থাকে না কেন?২
- গ.P বিন্দুতে লব্ধি চৌম্বকক্ষেত্রের মান কত?৩
- ঘ.অন্তরক খুঁটি সরিয়ে নিলে B তারটি শূন্যে ভাসমান থাকবে কি না গাণিতিক বিশ্লেষণসহ যাচাই কর।৪
৬. জ্যামিতিক আলোকবিজ্ঞান
একটি পরীক্ষণে, একটি বস্তুকে একটি উভোত্তল লেন্সের 75 cm সামনে স্থাপন করা হলো; যার বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 15 cm ও 30 cm। এতে 30 cm পিছনে প্রতিবিম্ব গঠিত হয়। অন্য একটি পরীক্ষণে, লেন্সটিকে 1.33 প্রতিসরাঙ্কের মাধ্যমে স্থাপন করা হলো।
- ক.অপবর্তন কাকে বলে?১
- খ.ইয়ং-এর দ্বি-চিড় পরীক্ষায় ব্যতিচার ঝালরের কেন্দ্রীয় পট্টির প্রকৃতি ব্যাখ্যা কর।২
- গ.প্রথম ক্ষেত্রে লেন্সটির ফোকাস দূরত্ব নির্ণয় কর।৩
- ঘ.দ্বিতীয় পরীক্ষায় একই দূরত্বে বস্তুটি স্থাপন করলে প্রতিবিম্বের প্রকৃতি প্রথম পরীক্ষার অনুরূপ হবে কি-না গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মন্তব্য কর।৪
৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান
একটি 23592U ফিশন বিক্রিয়ায় নির্গত শক্তি একটি 5626Fe কে আঘাত করে। ফিশন বিক্রিয়াটি নিম্নরূপ: 23592U+10n→14156Ba+9236Kr+310n + শক্তি। [U235 এর ভর = 235.04 amu; Ba141 এর ভর = 140.91 amu; Kr92 এর ভর = 91.91 amu; n1 এর ভর = 1.008 amu; 5626Fe এর ভর = 55.9349 amu; প্রোটনের ভর = 1.0072 amu; 1 amu = 931.5 MeV]
- ক.ক্ষয় ধ্রুবকের সংজ্ঞা দাও।১
- খ.বোর কীভাবে রাদারফোর্ড মডেল সংশোধন করেছিলেন?২
- গ.ফিশন বিক্রিয়াটির ভরত্রুটি নির্ণয় কর।৩
- ঘ.ফিশন বিক্রিয়ায় নির্গত শক্তি 5626Fe ভাঙতে পারবে কি-না যাচাই কর।৪