HSC ২০১৮ · চট্টগ্রাম বোর্ড · পদার্থবিজ্ঞান

চট্টগ্রাম বোর্ড ২০১৮ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান

১২টি সৃজনশীল · "সমাধান দেখো" চাপলে উত্তর খুলবে

পদার্থবিজ্ঞান ১ম পত্র

১. ভেক্টর

১
চট্টগ্রাম বোর্ড ২০১৮বরিশাল বোর্ড ২০১৮কুমিল্লা বোর্ড ২০১৮
আলাদা পাতা ↗

তিনটি বিন্দু A, B ও C এর স্থানাঙ্ক যথাক্রমে (2, 1, −1), (3, −2, 4) ও (1, −3, 5)। কোনো সুষম বেগে গতিশীল বস্তুর B বিন্দু হতে C বিন্দুতে পৌঁছাতে 2 s সময় লাগলো। [সবকটি রাশি এসআই এককে প্রদত্ত]

  1. ক.
    অনুকল্প কী?
    ১
  2. খ.
    অভিকর্ষ বল সংরক্ষণশীল বল কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    BC পথে বস্তুটির বেগ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বিন্দুগুলো দ্বারা গঠিত অবস্থান ভেক্টরগুলো একই সমতলে অবস্থান করবে কী? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
    ৪

৩. নিউটনীয় বলবিদ্যা

২
বরিশাল বোর্ড ২০১৮কুমিল্লা বোর্ড ২০১৮চট্টগ্রাম বোর্ড ২০১৮
আলাদা পাতা ↗

একটি সুতার সাহায্যে 2 kg ভরের একটি বস্তুকে ঝুলিয়ে বস্তুটিকে 2.2 ms−2 সমত্বরণে 5 m উপরে উঠানো হলো এবং পরবর্তীতে নিচে নামানো হলো।

নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৬৬ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    পরম আর্দ্রতা কাকে বলে?
    ১
  2. খ.
    প্রাসের গতি দ্বিমাত্রিক হলেও একমাত্রিক হতে পারে কি? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উপরে উঠানোর সময় সুতার টান কত?
    ৩
  4. ঘ.
    বস্তুটিকে উঠাতে বা নামাতে সুতার টান কর্তৃক বস্তুটির উপর কৃতকাজ কোন ক্ষেত্রে বেশি হবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
    ৪
৩
চট্টগ্রাম বোর্ড ২০১৮বরিশাল বোর্ড ২০১৮কুমিল্লা বোর্ড ২০১৮
আলাদা পাতা ↗
নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৬৭ — উদ্দীপকের চিত্র

চিত্রের দণ্ডের ভর 3 kg, XY ঘূর্ণন অক্ষ।

  1. ক.
    অশ্ব ক্ষমতা কাকে বলে?
    ১
  2. খ.
    কঠিন বস্তুর আন্তঃআণবিক বলই স্থিতিস্থাপকতার কারণ— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    দণ্ডটিকে XY অক্ষের সাপেক্ষে ঘুরালে চক্রগতির ব্যাসার্ধ কত হবে?
    ৩
  4. ঘ.
    XY অথবা PQ-কোন অক্ষ সাপেক্ষে দণ্ডটিকে ঘুরানো অধিকতর সহজ হবে, গাণিতিকভাবে ব্যাখ্যা কর।
    ৪

৫. মহাকর্ষ ও অভিকর্ষ

৪
চট্টগ্রাম বোর্ড ২০১৮বরিশাল বোর্ড ২০১৮কুমিল্লা বোর্ড ২০১৮
আলাদা পাতা ↗

নিচের উদ্দীপকটি লক্ষ কর :

মহাকর্ষ ও অভিকর্ষ সৃজনশীল প্রশ্ন ৪৫ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    কৌণিক ত্বরণ কাকে বলে?
    ১
  2. খ.
    পরম শূন্য তাপমাত্রায় গ্যাস-অণুর বেগ শূন্য হওয়ার কারণ কী? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উপগ্রহটির বেগ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    গ্রহ থেকে উপগ্রহের দিকে যাওয়ার পথে কোনো স্থানে নভোযানটির উপর লব্ধি বল শূন্য হবে কি-না- গাণিতিকভাবে সিদ্ধান্ত দাও।
    ৪

৬. পদার্থের গাঠনিক ধর্ম

৫
কুমিল্লা বোর্ড ২০১৮চট্টগ্রাম বোর্ড ২০১৮বরিশাল বোর্ড ২০১৮
আলাদা পাতা ↗

তাজিন পরীক্ষাগারে পানির সান্দ্র বল ও পানির বিশুদ্ধতা নির্ণয়ের জন্য নিচের চিত্রানুযায়ী পরীক্ষা সম্পাদন করে।

পদার্থের গাঠনিক ধর্ম সৃজনশীল প্রশ্ন ৪১ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    সান্দ্রতা সহগ কাকে বলে?
    ১
  2. খ.
    স্থিতিস্থাপক সীমার মধ্যে পয়সনের অনুপাত প্রযুক্ত পীড়নের উপর নির্ভর করে না কেন?
    ২
  3. গ.
    লোহার গোলকের উপর পানির সান্দ্র বল নির্ণয় কর। (পানির সান্দ্রতা গুণাঙ্ক 3×10−3 Nsm−2)
    ৩
  4. ঘ.
    পরীক্ষাগারে ব্যবহৃত পানি বিশুদ্ধ কি-না পরীক্ষালব্ধ ফলাফল বিশ্লেষণ করে সিদ্ধান্ত দাও। (উল্লেখ্য বিশুদ্ধ পানির পৃষ্ঠটান 72×10−3 Nm−1)
    ৪

৮. তরঙ্গ

৬
বরিশাল বোর্ড ২০১৮চট্টগ্রাম বোর্ড ২০১৮কুমিল্লা বোর্ড ২০১৮
আলাদা পাতা ↗

ব্যাডমিন্টন খেলার রেফারি বাঁশি বাজিয়ে Y1=10sin π200t−x3.4 তরঙ্গের শব্দ সৃষ্টি করে খেলোয়াড়দের মনোযোগ আকর্ষণ করল। শব্দটি 40 m দূরের একটি দেয়ালে প্রতিফলিত হয়ে রেফারির কাছে ফিরে আসল। রেফারি থেকে দেয়ালের দিকে 13.6 m দূরে রীতা এবং 18.7 m দূরে মিতা নামের খেলোয়াড় দাঁড়িয়ে ছিল।

  1. ক.
    কালিক পর্যায়ক্রম কাকে বলে?
    ১
  2. খ.
    গ্রীষ্মকালে দোলক ঘড়ি ধীরে চলে কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    রেফারির সৃষ্ট শব্দের কম্পাঙ্ক নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    প্রতিফলনের পর রীতা ও মিতা উভয়েই কি সমান জোরালো শব্দ শুনতে পাবে? উদ্দীপকের আলোকে গাণিতিক বিশ্লেষণ করে মতামত দাও।
    ৪

৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব

৭
কুমিল্লা বোর্ড ২০১৮বরিশাল বোর্ড ২০১৮চট্টগ্রাম বোর্ড ২০১৮
আলাদা পাতা ↗

নিচের ছকটি লক্ষ কর :

স্থানশুষ্ক বাল্ব থার্মোমিটার পাঠসিক্ত বাল্ব থার্মোমিটার পাঠ
কুমিল্লা20 ∘C12 ∘C
স্থানবায়ুর তাপমাত্রাশিশিরাঙ্ক
খুলনা20 ∘C85 ∘C
তাপমাত্রাসম্পৃক্ত জলীয় বাষ্প
5.68 ∘C6.856×10−3 mHgP
8 ∘C8.04×10−3 mHgP
9 ∘C8.61×10−3 mHgP
20 ∘C17.6×10−3 mHgP
  1. ক.
    জড়তার ভ্রামক কাকে বলে?
    ১
  2. খ.
    পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে কিন্তু কোনো কাজ করছে না কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    কুমিল্লায় শিশিরাঙ্ক কত? (20∘C তাপমাত্রায় G=1.79)
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের আলোকে কোন স্থানটি অধিক আর্দ্র থাকবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
    ৪

পদার্থবিজ্ঞান ২য় পত্র

১. তাপগতিবিদ্যা

৮
কুমিল্লা বোর্ড ২০১৮যশোর বোর্ড ২০১৮চট্টগ্রাম বোর্ড ২০১৮বরিশাল বোর্ড ২০১৮রাজশাহী বোর্ড ২০১৮
আলাদা পাতা ↗

একটি প্রত্যাগামী ইঞ্জিন গৃহীত তাপের ১/৬ অংশ কাজে পরিণত করে। এর তাপগ্রাহকের তাপমাত্রা 54 K কমলে দক্ষতা দ্বিগুণ হয়। উৎসে ব্যবহৃত পদার্থের ভর m একক ও আপেক্ষিক তাপ S একক।

  1. ক.
    অন্তঃস্থ শক্তি কাকে বলে?
    ১
  2. খ.
    ইঞ্জিনের কর্মদক্ষতা ও রেফ্রিজারেটরের কার্যসম্পাদক গুণাঙ্কের মধ্যে পার্থক্য নিরূপণ কর।
    ২
  3. গ.
    এর তাপ উৎসের তাপমাত্রা নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করা হলে উৎসে ব্যবহৃত পদার্থের এনট্রপি বাড়বে না-কি কমবে গাণিতিকভাবে ব্যাখ্যা দাও।
    ৪

৩. চল তড়িৎ

৯
চট্টগ্রাম বোর্ড ২০১৮বরিশাল বোর্ড ২০১৮রাজশাহী বোর্ড ২০১৮যশোর বোর্ড ২০১৮কুমিল্লা বোর্ড ২০১৮
আলাদা পাতা ↗

উদ্দীপকটি লক্ষ কর :

চল তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৬২ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    এক অ্যাম্পিয়ার প্রবাহের সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    শান্ট কীভাবে গ্যালভানোমিটারকে রক্ষা করে?
    ২
  3. গ.
    ১নং চিত্রের বর্তনীর মূল প্রবাহ বের কর।
    ৩
  4. ঘ.
    ২নং চিত্রের LED বাতিটি জ্বলবে কি-না ব্যাখ্যা কর।
    ৪

৪. তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব

১০
রাজশাহী বোর্ড ২০১৮কুমিল্লা বোর্ড ২০১৮বরিশাল বোর্ড ২০১৮চট্টগ্রাম বোর্ড ২০১৮যশোর বোর্ড ২০১৮
আলাদা পাতা ↗

B তারকে A তারের উপর অন্তরিত খুঁটি দ্বারা 10 cm ব্যবধানে পৃথক করে স্থাপন করা হয়। চিত্রানুযায়ী P বিন্দুটি A ও B তারের ঠিক মাঝখানে অবস্থিত। B তারের একক দৈর্ঘ্যের ভর 0.06122 g।

তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব সৃজনশীল প্রশ্ন ৭ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    নিবৃত্তি বিভব কী?
    ১
  2. খ.
    ট্রানজিস্টরের ইমিটার ও বেস সমপরিমাণ ডোপায়িত থাকে না কেন?
    ২
  3. গ.
    P বিন্দুতে লব্ধি চৌম্বকক্ষেত্রের মান কত?
    ৩
  4. ঘ.
    অন্তরক খুঁটি সরিয়ে নিলে B তারটি শূন্যে ভাসমান থাকবে কি না গাণিতিক বিশ্লেষণসহ যাচাই কর।
    ৪

৬. জ্যামিতিক আলোকবিজ্ঞান

১১
রাজশাহী বোর্ড ২০১৮বরিশাল বোর্ড ২০১৮যশোর বোর্ড ২০১৮কুমিল্লা বোর্ড ২০১৮চট্টগ্রাম বোর্ড ২০১৮
আলাদা পাতা ↗

একটি পরীক্ষণে, একটি বস্তুকে একটি উভোত্তল লেন্সের 75 cm সামনে স্থাপন করা হলো; যার বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 15 cm ও 30 cm। এতে 30 cm পিছনে প্রতিবিম্ব গঠিত হয়। অন্য একটি পরীক্ষণে, লেন্সটিকে 1.33 প্রতিসরাঙ্কের মাধ্যমে স্থাপন করা হলো।

  1. ক.
    অপবর্তন কাকে বলে?
    ১
  2. খ.
    ইয়ং-এর দ্বি-চিড় পরীক্ষায় ব্যতিচার ঝালরের কেন্দ্রীয় পট্টির প্রকৃতি ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    প্রথম ক্ষেত্রে লেন্সটির ফোকাস দূরত্ব নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    দ্বিতীয় পরীক্ষায় একই দূরত্বে বস্তুটি স্থাপন করলে প্রতিবিম্বের প্রকৃতি প্রথম পরীক্ষার অনুরূপ হবে কি-না গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মন্তব্য কর।
    ৪

৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান

১২
রাজশাহী বোর্ড ২০১৮যশোর বোর্ড ২০১৮চট্টগ্রাম বোর্ড ২০১৮কুমিল্লা বোর্ড ২০১৮বরিশাল বোর্ড ২০১৮
আলাদা পাতা ↗

একটি 23592U ফিশন বিক্রিয়ায় নির্গত শক্তি একটি 5626Fe কে আঘাত করে। ফিশন বিক্রিয়াটি নিম্নরূপ: 23592U+10n→14156Ba+9236Kr+310n + শক্তি। [U235 এর ভর = 235.04 amu; Ba141 এর ভর = 140.91 amu; Kr92 এর ভর = 91.91 amu; n1 এর ভর = 1.008 amu; 5626Fe এর ভর = 55.9349 amu; প্রোটনের ভর = 1.0072 amu; 1 amu = 931.5 MeV]

  1. ক.
    ক্ষয় ধ্রুবকের সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    বোর কীভাবে রাদারফোর্ড মডেল সংশোধন করেছিলেন?
    ২
  3. গ.
    ফিশন বিক্রিয়াটির ভরত্রুটি নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    ফিশন বিক্রিয়ায় নির্গত শক্তি 5626Fe ভাঙতে পারবে কি-না যাচাই কর।
    ৪