HSC ২০১৯ · চট্টগ্রাম বোর্ড · পদার্থবিজ্ঞান
চট্টগ্রাম বোর্ড ২০১৯ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান
পদার্থবিজ্ঞান ১ম পত্র
১. ভেক্টর
তিনটি ভেক্টর রাশি যথাক্রমে A
- ক.আয়ত একক ভেক্টর কাকে বলে?১
- খ.ডানহাতি স্ক্রু নিয়মের সাহায্যে বোতলের মুখ খোলা বা বন্ধ করা যায়- ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকের A ও B ভেক্টরদ্বয়ের লম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের C ভেক্টরের কার্লের ডাইভারজেন্স শূন্য হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
২. গতিবিদ্যা
বিজ্ঞান মেলাকে আকর্ষণীয় করার জন্য প্রবেশ পথের দু পাশে পানির ফোয়ারা স্থাপন করা হলো। তাদের মধ্যে একটির পানির ফোঁটাগুলো 5 m s−1 বেগে এবং 60° কোণে ছড়িয়ে পড়ছে। অপর ফোয়ারার পানির ফোঁটাগুলো 6 m s−1 বেগে এবং 30° কোণে ছড়িয়ে পড়ছে।
- ক.প্রক্ষেপক কাকে বলে?১
- খ.বৃত্তাকার ট্র্যাকে কোনো দৌড়বিদ সমবেগে দৌড়াতে পারে না কেন? ব্যাখ্যা কর।২
- গ.0.6 s সময়ে ১ম ফোয়ারার পানির ফোঁটার বেগ নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের কোন ফোয়ারার পানির ফোঁটাগুলো বেশি অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
৩. নিউটনীয় বলবিদ্যা
রহিম 80 cm দৈর্ঘ্যের একখণ্ড সুতার এক প্রান্তে 200 g ভরের একটি বস্তু বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 90 বার ঘুরাচ্ছে। অপরদিকে করিম 60 cm দৈর্ঘ্যের অপর একখণ্ড সুতার এক প্রান্তে 150 g ভরের একটি বস্তু বেঁধে একইভাবে প্রতি মিনিটে 120 বার ঘুরাচ্ছে।
- ক.জড়তার ভ্রামক কাকে বলে?১
- খ.দুটি বস্তু সংঘর্ষের পর এক সঙ্গে আটকে গেলে সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে কি? ব্যাখ্যা কর।২
- গ.রহিমের দ্বারা ঘুরানো বস্তুটির কৌণিক ভরবেগ নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের ঘটনায় রহিম ও করিম সুতায় সমান টান পেয়েছিল কি? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
৫. মহাকর্ষ ও অভিকর্ষ
পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে 6 × 1024 এবং 6400 km। এর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ 9.8 ms−2। মহাকর্ষীয় ধ্রুবক 6.673 × 10−11 Nm2 kg−2 এর পৃষ্ঠ থেকে একটি উপগ্রহকে 700 km উচ্চতায় তোলা হলো।
- ক.ভূস্থির উপগ্রহ কাকে বলে?১
- খ.পৃথিবীর ঘনত্বের পরিবর্তনে অভিকর্ষজ ত্বরণ পরিবর্তন হবে কি? ব্যাখ্যা কর।২
- গ.পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উচ্চতায় উপগ্রহের ওজন পৃথিবী পৃষ্ঠের ওজনের 80% হবে? নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের উৎক্ষেপিত উপগ্রহটি চাঁদের মতো উপগ্রহ হবে কি? গাণিতিক বিশ্লেষণ কর।৪
৬. পদার্থের গাঠনিক ধর্ম
রাফি পরীক্ষাগারে একটি তার ইস্পাতের তৈরি কি না যাচাই করছিল। এজন্য সে 2 m দীর্ঘ এবং 1.12 mm ব্যাসবিশিষ্ট একটি তার নিল। তারটিতে 25 J বিভবশক্তি প্রয়োগ করায় তারটির দৈর্ঘ্য 3 cm বৃদ্ধি পায় এবং ব্যাস 5×10−3 mm হ্রাস পায়। বিশুদ্ধ ইস্পাতের ইয়ং-এর গুণাঙ্ক 2×1011 Nm−2।
- ক.সান্দ্রতা কাকে বলে?১
- খ.কাচ পৃষ্ঠে সমপরিমাণ তেল ও গ্লিসারিন রাখলে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে? ব্যাখ্যা কর ।২
- গ.উদ্দীপকের তারটির পয়সনের অনুপাত নির্ণয় কর।৩
- ঘ.রাফির ব্যবহৃত তারটি ইস্পাতের ছিল কি? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
৭. পর্যাবৃত্ত গতি
কোনো স্থানে একটি সরল দোলকের দোলনকাল 1.8 sec। উক্ত স্থানে অভিকর্ষজ ত্বরণ 9.8 ms−2 এবং পৃথিবীর ব্যাসার্ধ 6400 km। এরপর দোলকটিকে 712 km উচ্চতাবিশিষ্ট একটি পাহাড়ের চূড়ায় নেয়া হলো।
- ক.স্প্রিং ধ্রুবক কী?১
- খ.\"বল ধ্রুবক 2500 Nm−1\"— এর অর্থ ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকের দোলকটির কার্যকরী দৈর্ঘ্য 40% বৃদ্ধি করলে দোলনকাল কত হবে? নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের পাহাড়ের চূড়ায় দোলকটি সেকেন্ড দোলক হবে কি? গাণিতিক মতামত দাও।৪
৮. তরঙ্গ
P, Q ও R তিনটি সুরশলাকা একটি নির্দিষ্ট মাধ্যমে রাখা হলো। P সুরশলাকা 4টি পূর্ণ তরঙ্গদৈর্ঘ্য Q-এর 1টি পূর্ণ তরঙ্গদৈর্ঘ্যের সমান। তাদের মধ্যে কম্পাঙ্কের পার্থক্য 60 Hz। কিন্তু R সুরশলাকা দ্বারা সৃষ্ট অগ্রগামী তরঙ্গের সমীকরণ Y
- ক.অনুনাদ কাকে বলে?১
- খ.সঙ্গীতগুণ শব্দ মানুষের মনে প্রশান্তি সৃষ্টি করে নিরাপদে রাখে- ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকের P ও Q সুরশলাকার কম্পাঙ্ক নির্ণয় কর।৩
- ঘ.কী পদক্ষেপ নিলে R সুরশলাকার তরঙ্গ দ্বারা স্থির তরঙ্গ পাওয়া যাবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
30∘C তাপমাত্রায় এবং 2 atm চাপে একটি বেলুনের মধ্যে 24 g অক্সিজেন গ্যাস আছে। এক মৌল অক্সিজেনের ভর 32 gm, অপরদিকে উপরিদেশে বায়ুমণ্ডলের চাপ 1.5 atm, পানির ঘনত্ব 1050 kg m−3 ও গভীরতা 20 m এবং অন্য একটি পুকুরের কোনো একটি পুকুরের উপরিদেশে বায়ুমণ্ডলের চাপ 1.2 atm, পানির ঘনত্ব 1050 kgm−3 ও গভীরতা 25 m [1 atm
- ক.সম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে?১
- খ.নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব তার পরম তাপমাত্রার উপর নির্ভরশীল— ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকের বেলুনের গ্যাসের আয়তন নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের কোন পুকুরের তলদেশে গ্যাস ভর্তি বেলুনের আয়তন কম হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
পদার্থবিজ্ঞান ২য় পত্র
১. তাপগতিবিদ্যা
30°C তাপমাত্রার 0.05 kg পানিকে স্বাভাবিক চাপে 2 × 10−3 m3 আয়তনের বাষ্পে পরিণত করা হলো। এ প্রক্রিয়ায় সিস্টেমের অন্তঃস্থ শক্তির পরিবর্তন 1.28 × 104 J। [পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ, Lv = 2.26 × 106 J kg−1 এবং পানির আপেক্ষিক তাপ, S = 4200 J kg−1 K−1]
- ক.উষ্ণতা কাকে বলে?১
- খ.রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয়- ব্যাখ্যা দাও।২
- গ.উদ্দীপকের পানিকে বাষ্পে পরিণত করার জন্য এনট্রপির পরিবর্তন কত হবে নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের প্রক্রিয়াটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে কি-না- গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই কর।৪
২. স্থির তড়িৎ
একটি সমান্তরাল পাত ধারকের প্রতি পাতের ক্ষেত্রফল 10−4 cm2। পাতদ্বয় বায়ুতে পরস্পর হতে 1 cm ব্যবধানে অবস্থিত। প্রত্যেক পাতে সরবরাহকৃত চার্জের পরিমাণ 8.9 × 10−10 C।
- ক.তড়িৎ আবেশ কাকে বলে?১
- খ.মিটার ব্রীজের প্রান্ত সংশোধন করা হয় কেন?২
- গ.ধারকের পাতদ্বয়ের চার্জ ঘনত্ব নির্ণয় কর।৩
- ঘ.পাতদ্বয়ের মধ্যকার বিভব পার্থক্য অর্ধেক করা হলে ধারকটির সঞ্চিত শক্তি পূর্বাকার সঞ্চিত শক্তির এক-চতুর্থাংশ হবে কি না— গাণিতিকভাবে যাচাই কর।৪
৩. চল তড়িৎ

- ক.তুল্য রোধ কী?১
- খ.তড়িৎ চৌম্বকীয় আবেশ শক্তির সৃষ্টি নয় বরং শক্তির রূপান্তর ব্যাখ্যা দাও।২
- গ.R2 রোধের মধ্যদিয়ে তড়িৎ প্রবাহের মান নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের 'A' লুপের R1 রোধের সাথে শ্রেণিতে না কি সমান্তরালে কত রোধ যুক্ত করলে উভয় লুপে একই তড়িৎ প্রবাহিত হবে— গাণিতিকভাবে যাচাই কর।৪
৬. জ্যামিতিক আলোকবিজ্ঞান
15 cm ও 3 cm বক্রতার ব্যাসার্ধবিশিষ্ট একটি উভোত্তল লেন্সের সামনে 60 cm দূরে একটি বস্তু স্থাপন করলে 30 cm পিছনে প্রতিবিম্ব পাওয়া যায়।
- ক.দৃষ্টিকোণ কাকে বলে?১
- খ.অভিলক্ষ্যের ফোকাস দৈর্ঘ্য কমালে অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা কীভাবে পরিবর্তিত হয়?২
- গ.লেন্সটির উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের অন্যান্য শর্তাবলি ঠিক রেখে কী ব্যবস্থা নিলে লেন্সটির ক্ষমতা 1.54 D করা যায়? গাণিতিকভাবে ব্যাখ্যা কর।৪
৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা
তোমার বন্ধু একটি অতিদ্রুত গতিসম্পন্ন কাল্পনিক গাড়িতে 0.76c গতিতে তোমার পাশ দিয়ে চলে গেল। গাড়িটি 5.80m লম্বা বলে তোমার কাছে মনে হলো।
- ক.পালসার নক্ষত্র কী?১
- খ.কোন শর্তে মহাবিশ্বে মহাসংকোচন শুরু হবে? ব্যাখ্যা কর।২
- গ.স্থির অবস্থায় গাড়িটির দৈর্ঘ্য কত হবে?৩
- ঘ.তোমার ঘড়িতে 20 sec সময় অতিবাহিত হলে তোমার বন্ধুর ঘড়িতে অতিবাহিত সময় বেশি না কম হবে? গাণিতিকভাবে যাচাই কর।৪
৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান
হাইড্রোজেন পরমাণুর অনুমোদিত দ্বিতীয় কোয়ান্টাম কক্ষ হতে প্রথম কোয়ান্টাম কক্ষে ইলেকট্রন যাওয়ার ফলে বিকিরণ নির্গত হয়। [e = 1.6×10−19 C, m = 9.1×10−31 kg, h = 6.63×10−34 J s, ε0 = 8.85×10−12 C2N−1m−2]
- ক.'1' (এক) রাদারফোর্ড কী?১
- খ.এনালগ পদ্ধতি এবং ডিজিটাল পদ্ধতি এক না ভিন্ন? ব্যাখ্যা কর।২
- গ.হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় বোর কক্ষের ব্যাসার্ধ নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে ইলেকট্রন যাওয়ার ফলে নিঃসৃত বিকিরণ দেখা যাবে? গাণিতিকভাবে যাচাই কর।৪
১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স
কোনো ট্রানজিস্টরের বেস কারেন্ট 105 μA এবং কালেক্টর কারেন্ট 2.05 mA। বেস কারেন্টের 2.7 μA পরিবর্তনের ফলে কালেক্টর কারেন্টের প্রবাহ পরিবর্তন হলো 0.65 mA।
- ক.ডোপিং বলতে কী বুঝ?১
- খ.অ্যামিটার এক প্রকার গ্যালভানোমিটার ব্যাখ্যা দাও।২
- গ.IE এবং α এর মান বের কর।৩
- ঘ.বেস ও কালেক্টর কারেন্টের পরিবর্তনের ফলে β এর মান পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে কি-না? গাণিতিকভাবে ব্যাখ্যা কর।৪