HSC ২০১৯ · সিলেট বোর্ড · পদার্থবিজ্ঞান
সিলেট বোর্ড ২০১৯ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান
পদার্থবিজ্ঞান ১ম পত্র
১. ভেক্টর

চিত্রটি লক্ষ কর :
- ক.টর্ক কাকে বলে?১
- খ.পরিমাপের এককের আন্তর্জাতিক পদ্ধতির প্রয়োজন হয়েছিল কেন?২
- গ.উদ্দীপকের আলোকে θ এর মান নির্ণয় কর।৩
- ঘ.△OAB ও △OBC এর ক্ষেত্রফলের সমষ্টি সামান্তরিক OABC এর ক্ষেত্রফলের সমান কি না? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
চিত্রটি লক্ষ কর :

- ক.টর্ক কাকে বলে?১
- খ.পরিমাপের এককের আন্তর্জাতিক পদ্ধতির প্রয়োজন হয়েছিল কেন?২
- গ.উদ্দীপকের আলোকে θ এর মান নির্ণয় কর।৩
- ঘ.ΔOAB ও ΔOBC এর ক্ষেত্রফলের সমষ্টি সামান্তরিক OABC এর ক্ষেত্রফলের সমান কি না? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
২. গতিবিদ্যা
একদিন এক প্রীতি ম্যাচ খেলার সময় প্রিতম ব্যাট দিয়ে আঘাত করায় বলটি পার্শ্ববর্তী একটি উঁচু ভবনের ছাদে পড়ল। ডাক্তারের নিষেধ থাকায় প্রিতম 96 m এর বেশি উঁচুতে উঠতে অস্বীকৃতি জানিয়ে ছাদে বল আনতে গেল না। প্লাবন ছাদে উঠে বলটিকে উল্লম্বের সাথে 60° কোণে 5 m s−1 বেগে নিচে ফেলে দিল। বলটি ছুঁড়ে মারার 3 s পরে ভূমি থেকে 2 m উঁচুতে প্রিতম বলটি ধরে ফেলল।
- ক.নিট বল কী?১
- খ.ভরকে জাড্যভর বলা হয় কেন? ব্যাখ্যা কর।২
- গ.বলটি কত বেগে প্রিতমের হাতে আঘাত করেছিল?৩
- ঘ.উদ্দীপকের তথ্য অনুসারে প্রিতম ছাদে উঠতে পারত কি না? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।৪
৪. কাজ, শক্তি ও ক্ষমতা
4 kg ভরের একটি শক্ত পাথর খণ্ড একই ভরের মাটিতে পোঁতা একটি লোহার রডের উপর 5 m উঁচু কোনো স্থান থেকে খাড়াভাবে পড়ল। ফলে লোহার রডটি মাটির ভেতরে আরও 10 cm প্রবেশ করল।
- ক.কর্মদক্ষতা কী?১
- খ.পরম শূন্য তাপমাত্রার নিচে গ্যাসের তাপমাত্রা থাকতে পারে কি না? ব্যাখ্যা কর।২
- গ.মাটির গড় প্রতিরোধ বল কত?৩
- ঘ.উদ্দীপকের বর্ণিত ঘটনাটি কাজ-শক্তির উপপাদ্য সমর্থন করে কি? গাণিতিকভাবে যাচাই কর।৪
সীমা 18 kg ভরের একটি ব্যাগ নিয়ে 50 m উঁচু একটি বিল্ডিং এ উঠার পর ছাদ থেকে ব্যাগটি পড়ে গেলে সেটি 'h' উচ্চতায় পাশের বিল্ডিং এর ছাদে 24.25 m s−1 বেগে পড়ল।
- ক.স্প্রিং বল কী?১
- খ.সরল দোলকের কৌণিক বিস্তার 4∘ এর মধ্যে রাখা হয় কেন? ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকের 'h' এর মান নির্ণয় কর।৩
- ঘ.'h' উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির সমান হবে কি-না? গাণিতিকভাবে ব্যাখ্যা কর।৪
৫. মহাকর্ষ ও অভিকর্ষ
6.4 × 106 m ব্যাসার্ধের একটি গ্রহ নিজ অক্ষে 24 ঘণ্টায় একবার ঘুরে। একজন বিজ্ঞানী গ্রহটির সাথে অভিকর্ষীয় ত্বরণ g-এর সম্পর্ক স্থাপনের জন্য 58° উত্তর অক্ষাংশের সাথে একটি স্থানে 80 kg ভরের একটি বস্তু রাখলেন। অভিকর্ষীয় ত্বরণ g
- ক.মুক্তিবেগ কী?১
- খ.পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর কেন্দ্র হতে দূরত্বের সমানুপাতিক ব্যাখ্যা কর।২
- গ.উক্ত স্থানে গ্রহটির ঘূর্ণনের জন্য বস্তুটির রৈখিক বেগ কত?৩
- ঘ.উক্ত স্থানে বস্তুটির ওজন গ্রহটির পৃষ্ঠে বস্তুর ওজনের চেয়ে বেশি না কম হবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।৪
৬. পদার্থের গাঠনিক ধর্ম
দীপ গবেষণাগারে 6 m দৈর্ঘ্যের এবং 0.6 mm ব্যাসের একটি ইস্পাতের এবং আরেকটি সীসার তারের শেষ প্রান্তে পর্যায়ক্রমে 25 kg ভর ঝুলিয়ে দেওয়ার পর উভয় তারের দৈর্ঘ্য প্রসারণ পেল যথাক্রমে 0.026 m এবং 0.325 m [Ys=2×1011 Nm−2]
- ক.বন্ধন শক্তি কাকে বলে?১
- খ.আন্তঃআণবিক বলের সাথে আন্তঃআণবিক দূরত্বের সম্পর্ক, কীরূপ? ব্যাখ্যা কর।২
- গ.প্রসারিত অবস্থায় ইস্পাত তারটির মধ্যে স্থিতিস্থাপক বিভবশক্তি নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের কোন তারটির ভার নেওয়ার সামর্থ্য বেশি? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
৭. পর্যাবৃত্ত গতি
একটি সেকেন্ড দোলক ভূ-পৃষ্ঠে সঠিক সময় দেয়। একে পাহাড়ের উপর নিয়ে গেলে তা প্রতিদিন 10 sec সময় হারায়। [পৃথিবীর ব্যাসার্ধ, R
- ক.পার্কিং কক্ষপথ কী?১
- খ.সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান গ্রহগুলোর আবর্তনকাল ভিন্ন হয় ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকের পাহাড়ের উচ্চতা কত?৩
- ঘ.কী যান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করলে পাহাড়ে দোলকটির দোলনকাল অপরিবর্তিত থাকবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
৮. তরঙ্গ
একটি পোল্ট্রিফার্মে 400 মুরগি আছে। পোল্ট্রিফার্মের বর্তমান শব্দের তীব্রতা 3.2×10−4 Wm−2। পোল্ট্রিফার্মের মালিক মুরগির সংখ্যা বাড়িয়ে 2400টি করলেন। [শব্দের প্রমাণ তীব্রতা 10−12 Wm−2]
- ক.শব্দ কাকে বলে?১
- খ.তীক্ষ্ণতা ও কম্পাঙ্ক একই কি না? ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকের পোল্ট্রিফার্মের তীব্রতা লেভেল কত বেল ছিল নির্ণয় কর।৩
- ঘ.মুরগির সংখ্যা বাড়ানোর ফলে উদ্দীপকের ফার্মটিতে কী ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে? গাণিতিকভাবে ব্যাখ্যা কর।৪
পদার্থবিজ্ঞান ২য় পত্র
১. তাপগতিবিদ্যা
তাসিন নিচের লেখচিত্রের চক্রটি বিশ্লেষণ করে বলল, এটি কার্নোর চক্র।

মোলার গ্যাস ধ্রুবক 8.31 J mol−1 K−1।
- ক.আধানের কোয়ান্টায়ন কী?১
- খ.সমান্তরাল পাত ধারকের ধারকত্ব পাতদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করে কি? ব্যাখ্যা কর।২
- গ.1 মোল আদর্শ গ্যাসের জন্য উদ্দীপকের AB অংশে কৃতকাজ নির্ণয় কর।৩
- ঘ.তাসিনের বিশ্লেষণ সঠিক ছিল কি না এনট্রপি পরিবর্তনের সাপেক্ষে গাণিতিক বিশ্লেষণসহ মন্তব্য কর।৪
২. স্থির তড়িৎ

পরবর্তীতে বর্গক্ষেত্রের কেন্দ্র (O) তে +1 C চার্জে চার্জিত 9.8 kg ভরের একটি বস্তু রাখা হলো।
- ক.পোলার ডাই ইলেকট্রিক কাকে বলে?১
- খ.কোনো বস্তুতে যেকোনো মানের চার্জ থাকতে পারে না— ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকে 'O' বিন্দুতে বিভব কত?৩
- ঘ.২য় ক্ষেত্রে বস্তুটি সাম্যাবস্থায় থাকবে কি-না গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মন্তব্য কর।৪
৩. চল তড়িৎ
স্বাভাবিক তাপমাত্রায় (25∘C) টাংস্টেন তারের রোধ 65 Ω। এরূপ তার দুটি বৈদ্যুতিক হিটারের কুণ্ডলী তৈরি করে বৈদ্যুতিক লাইনের সাথে (220V) সমান্তরালে যুক্ত করা হলো। এতে কুণ্ডলী তারের তাপমাত্রা 250∘C-এ উন্নীত হলো। ১ম কুণ্ডলী তারের দৈর্ঘ্য ও ব্যাস উভয়ই ২য় কুণ্ডলীর তুলনায় দ্বিগুণ রোধের উষ্ণতা গুণাঙ্ক, α
- ক.কার্শফের ২য় সূত্রটি লিখ।১
- খ.সরু ধাতব তারকে সান্ট হিসেবে ব্যবহার করা হয় না কেন? ব্যাখ্যা কর।২
- গ.250∘C এ টাংস্টেন তারের রোধ কত হবে?৩
- ঘ.কোন কুণ্ডলীতে বেশি তাপ উৎপন্ন হবে? ,গাণিতিক বিশ্লেষণসহ মন্তব্য কর।৪
৪. তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব

1, 2, 3, 4 প্রত্যেক ধাতব তারের মধ্য দিয়ে উদ্দীপক অনুসারে তড়িৎ প্রবাহিত হচ্ছে। I1
- ক.লরেঞ্জ বল কী?১
- খ.তড়িৎ প্রবাহ বন্ধ করলে, ইস্পাতের চুম্বকত্ব লোপ পায় না কেন? ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকে ব্যবস্থা-a এর P বিন্দুতে সৃষ্ট চৌম্বকক্ষেত্রের মান কত?৩
- ঘ.ব্যবস্থা-a এবং ব্যবস্থা-b এর তারগুলোর মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি হবে কি? গাণিতিক বিশ্লেষণসহ মন্তব্য কর।৪
৫. তাড়িতচৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ
একটি বিদ্যুৎ উৎপাদনকারী কুণ্ডলীকে 20 Wbm−2 মানের সুষম চৌম্বক ক্ষেত্রে 6.28 rads−1 সমকৌণিক বেগে ঘুরতে দেয়া হলো। কুণ্ডলীর পাক সংখ্যা ও ক্ষেত্রফল যথাক্রমে 100 এবং 1.0 m2।
- ক.স্বকীয় আবেশ গুণাঙ্ক কাকে বলে?১
- খ.গ্যালিলিও রূপান্তর লরেঞ্জ রূপান্তরের একটি বিশেষ অবস্থা ব্যাখ্যা কর।২
- গ.যখন কুণ্ডলীটি চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বালম্বিভাবে থাকে তখন কুণ্ডলীতে আবিষ্ট ভোল্টেজের মান কত?৩
- ঘ.কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের সর্বোচ্চ মান এবং কুণ্ডলীতে আবিষ্ট ভোল্টেজের সর্বোচ্চ মান একই সময়ে হবে কি? গাণিতিক বিশ্লেষণসহ বক্তব্য দাও।৪
৬. জ্যামিতিক আলোকবিজ্ঞান
একটি 3 m বাহুবিশিষ্ট ঘনক আকৃতির ট্যাংকে পানিশূন্য অবস্থায় দুই দেয়ালের মধ্যবর্তী স্থানে একটি উত্তল লেন্স স্থাপন করলে এর বিপরীত দেয়ালে একটি বস্তুর দ্বিগুণ বিবর্ধিত বাস্তব বিম্ব পাওয়া যায়। পরবর্তীতে ট্যাংকটি পানিপূর্ণ করা হয়। [পানি ও কাচের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.33 এবং 1.5]
- ক.ফ্যারাডের তড়িৎ আবেশ সংক্রান্ত দ্বিতীয় সূত্রটি লিখ।১
- খ.প্রিজমের বিচ্যুতি আলোর বর্ণের উপর নির্ভর করে— ব্যাখ্যা কর।২
- গ.লেন্সটির ফোকাস দূরত্ব কত?৩
- ঘ.পানিপূর্ণ ট্যাংকে লেন্স ও বস্তুর অবস্থান অপরিবর্তিত রাখলে বিম্বের প্রকৃতির কোনোরূপ পরিবর্তন হবে কি না? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করে মন্তব্য কর।৪
৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান
ভূমি অবস্থায় হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের শক্তি −13.6 eV। ভূমি অবস্থার ইলেকট্রনকে 8.2×1014 Hz কম্পাঙ্কের একটি ফোটন দ্বারা আঘাত করা হলো। এখানে, me = 9.1×10−31 kg, e = 1.6×10−19 C, h = 6.63×10−34 J s এবং ε0 = 8.85×10−12 C2N−1m−2।
- ক.তড়িৎ বিভব কী?১
- খ.সকল কম্পাঙ্কের আলোর জন্য ফটোতড়িৎ ক্রিয়া সম্পন্ন হয় না— ব্যাখ্যা কর।২
- গ.দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় কর।৩
- ঘ.ফোটন দ্বারা আঘাতের পর ইলেকট্রনটির কি ঘটেছিল গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।৪
১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স

উভয় ট্রানজিস্টর জার্মেনিয়াম দ্বারা তৈরি। জার্মেনিয়ামের নী ভোল্টেজ 0.3 volt দেওয়া আছে–
IE
- ক.কৃত্রিম উপগ্রহ কী?১
- খ.ঘটনা দিগন্তের ভৌত তাৎপর্য লিখ।২
- গ.চিত্র-১ এর জন্য প্রবাহ লাভ এর মান নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের কোন ক্ষেত্রে বাতিটি বেশি উজ্জ্বল হবে? গাণিতিক যুক্তিসহকারে উপস্থাপন কর।৪