HSC ২০১৯ · রাজশাহী বোর্ড · পদার্থবিজ্ঞান
রাজশাহী বোর্ড ২০১৯ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান
পদার্থবিজ্ঞান ১ম পত্র
১. ভেক্টর
30∘ কোণে আনত একটি পাহাড়ের ঢাল বেয়ে 72 km/h সমবেগে একটি বাস উপরে উঠছে। এমন সময় হঠাৎ বৃষ্টি 6 m/s সমবেগে খাড়া নিচে পড়তে শুরু করল। বৃষ্টি যখন প্রায় শেষ তখন অনুভূমিকভাবে বায়ুপ্রবাহ শুরু হলো।
- ক.বিপ্রতীপ ভেক্টর কাকে বলে?১
- খ.দুটি ভেক্টর রাশির যোগফল ও বিয়োগ ফলের মান সমান ব্যাখ্যা কর।২
- গ.শুরুতে বাসচালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে নির্ণয় কর।৩
- ঘ.বায়ুপ্রবাহের দরুণ বাসচালক খাড়া নিচের দিকে একই বেগে বৃষ্টি পড়তে দেখলে বৃষ্টি পড়ার প্রকৃত মান ও দিক বিশ্লেষণ কর।৪
২. গতিবিদ্যা

লেখচিত্রে একটি গাড়ির যাত্রাকালীন প্রথম 10 মিনিটে বেগের পরিবর্তন দেখানো হয়েছে।
- ক.স্প্রিং ধ্রুবক কাকে বলে?১
- খ.বায়ুপ্রবাহ না থাকলেও একজন সাইকেল আরোহী বাতাসের ঝাপটা অনুভব করেন কেন? ব্যাখ্যা কর।২
- গ.গড় বেগের ভৌত সংজ্ঞানুযায়ী গাড়িটির গতিকালীন প্রথম চার মিনিটে গড় বেগ নির্ণয় কর।৩
- ঘ.'গাড়িটির 10 মিনিটে অতিক্রান্ত দূরত্ব লেখচিত্রের অন্তর্ভুক্ত ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান'— উক্তিটির যথার্থতা গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
৪. কাজ, শক্তি ও ক্ষমতা
পানিপূর্ণ একটি সাঁতার পুকুরের মাত্রা 25 m×10 m×3 m। 1 Hp অশ্ব ক্ষমতাসম্পন্ন একটি পানির পাম্প পুকুরটি 30 মিনিটে খালি করতে পারে। অপর একটি পানির পাম্প, 1.5 Hp ক্ষমতাসম্পন্ন, একই কাজ 15 মিনিটে করতে সক্ষম।
- ক.অশ্ব ক্ষমতা কাকে বলে?১
- খ.একজন ক্রিকেট খেলোয়াড় মাঠে বল ধরার সময় হাত পেছনে নেন কেন?২
- গ.দুটি পাম্প একত্রে ব্যবহৃত হলে পুকুরটি খালি করতে কত সময় লাগবে নির্ণয় কর।৩
- ঘ.কোন পাম্পটির ব্যবহার অধিক সাশ্রয়ী হবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা কর।৪
৬. পদার্থের গাঠনিক ধর্ম
একই আয়তন, উপাদান ও 0.5×10−2 m ব্যাসার্ধবিশিষ্ট একটি নিরেট সিলিন্ডার ও গোলক একত্রে পানিতে ছেড়ে দেয়া হলো। বস্তুদ্বয়ের উপাদানের ও পানির ঘনত্ব যথাক্রমে 7800 kg m−3 এবং 1000 kg m−3 পানির সান্দ্রতা সহগ 0.001 kg m−1 s−1।
- ক.কৈশিকতা কাকে বলে?১
- খ.একটি হাইড্রোজেন গ্যাসবেলুন ভূমি হতে নির্দিষ্ট উচ্চতায় উঠার পরে ফেটে যায় কেন— ব্যাখ্যা কর।২
- গ.সিলিন্ডারটি পানির ভেতর খাড়াভাবে পতনশীল হলে এর প্রান্ত বেগ নির্ণয় কর।৩
- ঘ.সিলিন্ডার ও গোলকের মধ্যে কোনটি অধিক সান্দ্র বল অনুভব করবে? গাণিতিক বিশ্লেষণ কর।৪
৭. পর্যাবৃত্ত গতি
ভূপৃষ্ঠে একটি সরল দোলকের দোলনকাল 2 sec এবং অভিকর্ষজ ত্বরণ 9.8 ms−2। 8.85 km উঁচু A পাহাড়ের নিকটবর্তী অপর একটি পাহাড় B-তে নিয়ে সরল দোলককে দোলালে তা এক ঘণ্টায় 1780টি পূর্ণ দোলন সম্পন্ন করে।
- ক.বিকৃতি কী?১
- খ.দোলনরত একটি সরল দোলক সাম্যাবস্থায় এসে থেমে যায় না কেন? ব্যাখ্যা কর।২
- গ.সরল দোলকটির কার্যকর দৈর্ঘ্য কত?৩
- ঘ.B পাহাড়টির উচ্চতা A পাহাড়ের তুলনায় বেশি উঁচু কি-না গাণিতিক ব্যাখ্যা দাও।৪

1 cm ব্যাস ও 100 g ভরবিশিষ্ট একটি বব দৃঢ় অবলম্বন হতে 99.5 cm সুতা দিয়ে ভূমি হতে 1 m উচ্চতায় ঝুলানো হলো। ববটিকে টেনে A অবস্থান হতে ছেড়ে দেয়া হলো। ববের সাম্যাবস্থান হতে 2 m অনুভূমিক দূরত্বে ভূমিতে C অবস্থানে একটি ঝুড়ি রাখা আছে।
- ক.স্পন্দকের দশা কাকে বলে?১
- খ.একটি দোলক ঘড়ির দোলনকাল 2.5 s হলে এটি সঠিক সময় দিবে কি? ব্যাখ্যা কর।২
- গ.ববটির সর্বোচ্চ কৌণিক বেগ নির্ণয় কর।৩
- ঘ.সাম্যাবস্থান অতিক্রম করার সময় হঠাৎ সুতা ছিঁড়ে গেলে ববটির ঝুড়িতে পড়ার সম্ভাবনা গাণিতিকভাবে যাচাই কর।৪
৮. তরঙ্গ
একটি তরঙ্গের সরণের সমীকরণ
y(x, t)
- ক.স্প্রিং ধ্রুবক কাকে বলে?১
- খ.বড় বড় হলরুমের দেয়ালে হার্ডবোর্ড কিংবা পার্টেক্স জাতীয় বোর্ড লাগানো হয় কেন?২
- গ.তরঙ্গটির পর্যায়কাল হিসাব কর।৩
- ঘ.x৪
=0 ধরে v−t গ্রাফের প্রকৃতি কিরূপ হবে তোমার মতামত লিখ।
৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
একটি হ্রদের তলদেশ ও পৃষ্ঠের পানির তাপমাত্রা যথাক্রমে 8∘C ও 30∘C। 2L আয়তনবিশিষ্ট একটি বায়ুপূর্ণ বেলুন হ্রদের তলদেশ হতে ছেড়ে দেয়া হলো। বেলুনটির সর্বোচ্চ প্রসারণ সক্ষমতা 15 L। হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ 105 Nm−2, হ্রদের গভীরতা 15 m এবং পানির ঘনত্ব 1000 kg m−3।
- ক.আদর্শ গ্যাস কাকে বলে?১
- খ.বোল্টজম্যান ধ্রুবক, k২
=1.38×10−23 J/K বলতে কী বোঝায় ব্যাখ্যা কর। - গ.হ্রদের তলদেশে মোট চাপ নির্ণয় কর।৩
- ঘ.বেলুনটি হ্রদের পৃষ্ঠে পৌঁছানোর আগে ফেটে যাবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
পদার্থবিজ্ঞান ২য় পত্র
১. তাপগতিবিদ্যা
দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের দু'জন শিক্ষার্থী, সুজন ও শৈলী, একটি আদর্শ গ্যাসকে 27°C তাপমাত্রা ও 300 cm পারদ চাপে যথাক্রমে সমোষ্ণ ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন অর্ধেক করল। গ্যাসটি দ্বিপরমাণুক।
- ক.পানির ত্রৈধবিন্দু কাকে বলে?১
- খ.P \~ V লেখচিত্রে রুদ্ধতাপীয় রেখাকে সম-এন্ট্রপি রেখা বলা হয় কেন?২
- গ.শৈলী কর্তৃক সংঘটিত তাপগতীয় পরিবর্তনে গ্যাসটির তাপমাত্রা কত হবে?৩
- ঘ.উদ্দীপকের আলোকে সুজন ও শৈলীর মধ্যে কে বেশি কাজ সম্পাদন করবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা কর।৪
২. স্থির তড়িৎ
A বিন্দুতে চার্জের পরিমাণ q1 = -4 × 10−6 C এবং B বিন্দুতে q2 = -4 × 10−6 C। এখানে, OP = OA = OB = 10 cm, OP ⊥ AB

- ক.তড়িৎ দ্বিমেরু কাকে বলে?১
- খ.কোনো কোষের তড়িচ্চালক শক্তি 1.5 V বলতে কি বুঝ?২
- গ.q1 ও q2 চার্জের জন্য 'O' বিন্দুর বিভব নির্ণয় কর।৩
- ঘ.বর্ণিত চার্জদ্বয়ের জন্য O ও P বিন্দুর তড়িৎ প্রাবল্য একই হবে কি না? যাচাই করে মতামত দাও।৪
৪. তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব
চিত্রে PQRS একটি তড়িৎবাহী আয়তাকার তারকুণ্ডলী। একে B মানের একটি চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে স্থাপন করা হয়েছে যাতে করে কুণ্ডলীর তল চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল থাকে।

[এখানে, B
- ক.চৌম্বক ডোমেইন কী?১
- খ.পরমাণুর কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের মোট চৌম্বক ভ্রামক বলতে কী বুঝ? ব্যাখ্যা কর।২
- গ.কুণ্ডলীর QR বাহুর উপর ক্রিয়াশীল চৌম্বক বলের মান নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপক অনুসারে τMN৪
>τXY হবে কি-না? গাণিতিকভাবে ব্যাখ্যা কর।
৬. জ্যামিতিক আলোকবিজ্ঞান
15 cm ও 30 cm বক্রতার ব্যাসার্ধবিশিষ্ট একটি উভোত্তল লেন্সের সামনে 60 cm দূরে একটি বস্তু স্থাপন করলে 30 cm পিছনে প্রতিবিম্ব পাওয়া যায়।
- ক.দৃষ্টিকোণ কাকে বলে?১
- খ.অভিলক্ষ্যের ফোকাস দৈর্ঘ্য কমালে অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন কীভাবে পরিবর্তিত হয়?২
- গ.লেন্সটির উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের অন্যান্য শর্তাবলি ঠিক রেখে কী ব্যবস্থা নিলে লেন্সটির ক্ষমতা 1.54 D করা যায়? গাণিতিকভাবে ব্যাখ্যা কর।৪
৭. ভৌত আলোকবিজ্ঞান
পরীক্ষাগারে ইয়ং এর দ্বি-চির পরীক্ষা সম্পন্ন করতে গ্রুপ-বি এর শিক্ষার্থীরা 5460 Å তরঙ্গদৈর্ঘ্যের সবুজ আলো দ্বারা একটি পর্দাকে আলোকিত করল। ফলে স্লিটগুলো হতে 1 m দূরে পর্দার উপর যে ব্যতিচার পট্টি দেখা গেল তার চারটি উজ্জ্বল ডোরার ব্যবধান 5 mm।
- ক.বায়োট-স্যাভার্ট সূত্রটি বিবৃত কর।১
- খ.চৌম্বক ফ্লাক্স একটি স্কেলার রাশি— ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকে ব্যবহৃত স্লিট দুটোর মধ্যবর্তী দূরত্ব কত?৩
- ঘ.উদ্দীপকের পরীক্ষণটি পানিতে রেখে সম্পন্ন করলে ডোরার প্রস্থের কোনোরূপ পরিবর্তন হতো কি-না? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও।৪
৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা
ফাহিম পদার্থবিজ্ঞানের একজন ছাত্র। তিনি পর্যায়ক্রমে 4×10−7 m ও 7.8×10−7 m তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি ব্যবহার করে ফটোইলেকট্রন নির্গম সম্পন্ন করলেন। তার পরীক্ষায় ব্যবহৃত ধাতুর কর্ম অপেক্ষক 2.3 eV। [দেওয়া ...
1
]
- ক.তাপের যান্ত্রিক সমতা কাকে বলে?১
- খ.বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় DC 220 V অপেক্ষা AC − 220 V ... বিপজ্জনক— কারণ ব্যাখ্যা কর।২
- গ.ব্যবহৃত ধাতুর ক্ষেত্রে সূচন কম্পাঙ্ক নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকে বর্ণিত উভয় ক্ষেত্রে আলোক তড়িৎ ক্রিয়া সংঘটিত হবে কি-না? গাণি... বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও।৪
৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান
চিত্রে আলোকে তড়িৎ পরীক্ষায় একটি পরমাণুর চতুর্থ কক্ষপথ হতে একটি ইলেকট্রন ৩য় কক্ষপথে ফিরে আসে। ফলে একটি ফোটন নির্গত হয়। উল্লেখ্য যে, প্লাঙ্কের ধ্রুবকের মান, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের চার্জ এবং শূন্যস্থানের ভেদনযোগ্যতার মান যথাক্রমে 6.63×10−34 J s, 9.1×10−31 kg, 1.6×10−19 C এবং 8.854×10−12 C2N−1m−2।

- ক.লেপটন কণা কী?১
- খ.একটি ট্রানজিস্টরের বেস-ইমিটার বায়াসিং কি রকম হওয়া উচিত? ব্যাখ্যা কর।২
- গ.৩য় কক্ষপথের ব্যাসার্ধ কত হবে?৩
- ঘ.উদ্দীপকের তথ্য মতে বিকিরিত ফোটনের আলো দেখা যাবে কী? গাণিতিকভাবে বিশ্লেষণ করে তোমার মতামত দাও।৪
১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স

এখানে, IC
- ক.Break down voltage কাকে বলে?১
- খ.N-type অর্ধ-পরিবাহী ঋণাত্মক চার্জে চার্জিত কি-না? ব্যাখ্যা কর।২
- গ.প্রদত্ত চিত্র থেকে IB-এর মান নির্ণয় কর।৩
- ঘ.চিত্র অনুসারে Output Signal-এর মান Input Signal-এর মান অপেক্ষা বেশি হবে কি-না? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪