HSC ২০১৯ · বরিশাল বোর্ড · পদার্থবিজ্ঞান
বরিশাল বোর্ড ২০১৯ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান
পদার্থবিজ্ঞান ১ম পত্র
১. ভেক্টর
অনিক A
- ক.আপেক্ষিক বেগ কাকে বলে?১
- খ.বালির উপর দিয়ে হাঁটা কষ্টসাধ্য ব্যাখ্যা কর।২
- গ.A ও B ভেক্টরদ্বয় কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু ধরে উক্ত সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় কর।৩
- ঘ.অনিকের পর্যবেক্ষণের গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।৪
২. গতিবিদ্যা
চিত্রের O বিন্দু হতে 30 m s−1 বেগে এবং α কোণে নিক্ষিপ্ত একটি বস্তু OAC পথে 3.062 s সময়ে C বিন্দুতে পৌঁছায়। বস্তুটিকে একই বেগে নিক্ষেপ করে OBC পথে C বিন্দুতে পৌঁছানো সম্ভব।

- ক.আয়ত একক ভেক্টর কী?১
- খ.একই ক্রমে ক্রিয়াশীল তিনটি ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে— ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকের α কোণ নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের বস্তুর OBC পথে C বিন্দুতে পৌঁছানোর সম্ভাব্যতার গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।৪
৩. নিউটনীয় বলবিদ্যা
5 kg ও 7 kg ভরের দুটি বস্তু যথাক্রমে 5 ms−1 এবং 6 ms−1 বেগে বিপরীত দিক হতে এসে সংঘর্ষের পর বস্তুদ্বয় একত্রে মিলিত হয়ে নির্দিষ্ট দিকে চলতে শুরু করে।
- ক.প্রত্যয়নী বল কাকে বলে?১
- খ.উড্ডয়নকালে প্রাসের আনুভূমিক বেগের কোনো পরিবর্তন হয় কি? ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকের বস্তুদ্বয়ের চূড়ান্ত বেগ নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের বস্তুদ্বয়ের সংঘর্ষ স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।৪
৪. কাজ, শক্তি ও ক্ষমতা
একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 10 m এবং ব্যাস 2 m। একটি পাম্প 20 মিনিটে কুয়াটিকে পানিশূন্য করতে পারে। উক্ত পাম্পের সাথে আরও একটি 1 HP ক্ষমতার পাম্প যুক্ত করে কুয়াটিকে পানিশূন্য করলে কিছু সময় সাশ্রয় হয়।
- ক.কৌণিক ভরবেগ কী?১
- খ.কৈশিক নলে পারদের অবনমন হয় কেন? ব্যাখ্যা কর।২
- গ.প্রথম পাম্পের কৃতকাজ নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের আলোকে কত সময় সাশ্রয় হবে— গাণিতিক যুক্তিসহ মতামত দাও।৪
৫. মহাকর্ষ ও অভিকর্ষ
পৃথিবী পৃষ্ঠ হতে 600 km উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হলো। পৃথিবীর ব্যাসার্ধ 6400 km এবং পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ 9.8 ms−2
- ক.পৃষ্ঠটান কাকে বলে?১
- খ.জড়তা হতে বলের ধারণা পাওয়া যায় কি? -আলোচনা কর।২
- গ.উদ্দীপকের উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের উপগ্রহটি ভূস্থির উপগ্রহে রূপান্তর করা সম্ভব কি-না গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।৪
৬. পদার্থের গাঠনিক ধর্ম
একটি স্টীল তারের উপর 10 N বল প্রয়োগে তারের দৈর্ঘ্য বৃদ্ধি হয় 0.1 mm। বলের পরিবর্তন করার ফলে একই দৈর্ঘ্যের এবং দ্বিগুণ ব্যাসার্ধের অন্য একটি তারে সমপরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে।
- ক.শিশিরাঙ্ক কী?১
- খ.স্থির ভরের কোনো গ্রহ সম্প্রসারিত হলে কোনো বস্তুর মুক্তিবেগ পরিবর্তন হয় কি— ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকের প্রথম তারের দৈর্ঘ্য বিকৃতিতে কৃতকাজ নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকে উল্লিখিত বলের পরিবর্তনের পরিমাণ গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
৭. পর্যাবৃত্ত গতি
একটি সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়। একে 9 km উচ্চতায় এভারেস্টের চূড়ায় নিয়ে গেলে প্রতি ঘণ্টায় 5 সেকেন্ড সময় হারায়। পৃথিবীর ব্যাসার্ধ 6400 km।
- ক.স্থিতিস্থাপক সীমা কী?১
- খ.অনুনাদ এক ধরনের পরবশ কম্পন— ব্যাখ্যা কর।২
- গ.এভারেস্টের চূড়ায় দোলকের দোলনকাল নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের তথ্যাবলি হতে এভারেস্টের উচ্চতা নির্ণয় করে তার সঠিকতা যাচাই কর।৪
৮. তরঙ্গ
A ও B তারকে কম্পিত করে নিম্নের তরঙ্গদ্বয় উৎপন্ন হয় :
YA
YB
তরঙ্গদ্বয় একইদিকে গমন করে পরস্পর উপরিপাতিত হয়।
- ক.ঋণাত্মক কাজ কী?১
- খ.গ্যাসের ঘনত্ব বেশি হলে গড়মুক্ত পথ বেশি হয় কি? ব্যাখ্যা কর।২
- গ.A তারে সৃষ্ট তরঙ্গের তরঙ্গবেগ নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের তারদ্বয়ের কম্পনে বীট সৃষ্টি সম্ভব কি না গাণিতিক তত্ত্বসহ মতামত দাও।৪
পদার্থবিজ্ঞান ২য় পত্র
১. তাপগতিবিদ্যা
একটি ইঞ্জিনের সাহায্যে প্রমাণ তাপমাত্রা ও চাপে 16 gm হাইড্রোজেন গ্যাসের আয়তন সমোষ্ণ ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দ্বিগুণ করা হলো। ইঞ্জিনটি 227°C এবং 0°C তাপমাত্রায় কার্য সম্পাদন করতে পারে।
- ক.এনট্রপি কাকে বলে?১
- খ.Cp অপেক্ষা Cv ছোট কেন? ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকের ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় কর।৩
- ঘ.একই পরিমাণ প্রসারণের জন্য উদ্দীপকের আলোকে কোন প্রক্রিয়ায় বেশি কাজ সম্পাদিত হবে তার গাণিতিক বিশ্লেষণ দাও।৪
২. স্থির তড়িৎ
পাশের বর্তনীতে যুক্ত ধারকগুলোর প্রতিটির মান 0.2 μF।

- ক.চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কাকে বলে?১
- খ.বড় বস্তুর তরঙ্গ বৈশিষ্ট্য অস্পষ্ট কেন ব্যাখ্যা কর।২
- গ.বর্তনীর তুল্য ধারকত্ব নির্ণয় কর।৩
- ঘ.বর্তনী হতে C3 কে সরিয়ে নিলে সঞ্চিত তড়িৎ শক্তির কীরূপ পরিবর্তন হবে গাণিতিক বিশ্লেষণ দাও।৪
৩. চল তড়িৎ

- ক.তড়িৎ দ্বিমেরু কাকে বলে?১
- খ.চার্জিত সমান্তরাল পাতধারকের বাহিরে তড়িৎক্ষেত্র থাকে না ব্যাখ্যা কর।২
- গ.Q রোধের সাথে কত মানের রোধ কীভাবে যুক্ত করলে ব্রীজটি সাম্যাবস্থা লাভ করবে?৩
- ঘ.ব্রীজের সাম্যাবস্থায় ABC এবং ADC অংশের প্রবাহমাত্রার অনুপাত এবং রোধের অনুপাতের মধ্যে সম্পর্ক কেমন হবে? গাণিতিক বিশ্লেষণের সাহায্যে মতামত দাও ।৪
৫. তাড়িতচৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ
একটি ট্রান্সফর্মারের মুখ্য কুণ্ডলীতে প্রযুক্ত প্রবাহমাত্রা i
- ক.হল প্রভাব কাকে বলে?১
- খ.কঠিন ও কোমল চৌম্বক পদার্থ নির্ধারণে হিস্টেরিসিস লুপের ব্যবহার ব্যাখ্যা কর।২
- গ.মুখ্য কুণ্ডলীতে কার্যকর প্রবাহমাত্রা নির্ণয় কর।৩
- ঘ.গাণিতিক বিশ্লেষণের সাহায্যে উদ্দীপকের ট্রান্সফর্মারের প্রকৃতি নির্ধারণ কর।৪
৭. ভৌত আলোকবিজ্ঞান
বায়ু মাধ্যমে সম্পন্ন দ্বি-চির পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 5400 Å। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1.5 mm এবং পর্দার দূরত্ব 2.0 m।
- ক.বহির্জাত অর্ধপরিবাহী কাকে বলে?১
- খ.উভোত্তল লেন্স দ্বারা আলোক রশ্মিকে অপসারী করা যায় কি না ব্যাখ্যা কর।২
- গ.পর্দায় সৃষ্ট 10th উজ্জ্বল ডোরার কৌণিক সরণ নির্ণয় কর।৩
- ঘ.পরীক্ষণটি পানিতে সম্পন্ন করা হলে ডোরা প্রস্থের কীরূপ পরিবর্তন হবে? গাণিতিক বিশ্লেষণসহ মন্তব্য কর।৪
৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা
কোনো পরমাণুর দুটি ইলেকট্রনের বেগ যথাক্রমে 0.90 C এবং 0.99c। এখানে c হলো আলোর বেগ এবং ইলেকট্রনের স্থির ভর 9.1×10−31 kg।
- ক.ফোটন কাকে বলে?১
- খ.একই আকারের কাছের বস্তু অপেক্ষা দূরের বস্তুকে ছোট দেখি কেন ব্যাখ্যা কর।২
- গ.দ্বিতীয় ইলেকট্রনটির গতিশীল ভর নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের কোনো ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি বেশি হবে? গাণিতিকভাবে যাচাইপূর্বক মন্তব্য কর।৪
৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান
তিনটি তেজস্ক্রিয় পদার্থ A, B ও C এর প্রারম্ভিক ভর 30 gm। পরীক্ষাগারে রেখে দেয়ার 3 বছর পর এদের অবশিষ্ট ভর যথাক্রমে 7.5 gm, 4.8 gm ও 19.2 gm পাওয়া গেল।
- ক.শান্ট কাকে বলে?১
- খ.কোনো গোলাকার পরিবাহীর আধান 4 গুণ করা হলে এর চার্জের তল ঘনত্বের পরিবর্তন কীরূপ হবে?২
- গ.C মৌলটির গড় আয়ু নির্ণয় কর।৩
- ঘ.A মৌলের 30% এবং B মৌলের 24% ক্ষয় হতে সমান সময় লাগবে কি-না গাণিতিকভাবে যাচাই কর।৪
১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স
একজন শিক্ষার্থী কোনো দুর্বল সংকেতকে 500 গুণ (বিভব) বিবর্ধিত করে সবল সংকেতে রূপান্তর করার জন্য নিম্নের বর্তনী ব্যবহার করল:

- ক.নিউক্লিয়ন কাকে বলে?১
- খ.বিশুদ্ধ অর্ধপরিবাহীতে অপদ্রব্য মিশ্রিত করা হয় কেন? ব্যাখ্যা কর।২
- গ.বর্তনীর প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক (β) নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকে বর্ণিত শিক্ষার্থী তার উদ্দেশ্য সফল করতে পারবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪