HSC ২০২৩ · বরিশাল বোর্ড · পদার্থবিজ্ঞান
বরিশাল বোর্ড ২০২৩ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান
পদার্থবিজ্ঞান ১ম পত্র
১. ভেক্টর
নাহিন এবং জাহিন একটি ভারী স্থির ট্রাক-এ দুটি রশি বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল। রশি দুটির মধ্যে α কোণ সৃষ্টি হয়। ট্রাকটি নাহিনের দিকে সরে যাচ্ছিল। নাহিন জাহিনকে আরো বেশি বল প্রয়োগ করতে বললো।
- ক.কার্লের সংজ্ঞা দাও।১
- খ.ত্রিভুজের তিনটি বাহু যদি একইক্রমে তিনটি ভেক্টরকে নির্দেশ করে তা হলে ভেক্টরত্রয়ের লব্ধি শূন্য হয় কেন? ব্যাখ্যা করো।২
- গ.দেখাও যে, জাহিন নাহিনের সমমানের বল প্রয়োগ করলে এদের লব্ধি বল মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে।৩
- ঘ.নাহিন এবং জাহিন ট্রাকটিকে কীভাবে টানলে সর্বাপেক্ষা কম বল প্রয়োগে ট্রাকটিকে সর্বোচ্চ লব্ধি বলে টেনে নিতে পারবে? গাণিতিক বিশ্লেষণের সাহায্যে ব্যাখ্যা করো৪

চিত্রে একজন মাঝি A বিন্দু থেকে AB এর সাথে 30∘ কোণে 16 km h−1 বেগে এবং আরেকজন মাঝি একই বিন্দু হতে একই বেগে AB এর সাথে 60∘ কোণে নদীতে নৌকা চালাচ্ছেন।
- ক.স্কেলার ক্ষেত্র কাকে বলে?১
- খ.একটি বিপ্রতীপ ভেক্টরকে সমরেখ ভেক্টর বলা যাবে কি? ব্যাখ্যা করো।২
- গ.প্রথম মাঝির লব্ধি বেগ নির্ণয় করো।৩
- ঘ.কোন মাঝি পার হতে কম দূরত্ব অতিক্রম করবে— গাণিতিকভাবে যাচাই করো।৪
৩. নিউটনীয় বলবিদ্যা
3 ms−1 বেগে 2 kg ভরের একটি বস্তু [1 kg ভরের]{.mark} একটি স্থির বস্তুর সঙ্গে সোজাসুজি স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলো।
- ক.নিশ্চল কোণ কী?১
- খ.রৈখিক ভরবেগের নিত্যতার নীতিতে দিকের গুরুত্ব আছে কি না? আলোচনা করো।২
- গ.সংঘর্ষের পর স্থির বস্তুর শেষ বেগ কত? নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের গতিশীল বস্তুর ভর স্থির বস্তুর ভরের তুলনায় অনেক বেশি হলে সংঘর্ষের পর বস্তুদ্বয়ের পরিণতি কী হবে? গাণিতিকভাবে যাচাই করো।৪
2 m প্রশস্ত এবং 200 m ব্যাসার্ধ বিশিষ্ট একটি ব্যাংকিং যুক্ত বাঁকা পথে একটি গাড়ি 50.4 kmh−1 বেগে চলে নিরাপদে বাঁক নিতে পারে। [g = 9.8 ms−2 এবং রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক = 0.5]
- ক.ল্যাপ্লাসিয়ান অপারেটর কাকে বলে?১
- খ.দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি সামান্তরিকের সূত্রের সাহায্যে নির্ণয় করা যায় কি? ব্যাখ্যা করো।২
- গ.রাস্তার ব্যাংকিং উচ্চতা নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের রাস্তাটি ব্যাংকিংহীন হলে তখন গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে কি না? গাণিতিকভাবে যাচাই করে তোমার মতামত দাও।৪
৪. কাজ, শক্তি ও ক্ষমতা
একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 10 m এবং ব্যাস 1.5 m। একটি পাম্প 25 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। কিন্তু এক তৃতীয়াংশ পানি উত্তোলন করার পর পাম্পটি নষ্ট হয়ে যায়। পরে 70% দক্ষতার আরও একটি পাম্প যুক্ত করে 30 মিনিটে বাকী পানি উত্তোলন করা হয়।
- ঘ.উদ্দীপকের কোন পাম্পটির ক্ষমতা বেশি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
৫. মহাকর্ষ ও অভিকর্ষ
পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ যথাক্রমে M
- ক.টেনসন বল কাকে বলে?১
- খ.চাঁদে মানুষ বসবাস করতে পারে কি না? ব্যাখ্যা করো।২
- গ.কৃত্রিম উপগ্রহটির কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের কৃত্রিম উপগ্রহটি মহাশূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত দাও।৪
৭. পর্যাবৃত্ত গতি
একটি সেকেন্ড দোলকের সিলিন্ডার আকৃতির বব পানিপূর্ণ অবস্থায় আছে। ববের দৈর্ঘ্য 8 cm।
- ক.স্পন্দন গতি কাকে বলে?১
- খ.সকল পর্যাবৃত্ত গতি সরল দোলন গতি নয় কেন? ব্যাখ্যা করো।২
- গ.দোলকটির কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় করো।৩
- ঘ.ববটি অর্ধেক খালি করলে তখন দোলকটি দ্রুত না ধীরে চলবে? গাণিতিকভাবে যাচাই করে মতামত দাও।৪
৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
একজন আবহাওয়াবিদ দৈনিক প্রতিবেদন তৈরির জন্য একদিন ঢাকা এবং রাজশাহীতে স্থাপিত দুটি সিক্ত ও শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রের মাধ্যমে নিম্নের উপাত্তগুলো সংগ্রহ করলেন ।
| স্থান | শুষ্ক বাল্ব থার্মো : পাঠ | সিক্ত বাল্ব থার্মো : পাঠ | বায়ুর তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদকের মান |
|---|---|---|---|
| ঢাকা | 28.6∘C | 20∘C | 1.664 |
| রাজশাহী | 32.5∘C | 22∘C | 1.625 |
[14∘C, 16∘C, 28∘C, 30∘C, 32∘C এবং 34∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ যথাক্রমে 11.99, 13.63, 28.35, 31.83, 35.66 এবং 39.90 mmHgP স্বাস্থ্যের জন্য আপেক্ষিক আর্দ্রতার স্বাচ্ছন্দ্যকর মান হলো 40% থেকে 60% পর্যন্ত]
- ক.আর্দ্রতামিতি কাকে বলে?১
- খ.একই তাপমাত্রায় ভিন্ন ভিন্ন এক মোল গ্যাসের ক্ষেত্রে গড় গতিশক্তি ধ্রুব থাকে কিনা? ব্যাখ্যা করো।২
- গ.ঐ দিন ঢাকার শিশিরাঙ্ক কত ছিল?৩
- ঘ.উদ্দীপকের আলোকে কোনো ব্যক্তি কোথায় অধিকতর স্বস্তি বোধ করবেন? গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও ।৪
পদার্থবিজ্ঞান ২য় পত্র
১. তাপগতিবিদ্যা

উপরের P-V চিত্রটি একটি প্রত্যাবর্তী তাপ ইঞ্জিনের।
- ক.বদ্ধ সিস্টেম কী?১
- খ.সমোষ্ণ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য কেন? ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের তাপ ইঞ্জিনে সমোষ্ণ প্রসারণে এনট্রপির পরিবর্তন নির্ণয় করো।৩
- ঘ.উৎসের তাপমাত্রা স্থির রেখে ইঞ্জিনটির দক্ষতা 1.5 গুণ করা সম্ভব কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
২. স্থির তড়িৎ

চিত্রানুযায়ী বর্গক্ষেত্রের কেন্দ্র O-তে 1 μC চার্জে চার্জিত 12 kg ভরের একটি ধাতব গোলক রাখা হলো।
- ক.গাউসের সূত্রটি বিবৃত করো।১
- খ.বর্তনীতে প্রবাহ পরিমাপে অ্যামিটারকে শ্রেণিতে সংযুক্ত করার কারণ ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের 'O' বিন্দুতে মোট বিভব কত?৩
- ঘ.ধাতব গোলকটিকে সাম্যাবস্থায় রাখতে কী পরিমাণ বল কোনদিকে প্রয়োগ করতে হবে? গাণিতিকভাবে যাচাই করো।৪

চিত্রানুযায়ী বর্তনীতে যুক্ত ধারকগুলোর প্রতিটির মান 900 pF। পাতদ্বয়ের ব্যবধান 0.4 cm। ϵ~0~ = 8.85 × 10−12 C2 N−1 m2
- ক.ইলেকট্রনের তাড়ন বেগ কাকে বলে?১
- খ.কার্শফের প্রথম সূত্র চার্জের সংরক্ষণ নীতি মেনে চলে— ব্যাখ্যা করো।২
- গ.ধারকের যে কোনো একটি পাতের ক্ষেত্রফল নির্ণয় করো।৩
- ঘ.C3 ধারককে অপসারণ করে C1 ধারকের মধ্যে কাগজ (K = 3) দ্বারা পূর্ণ করা হলে, বর্তনীর সঞ্চিত তড়িৎ শক্তি পূর্বাপেক্ষা বেশি হবে কিনা? গাণিতিকভাবে যাচাই করো।৪
৩. চল তড়িৎ

- ক.ধারকত্ব কী ?১
- খ.কোনো বস্তুতে চার্জের মান নিরবচ্ছিন্ন হতে পারে না— ব্যাখ্যা করো।২
- গ.বর্তনীর AB অংশের বিভব পার্থক্য কত?৩
- ঘ.R5 রোধ অপসারণ করে বর্তনী সম্পূর্ণ করলে মূল প্রবাহের কীরূপ পরিবর্তন হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
৭. ভৌত আলোকবিজ্ঞান

[P বিন্দুতে দশা পার্থক্য = 6π, আলোর কম্পাঙ্ক = 106 Hz, S1S2
- ক.আলোর সমবর্তন কী?১
- খ.ইয়ং-এর দ্বিচির পরীক্ষায় ব্যতিচার ঝালরের কেন্দ্রীয় পটির ঔজ্জ্বল্য অন্যান্য উজ্জ্বল ডোরার চেয়ে বেশি কেন?২
- গ.O ও P বিন্দুর মধ্যকার দূরত্ব নির্ণয় করো।৩
- ঘ.পরীক্ষাটি পানিতে সম্পন্ন করলে ডোরার প্রস্থের পরিবর্তন গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা
নাবিহা ফটোতড়িৎ ক্রিয়া পরীক্ষা করার জন্য 3 ev কার্যাপেক্ষকের একখন্ড ধাতু নিল । ধাতুটিতে 280 nm তরঙ্গদৈঘ্যের আলো ফেলা হলো। সে তার বান্ধবী নিলাকে বলল, ধাতুটি থেকে 7.11×105 m/s বেগের ইলেকট্রন নির্গত হয় ।
- ক.কার্যাপেক্ষক কাকে বলে?১
- খ.আলোর ঔজ্জ্বল্য বাড়লে ফটো কারেন্ট বাড়ে কেন? ব্যাখ্যা করো ।২
- গ.পরীক্ষণে ব্যবহৃত আলোর সূচন তরঙ্গদৈর্ঘ্য কত?৩
- ঘ.' নাবিহার উক্তির যথার্থতা গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স
একটি ট্রানজিস্টরের কালেক্টর প্রবাহ 0.072 A এবং বেইজ প্রবাহ 0.008 A। অপর একটি ট্রানজিস্টরের ইমিটার প্রবাহ 0.065 A এবং বেইজ প্রবাহ 0.005 A।
- ক.শক্তি ব্যান্ড কাকে বলে?১
- খ.ডোপিং তড়িৎ পরিবাহিতার জন্য সহায়ক — ব্যাখ্যা করো।২
- গ.প্রথম ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধন গুণক বের করো।৩
- ঘ.প্রবাহ বিবর্ধক হিসেবে কোন ট্রানজিস্টরটি বেশি উপযোগী? বিশ্লেষণ করো।৪