HSC ২০২৩ · দিনাজপুর বোর্ড · পদার্থবিজ্ঞান
দিনাজপুর বোর্ড ২০২৩ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান
পদার্থবিজ্ঞান ১ম পত্র
১. ভেক্টর
P
- ক.সমতলীয় ভেক্টর কাকে বলে?১
- খ.স্রোতের সাথে আড়াআড়ি ভাবে নদী পাড়ি দিতে নৌকা কীভাবে চালাতে হবে— ব্যাখ্যা করো।২
- গ.m এর মান নির্ণয় করো।৩
- ঘ.যদি নৌকার মাঝি ন্যূনতম সময়ে নদী পার হতে চায় তবে সে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা— গাণিতিক মানের সাহায্যে ব্যাখ্যা করো।৪
৩. নিউটনীয় বলবিদ্যা

0.5 kg ভরের AB দণ্ডটি PQ অক্ষ সাপেক্ষে প্রতি মিনিটে 60 বার ঘোরানো হলো। পরবর্তীতে দণ্ডটিকে এর দৈর্ঘ্যের সমান ব্যাসের একটি পাতলা চাকতিতে পরিণত করে P'Q' অক্ষ সাপেক্ষে মিনিটে 70 বার ঘোরানো হলো।
- ক.এক নিউটন বল কী?১
- খ.ব্যাংকিং কোণের মান বাড়ালে রাস্তার বাঁকে গাড়ি চালানোর গতিসীমা বাড়ে — ব্যাখ্যা করো।২
- গ.চাকতির কৌণিক ভরবেগ নির্ণয় করো।৩
- ঘ.কোন ক্ষেত্রে ঘূর্ণনের জন্য কম শক্তির প্রয়োজন হবে — গাণিতিকভাবে ব্যাখ্যা করো।৪
৫. মহাকর্ষ ও অভিকর্ষ
পৃথিবীর ভর 6 × 1024 kg, ব্যাসার্ধ 6.4 × 106 m। 80 kg ভরের একটি কৃত্রিম উপগ্রহ ভূ-পৃষ্ঠ হতে 200 km উচ্চতায় তুলে এর মধ্যে 4.5 × 109 Joule গতিশক্তি সঞ্চারিত করা হলো। [G
- ক.মহাকর্ষীয় প্রাবল্য কাকে বলে?১
- খ.কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বল 12 N বলতে কী বোঝায়?২
- গ.কৃত্রিম উপগ্রহটির পর্যায়কাল নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকে উপগ্রহটিকে মহাশূন্যে পাঠানোর জন্য গতিশক্তির পরিবর্তন করতে হবে কিনা— গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
পদার্থবিজ্ঞান ২য় পত্র
১. তাপগতিবিদ্যা
নিচের উদ্দীপকটি লক্ষ করো:

চিত্রে গ্যাসের চাপ ও তাপমাত্রার পরিবর্তন দেখানো হয়েছে। এখানে, Q থেকে R এ যেতে তাপগতীয় ব্যবস্থায় 40 J তাপশক্তি সরবরাহ করা হয়েছে।
- ক.অভ্যন্তরীণ শক্তি কাকে বলে?১
- খ.রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেম উষ্ণ হয়— ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপক অনুসারে R অবস্থানে আসতে তাপগতীয় ব্যবস্থাটিতে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত?৩
- ঘ.উদ্দীপক অনুসারে, PQRP চক্রের প্রতিটি ধাপে কাজের তুলনা করো।৪
২. স্থির তড়িৎ
সমান ব্যাসার্ধের দুটি গোলক X ও Y শূন্যস্থানে পরস্পর থেকে 30 cm দূরে অবস্থিত। A গোলকে চার্জ +6 × 10−12 C এবং B গোলকে চার্জ +24 × 10−12 C আছে।

- ক.অপবর্তন কাকে বলে?১
- খ.ডিজিটাল ও এনালগ পদ্ধতির মধ্যে পার্থক্য নিরূপণ করো।২
- গ.R বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো।৩
- ঘ.R বিন্দুতে তড়িৎপ্রাবল্য শূন্য হতে পারে কিনা? গাণিতিক বিশ্লেষণ করো।৪
৭. ভৌত আলোকবিজ্ঞান
ইয়ং এর দ্বি-চির পরীক্ষায় 5890 Å আলো ব্যবহারে 1.5 m দূরে স্থাপিত পর্দায় ব্যতিচার সজ্জা সৃষ্টি করা হলো, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 mm।
- ক.হাইগেনসের নীতি লেখ।১
- খ.অনুদৈর্ঘ্য তরঙ্গ সমবর্তিত হয় না কেন? ব্যাখ্যা করো।২
- গ.প্রথম উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তার নির্ণয় করো।৩
- ঘ.চির ও পর্দার অবস্থান অপরিবর্তিত রেখে দশম উজ্জ্বল ডোরার অবস্থানে ১৫তম অন্ধকার ডোরা সৃষ্টি করা যাবে কিনা? গাণিতিক ব্যাখ্যা দাও।৪
৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা
একটি কর্ণা (P) এর স্থির ভর 2×10−20 kg। কণাটি 0.91c বেগে গতিশীল । আর একটি কণা (Q) যার স্থির ভর 1.6×10−19 kg
- ক.X রশ্মি কী?১
- খ.মাইকেলসন মোরলে পরীক্ষার ফলাফল ব্যাখ্যা করো ।২
- গ.P কণাটির আপেক্ষিক তত্ত্বীয় গতিশক্তি নির্ণয় করো ।৩
- ঘ.আপেক্ষিক তত্ত্বানুযায়ী P কণাটির ভর Q কণার স্থির ভরের সমান হওয়া সম্ভব— গাণিতিকভাবে যাচাই করো ।৪
৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান
ধরো 31H+21H→42He+10n ফিউশন বিক্রিয়ায় নির্গত শক্তি দিয়ে একটি আলফা কণাকে আঘাত করা হলো। দেওয়া আছে: 31H এর ভর 3.0155 amu, 21H এর ভর 2.0136 amu, 42He এর ভর 4.0015 amu, নিউট্রন (n) এর ভর 1.00867 amu, প্রোটন (p) এর ভর 1.00758 amu।
- ক.গড় আয়ুর সংজ্ঞা দাও।১
- খ.এক্স রশ্মি নল থেকে উৎপন্ন এক্স রশ্মির ন্যূনতম তরঙ্গদৈর্ঘ্য ঐ নলের ক্যাথোড ও অ্যানোডের প্রদত্ত বিভব পার্থক্যের উপর নির্ভর করে। ব্যাখ্যা দাও।২
- গ.ফিউশন বিক্রিয়াটির ভরত্রুটি নির্ণয় করো।৩
- ঘ.বিক্রিয়াটিতে উৎপন্ন শক্তি α কণাকে সম্পূর্ণ ভাঙতে সক্ষম হবে কিনা গাণিতিকভাবে যাচাই করো।৪
১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স
একটি (pnp) ট্রানজিস্টরে 10−8 sec সময়ে 100 টি হোল এমিটার অঞ্চল হতে নির্গত হয় যার মধ্যে 97% পীঠ অঞ্চল অতিক্রম করে সংগ্রাহক অঞ্চলে পৌঁছে।
- ক.অক্টাল নম্বর পদ্ধতি কাকে বলে?১
- খ.সিলিকন অপেক্ষা জার্মেনিয়ামের ক্ষেত্রে যোজন ইলেকট্রন সহজে পরিবহণ ব্যান্ডে যাবে –ব্যাখ্যা করো।২
- গ.এমিটার প্রবাহ নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের আলোকে α৪
=β1+β এর সত্যতা যাচাই করো।