HSC ২০১৬ · দিনাজপুর বোর্ড · পদার্থবিজ্ঞান

দিনাজপুর বোর্ড ২০১৬ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান

১২টি সৃজনশীল · "সমাধান দেখো" চাপলে উত্তর খুলবে

পদার্থবিজ্ঞান ১ম পত্র

২. গতিবিদ্যা

১
দিনাজপুর বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়িং ম্যাচে বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যকার খেলায় বাংলাদেশ টিমের "জাহিদ হাসান এমিলি" তাজিকিস্তানের গোলপোস্টের 35 m সামনে থেকে বলে কিক করলেন। বলটি ভূমির সাথে 45° কোণে 20 m s−1 বেগে গোলপোস্টের দিকে উড়ে গেল। কিকের অবস্থান হতে 4 m দূরে তাজিকিস্তানের 2 জন খেলোয়াড় বলটিকে প্রতিরোধ করার জন্য দাঁড়িয়েছিল। গোলরক্ষক গোলপোস্টের যে প্রান্তে দাঁড়িয়েছিল বলটি তার বিপরীত প্রান্ত দিয়ে পোস্টের দিকে ধেয়ে গেল। গোলপোস্টের উচ্চতা 2.4 m।

  1. ক.
    অভিকর্ষ কেন্দ্র কাকে বলে?
    ১
  2. খ.
    রকেটের বেগ মুক্তিবেগ নয় কেন?
    ২
  3. গ.
    প্রতিরোধকারী খেলোয়াড়ের মাথার উপরে উড়ন্ত বলটির বেগ কত? নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    এমিলির কিক হতে গোল হবে কি-না— গাণিতিক বিশ্লেষণ কর।
    ৪

৩. নিউটনীয় বলবিদ্যা

২
দিনাজপুর বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗
নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৮২ — উদ্দীপকের চিত্র

R বিন্দুতে বস্তুর ভর m = 2 kg,

r=(i−2j+bk) m,

v=(2i−4j+2k) ms−1,

P = ভরবেগ

  1. ক.
    মুক্তিবেগ কাকে বলে?
    ১
  2. খ.
    বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর কেন্দ্রমুখী বল ব্যাসার্ধের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়- ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    b = 2 হলে বস্তুর কৌণিক ভরবেগের মান নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    r ও v পরস্পর সমান্তরাল ও লম্ব হলে b এর মানের কিরূপ পরিবর্তন হবে- বিশ্লেষণ কর।
    ৪

৪. কাজ, শক্তি ও ক্ষমতা

৩
দিনাজপুর বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

খালিদের বাড়িতে 12 m গভীর ও 1.8 m ব্যাসবিশিষ্ট একটি পানিপূর্ণ কুয়া খালি করার জন্য একটি পাম্প চালু করা হলো। কিন্তু দেখা গেল, পানিশূন্য করতে পাম্পটির 21 মিনিট সময় লেগে গেল। খালিদ হিসাব কষে দেখল, যথাসময়ে কুয়াটি পানিশূন্য করতে 2 HP ক্ষমতার পাম্প দরকার।

  1. ক.
    কৃত্রিম উপগ্রহ কাকে বলে?
    ১
  2. খ.
    মহাকর্ষ বল একটি সংরক্ষণশীল বল— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    2 kg ভরের একটি বস্তুকে ছেড়ে দিলে পানিশূন্য কুয়ার শীর্ষ হতে তলায় পৌঁছাতে কত সময় লাগবে?
    ৩
  4. ঘ.
    গাণিতিক বিশ্লেষণসহ খালিদের হিসাবের যথার্থতা যাচাই কর।
    ৪

৫. মহাকর্ষ ও অভিকর্ষ

৪
দিনাজপুর বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

BTRC বঙ্গবন্ধু-১ নামে একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। ঢাকার ভূপৃষ্ঠ হতে উপগ্রহটির উচ্চতা 3.6 × 104 km। ঢাকায় g = 9.8 ms−2 পৃথিবীর ব্যাসার্ধ R = 6.4 × 106 m। (G = 6.673 × 10−11 Nm2 kg−2)

  1. ক.
    কেন্দ্রমুখী বলের সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    ঘর্ষণ বল ও সান্দ্র বল এক নয়- ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    বঙ্গবন্ধু-১ উপগ্রহটির বেগ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বঙ্গবন্ধু-১ উপগ্রহটি ভূস্থির কি-না গাণিতিক বিশ্লেষণসহ যাচাই কর।
    ৪

৭. পর্যাবৃত্ত গতি

৫
দিনাজপুর বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

চিত্রে একটি সেকেন্ড দোলক দেখানো হলো, যা ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়। OA = 2 m এবং BN = 0.5 m, B দোলকটির সর্বোচ্চ অবস্থান। ববের ভর 5 g। দোলকটিকে চাঁদে নিয়ে যাওয়া হলো। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চাঁদের ভর ও ব্যাসার্ধের যথাক্রমে 81 গুণ ও 4 গুণ। পৃথিবীতে g=9.8 ms−2।

পর্যাবৃত্ত গতি সৃজনশীল প্রশ্ন ৫৯ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    সান্দ্রতার সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    ছাতার কাপড়ে ছিদ্র থাকা সত্ত্বেও বৃষ্টির পানি ভেতরে প্রবেশ করে না কেন— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    চাঁদে দোলকটির দোলনকাল কত হবে?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে উল্লেখিত দোলকটি পৃথিবীপৃষ্ঠে অবস্থানকালে A বিন্দুতে মোট শক্তি ও B বিন্দুতে মোট শক্তির কোনো পরিবর্তন হবে কি-না— উদ্দীপকের তথ্য মতে গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪

৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব

৬
দিনাজপুর বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

কোনো একদিন রাজশাহীর তাপমাত্রা 35∘C এবং আপেক্ষিক আর্দ্রতা 50%। একই সময়ে কক্সবাজারে স্থাপিত একটি হাইগ্রোমিটারের শুষ্ক থর্মোমিটারের পাঠ 35∘C এবং আর্দ্র থার্মোমিটারের পাঠ 30∘C এবং 35∘C তাপমাত্রায় গ্রেইসারের উৎপাদক এর মান 1.60। 26∘C, 28∘C এবং 35∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ যথাক্রমে 25.21, 28.35 এবং 42.16 mm পারদ।

  1. ক.
    স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে?
    ১
  2. খ.
    সব দোলক সরল দোলক নয়- ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপক অনুসারে কক্সবাজারে শিশিরাঙ্ক নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    একই তাপমাত্রা হওয়া সত্ত্বেও রাজশাহীর চেয়ে কক্সবাজারে কোনো ব্যক্তির অধিক অস্বস্তি অনুভব করার কারণ কি গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও।
    ৪

পদার্থবিজ্ঞান ২য় পত্র

২. স্থির তড়িৎ

৭
দিনাজপুর বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

নিচের বর্তনীটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

স্থির তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৬৯ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    পরাবৈদ্যুতিক ধ্রুবক কী?
    ১
  2. খ.
    তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব 15 V বলতে কি বুঝায়?
    ২
  3. গ.
    বর্তনীটির তুল্য ধারকত্ব নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    বর্তনীটির সকল ধারককে সমান্তরালে সংযোগ করলে প্রাপ্ত সঞ্চিত শক্তি, প্রদত্ত বর্তনীর সঞ্চিত শক্তি অপেক্ষা বেশি না কম হবে— গাণিতিক যুক্তি দ্বারা দেখাও।
    ৪

৫. তাড়িতচৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ

৮
দিনাজপুর বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

নিচের চিত্রে একটি দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ i=40sin ωt।

তাড়িতচৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ সৃজনশীল প্রশ্ন ৯ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    দিক পরিবর্তী প্রবাহ কী?
    ১
  2. খ.
    কোনো তার কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক 10 হেনরি বলতে কী বুঝায়?
    ২
  3. গ.
    উদ্দীপকের আলোকে দিক পরিবর্তী প্রবাহের বর্গমূলীয় গড় মান নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে যখন t=3T4 তখন দিক পরিবর্তী প্রবাহের মান এর শীর্ষমানের সমান কি-না গাণিতিক বিশ্লেষণসহ যুক্তি দাও।
    ৪

৬. জ্যামিতিক আলোকবিজ্ঞান

৯
দিনাজপুর বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

বায়ুতে অবস্থিত একটি 32 প্রতিসরাঙ্কের কাচের তৈরি উভোত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 6 cm এবং 12 cm।

  1. ক.
    আলোকের বিচ্ছুরণ কী?
    ১
  2. খ.
    কাচের সমবর্তন কোণ 57° বলতে কী বুঝায়?
    ২
  3. গ.
    উদ্দীপকের আলোকে লেন্সটির ফোকাস দূরত্ব নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের লেন্সটিকে যদি পানিতে ডুবানো হয় তবে এর ফোকাস দূরত্বের কিরূপ পরিবর্তন হবে গাণিতিক বিশ্লেষণসহ ব্যাখ্যা কর। [aμw=43]
    ৪

৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা

১০
দিনাজপুর বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

ভূপৃষ্ঠে একটি রকেট এর দৈর্ঘ্য 10 m এবং ভর 5000 kg. এটি ভূপৃষ্ঠের কোনো স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে 3×107 ms−1 বেগে চলতে শুরু করল।

  1. ক.
    এক্স-রে কী?
    ১
  2. খ.
    নিউক্লিয়ার ফিশান বিক্রিয়ায় উৎপন্ন শক্তির কারণ কী?
    ২
  3. গ.
    উদ্দীপকের আলোকে রকেট এর চলমান দৈর্ঘ্য নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে রকেটটির বেগ দ্বিগুণ করা হলে এর ভরের কিরূপ পরিবর্তন হবে—গাণিতিক বিশ্লেষণসহ ব্যাখ্যা কর।
    ৪

৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান

১১
দিনাজপুর বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

এক খণ্ড রেডিয়ামে 6.023×1023 টি অক্ষত পরমাণু ছিল। এক বছর পরে দেখা গেল 6.000×1023 টি পরমাণু ভেঙে গেছে।

  1. ক.
    ভরত্রুটি কী?
    ১
  2. খ.
    রাদারফোর্ডের α-কণা বিক্ষেপণ পরীক্ষায় কিছু α-কণা বেঁকে যাওয়ার কারণ ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    রেডিয়াম মৌলটির অর্ধায়ু বের কর।
    ৩
  4. ঘ.
    গাণিতিক যুক্তি দিয়ে দেখাও যে, পরবর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা পূর্ববর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণু সংখ্যার বেশি হবে না।
    ৪

১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স

১২
দিনাজপুর বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৭১ — উদ্দীপকের চিত্র

IE=0.80 mA; IB=0.05 mA

  1. ক.
    ডোপিং কী?
    ১
  2. খ.
    p-n জাংশন ডায়োডের ডিপ্লেশন লেয়ার চার্জ নিরপেক্ষ কেন?
    ২
  3. গ.
    উদ্দীপকের ট্রানজিস্টরটির প্রবাহ লাভ বের কর।
    ৩
  4. ঘ.
    "বর্তনীটির ইনপুটে একটি দুর্বল সংকেত প্রয়োগ করে আউটপুটে একটি বিবর্ধিত সংকেত পাওয়া যাবে"— উক্তিটির যথার্থতা যাচাই কর।
    ৪