HSC ২০২১ · দিনাজপুর বোর্ড · পদার্থবিজ্ঞান
দিনাজপুর বোর্ড ২০২১ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান
পদার্থবিজ্ঞান ১ম পত্র
১. ভেক্টর
চিত্রটি লক্ষ করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

- ক.অবস্থান ভেক্টর কী?১
- খ.লম্বাংশের সাহায্যে ভেক্টর রাশির যোজন ব্যাখ্যা করো।২
- গ.∠BAC কোণ নির্ণয় করো।৩
- ঘ.AB, BC ও CA ভেক্টরত্রয় একই সমতলে থাকবে কি-না? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪

চিত্রে |A|
- ক.টর্ক কী?১
- খ.মেঘলা রাত অপেক্ষা মেঘহীন রাতে বেশি শিশির জমে কেন?২
- গ.ভেক্টর দুটির লব্ধি নির্ণয় করো।৩
- ঘ.(A−B) ভেক্টরটি X অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? প্রয়োজনীয় চিত্রসহ ব্যাখ্যা করো।৪
৩. নিউটনীয় বলবিদ্যা
একটি ভারি চাকার ভর 40 kg এবং জড়তার ভ্রামক 4000 kgm2। চাকাটি মিনিটে 120 বার ঘুরছে। এক ব্যক্তি চাকাটিকে 1.5 মিনিটে থামানোর জন্য 400 Nm বাধাদানকারী টর্ক প্রয়োগ করলেন।
- ক.ভরবেগের নিত্যতা সূত্রটি বিবৃত কর।১
- খ.ঘূর্ণন অক্ষ সাপেক্ষে বৈদ্যুতিক পাখার সকল বিন্দুর কৌণিক বেগ সমান কেন?২
- গ.চাকাটির কৌণিক ভরবেগ কত?৩
- ঘ.ঐ ব্যক্তি উদ্দীপকে উল্লিখিত নির্দিষ্ট সময়ে চাকাটি থামাতে সক্ষম হবে কি? গাণিতিকভাবে যাচাই করে মতামত দাও।৪
৪. কাজ, শক্তি ও ক্ষমতা
জামাল রিজার্ভ ট্যাংক থেকে 25 m উচ্চতার ছাদে পানি তোলার জন্য 10 kW ক্ষমতা ও 60% দক্ষতার পাম্প ব্যবহার করছে। ট্যাংকের দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা যথাক্রমে 4 m, 3 m ও 2 m এবং ট্যাংকটির অর্ধেক পানিপূর্ণ ছিল। [g
- ক.সংরক্ষণশীল বল কাকে বলে?১
- খ.x২
=Asin (ωt+δ) সমীকরণ ব্যাখ্যা কর। - গ.রিজার্ভ ট্যাংক থেকে 10 kg পানি ছাদে তোলার জন্য কত পরিমাণ শক্তি খরচ হবে?৩
- ঘ.পাম্পটি 1 ঘণ্টায় ট্যাংকটিকে খালি করতে পারবে কি? গাণিতিক বিশ্লেষণের সাহায্যে তোমার মতামত দাও।৪
৭. পর্যাবৃত্ত গতি
একটি দোলক ঘড়ি পর্বতের পাদদেশে সঠিক সময় দেয় কিন্তু দোলকটি পর্বতের চূড়ায় উঠালে দুই ঘণ্টায় 8 সেকেন্ড সময় হারায়। পৃথিবীর ব্যাস 12800 km।
- ক.সরল ছন্দিত স্পন্দন গতি কাকে বলে?১
- খ.চার্লসের সূত্রের আলোকে পরমশূন্য তাপমাত্রা ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের আলোকে পাহাড়ের উচ্চতা নির্ণয় করো।৩
- ঘ.পর্বতের চূড়ায় সঠিক সময় পেতে হলে দোলক ঘড়িটির কার্যকরী দৈর্ঘ্য শতকরা কত পরিবর্তন করতে হবে? গাণিতিকভাবে দেখাও।৪
একটি স্প্রিং-এর এক প্রান্ত দৃঢ়ভাবে আটকিয়ে মুক্ত প্রান্তে 300 g ভরের একটি বস্তু যুক্ত করলে স্প্রিংটি 9 cm প্রসারিত হয়ে সাম্যাবস্থায় আসে। সাম্যাবস্থা হতে 6 cm টেনে ছেড়ে দিলে এটি দুলতে থাকে। [g
- ক.আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে?১
- খ.ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন?২
- গ.স্প্রিংটির স্প্রিং ধ্রুবক নির্ণয় করো।৩
- ঘ.সাম্যাবস্থা হতে বস্তুটির সরণ যখন 3 cm হয় তখন এর বিভব শক্তি ও গতিশক্তির তুলনা করো।৪
৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
কোনো বদ্ধ ঘরের তাপমাত্রা 30∘C, শিশিরাংক 15∘C এবং আপেক্ষিক আর্দ্রতা 50%। ঐ সময় ঘরের বাইরের তাপমাত্রা 26∘C এবং আপেক্ষিক আর্দ্রতা 65%। 30∘C ও 26∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 31.83 mmHgP ও 25.25 mmHgP, 30∘C তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদক 1.65।
- ক.পরমশূন্য তাপমাত্রা কী?১
- খ.অভিকর্ষ বল দ্বারা কাজ এবং স্থিতিস্থাপক বল দ্বারা কাজের পার্থক্য কী?২
- গ.ঐ ঘরের হাইগ্রোমিটার-এর আর্দ্র বার এর তাপমাত্রা কত?৩
- ঘ.যদি ঘরের একটি জানালা খুলে দেওয়া হয়, তবে জলীয় বাষ্প কোন দিকে প্রবাহিত হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
পদার্থবিজ্ঞান ২য় পত্র
১. তাপগতিবিদ্যা

চিত্রে কোনো তাপগতীয় ব্যবস্থাকে ABC, AC ও ADC পথে A থেকে C বিন্দুতে নেয়া হলো। A ও C বিন্দুতে ব্যবস্থাটির অন্তঃস্থশক্তি যথাক্রমে 100 J ও 600 J।
- ক.অন্তঃস্থশক্তি কাকে বলে?১
- খ.তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র হতে কীভাবে তাপমাত্রার ধারণা পাওয়া যায়- ব্যাখ্যা করো।২
- গ.AC পথে সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো।৩
- ঘ.কোন পথে সিস্টেম কর্তৃক গৃহীত তাপের পরিমাণ বেশি- গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও।৪
একটি কার্নোর ইঞ্জিন 200°C তাপমাত্রায় তাপ উৎস থেকে 600 J তাপ গ্রহণ করে এবং গ্রাহকে 400 J তাপ বর্জন করে। ইঞ্জিনটির উৎসের তাপমাত্রা পরিবর্তন না করেও যন্ত্রের দক্ষতা 70% করা সম্ভব।
- ক.মোলার তাপ ধারণ ক্ষমতা কাকে বলে?১
- খ."জগতের তাপীয় মৃত্যুর কারণ তাপীয় সাম্যাবস্থা।"- ব্যাখ্যা করো।২
- গ.তাপ গ্রাহকের তাপমাত্রা নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের দক্ষতা সম্পর্কে উক্তিটি যথার্থ কি-না? গাণিতিকভাবে যাচাই করো।৪
৩. চল তড়িৎ

চিত্রে, তড়িৎ কোষের তড়িচ্চালক শক্তি E
- ক.তাড়ন বেগ কাকে বলে?১
- খ.তড়িৎ কোষের তড়িচ্চালক শক্তি 2.5V বলতে কী বুঝায়?২
- গ.20 Ω রোধের মধ্যদিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করো।৩
- ঘ.পরিবর্তিত ক্ষেত্রে অ্যামিটারটির সাহায্যে প্রবাহমাত্রা মাপা সম্ভব কি-না- গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪

চিত্রে অভ্যন্তরীণ রোধ, r
তড়িচ্চালক শক্তি, E
- ক.আপেক্ষিক রোধ কাকে বলে?১
- খ.হুইটস্টোন ব্রিজের ভারসাম্য অবস্থা ব্যাখ্যা করো।২
- গ.গ্যালভানোমিটার বিচ্ছিন্ন অবস্থায় বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করো।৩
- ঘ.সর্বোচ্চ রোধের সাথে কত মানের রোধ কীভাবে যুক্ত করলে ব্রিজটি ভারসাম্য অবস্থায় উপনীত হবে তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।৪
৭. ভৌত আলোকবিজ্ঞান
জারা পদার্থবিজ্ঞান গবেষণাগারে ইয়ং-এর দ্বিচির পরীক্ষার 0.2 cm ব্যবধানে অবস্থিত দুটি চিরে আলো ফেললো। চির থেকে 100 cm দূরে পর্দায় ডোরার প্রস্থ 0.03 cm পেলো। ডোরার প্রস্থ বৃদ্ধি করার জন্য জারা চিরের ব্যবধান কমিয়ে 0.15 cm এবং পর্দার দূরত্ব বাড়িয়ে 150 cm করলো।
- ক.পয়েন্টিং ভেক্টর কী?১
- খ.গৌণ তরঙ্গ কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।২
- গ.পরীক্ষায় ব্যবহৃত আলোর কম্পাঙ্ক নির্ণয় করো।৩
- ঘ.ডোরার প্রস্থ বৃদ্ধি করার জন্য জারা যে কাজটি করেছে তা যথার্থ কিনা? গাণিতিক বিশ্লেষণপূর্বক মন্তব্য করো।৪
৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা
একটি ফুটবল খেলার মাঠের দৈর্ঘ্য 400 m এবং প্রস্থ 200 m। একজন নভোচারী 0.86c বেগে 1000 kg ভরের একটি নভোযানে চড়ে মাঠটির দৈর্ঘ্য বরাবর অতিক্রম করল।
- ক.গ্যালিলিয় রূপান্তর কাকে বলে?১
- খ.জড় কাঠামো ও অজড় কাঠামো দুটির মধ্যে পার্থক্য নিরূপণ করো।২
- গ.নভোযানটির আপাত ভর নির্ণয় করো।৩
- ঘ."নভোচারী কর্তৃক নির্ণয়কৃত মাঠটির ক্ষেত্রফল প্রকৃত ক্ষেত্রফলের সমান নয়।" গাণিতিক বিশ্লেষনের মাধ্যমে যাচাই করো।৪
১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স

চিত্রের ট্রানজিস্টরটির ক্ষেত্রে নিঃসারক প্রবাহ 0.80 mA এবং পীঠ প্রবাহ 0.06 mA পাওয়া যায়। পরবর্তীতে 0.10 V ইনপুট ভোল্টেজ সরবরাহ করা হলে নিঃসারক প্রবাহ 1 mA পাওয়া যায়।
- ক.পরিবহন ব্যান্ড কাকে বলে?১
- খ.ব্যান্ড তত্ত্বের আলোকে অন্তরক পদার্থ ব্যাখ্যা করো।২
- গ.প্রথম ক্ষেত্রে ট্রানজিস্টরটির প্রবাহ লাভ নির্ণয় করো।৩
- ঘ.দ্বিতীয় ক্ষেত্রে ট্রানজিস্টরটি বিবর্ধক হিসেবে কাজ করবে না তা গাণিতিকভাবে যাচাই করো।৪
p-n জাংশনের I – V লেখচিত্র দেখানো হয়েছে।

- ক.লজিক গেট কাকে বলে?১
- খ.P-টাইপ অর্ধ-পরিবাহীর চার্জ নিরপেক্ষতা ব্যাখ্যা করো।২
- গ.AB অংশে গতীয় রোধ নির্ণয় করো।৩
- ঘ.লেখচিত্রের OCD এবং OAB অংশের তুলনামূলক বিশ্লেষণ করো।৪