HSC ২০১৫ · দিনাজপুর বোর্ড · পদার্থবিজ্ঞান
দিনাজপুর বোর্ড ২০১৫ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান
পদার্থবিজ্ঞান ১ম পত্র
১. ভেক্টর
উদ্দীপকে X ও Y বিন্দু দুটি কলেজের অবস্থান নির্দেশ করে। O, উভয় কলেজের যাত্রা অবস্থানের সাধারণ বিন্দু।

- ক.তাৎক্ষণিক ত্বরণ কাকে বলে?১
- খ.উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর গতিবেগ হ্রাস পায় কেন?২
- গ.OX ও OY ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় কর।৩
- ঘ.OX, OY এর তলের উপর লম্ব একক ভেক্টর, এবং OY, OX এর তলের উপর লম্ব একক ভেক্টর, একই হবে কি? প্রয়োজনীয় গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যুক্তি দাও।৪
৩. নিউটনীয় বলবিদ্যা
চিত্রটি লক্ষ কর। এটি একটি পাহাড়। একজন সাইকেল চালক ইহার উপর সাইকেল চালাচ্ছে। সাইকেলের চাকার ব্যাসার্ধ ভেক্টর r

- ক.বীট কাকে বলে?১
- খ.ধ্রুব বল ও স্প্রিং স্পন্দন এর সাথে দোলনকালের সম্পর্ক স্থাপন কর।২
- গ.সাইকেল চালকের টর্ক কত?৩
- ঘ.DE, EG, GH পথে সাইকেল চালকের অনুভূতি বর্ণনা কর।৪
৫. মহাকর্ষ ও অভিকর্ষ

- ক.তাৎক্ষণিক ত্বরণ বলতে কী বুঝ?১
- খ.ভেক্টরের মান কখন ঋণাত্মক হয় এবং কেন? ব্যাখ্যা কর।২
- গ.চিত্রটি লক্ষ কর, D অবস্থানের অভিকর্ষীয় ত্বরণের মান কত?৩
- ঘ.চিত্রে C অবস্থানে যদি m = 10 kg ভরের বস্তু নিয়ে যাওয়া হয়, তবে এর উপর পৃথিবীর আকর্ষণ বলের কোনো পরিবর্তন ঘটবে কি? গাণিতিক বিশ্লেষণসহ ব্যাখ্যা কর।৪
৬. পদার্থের গাঠনিক ধর্ম
একটি পরীক্ষাগারে দুটি কক্ষ। কক্ষ দুটিতে দুটি তার ঝুলানো আছে। প্রথম কক্ষের কক্ষ তাপমাত্রা 2∘C এবং দ্বিতীয় কক্ষের কক্ষ তাপমাত্রা 50∘C। দ্বিতীয় তারটি প্রথম তার অপেক্ষা মোটা। প্রথম তারের দৈর্ঘ্য 1 m, ব্যাস 5 mm; 3 kg ভর ঝুলানোর ফলে দৈর্ঘ্য হলো 1 cm এবং ব্যাস 0.01 mm। আবার দ্বিতীয় তারের দৈর্ঘ্য 3 m ব্যাস 15 mm সম ভর দেওয়ায় দৈর্ঘ্য হলো 3 cm এবং ব্যাস 0.03 mm।
- ক.ডেসিবেল কী?১
- খ.সরল দোলন গতির অন্তরক সমীকরণটি ব্যাখ্যা কর।২
- গ.প্রথম ও দ্বিতীয় তারের পয়সনের অনুপাতের তুলনা কর৩
- ঘ.তার দুটির মধ্যে কোনটির অসহভার বেশি বলে তুমি মনে কর? মতামত ব্যক্ত কর।৪
৮. তরঙ্গ
y1

উদ্দীপকে x ও y মিটারে এবং সময় সেকেন্ডে ধরে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও :
- ক.দশা কাকে বলে?১
- খ.প্রতি সেকেন্ডে বীট 6 বলতে কী বুঝ?২
- গ.প্রথম তরঙ্গটির তরঙ্গবেগ নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকে তরঙ্গদ্বয়ের মধ্যে উপরিপাতনের ফলে কোন ধরনের তরঙ্গ হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামতের ব্যাখ্যা কর।৪
৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
চিত্রে X ও Y সিলিন্ডারে কিছু গ্যাস আছে। যাদের ঘন ρ kg/m3 এবং ভর সমান।
| X | Y |
|---|---|
| Px | Py |
| Vx | Vy |
| Tx | Ty |
- ক.ঋণাত্মক কাজ কাকে বলে?১
- খ.সকল হারমোনিকই উপসুর কিন্তু সকল উপসুর হারমোনিক নয়— ব্যাখ্যা কর।২
- গ.X ও Y সিলিন্ডারের গ্যাসের গড় বর্গমূল বেগের তুলনা কর।৩
- ঘ.X ও Y পাত্র দুটিকে একটি নল দ্বারা যুক্ত করা হলে গ্যাস অণুগুলো X পাত্র হতে Y পাত্রে যাবে কি? তোমার উত্তরের যুক্তি দাও।৪
পদার্থবিজ্ঞান ২য় পত্র
১. তাপগতিবিদ্যা
একটি সিলিন্ডারের 300 K তাপমাত্রায় এবং 4 বায়ুমণ্ডলীর চাপে 10 লিটার গ্যাস আবদ্ধ আছে।
- ক.অপবর্তন কী?১
- খ.বিমুখী ঝোঁকে ডায়োডের ডিপ্লেশন লেয়ার বৃদ্ধি পায় কেন?২
- গ.সমোষ্ণ প্রক্রিয়ায় চাপ দ্বিগুণ করা হলে সিলিন্ডারে গ্যাসের আয়তন কত হবে?৩
- ঘ.সিলিন্ডারে গ্যাসের চাপ হঠাৎ দ্বিগুণ করা হলে তাপমাত্রা বৃদ্ধি পায়— তাপগতিবিদ্যার ১ম সূত্রের আলোকে বিষয়টির যৌক্তিকতা যাচাই কর।৪
৩. চল তড়িৎ

- ক.প্রবাহ ঘনত্ব কাকে বলে?১
- খ.নিরাপত্তা ফিউজে সরু এবং সংকর ধাতুর ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।২
- গ.শুধুমাত্র K1 চাবি বন্ধ অবস্থায় উদ্দীপকের বর্তনীতে মোট প্রবাহমাত্রা নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের বর্তনীর সবগুলো চাবি বন্ধ অবস্থায় P1 রোধের কীরূপ পরিবর্তন করলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
89।

৬. জ্যামিতিক আলোকবিজ্ঞান
চিত্রে AB একটি কাচের তৈরি উভোত্তল লেন্স। বায়ুতে এর ফোকাস দূরত্ব 20 cm।

- ক.সুসংগত উৎস কী?১
- খ.কৃষ্ণ গহ্বর থেকে আলো নির্গত হতে পারে না কেন তা ব্যাখ্যা কর।২
- গ.লেন্সটির উপাদানের প্রতিসরণাঙ্ক নির্ণয় কর।৩
- ঘ.তরলে নিমজ্জিত করার পর লেন্সটির প্রকৃতি কী হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
34।
একটি উভোত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 20 cm ও 40 cm। বায়ুতে লেন্সের 60 cm সামনে একটি লক্ষ্যবস্তু রাখলে 48 cm পিছনে প্রতিবিম্ব সৃষ্টি হয়। লেন্সটিকে 1.67 প্রতিসরণাঙ্কের তরলে নিমজ্জিত করা হলো।
৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা
4000 Å তরঙ্গ দৈর্ঘ্যের আলো Na পৃষ্ঠে আপতিত হলে ফটোইলেকট্রন নির্গত হয়। ফটোইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি পাওয়া যায় 0.4eV
- ক.ভর-ত্রুটি কী?১
- খ.দুটি বিন্দুর বিভব পার্থক্য 10 V বলতে কী বুঝায়?২
- গ.উদ্দীপকের নির্গত ইলেকট্রন থামাতে হলে Na পাতে কত মানের নিবৃত্তি বিভব প্রয়োগ করতে হবে?৩
- ঘ.যুক্তি দিয়ে বুঝিয়ে দাও যে, একটি নির্দিষ্ট মানের চেয়ে কম মানের কম্পাঙ্কের আলো Na পাতে পড়লে তা থেকে ইলেকট্রন নির্গত হবে না।৪
৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান
সুমি একদিন নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান ল্যাবরেটরিতে 15 দিন পূর্বে কেনা রেডনের দুটি নমুনা নিয়ে কাজ করছিল। নমুনা দুটি যখন কেনা হয় তখন ১ম ও ২য় নমুনায় অক্ষত পরমাণুর সংখ্যা ছিল যথাক্রমে 1012 টি ও 1010 টি। সে জানে রেডনের ক্ষয় ধ্রুবক 0.181 d−1। তার ধারণা ছিল গত 15 দিনে দুটি নমুনাতে সমান সংখ্যক পরমাণু ক্ষয়প্রাপ্ত হয়েছে।
- ক.আলোর ব্যতিচার কী?১
- খ.সাদা আলো কাচ প্রিজমে প্রবেশ করলে বর্ণালি সৃষ্টি হয় কেন?২
- গ.প্রথম নমুনার অক্ষত পরমাণুর সংখ্যা অর্ধেক হতে কত সময় লাগবে?৩
- ঘ.গাণিতিক যুক্তির মাধ্যমে দেখাও যে, সুমির ধারণা ভুল।৪