HSC ২০১৫ · সিলেট বোর্ড · পদার্থবিজ্ঞান

সিলেট বোর্ড ২০১৫ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান

১২টি সৃজনশীল · "সমাধান দেখো" চাপলে উত্তর খুলবে

পদার্থবিজ্ঞান ১ম পত্র

৩. নিউটনীয় বলবিদ্যা

১
সিলেট বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

চিত্রটি লক্ষ কর :

নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৯২ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    প্রাস কাকে বলে?
    ১
  2. খ.
    স্বাধীন ভেক্টরের পাদবিন্দু মূলবিন্দুতে নয় কেন—ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    AB ঘূর্ণন অক্ষের চারদিকে PQ দণ্ডটির টর্ক নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    যদি ঘূর্ণন অক্ষ AB, PQ দণ্ডটির প্রান্তবিন্দু হতে পরিবর্তন করে মধ্যবিন্দুতে নেওয়া হয়, তবে কোন ক্ষেত্রে জড়তার ভ্রামক বেশি হবে— তোমার উত্তরের সপক্ষে গাণিতিক যুক্তিসহ ব্যাখ্যা কর।
    ৪

৪. কাজ, শক্তি ও ক্ষমতা

২
সিলেট বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

পেট্রোনাস টুইন টাওয়ারের শীর্ষতলের উচ্চতা 75 m। কাশেম 10 kg ভরের একটি বস্তুসহ শীর্ষতলে আরোহণ করে। এতে সময় লাগে 40 মিনিট। তিনি শীর্ষতল থেকে বস্তুটি নিচে ফেলে দিল। উহা বিনা বাধায় ভূমিতে পতিত হলো। মনির বলল, \"আমি এই কাজটি করতে পারবো।\" কাশেমের ভর 60 kg এবং মনিরের ভর 55 kg।

  1. ক.
    কর্মদক্ষতা কাকে বলে?
    ১
  2. খ.
    বলের দ্বারা কাজ বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    ভূমি থেকে কত উচ্চতায় বস্তুটির বিভবশক্তি এর গতি শক্তির দ্বিগুণ হবে?
    ৩
  4. ঘ.
    মনির কি একই সময়ে কাজটি করতে পারবে? গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও।
    ৪

৫. মহাকর্ষ ও অভিকর্ষ

৩
সিলেট বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

উদ্দীপকে বস্তুটির ভর ও ব্যাসার্ধ যথাক্রমে (M = 6 × 1024 এবং R = 6.4 × 106 m).

মহাকর্ষ ও অভিকর্ষ সৃজনশীল প্রশ্ন ৬৮ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    ভেক্টর বিভাজন কী?
    ১
  2. খ.
    সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে কি? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    কৃত্রিম উপগ্রহটির কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    কৃত্রিম উপগ্রহটির মহাশূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত দাও।
    ৪

৬. পদার্থের গাঠনিক ধর্ম

৪
সিলেট বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

পাশের চিত্রে প্রদর্শিত A নলের ব্যাস 0.8 মি. মি. এবং B ব্যাস 0.4 মি. মি. নলের পানির স্পর্শ কোণ 2∘, পৃষ্ঠটান 72×10−3Nm−1.

পদার্থের গাঠনিক ধর্ম সৃজনশীল প্রশ্ন ৬৩ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    স্পর্শ কোণ কাকে বলে?
    ১
  2. খ.
    বৃষ্টির ফোঁটা কচুপাতাকে ভিজায়না অথচ আম পাতাকে ভিজায় কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    B নলের পানির উচ্চতা বের কর।
    ৩
  4. ঘ.
    নল দুটিতে পানির উচ্চতার তারতম্যের কারণ বিশ্লেষণ কর।
    ৪

৮. তরঙ্গ

৫
সিলেট বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

সালাম 300 Hz কম্পাঙ্ক ও 0.25 cm বিস্তারের শব্দ তরঙ্গ পরস্পর বায়ু ও পানিতে প্রেরণ করে তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 4.16 m পেল। উভয় মাধ্যমে শব্দের বেগ ও তীব্রতা ভিন্ন ভিন্ন পাওয়া গেল। সালাম বলল শব্দের বেগ ও তীব্রতার মান বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে বেশি পাওয়া যাবে। বায়ু মাধ্যমে শব্দের বেগ 352 m s−1। বায়ু ও পানির ঘনত্ব যথাক্রমে 1.293 kgm−3 ও 1000 kgm−3।

  1. ক.
    তরঙ্গের তীব্রতা কাকে বলে?
    ১
  2. খ.
    এক সাথে অনেকগুলো সৈন্য ব্রিজের উপর দিয়ে মার্চ করে যাওয়া সঠিক নয় কেন? –ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপক অনুসারে পানিতে শব্দের বেগ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সালামের বক্তব্যের সঠিকতা যাচাই কর।
    ৪

৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব

৬
সিলেট বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

আবির পদার্থবিজ্ঞান গবেষণাগারে 5.7×10−4 m3 আয়তনের 3g নাইট্রোজেন গ্যাসকে 0.64 m পারদ স্তম্ভ চাপ ও 39∘C তাপমাত্রা থেকে প্রমাণ চাপ ও তাপমাত্রায় রূপান্তর করলো। এতে গ্যাসের আয়তন ও গতিশক্তি উভয়ের পরিবর্তন হলো। নেহাল বললো গ্যাসের আয়তন ও গতিশক্তি উভয়ই হ্রাস পেয়েছে। নাইট্রোজেনের গ্রাম আণবিক ভর 28 g এবং R=8.31 J K−1mol−1.

  1. ক.
    আদর্শ গ্যাস কাকে বলে?
    ১
  2. খ.
    কোনো স্থানে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 70% বলতে কী বুঝায়?
    ২
  3. গ.
    প্রমাণ চাপ ও তাপমাত্রায় গ্যাসটির আয়তন নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    নেহালের বক্তব্য কি সঠিক ছিল? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
    ৪

পদার্থবিজ্ঞান ২য় পত্র

২. স্থির তড়িৎ

৭
সিলেট বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

ABC একটি সমবাহু ত্রিভুজ যার প্রতি বাহুর দৈর্ঘ্য 3 মিটার। প্রথমে A বিন্দুতে 250 কুলম্ব চার্জ রাখা হলো। পরবর্তীতে B বিন্দুতে -250 কুলম্ব চার্জ রাখা হলো।

  1. ক.
    কার্নো চক্র কী?
    ১
  2. খ.
    রুদ্ধতাপীয় সংকোচনে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন?
    ২
  3. গ.
    প্রথম ক্ষেত্রে C বিন্দুতে বিভব কত হবে?
    ৩
  4. ঘ.
    B বিন্দুতে চার্জ রাখার পূর্বে ও পরে C বিন্দুতে তড়িৎ প্রাবল্যের কিরূপ পরিবর্তন হবে তার গাণিতিক প্রমাণ দাও।
    ৪

৩. চল তড়িৎ

৮
সিলেট বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗
চল তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৮৭ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    তড়িৎ মাধ্যমাঙ্ক কী?
    ১
  2. খ.
    তড়িৎ প্রবাহের ফলে পরিবাহীতে তাপ উৎপন্ন হয় কেন?
    ২
  3. গ.
    কার্শফের সূত্রের সাহায্যে ১নং বর্তনীটিতে মূল প্রবাহ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    CD বিন্দুতে AB কোষটিকে সমান্তরালভাবে সংযুক্ত করলে পূর্বাপেক্ষা বহিঃস্থ রোধ R-এ উৎপাদিত তাপশক্তির হার বাড়বে না কমবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪

৬. জ্যামিতিক আলোকবিজ্ঞান

৯
সিলেট বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

পাশের চিত্রে একটি সমবাহু প্রিজমের ভিন্ন ভিন্ন আপতন কোণের জন্য বিচ্যুতি কোণ বনাম আপতন কোণ লেখচিত্র দেখানো হয়েছে।

জ্যামিতিক আলোকবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৩১ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    সমবর্তন কাকে বলে?
    ১
  2. খ.
    লেন্সের চারিপার্শ্বস্থ মাধ্যম পরিবর্তন করলে উহার ফোকাস দূরত্ব পরিবর্তন হয় কেন?
    ২
  3. গ.
    উল্লিখিত প্রিজমটির উপাদানের প্রতিসরাঙ্ক কত?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের চিত্রে প্রদর্শিত তিনটি আপতন কোণের জন্য স্ব-স্ব নির্গত কোণের মান সমান হবে কি? গাণিতিক ব্যাখ্যা দাও।
    ৪

৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা

১০
সিলেট বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

একটি ধাতুর উপর 2500 Å এবং 3500 Å তরঙ্গ দৈর্ঘ্যবিশিষ্ট দুটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ আলাদাভাবে ফেলা হলো। ফলে দুটি ক্ষেত্রেই ধাতবপৃষ্ঠ হতে ইলেকট্রন নির্গত হলো। ধাতুটির সূচন কম্পাঙ্ক 5.5×1014 Hz।

  1. ক.
    আলোক তড়িৎ ক্রিয়া কাকে বলে?
    ১
  2. খ.
    কোনো গতিশীল কণার বেগের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কিরূপ?
    ২
  3. গ.
    ধাতুটির কার্য অপেক্ষক নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্যের জন্য উভয়ক্ষেত্রে নিবৃত্তি বিভবের তুলনামূলক গাণিতিক বিশ্লেষণ কর।
    ৪

৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান

১১
সিলেট বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

2000 সালে কোনো স্থানে 20 g পরিমাণ এর একটি তেজস্ক্রিয় পদার্থ ছিল। যার গড় আয়ু 10.82 বছর। 2015 সালে দেখা গেল ঐ পদার্থের মাত্র 5 g অবশিষ্ট আছে।

  1. ক.
    ক্ষয় ধ্রুবক কাকে বলে?
    ১
  2. খ.
    প্ল্যাঙ্কের ধ্রুবক h এর মাত্রা সমীকরণ কী হবে?
    ২
  3. গ.
    তেজস্ক্রিয় পদার্থটির অর্ধায়ু কত?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকটির তথ্য অনুযায়ী 2030 সালে পদার্থটির কিছু পরিমাণ আর অবশিষ্ট থাকবে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা কর।
    ৪

১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স

১২
সিলেট বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

A ও B যথাক্রমে ত্রিযোজী এবং পঞ্চযোজী মৌল এদের দ্বারা সিলিকনকে ডোপিং করা যায়।

  1. ক.
    বিগ ব্যাং কী?
    ১
  2. খ.
    তাপমাত্রার পরিবর্তন সাপেক্ষে অর্ধপরিবাহী ও পরিবাহীর রোধের মধ্যে ভিন্নতা কিরূপ দেখা যায়?
    ২
  3. গ.
    A মৌল দ্বারা ডোপিং করলে সিলিকনের কেলাস গঠনে কিরূপ পরিবর্তন ঘটে চিত্রসহ বর্ণনা কর।
    ৩
  4. ঘ.
    যদি সিলিকন খণ্ডের কিছু অংশ A মৌল এবং একই সাথে বাকী অংশে B মৌল ডোপিং করা হয় তবে প্রাপ্ত যন্ত্রাংশ কি কাজে ব্যবহার করা যেতে পারে? তা প্রয়োজনীয় চিত্রের সাহায্যে বর্ণনা কর।
    ৪