HSC ২০২৩ · সিলেট বোর্ড · পদার্থবিজ্ঞান
সিলেট বোর্ড ২০২৩ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান
পদার্থবিজ্ঞান ১ম পত্র
১. ভেক্টর

- ক.স্কেলার অপেক্ষকের গ্রেডিয়েন্টের সংজ্ঞা লেখ।১
- খ.কাজ ও টর্ক এর একক অভিন্ন— ব্যাখ্যা করো।২
- গ.PQ ভেক্টরের সমান্তরাল একটি একক ভেক্টর নির্ণয় করো।৩
- ঘ.ΔOPQ সমকোণী ত্রিভুজ কিনা যাচাই করো।৪
৩. নিউটনীয় বলবিদ্যা
2 kg এবং 3 kg ভরের দুটি বস্তু যথাক্রমে 8.8 ms−1 এবং 1.2 ms−1 বেগে বিপরীত দিক হতে এসে সংঘর্ষের পর বস্তু দুটি একত্রে মিলিত হয়ে নির্দিষ্ট দিকে চলতে লাগল।
- ক.চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে?১
- খ.কোনো ইঞ্জিনের দক্ষতা 50% বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।২
- গ.সংযুক্ত বস্তু দুটির চূড়ান্ত বেগ কত?৩
- ঘ.উক্ত সংঘর্ষ স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক — গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও।৪
৪. কাজ, শক্তি ও ক্ষমতা
একটি ছাত্রাবাসের পানির রিজার্ভ ট্যাংকির দৈর্ঘ্য 1.6 মিটার, প্রস্থ 1.4 মিটার এবং গভীরতা 1.2 মিটার। ট্যাংকটির দুই-তৃতীয়াংশ পানি দ্বারা পূর্ণ রয়েছে। 50 মিটার উঁচুতে পানি তোলার জন্য ছাত্রাবাসে 5.5 kW ক্ষমতা সম্পন্ন একটি তড়িৎ মোটর ব্যবহার করা হয় যার দক্ষতা 80%। অর্ধেক পানি তোলার পর বিদ্যুৎ চলে গেলে পাম্পটি বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ চলে আসায় পাম্পটি পুনরায় চালু করায় ট্যাংকি পানি শূন্য হয়।
- ক.অসংরক্ষণশীল বলের সংজ্ঞা লেখো।১
- খ.1 কিলোওয়াট ক্ষমতা বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।২
- গ.বিদ্যুৎ চলে যাওয়ার পূর্বে পানি উত্তোলনে ব্যয়িত শক্তি নির্ণয় করো।৩
- ঘ.বিদ্যুৎ চলে যাওয়ার আগে বা পরে কোন ক্ষেত্রে পানি উত্তোলনে সময় বেশি লাগবে? তোমার মতামত গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 10 m এবং ব্যাস 1.5 m। একটি পাম্প 25 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। কিন্তু এক তৃতীয়াংশ পানি উত্তোলন করার পর পাম্পটি নষ্ট হয়ে যায়। পরে 70% দক্ষতার আরও একটি পাম্প যুক্ত করে 30 মিনিটে বাকী পানি উত্তোলন করা হয়।
- গ.১ম পাম্পটি কত সময় ব্যাপী কাজ করে তা নির্ণয় করো।৩
৫. মহাকর্ষ ও অভিকর্ষ

পৃথিবীর ভর, M
পৃথিবীর ব্যাসার্ধ, R
মহাকর্ষীয় ধ্রুবক, G
কৃত্রিম উপগ্রহের উচ্চতা; h
- ক.তল ভেক্টর কাকে বলে?১
- খ.মঙ্গল গ্রহের পৃষ্ঠ হতে বৃহস্পতির পৃষ্ঠে মুক্তিবেগ বেশি- ব্যাখ্যা করো।২
- গ.কৃত্রিম উপগ্রহটির বেগ নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের কৃত্রিম উপগ্রহটি ভূ-স্থির উপগ্রহ হবে কি? গাণিতিক বিশ্লেষণের সাহায্যে মতামত দাও।৪
৬. পদার্থের গাঠনিক ধর্ম
গবেষণাগারে ব্যবহারের জন্য বিশেষভাবে নির্মিত দুটি তার P ও Q নেয়া হল। পরীক্ষায় প্রাপ্ত বিভিন্ন রাশির মান নিম্নরূপ:

- ক.সরল ছন্দিত গতি কাকে বলে?১
- খ.আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না কেন? ব্যাখ্যা করো।২
- গ.'P' তারের পয়সনের অনুপাত নির্ণয় করো।৩
- ঘ.কোন তারটি বেশি স্থিতিস্থাপক, গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
৭. পর্যাবৃত্ত গতি
চিত্রে সরল দোলকটির জন্য সাম্যাবস্থা থেকে নির্দিষ্ট সরণে, গতিশক্তি = বিভবশক্তি।

- ক.বল ধ্রুবকের সংজ্ঞা দাও।১
- খ.ইস্পাত রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক কেন? ব্যাখ্যা করো।২
- গ.θ-এর মান নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের মন্তব্যটির সত্যতা যাচাই করো।৪
৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
দুইজন শিক্ষার্থী একটি দ্বীপে বেড়াতে গিয়ে পাশাপাশি অবস্থিত দুটি পুকুরের বায়ু বুদবুদ নিম্নরূপ পর্যবেক্ষণ করল । বায়ুমণ্ডলের চাপ = 105 Pa
| পুকুরের নাম | বায়ু বুদবুদ | পানির ঘনত্ব |
|---|---|---|
| মিঠাপানির পুকুর | পানির তলদেশ থেকে উপরিতলে আসায় আয়তন 4 গুণ হয় | 1.0×103 kgm−3 |
| লবণাক্ত পানির পুকুর | পানির তলদেশ থেকে উপরিতলে আসায় ব্যাস 2 গুণ হয় | 1.1×103 kgm−3 |
- ক.শিশিরাংক কী?১
- খ.কোনো একটি গ্যাসের একটি অণুর গতিশক্তি তাপমাত্রার সাথে কীভাবে পরিবর্তিত হয়— লেখচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো ।২
- গ.মিঠাপানির পুকুরের গভীরতা নির্ণয় করো ।৩
- ঘ.উক্ত পুকুর দুটিতে পানির তলদেশের চাপের তারতম্য গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
কোনো একটি পরীক্ষণে খাগড়াছড়িতে বায়ুর তাপমাত্রা 28∘C এবং শিশিরাংক 7.8∘C পাওয়া গেল। হঠাৎ শৈত্যপ্রবাহের ফলে ঐ স্থানের তাপমাত্রা কমে 14∘C হলো ।
7∘C, 8∘C এবং 28∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে 7.51, 8.05 এবং 28.35 mm পারদ ।
- ক.সম্পৃক্ত বাষ্প চাপের সংজ্ঞা লেখো ।১
- খ.গ্যাস ও বাষ্পের মধ্যে পার্থক্য লেখো ।২
- গ.খাগড়াছড়ির আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো।৩
- ঘ.তাপমাত্রার পরিবর্তনে উক্ত স্থানের আবদ্ধ বায়ুর শিশিরাংক একই থাকবে নাকি ভিন্ন হবে? গাণিতিক যুক্তসহ মতামত দাও ।৪
পদার্থবিজ্ঞান ২য় পত্র
১. তাপগতিবিদ্যা

চিত্রে 1 mole পরিমাণ কোনো গ্যাসের ক্ষেত্রে দুটি সমোষ্ণ লেখ দেখানো হয়েছে। গ্যাসটির স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ 25.18 J mol−1 K−1।
- ক.এনট্রপি কাকে বলে?১
- খ.তাপ উৎস ও তাপগ্রাহকের তাপমাত্রার মধ্যে পার্থক্য কমে গেলে ইঞ্জিনের দক্ষতাও কমে যায়- ব্যাখ্যা করো।২
- গ.CD অংশে কৃতকাজের পরিমাণ নির্ণয় করো।৩
- ঘ.A হতে C তে নিতে তাপশক্তির পরিবর্তন B হতে D তে নিতে তাপশক্তির পরিবর্তনের সমান হবে কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
২. স্থির তড়িৎ

চিত্রের B ও C বিন্দুতে যথাক্রমে +9 nC ও -16 nC আধানযুক্ত দুটি বিন্দু বস্তু দৃঢ়ভাবে রাখা আছে। AD 12 cm; B, AD এর মধ্যবিন্দু এবং C = বিন্দু AD কে 2 : 1 অনুপাতে অন্তর্বিভক্ত করে।
- ক.পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে?১
- খ.চার্জিত গোলকের পৃষ্ঠে তড়িৎ প্রাবল্য সর্বোচ্চ— ব্যাখ্যা করো।২
- গ.D বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো।৩
- ঘ.তৃতীয় একটি একক ধনাত্মক আধানযুক্ত বিন্দু বস্তুকে A বিন্দুতে স্থাপন করলে বস্তুটি কোন দিকে গতিশীল হবে? গাণিতিক বিশ্লেষণসহ নির্ণয় করো।৪

চিত্র-১ ও চিত্র-২ এর উভয় বর্তনীর A ও B বিন্দুর মধ্যে 220 V বিভব পার্থক্য প্রয়োগ করা হল। প্রতিটি ধারকের প্রতিটি সমান্তরাল পাতের ক্ষেত্রফল 6 cm2
- ক.চার্জের তলমাত্রিক ঘনত্ব কাকে বলে?১
- খ.কোনো বস্তুর আধান -0.8 C হতে পারে কী? ব্যাখ্যা করো।২
- গ.চিত্র-১ এর C3 ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? (শূন্যস্থানে)৩
- ঘ.চিত্র-১ ও চিত্র-২ এর C1 ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ একই কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
৩. চল তড়িৎ

- ক.শান্ট কাকে বলে?১
- খ.নিকেলের রোধের উষ্ণতা সহগ 6×10−3 ∘C−1 বলতে কী বুঝ?২
- গ.বর্তনী-১ এর বহিঃরোধ R এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ নির্ণয় করো।৩
- ঘ.কোষের সমবায়ের ধরন পরিবর্তনের ফলে বহিঃরোধ R এর দুই প্রান্তের বিভব পার্থক্যের পরিবর্তন হয় বর্তনী-১ ও বর্তনী-২ এর আলোকে গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
৭. ভৌত আলোকবিজ্ঞান
পদার্থবিজ্ঞান ল্যাবের ইয়ং এর দ্বিচির পরীক্ষায় একবর্ণী 5890 Å তরঙ্গদৈর্ঘ্যের আলোক উৎস, চিরদ্বয় 0.8 mm ব্যবধানে এবং পর্দা চিরদ্বয় হতে 1 m দূরত্বে আছে। রিমা পর্দাকে চিরদ্বয়ের দিকে 5.2 cm সরিয়ে এবং সীমা পর্দাকে বিপরীত দিকে 5.2 cm দূরে সরিয়ে ব্যতিচার সজ্জা পর্যবেক্ষণ করে। রিমা ডোরার প্রস্থের পরিবর্তন 0.02 mm দেখল।
- ক.আলোর সমবর্তন কাকে বলে?১
- খ.ফ্রনহফার শ্রেণি অপবর্তনে উত্তল লেন্স ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।২
- গ.পর্দার প্রাথমিক অবস্থানে প্রতিটি ডোরার প্রস্থ নির্ণয় করো।৩
- ঘ.রিমার পরীক্ষায় কেন্দ্রীয় উজ্জ্বল পটি হতে তৃতীয় অন্ধকার পটির দূরত্ব প্রাথমিক অবস্থান থেকে যতটুকু কমে সীমার পরীক্ষায় ততটুকু বৃদ্ধি পায়— গাণিতিকভাবে যাচাইপূর্বক বিশ্লেষণ করো।৪
৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা
রাইসা আলোক তড়িৎ ক্রিয়া পরীক্ষায় পটাশিয়াম ধাতুর উপর যথাক্রমে 4300 Å ও 5600 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত করল । পটাশিয়ামের কার্য অপেক্ষক 2.1eV. ।
- ক.কাল দীর্ঘায়ন কী?১
- খ.এক্স রশ্মি নলে টার্গেট হিসেবে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ব্যবহার করা হয় কেন? ধাতুর২
- গ.পটাশিয়ামের সূচন তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো ।৩
- ঘ.রাইসার পরীক্ষায় আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের ফলে পটাশিয়ামের নিবৃত্তি বিভবের কীরূপ পরিবর্তন হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো ।৪
৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান
সুমি গবেষণাগারে A, B ও C তিনটি তেজস্ক্রিয় পদার্থের নমুনা নিয়ে পরীক্ষা করছিল। কোনো এক মুহূর্তে A ও B পদার্থের ভাঙনের হার যথাক্রমে 500 s−1 ও 400 s−1 এবং 5 s পর যথাক্রমে 400 s−1 ও 300 s−1 পর্যবেক্ষণ করল। C নমুনার গায়ে অর্ধায়ু 36 d লেখা ছিল।
- ক.নিউক্লিয় বন্ধনশক্তি কাকে বলে?১
- খ.হাইড্রোজেন পরমাণুর ১ম কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ অপেক্ষা ২য় কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ কম— ব্যাখ্যা করো।২
- গ.C মৌলের তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক নির্ণয় করো।৩
- ঘ.A ও B মৌলের তেজস্ক্রিয়তা সমান কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স
একটি ট্রানজিস্টরের সাধারণ নিঃসারক সংযোগ বর্তনীতে সংগ্রাহকে n-p-n প্রযুক্ত বায়াসিং ভোল্টেজ VCC 12 V, ইনপুট রোধ Rin
- ক.কঠিন পদার্থের শক্তি ব্যান্ড কী?১
- খ.p-n জাংশন ডায়োডের ক্ষেত্রে "বিপরীত সম্পৃক্ত কারেন্ট" ব্যাখ্যা করো।২
- গ.ট্রানজিস্টরটির সংগ্রাহক নিঃসারক ভোল্টেজ (VCE) নির্ণয় করো।৩
- ঘ.ট্রানজিস্টরটি ভোল্টেজ বিবর্ধক হিসেবে কাজ করে— গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪