HSC ২০২৪ · সিলেট বোর্ড · পদার্থবিজ্ঞান

সিলেট বোর্ড ২০২৪ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান

১৩টি সৃজনশীল · "সমাধান দেখো" চাপলে উত্তর খুলবে

পদার্থবিজ্ঞান ১ম পত্র

১. ভেক্টর

১
সিলেট বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

ভেক্টর P=(9xy2+5z)i+(4y2+2xz)j+(3x3+2y)k

  1. ক.
    অবস্থান ভেক্টর কাকে বলে?
    ১
  2. খ.
    দুইটি ভেক্টরের মান শূন্য না হলেও ডট গুণন শূন্য হতে পারে- ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    (−1, 1, 1) অবস্থানে P এর ডাইভারজেন্স নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    ভেক্টর P কী অঘূর্ণনশীল? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪

৩. নিউটনীয় বলবিদ্যা

২
কুমিল্লা বোর্ড ২০২৪সিলেট বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗
নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ১৯ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    জড়তার ভ্রামক কাকে বলে?
    ১
  2. খ.
    দেয়ালে ধাক্কা খেয়ে বল পিছনে ফিরে আসে কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উপরের চিত্রের 'V' এর মান নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    সংঘর্ষটি কি স্থিতিস্থাপক? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
৩
সিলেট বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

একটি বৈদ্যুতিক পাখার জড়তার ভ্রামক 100 kgm2। পাখাটি প্রতি মিনিটে 900 বার ঘোরে। পাখাটির সুইচ বন্ধ করার পরে 2 মিনিট পর পাখাটি থামে।

  1. ক.
    কৌণিক ভরবেগ কাকে বলে?
    ১
  2. খ.
    বাঁকা পথে অতি দ্রুতগামী গাড়ি উল্টে যায় কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের বর্ণিত পাখায় প্রয়োগকৃত টর্ক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    থেমে যাওয়ার পূর্বে পাখাটির পক্ষে 1000 বার ঘোরা সম্ভব কি? গাণিতিক বিশ্লেষণসহ তোমার মতামত দাও।
    ৪

৪. কাজ, শক্তি ও ক্ষমতা

৪
কুমিল্লা বোর্ড ২০২৪সিলেট বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗
কাজ, শক্তি ও ক্ষমতা সৃজনশীল প্রশ্ন ১৪ — উদ্দীপকের চিত্র

উপরের চিত্রে একটি বস্তু স্থির অবস্থা থেকে হেলানো তল বরাবর নিচের দিকে পড়ছে। P, Q এবং R এর উচ্চতা যথাক্রমে 50 m, 20 m এবং 10 m। বস্তুর ভর 5 kg।

  1. ক.
    এক জুল কাকে বলে?
    ১
  2. খ.
    স্প্রিং ধ্রুবক 2200 Nm−1 বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    P বিন্দুতে বিভবশক্তি নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    Q বিন্দু ও R বিন্দুতে উদ্দীপকের বস্তুটির মোট শক্তির অনুপাত 1 অপেক্ষা বেশি হবে কি-না? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪

৫. মহাকর্ষ ও অভিকর্ষ

৫
সিলেট বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

দুটি গ্রহের মুক্তি বেগ যথাক্রমে 11.2 kms−1 এবং 5.2 kms−1 প্রথম গ্রহের ভর দ্বিতীয় গ্রহের ভরের 8 গুণ। উভয় গ্রহের পৃষ্ঠ হতে 4 ms−1 বেগের দুটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হল।

  1. ক.
    মহাকর্ষ বল কাকে বলে?
    ১
  2. খ.
    রকেটের বেগ মুক্তিবেগ নয় কেন?
    ২
  3. গ.
    উদ্দীপকে উল্লিখিত দুটি গ্রহের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উভয় বস্তু নিজ গ্রহ পৃষ্ঠ হতে সমান উচ্চতায় উঠতে পারবে কি? গাণিতকভাবে বিশ্লেষণ করো।
    ৪

৬. পদার্থের গাঠনিক ধর্ম

৬
সিলেট বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

P,Q এবং R তিনটি তারে 8×1012 Nm−2 মানের পীড়ন প্রয়োগ করা হল। এর ফলে তারগুলোর দৈর্ঘ্য বৃদ্ধি যথাক্রমে 5%, 2% ও 1% হলো। P তারের পার্শ্ববিকৃতি 0.02।

  1. ক.
    স্থিতিস্থাপকতা কাকে বলে?
    ১
  2. খ.
    রাবার এর চেয়ে স্টিল বেশি স্থিতিস্থাপক- ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    P তারের পয়সন অনুপাত নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    Q ও R তারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? গাণিতিক যুক্তিসহ তোমার মতামত দাও।
    ৪

৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব

৭
সিলেট বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

A ও B দুইটি সিলিন্ডারে যথাক্রমে 5g ভরের N2 ও O2 গ্যাস আছে। উভয় সিলিন্ডারে আয়তন 8. L । A সিলিন্ডারে গ্যাসের চাপ 4×105 Pa এবং B সিলিন্ডারে গ্যাসের চাপ 5×105 Pa। R=8.31 J mol−1 K−1

  1. ক.
    আদর্শ চাপ কাকে বলে?
    ১
  2. খ.
    দিনের তুলনায় রাতে বেশি শিশির জমে কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    B সিলিন্ডারের তাপমাত্রা কত?
    ৩
  4. ঘ.
    উভয় সিলিন্ডারে গ্যাসের গতিশক্তি একই হবে কিনা- গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪

পদার্থবিজ্ঞান ২য় পত্র

১. তাপগতিবিদ্যা

৮
সিলেট বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎস ও তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 727°C ও 227°C। ইঞ্জিনটি তাপ উৎস থেকে 1000 J তাপ গ্রহণ করে। একজন ইঞ্জিনিয়ার উক্ত ইঞ্জিনের দক্ষতা 60% এ উন্নীত করেন।

  1. ক.
    প্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে?
    ১
  2. খ.
    মহাবিশ্বের এনট্রপি সর্বদা বৃদ্ধি পাচ্ছে- ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ইঞ্জিনটি কৃতকাজের মান কত?
    ৩
  4. ঘ.
    তাপ গ্রাহকের কী পরিবর্তন করে উদ্দীপকের ইঞ্জিনিয়ার প্রদত্ত দক্ষতায় উন্নীত করতে সক্ষম হয়েছিলেন? গাণিতিকভাবে ব্যাখ্যা দাও।
    ৪

২. স্থির তড়িৎ

৯
সিলেট বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗
স্থির তড়িৎ সৃজনশীল প্রশ্ন ২০ — উদ্দীপকের চিত্র

চিত্রে EFGH বর্গক্ষেত্রটির কেন্দ্র O। EF = FG = GH = HE = 1 m

প্রথমে E, F ও G বিন্দুতে যথাক্রমে +3C, -3C ও +3C চার্জ হয়েছে।

দ্বিতীয় ক্ষেত্রে H বিন্দুতে +1C চার্জের একটি হালকা বস্তু স্থাপন করা হলো।

  1. ক.
    কোষের অভ্যন্তরীণ রোধ কাকে বলে?
    ১
  2. খ.
    বিভিন্ন পরিবাহকের রোধের উষ্ণতা সহগ বিভিন্ন হয়— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    প্রথম ক্ষেত্রে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব এর মান কত হবে?
    ৩
  4. ঘ.
    দ্বিতীয় ক্ষেত্রে রক্ষিত বস্তুটি কোন দিকে গতিশীল হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪

৩. চল তড়িৎ

১০
সিলেট বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗
চল তড়িৎ সৃজনশীল প্রশ্ন ১৭ — উদ্দীপকের চিত্র

বর্তনীতে উল্লেখিত প্রতিটি তড়িৎ কোষের মান 1.5V। তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ 0.2Ω।

  1. ক.
    আপেক্ষিক রোধ বলতে কী বুঝ?
    ১
  2. খ.
    'বর্তনীতে শান্টের ব্যবহার ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ১নং বর্তনীতে চাবি বন্ধ অবস্থায় R′ রোধের বিভব পার্থক্য নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    চাবি খোলা অবস্থায় চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কোন ক্ষেত্রে তড়িৎ প্রবাহমাত্রা অধিক হবে?' গাণিতিক বিশ্লেষণ করে মতামত দাও।
    ৪

৭. ভৌত আলোকবিজ্ঞান

১১
সিলেট বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗
ভৌত আলোকবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১৬ — উদ্দীপকের চিত্র

চিত্র অনুযায়ী ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দুই চিরের মধ্যবর্তী দূরত্ব 2a=0.5 mm এবং চির থেকে পর্দার দূরত্ব 1.4 m। কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু O হতে দ্বিতীয় উজ্জ্বল বিন্দুর দূরত্ব 6 mm।

  1. ক.
    তরঙ্গমুখ বলতে কী বোঝ?
    ১
  2. খ.
    রাস্তার সিগনাল বাতিতে লাল বর্ণের বাতি ব্যবহার করার কারণ ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকে ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য বের করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে ব্যবহৃত আলো পরিবর্তন না করে ডোরার প্রস্থ দ্বিগুণ করতে হলে পর্দাকে সরাতে হবে- গাণিতিকভাবে উক্তিটি ব্যাখ্যা করো।
    ৪

৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা

১২
সিলেট বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

25 বছর বয়সের 50kg ভরের একজন নভোচারী 100m দৈর্ঘ্যের ও 1000kg ভরের নভোযানে চড়ে 0.7c বেগে মহাশূন্যে ভ্রমণরত অবস্থায় দৈর্ঘ্য বরাবর 70×50 m2 আকারের একটি মাঠকে অতিক্রম করছেন। (আলোর বেগ =3×108 ms−1)।

  1. ক.
    কৃষ্ণ বস্তুর বিকিরণ বলতে কী বুঝ?
    ১
  2. খ.
    X−ray উৎপাদনে উচ্চ বিভব ব্যবহার করতে হয় কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    স্থির অবস্থা সাপেক্ষে নভোচারীর গতিশীল অবস্থায় ভর কত হবে?
    ৩
  4. ঘ.
    নভোচারী কর্তৃক চলন্ত অবস্থায় মাঠের আকার বর্গাকার দেখার সম্ভাবনা আছে কি? গাণিতিক বিশ্লেষণের সাহায্যে যাচাই করো।
    ৪

৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান

১৩
সিলেট বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থায় পরীক্ষা করার জন্য 50 gm তেজস্ক্রিয় পদার্থ উন্মুক্তভাবে রেখে দেয়া হলো। 10 দিন পরে দেখা গেল 8.1 gm অবশিষ্ট আছে। মৌলটির গড় আয়ু 5.48 দিন।

  1. ক.
    তেজস্ক্রিয়তার একক লেখো।
    ১
  2. খ.
    বন্ধনশক্তির উপর পরমাণুর স্থায়িত্ব নির্ভর করে— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    মৌলটির ক্ষয় ধ্রুবক কত?
    ৩
  4. ঘ.
    পরীক্ষাগারে 10 দিনের পরিবর্তে 18 দিন মৌলটি রেখে দিলে কোনো অংশ অবশিষ্ট থাকবে কিনা— গাণিতিক বিশ্লেষণসহ ব্যাখ্যা করো।
    ৪