HSC ২০২৪ · ঢাকা বোর্ড · পদার্থবিজ্ঞান

ঢাকা বোর্ড ২০২৪ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান

১৪টি সৃজনশীল · "সমাধান দেখো" চাপলে উত্তর খুলবে

পদার্থবিজ্ঞান ১ম পত্র

১. ভেক্টর

১
ঢাকা বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

A=2i+3j+5k, B=−i+2j+7k এবং C=i+7j−k তিনটি ভেক্টর

  1. ক.
    অবস্থান ভেক্টর কী?
    ১
  2. খ.
    i⋅i≠0 কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    A বরাবর B এর অভিক্ষেপ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের ভেক্টর তিনটি একই সমতলে থাকবে কিনা- গাণিতিকভাবে যাচাই করো।
    ৪
২
ঢাকা বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗
ভেক্টর সৃজনশীল প্রশ্ন ১৩ — উদ্দীপকের চিত্র

উপরের চিত্রে তমাল 'P' বিন্দু থেকে নৌকা চালিয়ে নদীর অপর পাড়ে যাচ্ছে। সে PS বরাবর 5 km h−1 বেগে নৌকা চালিয়ে নদীর অপর পাড়ের M বিন্দুতে পৌঁছায়। [নদীর প্রস্থ PQ=2 km]

  1. ক.
    ভেক্টর অপারেটর কী?
    ১
  2. খ.
    কেন্দ্রমুখী বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
    ২
  3. গ.
    QM এর দূরত্ব নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    PS বরাবর নৌকা চালিয়ে 'M' বিন্দুতে পৌঁছার সময় এবং P থেকে স্রোতহীন অবস্থায় সরাসরি নৌকা চালিয়ে Q-তে পৌঁছার সময়ের পার্থক্য গাণিতিক বিশ্লেষণপূর্বক নির্ণয় করো।
    ৪

৩. নিউটনীয় বলবিদ্যা

৩
ঢাকা বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

বান্দরবানের পাহাড়ি রাস্তার বাঁকে সুমন 200 kg ভরের একটি গাড়ি 60 kmh−1 বেগে চালাচ্ছে। রাস্তার বাঁকের ব্যাসার্ধ 150 m। ঐ স্থানে রাস্তাটি 4 m চওড়া এবং ভিতরের কিনারা থেকে বাইরের কিনারা 0.5 m উঁচু।

  1. ক.
    ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখ।
    ১
  2. খ.
    কোনো ঘূর্ণায়মান বস্তুর জড়তার ভ্রামক 15 kgm2 বলতে কী বুঝায়?
    ২
  3. গ.
    গাড়ির কেন্দ্রমুখী বল নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    সুমন রাস্তার বাঁকটিতে নিরাপদে গাড়িটি চালাতে পারবে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে উত্তর দাও।
    ৪

৪. কাজ, শক্তি ও ক্ষমতা

৪
ঢাকা বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

একটি পানির ট্যাংকের গভীরতা 20 m এবং ব্যাস 4 m। ট্যাংকটিকে পানিশূন্য করার জন্য একটি পাম্প লাগানো হলো। পাম্পটি চালু করার 10 মিনিট পর ট্যাংকের এক চতুর্থাংশ খালি করে পাম্পটি নষ্ট হয়ে গেলো। পরে অন্য আরেকটি পাম্প দ্বারা ট্যাংকের বাকি পানি শূন্য করা হলো। [পানির ঘনত্ব 1000 kg m−3]

  1. ক.
    কর্মদক্ষতা কী?
    ১
  2. খ.
    স্প্রিং দ্বারা কৃতকাজ ঋণাত্মক হয় কেন?
    ২
  3. গ.
    প্রথম পাম্পটির ক্ষমতা নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের দ্বিতীয় পাম্পটি যদি বাকি ট্যাংকের পানি 20 মিনিটে শূন্য করতে পারে তাহলে উভয় পাম্পের মধ্যে কোনটির অশ্বক্ষমতা বেশি গাণিতিকভাবে যাচাই করো।
    ৪

৬. পদার্থের গাঠনিক ধর্ম

৫
ঢাকা বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

একটি পরীক্ষণে 1cm এবং 3cm ব্যাসার্ধের ভিন্ন উপাদানের দুটি তার একটি দৃঢ় অবলম্বন থেকে ঝুলানো হলো। তার দুটির দৈর্ঘ্য অভিন্ন। তার দুটিতে একই ভর ঝুলানোতে দ্বিতীয় তারটির দৈর্ঘ্য বৃদ্ধি প্রথম তারটির দৈর্ঘ্য বৃদ্ধির অর্ধেক হলো। প্রথম তারটির পয়সনের অনুপাত 0.3।

  1. ক.
    পীড়ন কী?
    ১
  2. খ.
    তাপমাত্রা বাড়ালে স্থিতিস্থাপক গুণাংকের মান কমে কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    প্রথম তারটির দৈর্ঘ্য 10% বাড়ালে এর ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের কোন তারটির ভর বহনের সক্ষমতা বেশি হবে? গাণিতিকভাবে যাচাই করো।
    ৪

পদার্থবিজ্ঞান ২য় পত্র

১. তাপগতিবিদ্যা

৬
ঢাকা বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

পরীক্ষাগারে আদর্শ তাপমাত্রা ও চাপে একটি সিলিন্ডারে এক মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখা আছে। পরীক্ষা সম্পন্নের এক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের বললেন, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন ২ গুণ করতে সমোষ্ণ প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে।

  1. ক.
    অভ্যন্তরীণ শক্তি কী?
    ১
  2. খ.
    রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেমে উষ্ণতা হ্রাস পায় ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটির চূড়ান্ত চাপ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    শিক্ষকের বক্তব্য যথার্থ ছিল কিনা- গাণিতিকভাবে যাচাই করো।
    ৪

২. স্থির তড়িৎ

৭
ঢাকা বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗
স্থির তড়িৎ সৃজনশীল প্রশ্ন ১২ — উদ্দীপকের চিত্র

চিত্র অনুযায়ী গঠিত ধারকে সঞ্চিত শক্তি পাওয়া গেল 9.96 × 10−9 J। ধারকত্ব বৃদ্ধির কৌশলস্বরূপ 2 mm পুরুত্বের এবং 4 পরাবৈদ্যুতিক ধ্রুবকসম্পন্ন একটি বস্তু পাতদ্বয়ের মাঝে স্থাপন করা হলো।

  1. ক.
    গাউসিয়ান তল কী?
    ১
  2. খ.
    "চার্জিত গোলকের কেন্দ্রে প্রাবল্য শূন্য"— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ধারকের পাতের ক্ষেত্রফল নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    ধারকত্ব বৃদ্ধির কৌশল সঠিক হয়েছিল কিনা? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
    ৪
৮
ঢাকা বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗
স্থির তড়িৎ সৃজনশীল প্রশ্ন ১৩ — উদ্দীপকের চিত্র

চিত্রে PQR একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। চিত্রানুসারে P বিন্দুতে স্থাপিত বস্তুটি ভারসাম্যভাবে ঝুলে থাকবে কিনা তা পরীক্ষা করা হচ্ছিল।

  1. ক.
    শান্ট কী?
    ১
  2. খ.
    কার্শফের প্রথম সূত্র চার্জের সংরক্ষণ নীতি মেনে চলে— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের P বিন্দুতে বিভবের মান কত?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের P বিন্দুতে স্থাপিত বস্তুটিকে শূন্যে ঝুলিয়ে রাখা যাবে কিনা? গাণিতিকভাবে যাচাই করো।
    ৪

৩. চল তড়িৎ

৯
ঢাকা বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗
চল তড়িৎ সৃজনশীল প্রশ্ন ১১ — উদ্দীপকের চিত্র

চিত্রে প্রদর্শিত প্রতিটি কোষের তড়িচ্চালক শক্তি 1.5V এবং অভ্যন্তরীণ রোধ 1 Ω।

  1. ক.
    গাউসের সূত্রটি লেখ।
    ১
  2. খ.
    গ্যালভানোমিটার রক্ষায় শান্টের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকে A ও B বিন্দুর মধ্যবর্তী তুল্যরোধ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বর্তনীর X=10 Ω রোধটি অপসারণ করলে অ্যামিটার প্রবাহ কীরূপ পরিবর্তন হবে? গাণিতিকভাবে যাচাই করো।
    ৪

৭. ভৌত আলোকবিজ্ঞান

১০
ঢাকা বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗
ভৌত আলোকবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ১০ — উদ্দীপকের চিত্র

পদার্থবিজ্ঞান গবেষণাগারে ইয়ং-এর দ্বি-চির পরীক্ষাটি সম্পন্ন করতে 2.95 mm ব্যবধানের চিরদ্বয় থেকে 1 m দূরে পর্দা স্থাপন করা হলো। P বিন্দুতে সৃষ্ট ডোরার ক্ষেত্রে, ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য ছিল 5900 Å এবং তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য পাওয়া গেল 2.36×10−6 m।

  1. ক.
    সুসংগত উৎস কী?
    ১
  2. খ.
    সূর্য থেকে আগত তরঙ্গমুখের প্রকৃতি কীরূপ হবে? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকে পর্দায় সৃষ্ট ডোরার ব্যবধান নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    P বিন্দুতে কী ধরনের ব্যতিচার সৃষ্টি হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
১১
ঢাকা বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

ইয়ং এর দ্বি-চির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.4 mm এবং চির হতে পর্দার দূরত্ব 1.2 m। ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 3800 Å। কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর উভয় পাশে 9.12 mm পর্যন্ত আলোর বিস্তৃতি পাওয়া যায়। [একটি চিরের প্রস্থ 0.1 mm]

  1. ক.
    অন্তঃস্থ শক্তি কী?
    ১
  2. খ.
    ট্রানজিস্টরের বেস পাতলা করা হয় কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর যেকোনো এক পাশে সর্বোচ্চ কতক্রম উজ্জ্বল বিন্দু পাওয়া যাবে? নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের দ্বি-চির এর পরিবর্তে একক চিরের পরীক্ষণে পঞ্চম ক্রম চরমের ক্ষেত্রে কৌণিক সরণ একই হবে কি না- বিশ্লেষণ করো।
    ৪

৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা

১২
ঢাকা বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

40 আলোকবর্ষ দূরে একটি গ্রহে যাওয়ার জন্য 45 বছর বয়সী নভোচারীকে 0.6c বেগের নভোযানে পাঠানো হল। নভোচারীর ভর 80kg। নভোচারীর গড় আয়ুষ্কাল 80 বছর। (1 আলোকবর্ষ = 9.4×1015 m).

  1. ক.
    দৈর্ঘ্য সংকোচন কী?
    ১
  2. খ.
    প্লাটিনামের সূচন কম্পাংক 16×1014 Hz বলতে কী বুঝায়?
    ২
  3. গ.
    চলন্ত অবস্থায় নভোচারীর ভর কত হবে?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের তথ্য অনুযায়ী নভোচারী ঐ গ্রহে জীবিত পৌঁছাতে সক্ষম হবে কিনা? গাণিতিকভাবে যাচাই করো।
    ৪

৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান

১৩
ঢাকা বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗

একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 3.82 দিন। একজন গবেষক পরীক্ষাগারে পর্যবেক্ষণে মতামত দিল যে, 18.75 দিন পর মৌলটির 96.67% ক্ষয় হবে।

  1. ক.
    গড় আয়ু কী?
    ১
  2. খ.
    ফটোতড়িৎ ক্রিয়া সম্পন্নের জন্য ন্যূনতম কম্পাঙ্কের আলো প্রয়োজন— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    মৌলটির ক্ষয় ধ্রুবক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপক অনুসারে পর্যবেক্ষণটি সঠিক ছিল কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪

১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স

১৪
ঢাকা বোর্ড ২০২৪
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ১৩ — উদ্দীপকের চিত্র

চিত্রে একটি কমন এমিটার n-p-n ট্রানজিস্টর বর্তনী দেখানো হলো।

  1. ক.
    NAND গেইট কী?
    ১
  2. খ.
    ডায়োডের জেনার ক্রিয়া ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ট্রানজিস্টরটির প্রবাহ বিবর্ধন গুণক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বর্তনী থেকে বিবর্ধিত সংকেত পাওয়া সম্ভব কিনা, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
    ৪