HSC ২০২৫ · ঢাকা বোর্ড · পদার্থবিজ্ঞান
ঢাকা বোর্ড ২০২৫ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান
পদার্থবিজ্ঞান ১ম পত্র
৩. নিউটনীয় বলবিদ্যা
200 gm ভরের একটি বস্তুকে 50 cm ব্যাসার্ধের উলম্ব বৃত্তাকার পথে 20 ms−1 দ্রুতিতে ঘুরানো হচ্ছে, যেখানে অভিকর্ষজ ত্বরণের মান 9.8 ms−2।
- ক.জড়তার ভ্রামক সংক্রান্ত লম্ব অক্ষ উপপাদ্যটি লেখো।১
- খ.প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বল বেশি হতে পারে না— ব্যাখ্যা করো।২
- গ.ঘূর্ণনরত বস্তুর কেন্দ্রমুখী বল বের করো।৩
- ঘ.ঘূর্ণনরত বস্তুর সর্বনিম্ন অবস্থানে সুতার টান সর্বোচ্চ এবং সর্বোচ্চ বিন্দুতে সুতার টান সর্বনিম্ন— বক্তব্যটি যথার্থ কিনা— বিশ্লেষণ করো।৪
6000 kg ভরের একটি বালুভর্তি ট্রাক 72 kmh−1 বেগে চলছে। ট্রাক হতে 0.1 kgs−1 হারে ছিদ্রপথে বালু পরে যাচ্ছে। 30 min পরে ট্রাকটিকে 10 m দূরত্বের মধ্যে থামানো হল।
- ক.ব্যাংকিং কোণ কী?১
- খ.বালুর মধ্যে স্বাচ্ছন্দ্যে হাঁটা যায় না কেন? ব্যাখ্যা করো।২
- গ.30 min পরে ট্রাকের বেগের মান বের করো।৩
- ঘ.ট্রাকটিকে থামানোর জন্য প্রয়োজনীয় বলের মান বের করা যাবে কি-না? বিশ্লেষণ করো।৪
৪. কাজ, শক্তি ও ক্ষমতা
কোনো একটি বস্তুর উপর (5i+2j+3k) N বল প্রয়োগ করায় বস্তুটি (1, −1, 2) বিন্দু থেকে (4, 5, −3) বিন্দুতে স্থানান্তরিত হয়।
অধ্যায় ২ ও ৫ এর সমন্বয়ে
- ক.পিচ কাকে বলে?১
- খ.নৌকার গুণ টানার ক্ষেত্রে লম্বা দড়ি ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।২
- গ.সরণ ভেক্টর বের করো।৩
- ঘ.উদ্দীপক অনুসারে কৃতকাজ বলের পক্ষে কি-না? গাণিতিকভাবে যাচাই করো।৪
একটি কুয়া থেকে পাম্পের সাহায্যে প্রতি মিনিটে 600 kg পানি 40 m গড় উচ্চতায় উঠানো হয়। পাম্পটির দক্ষতা 70% এবং অভিকর্ষজ ত্বরণ 9.8 ms−2।
- ক.কাজ শক্তি উপপাদ্যটি লেখো।১
- খ.ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বল পরস্পরকে প্রশমিত করে না— ব্যাখ্যা করো।২
- গ.পাম্প কর্তৃক কৃতকাজ হিসেব করো।৩
- ঘ.পাম্পটির দক্ষতা 50% হলে কার্যকর ক্ষমতার কীরূপ পরিবর্তন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
৫. মহাকর্ষ ও অভিকর্ষ
চিত্রে AB

mB
mC
- ক.মুক্তিবেগ কাকে বলে?১
- খ.মেরু অঞ্চলে g এর মান বিষুবীয় অঞ্চল থেকে ভিন্ন হয় কেন? ব্যাখ্যা করো।২
- গ.A বিন্দুতে বিভবের মান কত বের করো।৩
- ঘ.A ও D বিন্দুর প্রাবল্যের মানের তুলনা করো।৪
৭. পর্যাবৃত্ত গতি
সরল ছন্দিত গতিতে স্পন্দিত একটি বস্তুকণার সরণের সমীকরণ x
- ক.সেকেন্ড দোলক কাকে বলে?১
- খ.অধিক গরমের কারণে দোলক ঘড়ি ধীরে চলার কারণ বিশ্লেষণ করো।২
- গ.সরল ছন্দিত কণাটির বেগের রাশিমালা বের করো।৩
- ঘ.P এবং δ এর মান বের করা সম্ভব কিনা— ব্যাখ্যা করো।৪
৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
কোনো একদিন আবহাওয়া রিপোর্টে বরিশালের শিশিরাঙ্ক 15.5∘C। বায়ুর তাপমাত্রা 25∘C এবং 15∘C, 16∘C ও 25∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে 12.5×10−3 mHg, 13.63×10−3 mHg এবং 24×10−3 mHg। উক্ত দিনে কুয়াকাটার তাপমাত্রা একই থাকা সত্ত্বেও অস্বস্তিকর ছিল।
- ক.বাষ্পায়ন কী?১
- খ.মেঘমুক্ত দিন আরামদায়ক কেন? ব্যাখ্যা করো।২
- গ.বরিশালের আপেক্ষিক আর্দ্রতা বের করো।৩
- ঘ.বরিশাল ও কুয়াকাটার কোথায় শিশির ও কুয়াশা সৃষ্টির সম্ভাবনা বেশি তা কারণসহ ব্যাখ্যা করো।৪
পদার্থবিজ্ঞান ২য় পত্র
১. তাপগতিবিদ্যা
পরীক্ষাগারে একটি তাপ ইঞ্জিন 500 K তাপমাত্রার উৎস হতে 1000 J তাপ গ্রহণ করে 300 K তাপমাত্রার গ্রাহকে 600 J তাপ বর্জন করে।
- ক.তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি লেখো১
- খ.তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি শক্তির নিত্যতা সূত্রের বিশেষ রূপ— ব্যাখ্যা করো২
- গ.তাপ ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করো৩
- ঘ.উদ্দীপকের তাপ ইঞ্জিনটি পরিবেশবান্ধব কি-না? গাণিতিক যুক্তিসহ মতামত দাও৪
২. স্থির তড়িৎ
নিচের উদ্দীপকটি লক্ষ করো:

চিত্রে O, AB এর মধ্যবিন্দু।
- ক.তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে১
- খ.তড়িৎ প্রবাহের ফলে বর্তনীতে তাপ উৎপন্ন হয় কেন২
- গ.উদ্দীপকের P বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো৩
- ঘ.উদ্দীপকের P ও Q বিন্দুর সংযোজক রেখা বরাবর আধান গতিশীল হওয়ার সম্ভাবনা আছে কি-না—গাণিতিক যুক্তিসহ ব্যাখ্যা করো৪

উপরের চিত্রে ABCD আয়তাকার ক্ষেত্রের AB = DC = 1 m এবং AD = BC = 0.8 m। আয়তক্ষেত্রটির B ও D বিন্দুতে যথাক্রমে +5 × 10−3 C এবং -2.25 × 10−3 C চার্জ স্থাপন করা হলো।
- ক.গাউসের সূত্রটি বিবৃত করো১
- খ.কোনো বস্তুর আধান 5 × 10−19 C হতে পারে কি? ব্যাখ্যা করো২
- গ.A বিন্দুতে প্রাবল্যের মান নির্ণয় করো৩
- ঘ.A ও C বিন্দুকে ধাতব পরিবাহী তার দ্বারা যুক্ত করলে তড়িৎ প্রবাহিত হবে কি-না—গাণিতিক বিশ্লেষণসহ যাচাই করো৪
৭. ভৌত আলোকবিজ্ঞান
বায়ু মাধ্যমে ইয়ং-এর দ্বি-চির পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 5400 Å। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1.5 mm এবং চির হতে পর্দার দূরত্ব 2.0 m। পানির প্রতিসরণাঙ্ক 43।
- ক.আলোর ব্যতিচার কাকে বলে?১
- খ.রান্নার কাজে মাইক্রো-তরঙ্গ ব্যবহার করা হয় কেন?২
- গ.পর্দায় সৃষ্ট অষ্টম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ নির্ণয় করো।৩
- ঘ.পরীক্ষণটি পানিতে সম্পন্ন করা হলে ডোরার প্রস্থ একই থাকবে কি-না গাণিতিক বিশ্লেষণসহ মন্তব্য করো।৪
৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা
35 বছর বয়সে একজন নভোচারী 600 kg ভরের একটি মহাশূন্যযানে 0.8c বেগে মহাকাশ অভিযানে বের হলেন। তাঁর হিসেবে 20 বছর পর তিনি পৃথিবীতে ফিরে আসলেন। [c=3×108 ms−1]
- ক.জড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে১
- খ.আদর্শ কালো বস্তু উত্তম শোষক ও উত্তম বিকিরক— ব্যাখ্যা করো২
- গ.ফিরে আসার পর পৃথিবীর হিসেবে নভোচারীর বয়স নির্ণয় করো৩
- ঘ.মহাশূন্যযানটির আপেক্ষিক গতিশক্তি তার নিশ্চল শক্তির দ্বিগুণ হবে কি-না—গাণিতিক বিশ্লেষণসহ যাচাই করো৪
7.5×105 ms−1 বেগের ইলেকট্রন নির্গমনের জন্য 3 eV কার্য অপেক্ষকের একটি ধাতব পৃষ্ঠে 260 nm তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত করা হলো।
- ক.এক্সরে কাকে বলে১
- খ.আলোর তীব্রতা বৃদ্ধির সাথে সাথে ফটো তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়— ব্যাখ্যা করো২
- গ.পরীক্ষায় ব্যবহৃত ধাতুর সূচন তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো৩
- ঘ.উদ্দীপকের প্রক্রিয়াটির সঠিকতা গাণিতিক যুক্তিসহ ব্যাখ্যা করো৪
৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান
একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথের একটি ইলেকট্রন শক্তি শোষণ করে তৃতীয় কক্ষপথে গমন করল। দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ 2.12 Å। ইলেকট্রনের ভর = 9.11×10−31 kg। ইলেকট্রনের আধান = −1.6×10−19 C। শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা = 8.854×10−12 C2N−1m−2। প্লাঙ্কের ধ্রুবক = 6.63×10−34 J s। দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা = 4×10−7 m হতে 8×10−7 m।
- ক.নিউক্লিয় ফিউশন বিক্রিয়া কাকে বলে?১
- খ.কোনো তেজস্ক্রিয় পদার্থের নিঃশেষ কাল অসীম— ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের পরমাণুটির দ্বিতীয় শক্তিস্তরের ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের শোষিত বিকিরণটি দৃশ্যমান বিকিরণ ছিল কি-না— গাণিতিক যুক্তিসহ ব্যাখ্যা করো।৪
১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স
একটি দুর্বল সংকেত 125 গুণ বিবর্ধিত করার জন্য একটি কমন এমিটার ট্রানজিস্টরের পীঠপ্রবাহ 20 μA পরিবর্তন করলে সংগ্রাহক প্রবাহে 3 mA পরিবর্তন হয়।
- ক.বিশুদ্ধ অর্ধপরিবাহী কাকে বলে?১
- খ.সম্মুখ ঝোঁকে একটি p-n জংশন ডায়োড পরিবাহীর ন্যায় আচরণ করে—ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের ট্রানজিস্টরটির প্রবাহ বিবর্ধক গুণক নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের ট্রানজিস্টরটি দ্বারা লক্ষ্য অর্জন করা সম্ভব কি-না—গাণিতিকভাবে ব্যাখ্যা করো।৪