HSC ২০২৫ · ময়মনসিংহ বোর্ড · পদার্থবিজ্ঞান
ময়মনসিংহ বোর্ড ২০২৫ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান
পদার্থবিজ্ঞান ১ম পত্র
১. ভেক্টর
নৌকা বাইচ প্রতিযোগিতায় O বিন্দু হতে করিম OA বরাবর রওনা দিয়ে B বিন্দুতে 5.3 km h−1 বেগে পৌঁছাল। কিন্তু রহিম OB বরাবর রওনা দিয়ে নির্দিষ্ট সময়ে নদী পার হয়ে R বিন্দুতে পৌঁছাল। প্রতিযোগিতার সময় হঠাৎ করে 10 km h−1 বেগে বৃষ্টি শুরু হলো। উভয়ক্ষেত্রে নৌকার বেগ 5 km h−1 ছিল। (চিত্র হতে পাই: নদীর প্রস্থ 2 km এবং স্রোতের বেগ 2 km h−1)

- ক.ডাইভারজেন্স কাকে বলে?১
- খ.বালির উপর দিয়ে হাঁটা কষ্টসাধ্য কেন? ব্যাখ্যা করো।২
- গ.রহিম কত সময়ে নদী পার হয়েছিল নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপক অনুসারে, করিমকে বৃষ্টি থেকে বাঁচতে কত কোণে ছাতা ধরতে হবে? গাণিতিকভাবে ব্যাখ্যা করো।৪
৩. নিউটনীয় বলবিদ্যা
একজন সাইকেল আরোহী 15 ms−1 বেগে একটি রাস্তার বাঁক অতিক্রম করার সময় উলম্বের সাথে 20° কোণে হেলে যায়। এ সময় সাইকেলের উপর রাস্তার মোট প্রতিক্রিয়া বলের মান ছিল 1147.18 N, সাইকেলের ভর 35 kg এবং অভিকর্ষজ ত্বরণ 9.8 ms−2। উপরোক্ত তথ্যগুলো বিশ্লেষণ করে একজন শিক্ষার্থী মন্তব্য করলেন সাইকেল আরোহীর ভর 75 kg।
- ক.টর্ক কাকে বলে?১
- খ.ভিন্ন তলে অবস্থিত তিনটি ভেক্টর রাশির লব্ধি শূন্য হয় না— ব্যাখ্যা করো।২
- গ.রাস্তাটির বাঁকের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো।৩
- ঘ.গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে শিক্ষার্থীর মন্তব্যের যথার্থতা যাচাই করো।৪
৪. কাজ, শক্তি ও ক্ষমতা
10 kg ভরের একটি বস্তুকে একটি ইঞ্জিনের সাহায্যে চিত্রানুযায়ী একবার B থেকে C তে তোলা হলো। আর একবার D থেকে C তে তোলা হলো। উভয় ক্ষেত্রে ত্বরণ a

AB
- ক.অসংরক্ষণশীল বলের সংজ্ঞা দাও।১
- খ.কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা 76% বলতে কী বোঝ?২
- গ.C বিন্দুতে বস্তুটির বিভব শক্তি নির্ণয় করো।৩
- ঘ.কোন পথে যেতে ইঞ্জিনটির শক্তি বেশি ব্যয় হয়েছে যাচাই করো।৪
চিত্রে একটি দোলক ABCD পথে দুলছে। B সাম্যবিন্দু এবং A ও D সর্বোচ্চ বিন্দু। [g

- ক.মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে?১
- খ.পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ শূন্য কেন— ব্যাখ্যা করো।২
- গ.'A' বিন্দুতে দোলকটির বিভব শক্তি নির্ণয় করো।৩
- ঘ.'C' বিন্দুতে দোলকটির গতিশক্তি ও বিভব শক্তির তুলনা করো।৪
৫. মহাকর্ষ ও অভিকর্ষ
একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের 64 ও 9 গুণ। পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ 9.8 ms−2 এবং মুক্তিবেগ 11.2 kms−1। ঐ গ্রহের পৃষ্ঠ হতে একটি কৃত্রিম উপগ্রহ 2.5 × 104 ms−1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো।
- ক.মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কাকে বলে?১
- খ.চলন্ত গাড়ির টায়ারের চাপ বৃদ্ধি পায় কেন— ব্যাখ্যা করো।২
- গ.গ্রহটির পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করো।৩
- ঘ.কৃত্রিম উপগ্রহটির চূড়ান্ত পরিণতি কী হবে গাণিতিকভাবে সিদ্ধান্ত দাও।৪
৬. পদার্থের গাঠনিক ধর্ম
চিত্রে A ও B দুটি ভিন্ন উপাদানের তৈরি তারের জন্য পীড়ন বনাম বিকৃতি লেখচিত্র দেখানো হলো:

- ক.পয়সনের অনুপাত কাকে বলে?১
- খ.গরমকালে দোলক ঘড়ি ধীরে চলে কেন— ব্যাখ্যা করো।২
- গ.B তারের একক আয়তনে সঞ্চিত বিভবশক্তি নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপক অনুসারে বিল্ডিং তৈরির জন্য কোন্ তারটি বেশি উপযোগী হবে? গাণিতিকভাবে মতামত দাও।৪
৭. পর্যাবৃত্ত গতি
একজন পর্বতারোহী একটি সেকেন্ড দোলক নিয়ে একটি পর্বতের চূড়ায় আরোহণ করেন। তিনি দেখলেন ঘড়িটি পর্বতের চূড়ায় দৈনিক 15 s ধীরে চলে। তাই তিনি পর্বতের চূড়ায় ঘড়িটি যাতে সঠিক সময় প্রদান করে তার জন্য একটি ব্যবস্থা গ্রহণ করেন। [পৃথিবীর ব্যাসার্ধ 6.4×106 m]
- ক.সরল ছন্দিত স্পন্দন কাকে বলে?১
- খ.বডি স্প্রে ব্যবহার করার সময় ঠান্ডা অনুভূত হয় কেন? ব্যাখ্যা করো।২
- গ.পর্বতটির উচ্চতা নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপক অনুসারে পর্বতারোহী কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন— গাণিতিকভাবে সিদ্ধান্ত দাও।৪
৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
পরীক্ষাগারে একটি ঘর্ষণমুক্ত পিস্টনযুক্ত সিলিন্ডারে 2 বায়ুমণ্ডলীয় চাপে 30∘C তাপমাত্রায় 5 mol হাইড্রোজেন গ্যাস রাখা আছে। তাপ প্রয়োগ করে গ্যাসের চাপ ও আয়তন দ্বিগুণ করা হলো। একজন শিক্ষার্থী মন্তব্য করলো "এতে গ্যাসটির মোট গতিশক্তি দ্বিগুণ হবে"। [R=8.31 J mol−1K−1]
- ক.শিশিরাঙ্ক কাকে বলে?১
- খ.ভারী যন্ত্রপাতির নাট বল্টু খোলার জন্য লম্বা হাতলযুক্ত হাতিয়ার ব্যবহার করা সুবিধাজনক কেন— ব্যাখ্যা করো।২
- গ.গ্যাসটির প্রাথমিক আয়তন নির্ণয় করো।৩
- ঘ.শিক্ষার্থীর মন্তব্য সঠিক কি না— গাণিতিকভাবে সিদ্ধান্ত দাও।৪
পদার্থবিজ্ঞান ২য় পত্র
১. তাপগতিবিদ্যা
একটি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা 40% এবং তাপগ্রাহকের তাপমাত্রা 7°C। কবির ইঞ্জিনটির দক্ষতা 100% করার জন্য সিঙ্কের তাপমাত্রা 0 K রেখে পরীক্ষা চালালো।
- ক.তাপীয় সমতা কী১
- খ.\"সমআয়তন প্রক্রিয়ায় সিস্টেমের কৃতকাজ শূন্য\"— ব্যাখ্যা করো২
- গ.উৎসের তাপমাত্রা নির্ণয় করো৩
- ঘ.কবির কি সফল হয়েছিল? গাণিতিকভাবে বিশ্লেষণ করো৪
২. স্থির তড়িৎ

চিত্রে A বিন্দুতে 1.5 × 10−6 C এবং B বিন্দুতে 2.5 × 10−6 C আধান স্থাপন করা আছে। A ও B বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 10 cm। মালেক A বিন্দু থেকে 4.37 cm দূরে P বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করে কোনো সাড়া পায় না।
- ক.চার্জ কী১
- খ.পরখ চার্জ ধনাত্মক হয় কেন? ব্যাখ্যা করো২
- গ.চার্জদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বল নির্ণয় করো৩
- ঘ.মালেক সাড়া পায় না কেন? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত দাও৪

- ক.বিভব কী১
- খ.একক চার্জ দ্বারা সৃষ্ট তড়িৎক্ষেত্র সুষম হয় না কেন? ব্যাখ্যা করো২
- গ.বর্তনীর তুল্য ধারকত্ব নির্ণয় করো৩
- ঘ.বর্তনীটি থেকে অধিক পরিমাণ সঞ্চিত শক্তি পেতে হলে কীভাবে সংযোগ দিতে হবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত দাও৪
৩. চল তড়িৎ

- ক.ধারকত্ব কী১
- খ.পৃথিবীর বিভব শূন্য— ব্যাখ্যা করো।২
- গ.বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো৩
- ঘ.বর্তনীটি হতে অধিক পরিমাণ তাপশক্তি পেতে হলে রোধগুলোর সংযোগ কীভাবে দিতে হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত দাও।৪
৭. ভৌত আলোকবিজ্ঞান
নিচের চিত্রে ইয়ং-এর দ্বি-চির পরীক্ষার একটি ব্যবস্থা দেখানো হয়েছে। এখানে S1 ও S2 দুটি সুসংগত আলোক উৎস এবং ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 3800 Å, S1S2

- ক.ব্যতিচার কী?১
- খ.প্রকৃতিতে কোনো উৎসই সুসংগত নয়—ব্যাখ্যা করো।২
- গ.কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে তৃতীয় অন্ধকার ডোরার দূরত্ব কত?৩
- ঘ.উদ্দীপকের P বিন্দুতে গঠনমূলক ব্যতিচার পাওয়া যাবে— মন্তব্যটির যথার্থতা গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা
একজন মহাশূন্যচারী 40 বছর বয়সে 1.8×108 ms−1 বেগে ধাবমান মহাকাশ যানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেলেন এবং 50তম জন্মদিন পালনের উদ্দেশ্যে 10 বছর পর পৃথিবীতে ফিরে আসলেন।
- ক.ফোটন কী১
- খ.ঘূর্ণনশীল কাঠামো জড় প্রসঙ্গ কাঠামো নয়—ব্যাখ্যা করো২
- গ.পৃথিবীতে অবতরণের পর মহাশূন্যচারীর বর্তমান বয়স কত৩
- ঘ.50তম জন্মদিন পালনের জন্য মহাশূন্যচারীকে কত বছর অপেক্ষা করতে হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো৪
৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান
M ও N দুটি তেজস্ক্রিয় মৌল। এদের অর্ধায়ু যথাক্রমে 12 দিন এবং 18 দিন।
- ক.ভরত্রুটি কী?১
- খ.কোনো তেজস্ক্রিয় পদার্থের নিঃশেষকাল অসীম— ব্যাখ্যা করো।২
- গ.N মৌলের গড় আয়ু বের করো।৩
- ঘ.উভয়ের 70% ক্ষয় হতে N মৌলের তুলনায় M মৌলের বেশি সময় লাগবে— গাণিতিকভাবে যাচাই করো।৪
১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স

- ক.ডোপিং কী?১
- খ.তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর রোধ কমলেও পরিবাহীর রোধ বৃদ্ধি পায়—ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের বর্তনীটির সমীকরণ নির্ণয় করে উহার সরলীকৃত মানের বর্তনী তৈরি করো।৩
- ঘ.উদ্দীপকের বর্তনীর সরলীকৃত গেইট দ্বারা মৌলিক গেইটগুলো বাস্তবায়ন করা যাবে কি? উপযুক্ত বিশ্লেষণের মাধ্যমে বর্ণনা করো।৪