HSC ২০২৫ · যশোর বোর্ড · পদার্থবিজ্ঞান

যশোর বোর্ড ২০২৫ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান

১৫টি সৃজনশীল · "সমাধান দেখো" চাপলে উত্তর খুলবে

পদার্থবিজ্ঞান ১ম পত্র

১. ভেক্টর

১
যশোর বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

একটি ভেক্টর রাশি A=4x3y2i−4x2y3zj−6xyz3k এবং একটি স্কেলার রাশি φ=3xy2z+3xyz2+3y2z3।

  1. ক.
    অবস্থান ভেক্টর কাকে বলে
    ১
  2. খ.
    পানি ভর্তি বালতি উল্লম্ব তলে ঘুরাতে থাকলে তার পানি পড়ে যায় না কেন ব্যাখ্যা করো
    ২
  3. গ.
    A ভেক্টরটির কার্ল নির্ণয় করো
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের আলোকে দেখাও যে, একটি স্কেলার ক্ষেত্রকে একটি ভেক্টর ক্ষেত্রে এবং একটি ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করা যায়।— গাণিতিকভাবে বিশ্লেষণ করো
    ৪
২
যশোর বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗
ভেক্টর সৃজনশীল প্রশ্ন ১০ — উদ্দীপকের চিত্র

A=2i−2j+2k এবং B=i−3j+6k

  1. ক.
    কার্ল কী?
    ১
  2. খ.
    দুটি সমমানের ভেক্টরের লব্ধি তাদের অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডিত করে – ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ভেক্টর B বরাবর A এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের আলোকে θ1=θ2 হওয়া সম্ভব কি-না গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও।
    ৪

৩. নিউটনীয় বলবিদ্যা

৩
যশোর বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗
নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ১১ — উদ্দীপকের চিত্র

AB দণ্ডের ভর 8 kg এবং PQ ও XY ঘূর্ণন অক্ষ।

  1. ক.
    ঘাত বল কাকে বলে?
    ১
  2. খ.
    চলন্ত গাড়ির চাকার কাদা বাইরের দিকে ছিটকে পড়ে কেন ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    PQ অক্ষের সাপেক্ষে AB দণ্ডটির টর্ক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    PQ ও XY এর মধ্যে কোন অক্ষের সাপেক্ষে দণ্ডটিকে ঘুরানো অধিকতর সহজ হবে গাণিতিকভাবে মতামত দাও।
    ৪

৫. মহাকর্ষ ও অভিকর্ষ

৪
যশোর বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗
মহাকর্ষ ও অভিকর্ষ সৃজনশীল প্রশ্ন ৮ — উদ্দীপকের চিত্র

উপরের চিত্রে পৃথিবীর ভর M = 6 × 1024 kg, ব্যাসার্ধ, R = 6.4 × 106 m এবং মহাকর্ষীয় ধ্রুবক, G = 6.67 × 10−11 Nm2 kg−2।

  1. ক.
    কেন্দ্রমুখী ত্বরণ কাকে বলে?
    ১
  2. খ.
    একটি গ্রহের মুক্তিবেগ কি এর ব্যাসার্ধের উপর নির্ভর করে? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    C বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য এর মান নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    B ও C বিন্দুতে 10 kg ভরের একটি বস্তুর ওজন কি সমান হবে? গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
    ৪

৬. পদার্থের গাঠনিক ধর্ম

৫
যশোর বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

একই দৈর্ঘ্যের তিনটি তারের ব্যাস যথাক্রমে 3 mm, 4 mm এবং 5 mm। তার তিনটির প্রত্যেকটিতে 6×103 N বল প্রয়োগ করায় এদের দৈর্ঘ্য যথাক্রমে 4%, 2% এবং 1% বৃদ্ধি পেল।

  1. ক.
    হুকের সূত্রটি লেখো
    ১
  2. খ.
    তরল ও গ্যাসের দৃঢ়তার গুণাঙ্ক থাকে না কেন? ব্যাখ্যা করো
    ২
  3. গ.
    প্রথম তারের একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয় করো
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের ২য় ও ৩য় তারের মধ্যে কোনটির স্থিতিস্থাপকতা বেশি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো
    ৪

৭. পর্যাবৃত্ত গতি

৬
সিলেট বোর্ড ২০২৫যশোর বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

একটি সেকেন্ড দোলক ভূ-পৃষ্ঠে সঠিক সময় দেয়। দোলকটিকে এমন একটি উপগ্রহে নিয়ে যাওয়া হয় যার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 14 গুণ এবং ভর পৃথিবীর ভরের 150 গুণ। পৃথিবীর ভর 6×1024 kg, ব্যাসার্ধ 6.4×106 m এবং অভিকর্ষজ ত্বরণ 9.81 ms−2।

  1. ক.
    কৌণিক কম্পাঙ্ক কাকে বলে?
    ১
  2. খ.
    পৃথিবীর গতি সরল ছন্দিত গতি নয় কেন ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উপগ্রহটির পৃষ্ঠে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    দোলকটি পৃথিবীর পৃষ্ঠের চেয়ে উপগ্রহের পৃষ্ঠে ধীরে চলবে— গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে বিবৃতিটি যাচাই করো।
    ৪

৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব

৭
যশোর বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

A ও B দুটি পাত্রে দুটি গ্যাস রক্ষিত আছে যাদের আয়তন যথাক্রমে 3V ও 6V এবং মোল সংখ্যা যথাক্রমে 6 mole ও 3 mole। উভয়ের চাপ সমান এবং B এর আণবিক ভর A এর আণবিক ভরের 36 গুণ।

  1. ক.
    বয়েলের সূত্রটি লেখো
    ১
  2. খ.
    পরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার মধ্যে কোনটি অধিক গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো
    ২
  3. গ.
    A পাত্রের গ্যাসটির অণু প্রতি গড় গতিশক্তি নির্ণয় করো যখন তাপমাত্রা 37∘C
    ৩
  4. ঘ.
    গ্যাসদ্বয়ের অণুগুলোর মূল গড় বর্গবেগ সমান হবে কি-না? গাণিতিকভাবে মতামত দাও
    ৪

পদার্থবিজ্ঞান ২য় পত্র

১. তাপগতিবিদ্যা

৮
যশোর বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

নিচের চিত্রে ABCD একটি কার্নো চক্র দেখানো হয়েছে। উৎসের তাপমাত্রা 127°C।

তাপগতিবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৯ — উদ্দীপকের চিত্র

P1 = 3.7 × 105 Nm−2 এবং প্রতিটি ধাপে সংকোচন বা প্রসারণের অনুপাত 2 : 1। এখানে γ = 1.4 এবং মোল সংখ্যা 1।

  1. ক.
    এনট্রপি কাকে বলে
    ১
  2. খ.
    চলন্ত ফ্যানের নিচে ভেজা শরীরে ঠান্ডা অনুভব হয় কেন
    ২
  3. গ.
    P3 এর মান নির্ণয় করো
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের চক্রে মোট কৃতকাজ শূন্য হবে কিনা— গাণিতিকভাবে বিশ্লেষণ করো
    ৪

২. স্থির তড়িৎ

৯
যশোর বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

চিত্রে AB = AC = 1 m

স্থির তড়িৎ সৃজনশীল প্রশ্ন ১০ — উদ্দীপকের চিত্র

সুতার সাহায্যে সমভর, সমধর্মী ও সমান আধানবিশিষ্ট দুটি বস্তু A বিন্দু থেকে মুক্তভাবে ঝুলানো হয়েছে। যেখানে আধানদ্বয়ের মান 5.4 × 10−6 C এবং BC = 1 m। আধানদ্বয়ের অবস্থান B ও C বিন্দুতে। [g = 9.8 m/s2]

  1. ক.
    তড়িৎ ফ্লাক্স কাকে বলে
    ১
  2. খ.
    ধারকের কোন সমবায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সঞ্চিত শক্তি পাওয়া যায়? ব্যাখ্যা করো
    ২
  3. গ.
    বস্তু দুটির ভর নির্ণয় করো
    ৩
  4. ঘ.
    A বিন্দুতে 5.4 × 10−6 C মানের চার্জ স্থাপন করলে ABC ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদ বিন্দুতে -1 C চার্জ স্থির রাখা সম্ভব কি-না? গাণিতিকভাবে যাচাই করে মতামত দাও
    ৪

৩. চল তড়িৎ

১০
যশোর বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

নিচের চিত্রে R1, R2, R3 এবং R4 এর মান যথাক্রমে 30 Ω, 15 Ω, 20 Ω এবং 15 Ω। অ্যামিটার A এর সর্বোচ্চ পাল্লা 2A:

চল তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৭ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    ইলেকট্রনের তাড়ন বেগের সংজ্ঞা দাও
    ১
  2. খ.
    শান্ট ও ফিউজ একই নয়— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    R4 এর সাথে কতমানের রোধ কীভাবে যুক্ত করলে অ্যামিটারে বিক্ষেপ শূন্য হবে
    ৩
  4. ঘ.
    R1 এবং R4 অপসারণ করে অ্যামিটারে কী ব্যবস্থা গ্রহণ করলে এটি দ্বারা তড়িৎ প্রবাহ পরিমাপ করা যাবে
    ৪

৭. ভৌত আলোকবিজ্ঞান

১১
যশোর বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

ইয়ং এর দ্বি-চির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 mm। চির ও পর্দার মধ্যবর্তী দূরত্ব 1 m এবং ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 5.88×10−7 m। পর্দার উপর P একটি বিন্দু যা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে 2.5 cm দূরে অবস্থিত।

  1. ক.
    গ্রেটিং ধ্রুবক কাকে বলে?
    ১
  2. খ.
    অপবর্তনে আলোর ডোরাপ্রস্থ সমান হয় না কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে 17 তম উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    পরীক্ষণটি 1.33 প্রতিসরাঙ্কের পানি মাধ্যমে করা হলে P বিন্দুতে উজ্জ্বল নাকি অন্ধকার ডোরা গঠিত হবে তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করো।
    ৪

৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা

১২
যশোর বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

কোনো একটি ধাতবপৃষ্ঠে 8.57×1014 Hz কম্পাঙ্কের আলো আপতিত হওয়ায় ধাতব পৃষ্ঠ থেকে 6.9×105 ms−1 বেগে ইলেকট্রন নিঃসরণ হয়। পরবর্তীতে ধাতবপৃষ্ঠে যথাক্রমে 5×1014, 5.3×1014, 6×1014 এবং 7×1014 Hz কম্পাঙ্কের আলো আপতিত করা হলো। [h=6.63×10−34 Js]

  1. ক.
    তড়িচ্চালক শক্তি কাকে বলে
    ১
  2. খ.
    ফটোতড়িৎ ক্রিয়া এবং এক্স-রে নিঃসরণ পরস্পর বিপরীতধর্মী প্রক্রিয়া— ব্যাখ্যা করো
    ২
  3. গ.
    ধাতুটির সূচন তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো
    ৩
  4. ঘ.
    ধাতুটির ক্ষেত্রে আপতিত ফোটনগুলোর কম্পাঙ্ক ও নির্গত ইলেকট্রনের গতিশক্তি লেখচিত্র অঙ্কনপূর্বক ব্যাখ্যা করো
    ৪
১৩
যশোর বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

12 m লম্বা একটি রকেট 36 m লম্বা স্থির মহাকাশ স্টেশনকে অতিক্রম করার সময় রকেটে অবস্থানরত 70 kg ভরের পর্যবেক্ষক মহাকাশ স্টেশনের দৈর্ঘ্য রকেটের দ্বিগুণ পরিমাপ করলেন।

  1. ক.
    নিবৃত্তি বিভব কাকে বলে
    ১
  2. খ.
    বিক্ষেপণের পরে ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের কীরূপ পরিবর্তন হয় ব্যাখ্যা করো
    ২
  3. গ.
    রকেটের বেগ নির্ণয় করো
    ৩
  4. ঘ.
    "নিশ্চল অবস্থার তুলনায় পর্যবেক্ষক এখন বেশি শক্তি ধারণ করেন"— উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা গাণিতিকভাবে যাচাই করো
    ৪

৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান

১৪
যশোর বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

দুটি তেজস্ক্রিয় মৌল A ও B কোনো এক সময় তাদের অক্ষত পরমাণুর সংখ্যা N0। পরবর্তীতে এই N0 এর 15% ক্ষয় হতে তাদের সময় লাগে যথাক্রমে 5 y এবং 15 y।

  1. ক.
    শৃঙ্খল বিক্রিয়া কাকে বলে?
    ১
  2. খ.
    নিউক্লিয়াসের ভরত্রুটির কারণ কী ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    A মৌলের গড় আয়ু নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    A এর তুলনায় B এর অক্ষত পরমাণুর সংখ্যা 3 গুণ হতে যত সময় লাগবে 6 গুণ হতে তার দ্বিগুণ সময় লাগবে কিনা গাণিতিকভাবে যাচাই করো।
    ৪

১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স

১৫
যশোর বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৮ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    সেমিকন্ডাক্টর কাকে বলে?
    ১
  2. খ.
    একটি N-type সেমিকন্ডাক্টরে Hole সৃষ্টির কারণ ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    অ্যামিটার কারেন্ট নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বর্তনী থেকে 100% ভোল্টেজ গেইন পাওয়া সম্ভব কিনা? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
    ৪