HSC ২০২২ · যশোর বোর্ড · পদার্থবিজ্ঞান

যশোর বোর্ড ২০২২ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান

১৫টি সৃজনশীল · "সমাধান দেখো" চাপলে উত্তর খুলবে

পদার্থবিজ্ঞান ১ম পত্র

১. ভেক্টর

১
যশোর বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

চিত্রটি লক্ষ করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

ভেক্টর সৃজনশীল প্রশ্ন ৫১ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    একক ভেক্টর কাকে বলে?
    ১
  2. খ.
    দুটি অসমান ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে না কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের OA ভেক্টরটি Y অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের OA এবং OB ভেক্টরদ্বয় পরস্পর লম্ব কিনা— গাণিতিকভাবে যাচাই করো।
    ৪

৩. নিউটনীয় বলবিদ্যা

২
যশোর বোর্ড ২০২২
আলাদা পাতা ↗
নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৪৩ — উদ্দীপকের চিত্র

উপরের চিত্রের সরু ও সুষম দণ্ডের দৈর্ঘ্য AB = 1 m এবং ভর 2 kg দণ্ডটি তার দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী PQ অক্ষের সাপেক্ষে সুষম কৌণিক বেগে ঘূর্ণায়মান।

  1. ক.
    বলের ঘাত কাকে বলে?
    ১
  2. খ.
    সমবেগে উঠানামা করা লিফটের যাত্রীর ওজনের পরিবর্তন হয় না কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের দণ্ডটির জড়তার ভ্রামক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের দণ্ডটির ঘূর্ণন অক্ষ মধ্যবিন্দু O থেকে প্রান্তের A বিন্দুতে স্থানান্তর হলে চক্রগতির ব্যাসার্ধের কীরূপ পরিবর্তন হবে? গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
    ৪

৪. কাজ, শক্তি ও ক্ষমতা

৩
ঢাকা বোর্ড ২০২২যশোর বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

পানিপূর্ণ একটি কুয়ার গভীরতা 10 m ব্যাস 2 m। কুয়াটিকে পানিশূন্য করার জন্য 2 HP ক্ষমতার একটি পাম্প চালু করা হলো। অর্ধেক পানি শূন্য হওয়ার পর পাম্পটি নষ্ট হলে 3 HP ক্ষমতার অপর একটি পাম্প চালু করে কুয়াটিকে পানিশূন্য করা হলো।

  1. ক.
    অসংরক্ষণশীল বল কাকে বলে?
    ১
  2. খ.
    সমতলে হাঁটা অপেক্ষা সিঁড়ি দিয়ে হেঁটে উপরে উঠা কষ্টকর— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের ১ম পাম্পটি মিনিটে কী পরিমাণ পানি উত্তোলন করবে? বের করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের উভয় পাম্পের ক্ষেত্রে প্রয়োজনীয় সময় একই ছিল কি না— গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো।
    ৪

৫. মহাকর্ষ ও অভিকর্ষ

৪
যশোর বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র হতে 3.6 × 104 km উচ্চতায় একটা কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হলো। যেখানে অভিকর্ষজ ত্বরণ g = 9.8 ms−2। পৃথিবীর ব্যাসার্ধ এবং মহাকর্ষ ধ্রুবক যথাক্রমে 6.4 × 106 m এবং 6.7 × 10−11 Nm2 kg−2।

  1. ক.
    পার্কিং কক্ষপথ কী?
    ১
  2. খ.
    মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    কৃত্রিম উপগ্রহটির বেগ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    কৃত্রিম উপগ্রহটি ভূস্থির হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪

৬. পদার্থের গাঠনিক ধর্ম

৫
যশোর বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

6m দৈর্ঘ্যের এবং 0.6 mm ব্যাসার্ধের একটি ইস্পাতের এবং অপর একটি সীসার তারের শেষ প্রান্তে 25 kg ভর ঝুলিয়ে দিলে তারের দৈর্ঘ্য প্রসারণ যথাক্রমে 0.026 m এবং 0.325 m পাওয়া গেল। ইস্পাতের তারের ইয়ং এর গুণাঙ্ক 2×1011 Nm−2.

  1. ক.
    স্থিতিস্থাপক ক্লান্তি কাকে বলে ?
    ১
  2. খ.
    আন্তঃআণবিক বলের সাহায্যে পদার্থের স্থিতিস্থাপকতা ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের ইস্পাতের তারের ব্যাসার্ধ 8.58×10−7 mm হ্রাস পেলে পয়সনের অনুপাত নির্ণয় করো ।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের তারদ্বয়ের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪

৭. পর্যাবৃত্ত গতি

৬
যশোর বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

একটি সেকেন্ড দোলককে পাহাড়ের পাদদেশ থেকে চূড়ায় নিয়ে যাওয়া হলে দিনে 50 sec সময় হারায়। পৃথিবীর ব্যাসার্ধ 6400 km, অভিকর্ষজ ত্বরণ 9.8 ms−2।

  1. ক.
    পর্যায়কাল কাকে বলে?
    ১
  2. খ.
    একটি স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক 2.5 Nm−1 বলতে কী বোঝায়?
    ২
  3. গ.
    উদ্দীপকের পাহাড়ের চূড়ায় সরল দোলকের দোলনকাল নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    কী কৌশল অবলম্বন করলে উদ্দীপকের দোলকটি পাহাড়ের চূড়ায়ও সেকেন্ড দোলকের ন্যায় আচরণ করবে? গাণিতিক যুক্তিসহ উত্তর দাও।
    ৪

৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব

৭
যশোর বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

কোনো একদিন ঢাকার তাপমাত্রা 35∘C এবং আপেক্ষিক আর্দ্রতা 50%। একই দিনে রাজশাহীতে স্থাপিত একটি হাইগ্রোমিটারের শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ 25∘C এবং সিক্ত বাল্ব থার্মোমিটারের পাঠ 19∘C. [ 25∘C তাপমাত্রায় G এর মান 1.65। . 15∘C, 16∘C ও 25∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 12.77 mm, 13.71 mm, 23.7 mm পারদ ]

  1. ক.
    গড় মুক্তপথ কাকে বলে?
    ১
  2. খ.
    মেঘলা রাত্রি শিশির জমার জন্য সহায়ক নয় কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    রাজশাহীর শিশিরাঙ্ক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের কোন স্থানে ঐ দিন ভেজা কাপড় দ্রুত শুকাবে? গাণিতিক যুক্তিসহ ব্যাখ্যা করো।
    ৪
৮
যশোর বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

200 gm নাইট্রোজেন গ্যাস ভর্তি একটি বেলুনকে সমুদ্রের তলদেশে নিয়ে যাওয়ায় আয়তন অর্ধেক হয়ে গেল। সমুদ্র পৃষ্ঠের চাপ 105 Nm−2 এবং তাপমাত্রা 30∘C। সমুদ্রের তলদেশের তাপমাত্রা 15∘C। পানির ঘনত্ব 1000 kgm−3, g=9.8 ms−2, R=8.314 Jmol−1K−1

  1. ক.
    আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    সমুদ্র পৃষ্ঠে নাইট্রোজেনের মোট গতিশক্তি নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    তাপমাত্রার পরিবর্তন বিবেচনায় সমুদ্রের গভীরতা নির্ণয় করা সম্ভব কি? গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
    ৪

পদার্থবিজ্ঞান ২য় পত্র

১. তাপগতিবিদ্যা

৯
যশোর বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

সিয়াম 1 kg বরফকে -10°C তাপমাত্রা হতে 30°C তাপমাত্রার পানিতে পরিণত করে। সামির 30°C তাপমাত্রার 1 kg পানিকে 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত করে। সিয়াম দাবি করলো তার প্রক্রিয়াটি বেশি শৃঙ্খল।

Sw = 4200 Jkg−1 K−1, Lf = 3.36 × 105 Jkg−1, Sice = 2100 Jkg−1 K−1 এবং Lv = 2.26 × 106 Jkg−1

  1. ক.
    তাপগতিবিদ্যার প্রথম সূত্র বিবৃত করো।
    ১
  2. খ.
    রুদ্ধতাপীয় প্রসারণ এবং সংকোচনে অন্তঃস্থ শক্তির পরিবর্তন ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    সামিরের প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    সিয়ামের দাবি সঠিক কিনা— গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো।
    ৪

২. স্থির তড়িৎ

১০
যশোর বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

চিত্রে, A ও C বিন্দুতে বায়ু মাধ্যমে যথাক্রমে -2 × 10−9 C এবং +1.5 × 10−9 C চার্জ স্থাপন করা হলো:

স্থির তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৪৫ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে?
    ১
  2. খ.
    গোলাকার পরিবাহীর ধারকত্বের সাথে ব্যাসার্ধের সম্পর্ক ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    B বিন্দুতে প্রাবল্যের মান কত?
    ৩
  4. ঘ.
    B এবং D বিন্দুতে বিভবের মান সমান হবে কিনা— গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো।
    ৪

৩. চল তড়িৎ

১১
যশোর বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

উদ্দীপকে একটি বর্তনী দেখানো হলো:

চল তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৩৬ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    তাড়ন বেগের সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    বর্তনীতে রোধের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    বর্তনীর মোট প্রবাহ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    R3 এর সাথে কত রোধ, কীভাবে সংযুক্ত করলে এর ভিতর দিয়ে R2 এর সমান প্রবাহ পাওয়া যাবে— গাণিতিকভাবে দেখাও।
    ৪

৭. ভৌত আলোকবিজ্ঞান

১২
যশোর বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

ইয়ং এর দ্বি-চির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব 2.5 mm। ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 5840 Å চিরের মধ্যবর্তী অঞ্চলে আপতিত করার ফলে পর্দার উপর পর্যায়ক্রমে উজ্জ্বল ও অন্ধকার পট্টির সৃষ্টি হয়। কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি হতে প্রথম উজ্জ্বল পট্টির মধ্যবর্তী দূরত্ব 0.4672 mm।

  1. ক.
    সূচন কম্পাঙ্ক কাকে বলে?
    ১
  2. খ.
    নিউক্লিয়ার ফিশান ও ফিউশান বিক্রিয়ার কোনটি অধিক নিরাপদ— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের আলোকে চির থেকে পর্দার দূরত্ব কত পাওয়া যাবে?
    ৩
  4. ঘ.
    কেন্দ্রীয় চরম থেকে 5.1392 mm দূরত্বে উজ্জ্বল ডোরার সৃষ্টি হবে— গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও।
    ৪

৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা

১৩
যশোর বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

কবির ও আবির 30 বছর বয়সে যথাক্রমে 0.88c এবং 0.99c বেগে গতিশীল দুটি মহাশূন্য যানে করে মহাকাশ ভ্রমণে গেলেন । পৃথিবীর হিসেবে 20 বছর পর তারা পৃথিবীতে ফিরে এলেন।

  1. ক.
    আইনস্টাইনের আপেক্ষিকতার দ্বিতীয় স্বীকার্যটি লিখো।
    ১
  2. খ.
    কী শর্তে লরেন্টজ রূপান্তর গ্যালিলিয় রূপান্তরে কিংবা গ্যালিলিয় রূপান্তর লরেন্টজ রূপান্তরে পরিবর্তিত হয়— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের আলোকে পৃথিবীতে ফিরে আসার পর তাদের বয়সের ব্যবধান কত হবে?
    ৩
  4. ঘ.
    যাত্রাকালে পৃথিবীতে উভয়ের ভর 70 kg হলে গতিশীল অবস্থায় তাদের ভর সমান কি না— গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও।
    ৪

৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান

১৪
যশোর বোর্ড ২০২২
আলাদা পাতা ↗

একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি হিসেবে বিজ্ঞানীরা U-235 ব্যবহার করে। এক বছর পর প্রতি মোল অর্থাৎ 6.02×1023 টি পরমাণু ভেঙে 1.02×1023 টি পরমাণু অক্ষত থাকে।

  1. ক.
    ডোপিং কী?
    ১
  2. খ.
    ব্যতিচারের ক্ষেত্রে উৎসদ্বয় খুবই কাছাকাছি রাখার কারণ ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    U-235 এর অর্ধায়ু নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    পরবর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা পূর্ববর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণু সংখ্যার সমান কি না— গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও।
    ৪

১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স

১৫
যশোর বোর্ড ২০২২
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৩৪ — উদ্দীপকের চিত্র

নিচে একটি কমন এমিটার n-p-n ট্রানজিস্টর বর্তনী দেখানো হলো:

  1. ক.
    ভরত্রুটি কাকে বলে?
    ১
  2. খ.
    p-n জাংশন ডায়োডের ডিপ্লেশন লেয়ার চার্জ নিরপেক্ষ— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    প্রবাহ বিবর্ধন গুণক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বর্তনী থেকে বিবর্ধিত সংকেত পাওয়া সম্ভব কিনা ভোল্টেজ গেইন নির্ণয়ের মাধ্যমে গাণিতিকভাবে দেখাও।
    ৪