HSC ২০২৫ · কুমিল্লা বোর্ড · পদার্থবিজ্ঞান

কুমিল্লা বোর্ড ২০২৫ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান

১৬টি সৃজনশীল · "সমাধান দেখো" চাপলে উত্তর খুলবে

পদার্থবিজ্ঞান ১ম পত্র

১. ভেক্টর

১
কুমিল্লা বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗
ভেক্টর সৃজনশীল প্রশ্ন ৪ — উদ্দীপকের চিত্র

ইঞ্জিনচালিত একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ 15 km h−1 এবং স্রোতের প্রতিকূলে বেগ 5 km h−1। 5 km প্রস্থবিশিষ্ট একটি নদীতে একজন মাঝি A বিন্দু হতে সোজা অপর পাড়ের B বিন্দুতে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করে। B বিন্দু থেকে 5 km দূরের C বিন্দু থেকে একই সময় অপর এক ব্যক্তি 4 km h−1 বেগে B বিন্দুর দিকে অগ্রসর হতে থাকে।

  1. ক.
    ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে
    ১
  2. খ.
    k×j একটি একক ভেক্টর —ব্যাখ্যা করো
    ২
  3. গ.
    B বিন্দুতে পৌঁছানোর জন্য মাঝি কত কোণে যাত্রা শুরু করেছিল
    ৩
  4. ঘ.
    মাঝি B বিন্দুতে পৌঁছলে অপর ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়েছিল কি-না গাণিতিকভাবে বিশ্লেষণ করো
    ৪
২
কুমিল্লা বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗
ভেক্টর সৃজনশীল প্রশ্ন ৫ — উদ্দীপকের চিত্র

চিত্রে দুটি বিন্দু M ও N এর স্থানাঙ্ক দেওয়া আছে। OM ও ON বিন্দুদ্বয়ের অবস্থান ভেক্টর নির্দেশ করে।

  1. ক.
    কার্ল এর সংজ্ঞা দাও
    ১
  2. খ.
    ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স স্কেলার রাশি —ব্যাখ্যা করো
    ২
  3. গ.
    ON এর উপর OM এর লম্ব-অভিক্ষেপ নির্ণয় করো
    ৩
  4. ঘ.
    ΔOMN সমকোণী ত্রিভুজ কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও
    ৪

৩. নিউটনীয় বলবিদ্যা

৩
কুমিল্লা বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

কোনো এক স্থানে একটি রাস্তার বাঁকের ব্যাস 300 m, রাস্তাটির প্রস্থ 10 m এবং এক প্রান্ত থেকে অন্য প্রান্ত 0.4 m উঁচু। 1000 kg ভরের একটি বাস 84500 J গতিশক্তি নিয়ে উক্ত বাঁকটির সম্মুখীন হলো।

  1. ক.
    চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে?
    ১
  2. খ.
    লিফট অবাধে নিচে নামতে থাকলে লিফটের আরোহী নিজেকে ওজনহীন মনে করেন কেন ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    বাসটি নিরাপদে বাঁকটি অতিক্রম করতে পারবে কিনা গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪

৪. কাজ, শক্তি ও ক্ষমতা

৪
কুমিল্লা বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

ভূগর্ভস্থ একটি পানিপূর্ণ চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 10 m, 8 m ও 6 m। চৌবাচ্চাটিকে পানিশূন্য করার জন্য 3730 Watt-এর একটি পাম্প যুক্ত করা হলো। এক-তৃতীয়াংশ পানি তোলার পর পাম্পটি নষ্ট হলে বাকি পানি তোলার জন্য তিনগুণ ক্ষমতাসম্পন্ন অন্য একটি পাম্প যুক্ত করা হলো।

  1. ক.
    স্প্রিং ধ্রুবকের সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    অভিকর্ষীয় বল সংরক্ষণশীল বল— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    ১ম পাম্প দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    দ্বিতীয় পাম্প দ্বারা অবশিষ্ট পানি তুলতে পূর্বের সময়ের চেয়ে কম সময় লেগেছিল কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত ব্যক্ত করো।
    ৪

৫. মহাকর্ষ ও অভিকর্ষ

৫
কুমিল্লা বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

পৃথিবীপৃষ্ঠ হতে 700 km উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হলো। পৃথিবীর ব্যাসার্ধ 6400 km এবং পৃথিবীর পৃষ্ঠে g = 9.8 ms−2।

  1. ক.
    ভারকেন্দ্র কাকে বলে?
    ১
  2. খ.
    "পৃথিবীপৃষ্ঠ হতে নিক্ষিপ্ত সকল বস্তুর মুক্তিবেগ অভিন্ন" —ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকে উল্লিখিত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    কী ব্যবস্থা গ্রহণ করলে উপগ্রহটি ভূ-স্থির উপগ্রহে পরিণত হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪

৬. পদার্থের গাঠনিক ধর্ম

৬
কুমিল্লা বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

A ও B দুটি ভিন্ন উপাদানের রডের প্রত্যেকটির দৈর্ঘ্য 2 m এবং ব্যাসার্ধ 5.6×10−3 m। উভয়টিতে 30 J বিভব শক্তি প্রয়োগ করায় রড দুটির দৈর্ঘ্য যথাক্রমে 4×10−3 m এবং 5×10−3 m বৃদ্ধি পেয়েছে এবং ব্যাসার্ধ যথাক্রমে 5.6×10−6 m এবং 7×10−6 m হ্রাস পেয়েছে।

  1. ক.
    স্থিতিস্থাপক ক্লান্তি কাকে বলে
    ১
  2. খ.
    লোহার কাঠিন্যের গুণাঙ্ক 7.7×1010 Nm−2 বলতে কী বোঝায়
    ২
  3. গ.
    B তারের পয়সনের অনুপাত নির্ণয় করো
    ৩
  4. ঘ.
    ভবন নির্মাণের ক্ষেত্রে A ও B তারের মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও
    ৪

৭. পর্যাবৃত্ত গতি

৭
কুমিল্লা বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

পৃথিবীপৃষ্ঠে একটি সরল দোলকের গতির সমীকরণ x=8sin πt+π4। দোলকটি বিনা বাধায় দুলছে।

  1. ক.
    স্থানিক পর্যাবৃত্ত কাকে বলে?
    ১
  2. খ.
    গ্রীষ্মকালে দোলকঘড়ির দৈর্ঘ্য কমাতে হয় কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    3 sec পরে দোলকটির ত্বরণ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    দোলকটিকে ভূ-পৃষ্ঠ হতে 75 m গভীরে নিয়ে গেলে দোলনকালের পরিবর্তন হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪

৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব

৮
কুমিল্লা বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

কোনো একদিন কক্সবাজারে হাইগ্রোমিটারের শুষ্ক ও আর্দ্র বাল্ব থার্মোমিটারের পাঠ যথাক্রমে 28.5∘C ও 19∘C এবং চট্টগ্রামে যথাক্রমে 31.5∘C ও 21∘C পাওয়া গেল। কক্সবাজার ও চট্টগ্রামে বায়ুর তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদক যথাক্রমে 1.66 ও 1.62। 12∘C, 14∘C, 16∘C, 28∘C, 30∘C, 32∘C এবং 34∘C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে, 10.52, 11.99, 13.63, 28.35, 31.83, 35.66 এবং 39.90 mm Hg.

  1. ক.
    শিশিরাঙ্কের সংজ্ঞা দাও
    ১
  2. খ.
    ভূ-পৃষ্ঠে বায়ুপূর্ণ বেলুন ঊর্ধ্বাকাশে অক্ষত থাকে না কেন? ব্যাখ্যা করো
    ২
  3. গ.
    চট্টগ্রামের শিশিরাঙ্ক নির্ণয় করো
    ৩
  4. ঘ.
    উক্ত দিনে কোথায় অধিকতর আরাম বোধ হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত ব্যক্ত করো
    ৪

পদার্থবিজ্ঞান ২য় পত্র

১. তাপগতিবিদ্যা

৯
কুমিল্লা বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗
তাপগতিবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৫ — উদ্দীপকের চিত্র

কার্নো ইঞ্জিনের সিলিন্ডারটি উৎস হতে 8.4 × 104 J তাপশক্তি নিয়ে অন্তরকে স্থাপিত হলে গ্যাসের প্রসারণ ঘটে এরপর এটি গ্রাহককে তাপ বর্জন করে। রফিক ইঞ্জিনটির তাপগ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করে দক্ষতা দ্বিগুণ করার চেষ্টা করলো।

  1. ক.
    বিভব বিভাজক কী
    ১
  2. খ.
    কম অভ্যন্তরীণ রোধবিশিষ্ট একাধিক ব্যাটারিকে কীভাবে ব্যবহার করলে বেশি বিদ্যুৎ প্রবাহ পাওয়া যাবে? ব্যাখ্যা করো
    ২
  3. গ.
    কার্নো ইঞ্জিনের সিলিন্ডারটি গ্রাহককে কত তাপ বর্জন করবে তা নির্ণয় করো
    ৩
  4. ঘ.
    রফিক সফল হয়েছিল কিনা— গাণিতিকভাবে বিশ্লেষণ করো
    ৪
১০
কুমিল্লা বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗
তাপগতিবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৬ — উদ্দীপকের চিত্র

চিত্র-১ ও চিত্র-২ এ দুটি ইঞ্জিনে ব্যবহৃত 1 mole H2 গ্যাসের P \~ V লেখচিত্র দেখানো হলো।

  1. ক.
    তড়িৎ দ্বিমেরু কী
    ১
  2. খ.
    একটি ডায়োড-এ কখন ব্রেকডাউন ঘটে? ব্যাখ্যা করো
    ২
  3. গ.
    চিত্র-১ অনুসারে গ্যাসকে A অবস্থান থেকে B অবস্থানে নিলে এনট্রপির পরিবর্তন নির্ণয় করো
    ৩
  4. ঘ.
    ইঞ্জিনদ্বয়ের মধ্যে কোনটি বেশি কার্যকর? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও
    ৪

২. স্থির তড়িৎ

১১
কুমিল্লা বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗
স্থির তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৭ — উদ্দীপকের চিত্র

A ও B বিন্দুতে যথাক্রমে 10 × 10−6 C ও 5 × 10−6 C আধান আছে। AB এর মধ্যবিন্দু C হতে D বিন্দুর দূরত্ব 20 cm। B বিন্দুর আধান C বিন্দুতে আনা হলো।

  1. ক.
    মোলার আপেক্ষিক তাপ কী
    ১
  2. খ.
    কোনো গোলাকার পরিবাহীর ধারকত্ব ব্যাসার্ধের সাথে কীভাবে পরিবর্তিত হয়? ব্যাখ্যা করো
    ২
  3. গ.
    উদ্দীপকের 'D' বিন্দুর তড়িৎ প্রাবল্য নির্ণয় করো
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের 'B' বিন্দুর আধানকে 'C' বিন্দুতে আনতে বাহ্যিক বল দ্বারা কার্য সম্পাদন হবে না-কি তড়িৎ ক্ষেত্র নিজেই কাজ করবে—গাণিতিকভাবে বিশ্লেষণ করো
    ৪

৩. চল তড়িৎ

১২
কুমিল্লা বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗
চল তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৪ — উদ্দীপকের চিত্র

চিত্র-১ ও চিত্র-২ এ দুটি বর্তনী দেখানো হলো। প্রথমে রিপন চিত্র-১ এ 20 second ধরে R=200 Ω রোধে 20V তড়িচ্চালক বল সংযোগ দিল। পরবর্তীতে রিপন চিত্র-১ ও চিত্র-২ এ রোধের সাথে উৎপন্ন তাপের পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করলো।

  1. ক.
    তড়িৎ ফ্লাক্স কী
    ১
  2. খ.
    রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের তাপমাত্রা ও আয়তনের মধ্যে কোনো সম্পর্ক আছে কি ব্যাখ্যা করো
    ২
  3. গ.
    প্রথম ক্ষেত্রে চিত্র-১ এ উৎপন্ন তাপের পরিমাণ কত
    ৩
  4. ঘ.
    রিপনের অঙ্কিত লেখচিত্রদ্বয় একই রকম হবে কি গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও
    ৪

৭. ভৌত আলোকবিজ্ঞান

১৩
কুমিল্লা বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

বায়ু মাধ্যমে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় ব্যবহৃত আলোক তরঙ্গদৈর্ঘ্য 5400 Å। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2.5 mm এবং চির হতে পর্দার দূরত্ব 2 m। [গ্লিসারিনের প্রতিসরাঙ্ক = 1.46]

  1. ক.
    অজড় কাঠামো কী?
    ১
  2. খ.
    হাইড্রোজেন বোমা বিস্ফোরণে নিউক্লিয় বিক্রিয়া কীভাবে সংঘটিত হয় ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    পর্দায় সৃষ্ট কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে ১২তম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ কত?
    ৩
  4. ঘ.
    পরীক্ষণটি গ্লিসারিনে সম্পন্ন করলে ডোরার প্রস্থের কোনো পরিবর্তন হবে কি? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪

৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা

১৪
কুমিল্লা বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

ক্যালসিয়ামের কার্যপেক্ষক 2.87 eV। ক্যালসিয়ামের একটি পাতের উপর প্রথমে 3200 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলা হলো। পরবর্তীতে 4600 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলা হলো। আলোর বেগ 3×108 ms−1 এবং প্ল্যাংকের ধ্রুবক h=6.63×10−34 Js।

  1. ক.
    ব্রীজ রেকটিফিকেশন কী
    ১
  2. খ.
    সুসংগত উৎস কীভাবে তৈরি করা হয় ব্যাখ্যা করো
    ২
  3. গ.
    প্রথম ক্ষেত্রে নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি নির্ণয় করো
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের ধাতুর উপর আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্য বাড়ালে নিবৃত্তি বিভবের পরিবর্তন হবে কি-না— গাণিতিকভাবে যাচাই করো
    ৪

৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান

১৫
কুমিল্লা বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗

নিচের সারণিতে একটি হাইড্রোজেন পরমাণুর বিভিন্ন স্তরের শক্তি দেখানো হলো:

শক্তিস্তর (n)12345
শক্তিস্তরের শক্তি (eV)−13.6−3.4−1.51−0.85−0.54

ইলেকট্রনের ভর ও আধান যথাক্রমে 9.11×10−31 kg ও −1.6×10−19 C। শূন্যস্থানে ভেদনযোগ্যতা 8.854×10−12 C2N−1m−2, h = 6.63×10−34 J s। দৃশ্যমান আলোর তরঙ্গসীমা 4×10−7 m থেকে 8×10−7 m। ইলেকট্রনটি পঞ্চম শক্তিস্তর হতে শক্তি বর্জন করে তৃতীয় শক্তিস্তরে ফিরে আসে।

  1. ক.
    আলোর দ্বৈত প্রসারণ কাকে বলে?
    ১
  2. খ.
    কোনো গতিশীল বস্তুর দৈর্ঘ্য কি কখনো শূন্য হতে পারে— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    তৃতীয় শক্তিস্তরের ইলেকট্রনের বেগ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে উল্লিখিত ইলেকট্রনের শক্তিস্তর পরিবর্তনের ফলে যে তড়িচ্চুম্বকীয় বিকিরণ নিঃসারিত হবে তা দৃশ্যমান হবে কিনা— গাণিতিকভাবে সত্যতা যাচাই করো।
    ৪

১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স

১৬
কুমিল্লা বোর্ড ২০২৫
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৫ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    নিউক্লিয় চুল্লি কী?
    ১
  2. খ.
    একটি কোষ কখন ধ্রুব কারেন্ট উৎস হিসেবে কাজ করে? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের চিত্র-১ এ বর্ণিত বর্তনীর সত্যক সারণি তৈরি করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের চিত্র-২ এ বর্ণিত সত্যক সারণি যে লজিক গেইট নির্দেশ করে তা দিয়ে চিত্র-১ এ বর্ণিত বর্তনী বাস্তবায়ন করা যাবে কিনা— বিশ্লেষণ করো।
    ৪