HSC ২০১৭ · কুমিল্লা বোর্ড · পদার্থবিজ্ঞান

কুমিল্লা বোর্ড ২০১৭ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান

১৬টি সৃজনশীল · "সমাধান দেখো" চাপলে উত্তর খুলবে

পদার্থবিজ্ঞান ১ম পত্র

১. ভেক্টর

১
কুমিল্লা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

দুটি বিন্দুর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় স্থানাঙ্কদ্বয় যথাক্রমে A(1, 0, −1), B(1, 1, 0)।

  1. ক.
    ডানহাতি স্ক্রু নিয়মটি বিবৃত কর।
    ১
  2. খ.
    একটি বিপ্রতীপ ভেক্টরকে সমরেখ ভেক্টর বলা যেতে পারে-ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    AB ভেক্টরের সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    দুটি বিন্দুর A ও B এর অবস্থান ভেক্টরদ্বয়ের X অক্ষের উপর লম্ব অভিক্ষেপ এর তুলনামূলক বিশ্লেষণ কর।
    ৪

২. গতিবিদ্যা

২
কুমিল্লা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

একটি ফুটবল প্রশিক্ষণকালে দুজন খেলোয়াড় উভয়ই 10 m s−1 বেগে যথাক্রমে 30° এবং 60° কোণে ফুটবলে কিক করলেন। একজন গোলকিপার বল দুটিকে মাটিতে পড়বার ঠিক আগ মুহূর্তে ধরবার জন্য দাঁড়িয়েছিলেন।

  1. ক.
    কেন্দ্রমুখী ত্বরণ কী?
    ১
  2. খ.
    ঘূর্ণনশীল কণার ক্ষেত্রে রৈখিক বেগ ও কৌণিক বেগ পরস্পরের সাথে লম্ব— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    ১ম খেলোয়াড়ের ক্ষেত্রে 1 s পরে বলটির বেগের মান কত?
    ৩
  4. ঘ.
    গোলকিপার স্থান পরিবর্তন না করে ভিন্ন সময়ে বল দুটি ধরতে সক্ষম হবে— এর সত্যতা গাণিতিকভাবে যাচাই কর।
    ৪

৩. নিউটনীয় বলবিদ্যা

৩
কুমিল্লা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

142 cm এবং 122 cm ব্যাসের দুটি বৈদ্যুতিক পাখা বানানো হলো। প্রথমটি মিনিটে 150 বার ও দ্বিতীয়টি মিনিটে 180 বার ঘুরে। সুইচ বন্ধ করার 2 s পর উভয় পাখা থেমে যায়।

  1. ক.
    টর্কের সংজ্ঞা লিখ।
    ১
  2. খ.
    ঘূর্ণন গতির ক্ষেত্রে জড়তার ভ্রামক বস্তুর ভরের সমতুল্য ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    প্রথম পাখাটির প্রান্তবিন্দুতে কেন্দ্রমুখী ত্বরণ হিসাব কর।
    ৩
  4. ঘ.
    সুইচ বন্ধ করার পর থেমে যাওয়ার আগ পর্যন্ত উভয় পাখাই কি সমান সংখ্যকবার ঘুরে থেমেছে— যাচাই কর।
    ৪

৫. মহাকর্ষ ও অভিকর্ষ

৪
কুমিল্লা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

2 m বাহুবিশিষ্ট ABCD বর্গক্ষেত্রের কেন্দ্র O এবং উক্ত বিন্দুতে 1 kg ভরের বস্তু রাখা আছে। A, B, C ও D বিন্দুতে যথাক্রমে 4 kg, 4 kg, 2 kg ও 2 kg ভরের চারটি বস্তু রাখা আছে। [G = 6.673 × 10−11 Nm2 kg−2]

মহাকর্ষ ও অভিকর্ষ সৃজনশীল প্রশ্ন ৫৪ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    অভিকর্ষ কেন্দ্র কাকে বলে?
    ১
  2. খ.
    পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানে অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর কেন্দ্র হতে দূরত্বের সমানুপাতিক ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    'O' বিন্দুতে মহাকর্ষীয় বিভব নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    'O' বিন্দুতে বস্তুটি স্থির থাকবে কি-না- গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪

৬. পদার্থের গাঠনিক ধর্ম

৫
কুমিল্লা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

A ও B দুটি তরল পদার্থ যাদের ঘনত্ব যথাক্রমে 1000 kg m−3 ও 800 kg m−3। প্রথমে A তরল হতে 0.1 m দৈর্ঘ্যের তারকে অনুভূমিকভাবে উপরে উঠানো হলো। পরে 4 mm ব্যাসার্ধের ও 7.8×103 kgm−3 ঘনত্বের একটি লোহার গোলককে A ও B উভয় তরলে ছেড়ে দিয়ে দেখা গেল তাদের প্রান্তবেগ যথাক্রমে 2.36×102 ms−1 ও 4×102ms−1 [A তরলের পৃষ্ঠটান 72×10−3Nm−1 এবং g=9.8 ms−2]

  1. ক.
    স্থিতিস্থাপক সীমা কাকে বলে?
    ১
  2. খ.
    তারের সম্প্রসারণে বিভবশক্তি সঞ্চিত হয়—ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকের তারটিকে উঠানোর সময় প্রযুক্ত বল এর মান হিসাব কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের কোন তরলটি বেশি সান্দ্র গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে উত্তরের পক্ষে যুক্তি দাও।
    ৪

৭. পর্যাবৃত্ত গতি

৬
কুমিল্লা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗
পর্যাবৃত্ত গতি সৃজনশীল প্রশ্ন ৫৩ — উদ্দীপকের চিত্র

চিত্রে একটি সরল দোলক যার সুতার দৈর্ঘ্য 1.1 m এবং ববের ব্যাসার্ধ 1.5 cm, ভর 60 g এবং OA সাম্যাবস্থান। চিত্রে QC = 3 cm এবং PB = 2 cm। [g=9.8 ms−2]

  1. ক.
    পর্যাবৃত্ত গতির সংজ্ঞা লিখ।
    ১
  2. খ.
    বল-সরণ গ্রাফ হতে স্প্রিং সম্প্রসারণে কৃতকাজের পরিমাণ পাওয়া যায়— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    সরল দোলকটির দোলনকাল হিসাব কর।
    ৩
  4. ঘ.
    সরল দোলকটির A, B ও C বিন্দুতে কার্যকর বলের মানের তুলনামূলক গাণিতিক বিশ্লেষণ কর।
    ৪

৮. তরঙ্গ

৭
কুমিল্লা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ নিম্নরূপ যা পরবর্তীতে স্থির তরঙ্গ সৃষ্টি করে।

Y=0.5sin 800π t−2π0.5x

  1. ক.
    তরঙ্গমুখ কী?
    ১
  2. খ.
    ত্রয়ীর মধ্যে কোনো অষ্টক নেই— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    অগ্রগামী তরঙ্গটির তরঙ্গবেগ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে যে স্থির তরঙ্গটি সৃষ্টি হবে তার কম্পাঙ্ক এবং মূল তরঙ্গটির কম্পাঙ্কের তুলনামূলক বিশ্লেষণ গাণিতিকভাবে ব্যাখ্যা কর।
    ৪

৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব

৮
কুমিল্লা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗
আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব সৃজনশীল প্রশ্ন ৬৫ — উদ্দীপকের চিত্র

দুটি ভিন্ন পাত্রে সংরক্ষিত 325 g এবং 288 g ভরের 10 mol করে যথাক্রমে X গ্যাস ও Y গ্যাস এর জন্য দুটি P−V লেখ অঙ্কিত আছে।

  1. ক.
    আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা লিখ।
    ১
  2. খ.
    কুষ্টিয়ায় কোনো একদিন সন্ধ্যায় শিশিরাঙ্ক 15∘C বলতে কী বুঝ?
    ২
  3. গ.
    উদ্দীপক অনুযায়ী গ্যাসদ্বয়ের আয়তনের তুলনা (V1:V2) কর।
    ৩
  4. ঘ.
    পাত্র দুটির মুখ একই সময়ে খুলে দিলে কোন পাত্রটি আগে খালি হবে— গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪

পদার্থবিজ্ঞান ২য় পত্র

১. তাপগতিবিদ্যা

৯
কুমিল্লা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

পদার্থবিজ্ঞানের একজন গবেষক সকল দোষত্রুটিমুক্ত একটি তাপ ইঞ্জিন তৈরি করলেন; যা কার্নো ইঞ্জিনের সাথে তুলনীয়। ইঞ্জিনটি 200°C তাপমাত্রায় তাপ উৎস থেকে 600 J তাপ গ্রহণ করে এবং গ্রাহকে 400 J তাপ বর্জন করে। তিনি বললেন, \"উৎসের তাপমাত্রা পরিবর্তন না করেও যন্ত্রের দক্ষতা 70% করা সম্ভব।\"

  1. ক.
    অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে?
    ১
  2. খ.
    ক্লিনিক্যাল থার্মোমিটারের 0°F থেকে দাগ কাটা থাকে না কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    তাপগ্রাহকের তাপমাত্রা নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    গবেষকের উক্তিটি যথার্থ কি-না? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও।
    ৪

২. স্থির তড়িৎ

১০
কুমিল্লা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗
স্থির তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৫৯ — উদ্দীপকের চিত্র

চিত্রে প্রদর্শিত উল্লম্বতলে রক্ষিত বর্গাকার ক্ষেত্রের চার কৌণিক বিন্দুতে চারটি চার্জ স্থাপন করা হলো। দ্বিতীয় ক্ষেত্রে বর্গক্ষেত্রের কেন্দ্রে 2 × 10−6 C মানের চার্জযুক্ত 2.5 × 10−4 kg ভরের একটি বস্তু শূন্যে স্থাপন করা হয়। (g = 10 m s−2)

  1. ক.
    তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে?
    ১
  2. খ.
    গোলাকার পরিবাহীর ধারকত্ব বনাম ব্যাসার্ধ লেখচিত্রের ঢাল কী নির্দেশ করে? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    বর্গক্ষেত্রের কেন্দ্রে নতুন চার্জটি বসানোর পূর্বে বিভবের মান নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে কৌণিক বিন্দুগুলোর চার্জসমূহ পুনর্বিন্যস্ত করে কেন্দ্রের চার্জিত বস্তুটিকে ভাসমান রাখা সম্ভব— গাণিতিক বিশ্লেষণের সাহায্যে দেখাও।
    ৪

৩. চল তড়িৎ

১১
কুমিল্লা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

চিত্রের বর্তনীর মোট প্রবাহ I, C ও F বিন্দুতে 6 Ω রোধ যুক্ত করলে বর্তনীর মোট প্রবাহ I1 হয়। C ও F বিন্দুর রোধটি বিচ্ছিন্ন করে ঐ রোধটিকে 10 Ω এর সমান্তরালে যুক্ত করলে বর্তনীর প্রবাহ হয় I2।

চল তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৬৮ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    জুলের রোধের সূত্রটি বিবৃত কর।
    ১
  2. খ.
    কির্শফের দ্বিতীয় সূত্রটি ΣIR+E=0 আকারে লিখলে কোনো বর্তনীর লুপে সূত্রটি প্রয়োগের ক্ষেত্রে IR ও E এর চিহ্নের নিয়ম কিরূপ হবে?
    ২
  3. গ.
    চিত্রের বর্তনীর 4Ω রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে?
    ৩
  4. ঘ.
    I>I1, >I2 হতে পারে কি-না গাণিতিক বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও।
    ৪

৪. তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব

১২
কুমিল্লা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

চিত্র-১ ও চিত্র-২ এ PQ ও RS দুটি সমান্তরাল তড়িৎ প্রবাহবাহী তার।

তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব সৃজনশীল প্রশ্ন ১১ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    হল বিভব কী?
    ১
  2. খ.
    ঢাকার বিচ্যুতি 30′E বলতে কী বুঝ?
    ২
  3. গ.
    উদ্দীপকের তার দুটির প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    চিত্র-১ ও চিত্র-২ এর RS পরিবাহীর একক দৈর্ঘ্যের উপর ক্রিয়াশীল বলের দিক একই হবে না— উপযুক্ত সূত্র প্রয়োগে ব্যাখ্যা কর।
    ৪

৬. জ্যামিতিক আলোকবিজ্ঞান

১৩
কুমিল্লা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

একটি সুইমিং পুল বেগুনি আলো দ্বারা আলোকিত। বেগুনি আলোর জন্য কাচের প্রতিসরণাঙ্ক 1.5 এবং লাল আলোর জন্য প্রতিসরণাঙ্ক 1.48। একজন লোক 20 cm বক্রতার ব্যাসার্ধবিশিষ্ট উভোত্তল লেন্সের চশমা পড়ে পানিতে ডুব দিলেন। তিনি 5 cm সামনে বস্তু রেখে 25 cm দূরে বিম্ব দেখতে পেলেন। কিন্তু বেগুনি আলো নিভিয়ে লাল আলো জ্বালতেই বিম্বের দূরত্বের পরিবর্তন হলো। পানির প্রতিসরণাঙ্ক 1.33।

  1. ক.
    তরঙ্গমুখ কাকে বলে?
    ১
  2. খ.
    দূরে অবস্থিত গাছপালা ছোট দেখায় কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকে উল্লিখিত বেগুনি আলোতে আলোকিত পানি মাধ্যমে লেন্সের ক্ষমতা কত?
    ৩
  4. ঘ.
    বর্ণ পরিবর্তনের সাথে প্রতিবিম্বের অবস্থানের পরিবর্তন হয়— গাণিতিক যুক্তি দাও।
    ৪

৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা

১৪
কুমিল্লা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

একটি তড়িৎ ক্ষরণ নলে X-ray উৎপাদন এর জন্য 12.4 kVA এবং আরেকবার 24.8 KV বিভব পার্থক্য সরবরাহ করা হলো। এই যন্ত্রে ইলেকট্রনের গতিশক্তির 0.3% X-ray উৎপাদন করে।

  1. ক.
    সূচন কম্পাঙ্ক কী?
    ১
  2. খ.
    টাইপ অর্ধপরিবাহীর আধান বাহক হোল—ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    ১ম ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে উৎপাদিত দুই ধরনের X-ray এর ক্ষেত্রে কোনটির ভেদনযোগ্যতা বেশি হবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও।
    ৪

৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান

১৫
কুমিল্লা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗

কোনো তেজস্ক্রিয় মৌলের বিভিন্ন সময়ে অক্ষত পরমাণু সংখ্যা নিচের ছকে দেওয়া হলো:

সময় t (d)08t'24
অক্ষত পরমাণু সংখ্যা, NN0N02N03N08
  1. ক.
    ভরত্রুটি কাকে বলে?
    ১
  2. খ.
    x-অক্ষ বরাবর গতিশীল ইলেকট্রনের y-অক্ষ বরাবর অবস্থানের অনিশ্চয়তা কিরূপ হবে— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকের তেজস্ক্রিয় বস্তুটির অবক্ষয় ধ্রুবক নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের t' এর মান তেজস্ক্রিয় বস্তুটির গড় আয়ু অপেক্ষা বেশি হবে কি-না— গাণিতিক বিশ্লেষণের সাহায্যে উত্তরের সপক্ষে যুক্তি দাও।
    ৪

১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স

১৬
কুমিল্লা বোর্ড ২০১৭
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৬৩ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    রেকটিফায়ার কাকে বলে?
    ১
  2. খ.
    ট্রানজিস্টরে ডিসি বায়াসিং অবস্থায় বেস কারেন্ট খুব কম হয় কেন?
    ২
  3. গ.
    Q এর জন্য বুলিয়ান বীজগাণিতিক সমীকরণ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উভয় চিত্রের সত্যক সারণি এক কি-না যাচাই কর।
    ৪