HSC ২০১৭ · বরিশাল বোর্ড · পদার্থবিজ্ঞান
বরিশাল বোর্ড ২০১৭ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান
পদার্থবিজ্ঞান ১ম পত্র
১. ভেক্টর
নিম্নের চিত্রে দুটি বিন্দু A ও B এর স্থানাঙ্ক দেওয়া আছে :

- ক.নাল ভেক্টরের সংজ্ঞা লেখ।১
- খ.একটি ভারী বস্তুকে স্বল্প কোণে টেনে নেওয়ার কারণ ব্যাখ্যা কর।২
- গ.AB সংযোগকারী ভেক্টরের মান নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকের ত্রিভুজ সমকোণী ত্রিভুজ গঠন করবে কি? বিশ্লেষণপূর্বক মতামত দাও।৪

- ক.স্পর্শ কোণ কাকে বলে?১
- খ.ঘূর্ণন অক্ষের সাপেক্ষে বৈদ্যুতিক পাখার সকল বিন্দুর কৌণিক বেগ সমান কেন?২
- গ.চিত্রে (A−B) এর মান নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকে (A×B) ভেক্টরটি (A+B) এর উপর লম্বভাবে অবস্থিত - গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে এর সত্যতা যাচাই কর।৪
৩. নিউটনীয় বলবিদ্যা
60 kg ভরের একজন নৃত্যশিল্পী দুহাত প্রসারিত করে মিনিটে 20 বার ঘুরতে পারেন। তিনি একটি সংগীতের সাথে তাল মেলানোর চেষ্টা করছিলেন।
- ক.চক্রগতির ব্যাসার্ধ কী?১
- খ.নিজ অক্ষের চারদিকে ঘূর্ণায়মান কোনো ব্যক্তির জড়তার ভ্রামক অর্ধেক হলে কৌণিক গতি দ্বিগুণ হয়- এর তাৎপর্য লেখ।২
- গ.নৃত্যশিল্পীকে সংগীতের সাথে ঐকতানিক হতে মিনিটে 30 বার ঘুরলে জড়তার ভ্রামকদ্বয়ের তুলনা কর।৩
- ঘ.উদ্দীপকের নৃত্যশিল্পীর পরিবর্তিত কৌণিক গতিশক্তি দ্বিগুণ হবে কি? বিশ্লেষণপূর্বক মতামত দাও।৪
রেকর্ডিং কাজে ব্যবহৃত একটি গ্রামোফোন রেকর্ড প্রতি মিনিটে 10টি ঘূর্ণন সম্পন্ন করে। এতে ২টি ট্র্যাক এর ব্যাসার্ধ যথাক্রমে 6 cm এবং 8 cm।
- ক.জড় কাঠামোর সংজ্ঞা লিখ।১
- খ."গড়বেগ শূন্য হলেও গড়দ্রুতি কখনও শূন্য হয় না"-এর ব্যাখ্যা লিখ।২
- গ.গ্রামোফোন এর ট্র্যাক দুটির রৈখিক দ্রুতি নির্ণয় কর।৩
- ঘ.যদি গ্রামোফোন রেকর্ডটি 10% বেশি কৌণিক দ্রুতিতে ঘুরে তবে শব্দের তীব্রতার কোনো পরিবর্তন হবে কি? বিশ্লেষণ কর।৪
৫. মহাকর্ষ ও অভিকর্ষ
পৃথিবী নিজ অক্ষের চারদিকে 24 ঘণ্টায় একবার প্রদক্ষিণ করে, একে আহ্নিক গতি বলে। পৃথিবীর এই ঘূর্ণন গতির জন্য অভিকর্ষীয় ত্বরণ সর্বত্র সমান নয়। পৃথিবীর ব্যাসার্ধ 6400 km এবং ভূপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ 9.8 ms−2।
- ক.মুক্তিবেগ কী?১
- খ.মহাকর্ষ ধ্রুবক স্কেলার রাশি কেন?২
- গ.পৃথিবীর 45° অক্ষাংশে অবস্থিত অভিকর্ষীয় ত্বরণ নির্ণয় কর।৩
- ঘ.বিষুব অঞ্চলে অবস্থিত কোনো বস্তুর অভিকর্ষীয় ত্বরণ শূন্য হতে হলে পৃথিবীর কৌণিক বেগের কিরূপ পরিবর্তন করতে হবে? বিশ্লেষণ কর।৪
৬. পদার্থের গাঠনিক ধর্ম
1m2 ক্ষেত্রফল বিশিষ্ট এবং 8 mm পুরুত্বের স্টিল প্লেটের নিচের পৃষ্ঠ দৃঢ় অবলম্বনে আটকিয়ে উপরের পৃষ্ঠে বল প্রয়োগ করে ব্যবর্তন তৈরি করা হলো। স্টিলের ব্যবর্তন গুণাঙ্ক 8×1010Nm−2।
- ক.প্রান্তিক বেগের সংজ্ঞা লেখ।১
- খ.পৃষ্ঠটান সংখ্যাগতভাবে পৃষ্ঠশক্তির সমান হলেও তারা এক নয়— ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকে উল্লিখিত প্লেটের ব্যবর্তন বিকৃতি 0.3 হলে কত বল প্রয়োগ করতে হবে?৩
- ঘ.প্লেটকে 8.5 N s m−2 সান্দ্রতা সহগের তরলের 2 mm পুরু স্তরের উপর স্থাপন করে 500 ms−1 বেগে গতিশীল করতে সমান বল প্রয়োগ করতে হবে কি? মতামত দাও।৪
৭. পর্যাবৃত্ত গতি
চিত্রে সরল ছন্দিত গতিতে স্পন্দনরত 1 kg ভরের বস্তুর শক্তি বনাম সরণ লেখচিত্র দেখানো হয়েছে। বস্তুর বিস্তার 0.01 m এবং কম্পাঙ্ক 12 Hz।

- ক.সেকেন্ড দোলক কী?১
- খ.দোলকের গতি মাত্রই সরল ছন্দিত গতি নয়— ব্যাখ্যা কর।২
- গ.x৩
=A2 অবস্থানে বস্তুটির বেগ নির্ণয় কর। - ঘ.x৪
=A2 এবং x=A অবস্থানের জন্য বস্তুটির যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র পালিত হবে কি? বিশ্লেষণ করে মতামত দাও।
৮. তরঙ্গ
16 mm দীর্ঘ টানা তারে আড় কম্পন সৃষ্টি করতে পর্যাবৃত্ত করা হলে সৃষ্ট অগ্রগামী তরঙ্গের সমীকরণ হবে y
- ক.সুর কী?১
- খ.বৃত্তাকার পথে ঘূর্ণনশীল একটি বস্তুর দ্বারা কৃতকাজ শূন্য— ব্যাখ্যা কর।২
- গ.টানা তারে যে স্থির তরঙ্গ সৃষ্টি হবে এর কম্পাঙ্ক নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকে বর্ণিত তারটিতে আন্দোলনের ফলে জোড় সংখ্যক লুপ সৃষ্টি হবে কি-না? গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও।৪
৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
পদার্থবিজ্ঞান ল্যাবে একদল ছাত্র লক্ষ করল বিশুদ্ধ পানিপূর্ণ পাত্রে বায়ু বুদবুদ তলদেশ থেকে পৃষ্ঠদেশে আসার ফলে আয়তন 1.1 গুণ হয় । পরীক্ষার এক পর্যায়ে একজন ছাত্র পানিতে অন্য একটি তরল মিশ্রিত করায় পানির ঘনত্ব বেড়ে দ্বিগুণ হয়ে যায় । (বায়ুমণ্ডলের চাপ 105Nm−2)।
- ক.শিশিরাঙ্ক কী?১
- খ.সম্পৃক্ত বাষ্পচাপই কোনো স্থানে সর্বাপেক্ষা বেশি এর যথার্থতা লেখ।২
- গ.পানির তাপমাত্রা ধ্রুব থাকলে পাত্রটির উচ্চতা কত?৩
- ঘ.তরল মিশ্রিত করার পর পৃষ্ঠদেশে আসা বুদবুদগুলোর আয়তনের কোনোরূপ পরিবর্তন হবে কি-না বিশ্লেষণপূর্বক মতামত দাও।৪
পদার্থবিজ্ঞান ২য় পত্র
১. তাপগতিবিদ্যা
0°C তাপমাত্রার 505 g বরফকে 47.5°C তাপমাত্রার 4.8 kg পানির সাথে মেশানো হলো। [বরফ গলনে আপেক্ষিক সুপ্ততাপ Lf = 3,36,000 J kg−1, পানির আপেক্ষিক তাপ, S = 4200 J kg−1 K−1 ও পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ, Lv = 22,68,000 J kg−1]
- ক.হল ক্রিয়া কী?১
- খ.ধাতুসমূহের সূচন কম্পাঙ্ক না থাকলে কী ঘটত ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকে শুধুমাত্র বরফ গলার ফলে এনট্রপির কত পরিবর্তন হবে?৩
- ঘ.তুমি কীভাবে উদ্দীপকের মিশ্রণের মোট এনট্রপির পরিবর্তন নির্ণয় করবে তা গাণিতিকভাবে ব্যাখ্যা কর।৪
২. স্থির তড়িৎ
উদ্দীপকে Q1 = -4.5 nC এবং Q2 = +9.1 nC, চার্জদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 40 cm।

- ক.তরঙ্গের সমবর্তন কাকে বলে?১
- খ.কোনো চার্জিত গোলাকার পরিবাহীর কেন্দ্র থেকে দূরত্ব বনাম বিভব লেখচিত্র আঁক ও ব্যাখ্যা কর।২
- গ.চার্জদ্বয়ের মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে?৩
- ঘ.চার্জদ্বয়ের সংযোগ রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে বিশ্লেষণ কর।৪
৩. চল তড়িৎ
নিচের বর্তনী লক্ষ কর:

- ক.আপেক্ষিক রোধ কাকে বলে?১
- খ.বিদ্যুৎ প্রবাহের ফলে পরিবাহীতে তাপ উৎপন্ন হওয়ার কারণ ব্যাখ্যা কর।২
- গ.বর্তনীর A ও B বিন্দুর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় কর।৩
- ঘ.বর্তনীর A ও B বিন্দুর মধ্যে একটি রোধহীন তার লাগালে মোট প্রবাহ কত হবে? গাণিতিক ব্যাখ্যা দাও।৪
৪. তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব
চিত্রে i1 প্রবাহের জন্য K বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান 8 N A−1m−1।

- ক.Lorentz বল কী?১
- খ.অনুদৈর্ঘ্য তরঙ্গের সমবর্তন হয় না কেন? ব্যাখ্যা কর।২
- গ.AB পরিবাহী তার হতে K বিন্দুর দূরত্ব d নির্ণয় কর।৩
- ঘ.i1 প্রবাহের দিক বিপরীত করলে L বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান ও দিক কিরূপ হবে বিশ্লেষণ কর।৪
৬. জ্যামিতিক আলোকবিজ্ঞান
একটি নভোদূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 200 cm ও 5 cm।
- ক.হাইগেনস-এর নীতিটি বিবৃত কর।১
- খ.ধারকের মধ্যে পরাবিদ্যুৎ যুক্ত করলে ধারকত্বের কী পরিবর্তন হয় ব্যাখ্যা কর।২
- গ.নিকট ফোকাসিং-এর ক্ষেত্রে যন্ত্রটির নলের দৈর্ঘ্য নির্ণয় কর।৩
- ঘ.যখন একটি বস্তুকে অসীমে ও স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে রাখা হয় তখন কোন ক্ষেত্রে উদ্দীপকের যন্ত্রটির বিবর্ধন বেশি হয় তা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাও।৪
৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা
কোনো ধাতুর উপর 2500 Å তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি ফেলা হলো। ধাতুর কার্য অপেক্ষক 2.3 eV।
- ক.লেঞ্জ এর সূত্রটি লিখ।১
- খ.সূচন তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা বেশি তরঙ্গদৈর্ঘ্যের আলো ধাতব পৃষ্ঠে আপতিত হলে ইলেকট্রন নির্গত হয় না কেন?২
- গ.নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ কত?৩
- ঘ.উদ্দীপকের তথ্য হতে আপতিত ফোটনের কম্পাঙ্ক বনাম গতিশক্তির লেখচিত্র অঙ্কনপূর্বক লেখটি কম্পাঙ্ক অক্ষকে ছেদ করার কারণ ব্যাখ্যা কর।৪
৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান
দু'টি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু যথাক্রমে 3 ঘণ্টা ও 7 ঘণ্টা।
- ক.রেডিও টেলিস্কোপ কী?১
- খ.n-টাইপ অর্ধ-পরিবাহী তড়িৎ নিরপেক্ষ কি-না— ব্যাখ্যা কর।২
- গ.প্রথম পদার্থের ক্ষয় ধ্রুবকের মান নির্ণয় কর।৩
- ঘ.তেজস্ক্রিয় পদার্থদ্বয়ের কোনো নির্দিষ্ট সময়ে সক্রিয়তার হার সমান হলে উক্ত সময়ে পদার্থদ্বয়ের উপস্থিত পরমাণুর সংখ্যার অনুপাত বের করা সম্ভব কি? বিশ্লেষণ কর।৪
১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স
একটি npn ট্রানজিস্টরের 108 টি ইলেকট্রন 108 s সময়ে এমিটারে গমন করে।
- ক.লিকেজ প্রবাহ কাকে বলে?১
- খ.ট্রানজিস্টর কি ডায়োড? ব্যাখ্যা কর।২
- গ.এমিটার প্রবাহ নির্ণয় কর।৩
- ঘ.যদি 1% মুক্ত ইলেকট্রন পীঠ অঞ্চলে নষ্ট হয় তবে প্রবাহ বিবর্ধকের মান কিরূপ হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪