HSC ২০১৬ · বরিশাল বোর্ড · পদার্থবিজ্ঞান
বরিশাল বোর্ড ২০১৬ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান
পদার্থবিজ্ঞান ১ম পত্র
১. ভেক্টর

উপরের চিত্রে A
- ক.ঘাতবল কাকে বলে?১
- খ.একটি ইঞ্জিনের দক্ষতা 60% বলতে কি বুঝায়?২
- গ.উদ্দীপকের আলোকে θ1 এর মান নির্ণয় কর।৩
- ঘ.উদ্দীপকে θ1৪
=θ2 হওয়া সম্ভব কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত দাও।
২. গতিবিদ্যা
ভারত বনাম বাংলাদেশের ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান বিরাট কোহলীর দিকে সাকিব আল-হাসান বল করলেন। 20 m s−1 বেগে এবং 30° কোণে ব্যাটসম্যান বলটিকে আঘাত করল। ব্যাটসম্যান হতে 60 m দূরে থাকা রুবেল 8 m s−1 বেগে দৌড়ে বলটিকে ক্যাচ ধরার জন্য অগ্রসর হলো।
- ক.ক্ষমতা কাকে বলে?১
- খ.সকল সরল ছন্দিত স্পন্দনই পর্যায়বৃত্ত স্পন্দন কিন্তু সকল পর্যায়বৃত্ত স্পন্দন সরল ছন্দিত স্পন্দন নয়— ব্যাখ্যা কর।২
- গ.বলটি কত সময় শূন্যে অবস্থান করবে?৩
- ঘ.রুবেলের পক্ষে ক্যাচটি ধরা সম্ভব কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত দাও।৪
৫. মহাকর্ষ ও অভিকর্ষ

পৃথিবীর ভর 5.98 × 1024 kg
মহাকর্ষ ধ্রুবক = 6.67 × 10−11 Nm2 kg−2
- ক.পীড়ন কাকে বলে?১
- খ.বৃষ্টির ফোঁটা পতনের সময় গোলাকার আকার ধারণ করে কেন?২
- গ.উদ্দীপকে কৃত্রিম উপগ্রহটির বেগ কত?৩
- ঘ.যদি উদ্দীপকের কৃত্রিম উপগ্রহটি পৃথিবী পৃষ্ঠ হতে 700 km উপরে হতো তবে পর্যায়কালের কোনো পরিবর্তন ঘটতো কি? প্রয়োজনীয় গাণিতিক বিশ্লেষণসহ যুক্তি দাও।৪
৬. পদার্থের গাঠনিক ধর্ম
তমালিকা ভিন্ন ব্যাসের একই পদার্থের দুটি ধাতব গোলক তার্পিন তেলের মধ্যে ছেড়ে দিল। গোলক দুটি প্রান্তিক বেগে তার্পিন তেলের তলায় গিয়ে পড়ল। বড় গোলকটি প্রান্তিক বেগে 3 সেকেণ্ডে 21 cm পথ অতিক্রম করে। ধাতব পদার্থের ঘনত্ব 8×103 kg m−3, তেলের ঘনত্ব 8.9×102 kg m−3 এবং বড় গোলকের ব্যাস 6 cm, [তার্পিন তেলের সান্দ্রতাঙ্ক 1.5×10−2 Pa.s]
- ক.মৌলিক রাশি কাকে বলে?১
- খ.বাঁক নেওয়া রাস্তার পাশে সতর্কীকরণ সাইনবোর্ডে গাড়ির গতিবেগ 60 kmh−1 লেখা থাকে কেন? ব্যাখ্যা কর।২
- গ.প্রান্তিক বেগের সময় বড় গোলকটির উপর প্রযুক্ত সান্দ্র বল নির্ণয় কর।৩
- ঘ.ছোট গোলকের ব্যাসার্ধ 2 cm হলে, কোন গোলকটি আগে নিচে পতিত হবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত দাও।৪
৮. তরঙ্গ
নাফিস তাদের টিভিতে T-20 বিশ্বকাপের বাংলাদেশ বনাম ভারতের খেলা দেখছিল। তখন টিভির শব্দের তীব্রতা 1×10−6 Wm−2। টান টান উত্তেজনার মুহূর্তে কাজের মেয়ে মিতু ব্লেন্ডার মেশিন চালু করল যার তীব্রতা লেভেল 85 dB। এবার নাফিস টিভির সাউন্ড বাড়িয়ে দিল যার তীব্রতা লেভেল 78 dB।
- ক.অবস্থান ভেক্টর কাকে বলে?১
- খ.A ও B এর মধ্যবর্তী কোণ 45∘ হলে দেখাও যে, A⋅B২
=|A×B| - গ.নাফিস তীব্রতা লেভেল কতটুকু বৃদ্ধি করেছিল?৩
- ঘ.উদ্দীপকের ব্লেন্ডার চালু অবস্থায় সম্মিলিত তীব্রতা লেভেল অস্বস্তিকর হবে কি-না তা গাণিতিকভাবে ব্যাখ্যা কর।৪
৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
কোনো একটি পরীক্ষণে জাফলংয়ের আবদ্ধ বায়ুর তাপমাত্রা 19∘C ও শিশিরাঙ্ক 7.4∘C পাওয়া গেল। শৈত্যপ্রবাহে ঐ স্থানের তাপমাত্রা কমে 15∘C হলো। 7∘C, 8∘C ও 19∘C তাপমাত্রায় ঐ সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 7.5, 8.2 এবং 16.5 mm পারদ।
- ক.সেকেন্ড দোলক কাকে বলে?১
- খ.সুষম দ্রুতিতে সরল পথে চলমান বস্তুর ত্বরণ থাকে না অথচ বৃত্তাকার পথে সুষম দ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে—ব্যাখ্যা কর।২
- গ.জাফলংয়ের বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় কর।৩
- ঘ.তাপমাত্রার পরিবর্তনে ঐ স্থানের আবদ্ধ বায়ুর শিশিরাঙ্ক পরিবর্তিত হবে কিনা গাণিতিক বিশ্লেষণের সাহায্যে মতামত দাও।৪
পদার্থবিজ্ঞান ২য় পত্র
১. তাপগতিবিদ্যা
27°C তাপমাত্রায় একটি গ্যাস চেম্বারে 1 বায়ুমণ্ডলীয় চাপে 100 kg m−3 ঘনত্বের CO2 গ্যাস আছে। চেম্বারটিতে গ্যাসের চাপ 2 বায়ুমণ্ডলীয় করা হলে চেম্বারটি হঠাৎ ফেটে যায়। (γ = 1.33)
- ক.প্রত্যাগামী প্রক্রিয়া কাকে বলে?১
- খ.তাপগ্রাহকের তাপমাত্রা হ্রাস পেলে কার্নো ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি পায়— ব্যাখ্যা কর।২
- গ.ফেটে যাওয়ার মুহূর্তে চেম্বারটির চূড়ান্ত তাপমাত্রা কত ছিল?৩
- ঘ.চেম্বারটির চূড়ান্ত তাপমাত্রায় গ্যাসের ঘনত্বের কেমন পরিবর্তন হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
২. স্থির তড়িৎ
নিচের চিত্রে A ও B কেন্দ্র বিশিষ্ট দুটি গোলক বায়ু মাধ্যমে রাখা হয়েছে; যেখানে Q1 = 2 × 10−9 C, Q2 = -3 × 10−9 C, r1 = 1 m, r2 এবং AB = 4√3 m.

- ক.তড়িৎ-চৌম্বক আবেশ সংক্রান্ত ফ্যারাডের ২য় সূত্রটি বিবৃত কর।১
- খ.স্থায়ী চুম্বক তৈরিতে কাঁচা লোহা ব্যবহার করা হয় না— ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকে BD এর মধ্যবিন্দুতে মোট তড়িৎ বিভব নির্ণয় কর।৩
- ঘ.C বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে উহা কোনদিকে গতিশীল হবে? — গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪
৪. তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব
2 m লম্বা সোজা তারের মধ্য দিয়ে 4 A তড়িৎ প্রবাহিত করলে তার হতে 0.16 m দূরে চৌম্বক ক্ষেত্রের মান তারটি বৃত্তাকার করলে কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের চেয়ে কম। আবার তারটি পেঁচিয়ে 10 পাকের কুণ্ডলী তৈরি করলে কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় তা এক পাকের ক্ষেত্রের 100 গুণ।
- ক.পারস্পরিক আবেশ কাকে বলে?১
- খ.কোনো পরিবাহীর পরিবাহিতা 0.2 সিমেন্স বলতে কী বোঝায়?২
- গ.উদ্দীপকের তারটি হতে 0.16 m দূরে চৌম্বক ক্ষেত্রের মান কত?৩
- ঘ.উদ্দীপকের বক্তব্যের সঠিকতা যাচাই কর।৪
৭. ভৌত আলোকবিজ্ঞান
নিচের চিত্রে ইয়ং-এর দ্বি-চির পরীক্ষার একটি ব্যবস্থা দেখানো হয়েছে। যেখানে S1 ও S2 দুটি সুসংগত উৎস। ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 5800 Å।

- ক.ফার্মাটের নীতিটি লিখ।১
- খ.সরল অণুবীক্ষণ যন্ত্রের ফোকাস দূরত্ব হ্রাস পেলে এর বিবর্ধন ক্ষমতা বৃদ্ধি পায়— ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকে ব্যবহৃত লেন্সের ক্ষমতা নির্ণয় কর।৩
- ঘ.পর্দার দূরত্ব 20 cm বৃদ্ধি করে একই প্রস্থের ডোরা পাওয়া সম্ভব কি? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।৪
৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা
ফটো-তড়িৎ প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য মিথিলা পটাসিয়াম ধাতুর উপর উপযুক্ত কম্পাঙ্কের একটি আলো আপতিত করল। পটাসিয়াম পৃষ্ঠ হতে যে ইলেকট্রন নির্গত হলো তার গতিশক্তি 1.4 eV। পটাসিয়ামের কার্যাপেক্ষক হলো 2.0 eV নাবিলা 10 KV বিভব পার্থক্য একটি ইলেকট্রনকে গতিশীল করল।
- ক.কৃষ্ণ গহ্বর কী?১
- খ.ঘূর্ণনশীল কাঠামো জড় প্রসঙ্গ কাঠামো নয়- ব্যাখ্যা কর।২
- গ.উদ্দীপকের পটাসিয়ামের উপর আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্য কত ছিল?৩
- ঘ.উদ্দীপকের উভয় ইলেকট্রনের গতিবেগ একই ছিল কি? গাণিতিক বিশ্লেষণসহ তোমার মতামত দাও।৪
৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান
সৌভিক A, B ও C তিনটি তেজস্ক্রিয় পদার্থকে গবেষণাগারে রেখে দিলেন। পদার্থগুলোর প্রতিটির ভর ছিল 50 g। 1.5 বছর পর তিনি এদের ভর পরিমাপ করলেন যথাক্রমে 20 g, 25 g ও 40 g।
- ক.n-p-n ট্রানজিস্টরের একটি মৌলিক চিত্র অঙ্কন কর।১
- খ.রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মূল পার্থক্য কী?২
- গ.উদ্দীপকে B মৌলটির অবক্ষয় ধ্রুবক নির্ণয় কর।৩
- ঘ.A মৌলের 20% এবং C মৌলের 10% ক্ষয় হতে একই সময় লাগবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।৪