HSC ২০১৬ · কুমিল্লা বোর্ড · পদার্থবিজ্ঞান

কুমিল্লা বোর্ড ২০১৬ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান

১১টি সৃজনশীল · "সমাধান দেখো" চাপলে উত্তর খুলবে

পদার্থবিজ্ঞান ১ম পত্র

২. গতিবিদ্যা

১
কুমিল্লা বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗
গতিবিদ্যা সৃজনশীল প্রশ্ন ২১ — উদ্দীপকের চিত্র

A বিন্দুতে আঘাত করার জন্য B ও D বিন্দুতে অবস্থানরত দুই বন্ধু একই সময়ে চিত্রের ন্যায় ঢিল নিক্ষেপ করে। [g = 9.8 m s−2]

  1. ক.
    মুক্তিবেগ কাকে বলে?
    ১
  2. খ.
    স্প্রিংযুক্ত খেলনা গাড়িকে পেছন দিকে টেনে ছেড়ে দিলে গাড়িটি সামনের দিকে অগ্রসর হয় কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    B বিন্দুতে অবস্থানরত বন্ধুর নিক্ষিপ্ত ঢিলটির 0.2 s পর বেগ কত হিসাব কর।
    ৩
  4. ঘ.
    কোন বন্ধুর নিক্ষিপ্ত ঢিলটি A বিন্দুকে আগে স্পর্শ করবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪

৫. মহাকর্ষ ও অভিকর্ষ

২
কুমিল্লা বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

পৃথিবীর ব্যাসার্ধ, R = 6.4 × 106 m এবং g = 9.8 ms−2 ভূপৃষ্ঠ হতে কৃত্রিম উপগ্রহের উচ্চতা h = 3.2 × 106 m. পৃথিবী নিজ অক্ষের চারপাশে 24 ঘণ্টায় একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে।

মহাকর্ষ ও অভিকর্ষ সৃজনশীল প্রশ্ন ৬০ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    কেপলারের তৃতীয় সূত্রটি বিবৃত কর।
    ১
  2. খ.
    আম ভূপৃষ্ঠে আছড়ে পড়ে, তবে কৃত্রিম উপগ্রহ আছড়ে পড়ে না কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    পৃথিবীর ঘূর্ণন বিবেচনা করে P বিন্দুতে অবস্থিত বস্তুর উপর কার্যকর অভিকর্ষ বলের মান বের কর।
    ৩
  4. ঘ.
    ভূপৃষ্ঠ হতে কৃত্রিম উপগ্রহটিকে স্থির বলে মনে হবে কি-না গাণিতিকভাবে ব্যাখ্যা কর।
    ৪

৬. পদার্থের গাঠনিক ধর্ম

৩
কুমিল্লা বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

রতন 0.1 kg ভরের একটি পাথরকে 0.50 m দৈর্ঘ্যবিশিষ্ট তারে বেঁধে বৃত্তাকার পথে ঘুরাচ্ছে এবং ধারণা করল ঘূর্ণন সংখ্যা 600 r.p.m. তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 10−6 m2 এবং অসহ পীড়ন 4.8×107Nm−2 তারের উপাদানের ইয়ং এর গুনাঙ্ক 2×1011Nm−2।

  1. ক.
    অন্তবেগ কাকে বলে?
    ১
  2. খ.
    কচু পাতার গায়ে পানি লেগে থাকে না, তবে কাচের গায়ে লেগে থাকে কেন?
    ২
  3. গ.
    অনুচ্ছেদে উল্লিখিত তারটিকে বস্তুসমেত ঝুলিয়ে দেওয়া হলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    রতনের ঘূর্ণন সংখ্যার ধারণার সত্যতা গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪

৮. তরঙ্গ

৪
কুমিল্লা বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

একটি শব্দতরঙ্গের সরণ-সময় লেখচিত্র নিম্নরূপ :

তরঙ্গ সৃজনশীল প্রশ্ন ২৮ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    সুর বিরাম কাকে বলে?
    ১
  2. খ.
    তবলায় আঘাত করলে জোরালো শব্দ সৃষ্টি হয়, আবার দেয়ালে আঘাত করলে ততটা জোরালো শব্দ সৃষ্টি হয় না কেন ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    R বিন্দুতে কণাটির সরণ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    Q বিন্দুতে স্থিতিশক্তি ও গতিশক্তির তুলনামূলক গাণিতিক বিশ্লেষণ কর।
    ৪

৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব

৫
কুমিল্লা বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

নিচের চিত্রে A ও B দুটি পাত্রে একটির মধ্যে নাইট্রোজেন গ্যাস ও অপরটিতে একটি অজানা গ্যাস রয়েছে।

পাত্র-Aপাত্র-B
চাপ, P=42 MPaP=52 MPa
Crms=1500 m s−1Crms=1600 m s−1
V=10−3 m3V=10−3 m3
n=2 molen=2 mole
  1. ক.
    আদর্শ গ্যাস কাকে বলে?
    ১
  2. খ.
    গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব বনাম তাপমাত্রা লেখচিত্রের প্রকৃতি কেমন ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    S.T.P তে পাত্র-B তে রক্ষিত গ্যাসের গতিশক্তি নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    কোন পাত্রে জানা গ্যাসটি আছে বলে তুমি মনে কর? উদ্দীপকের তথ্য হতে তোমার গাণিতিকভাবে মতামত দাও।
    ৪

পদার্থবিজ্ঞান ২য় পত্র

১. তাপগতিবিদ্যা

৬
কুমিল্লা বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

একটি তাপ ইঞ্জিন 147°C তাপমাত্রায় তাপ উৎস থেকে 1260 জুল তাপ 37°C তাপমাত্রায় তাপগ্রাহককে 930 জুল তাপ বর্জন করে।

তাপগতিবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৭৬ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    প্রত্যাবর্তী প্রক্রিয়া কী?
    ১
  2. খ.
    তাপ ইঞ্জিন ও রেফ্রিজারেটর-এর কার্য পদ্ধতির মূল পার্থক্য ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    ইঞ্জিনের দক্ষতা নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    ইঞ্জিনটি প্রত্যাগামী না অপ্রত্যাগামী? বিশ্লেষণ কর।
    ৪

৩. চল তড়িৎ

৭
কুমিল্লা বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗
চল তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৮২ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে?
    ১
  2. খ.
    ধারকে কিভাবে শক্তি সঞ্চিত হয় ?
    ২
  3. গ.
    উদ্দীপকের বর্তনীর তড়িৎ প্রবাহের মান বের কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বর্তনীর P ও Q বিন্দুর মাঝখানে একটি 'গ্যালভানোমিটার নগণ্য রোধের তার দ্বারা সংযুক্ত করলে কোন দিক হতে গ্যালভানোমিটারের মধ্যে তড়িৎ প্রবাহিত হবে? বিশ্লেষণ কর ।
    ৪

৪. তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব

৮
কুমিল্লা বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗
তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব সৃজনশীল প্রশ্ন ২০ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    লরেঞ্জ বল কী?
    ১
  2. খ.
    কোনো কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক 8 H বলতে কী বুঝায়?
    ২
  3. গ.
    A-তারের প্রতি একক দৈর্ঘ্যে চৌম্বক বলের মান কত?
    ৩
  4. ঘ.
    B-তারের প্রবাহ বিপরীতমুখী করলে P বিন্দুতে চৌম্বকক্ষেত্র পরিবর্তিত হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪

৭. ভৌত আলোকবিজ্ঞান

৯
কুমিল্লা বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗
ভৌত আলোকবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ৫৪ — উদ্দীপকের চিত্র

উদ্দীপকে 3800 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহার করে ইয়ং-এর দ্বিচির পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে। চিত্রে S1S2=0.5 mm, OP=6.46×10−3 m, D=1 m।

  1. ক.
    ফার্মাটের নীতি লিখ।
    ১
  2. খ.
    সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে যাবার সময় বিচ্ছুরিত হয় কেন?
    ২
  3. গ.
    উদ্দীপকে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে পঞ্চম অন্ধকার ডোরার দূরত্ব কত?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের P বিন্দুতে গঠনমূলক ব্যতিচার না ধ্বংসাত্মক ব্যতিচার হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
    ৪

৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা

১০
কুমিল্লা বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

নিলয় সিজিয়াম ধাতুর পাতে 4×10−7 m তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত করে ফটো তড়িৎ ক্রিয়ার পরীক্ষণ পরিচালনা করছে। সে নিবৃত্তি বিভবের মান পেল 2 V। পরবর্তীতে সে 6.8×10−7 তরঙ্গদৈর্ঘ্যের m লাল আলো ব্যবহার করে। [ইলেকট্রনের ভর 9.1×10−31 kg]

  1. ক.
    প্রবাহ বিবর্ধক গুণক কাকে বলে?
    ১
  2. খ.
    তাপমাত্রা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর পরিবাহিতা বৃদ্ধি পায় কেন?
    ২
  3. গ.
    উদ্দীপক অনুসারে ফটোইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    লাল আলো ব্যবহার করায় ফটোতড়িৎ প্রবাহ ঘটবে কি-না ব্যাখ্যা কর।
    ৪

১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স

১১
কুমিল্লা বোর্ড ২০১৬
আলাদা পাতা ↗

রাইসা সাধারণ ভূমি n-p-n বর্তনী ব্যবহার করে একটি টিভি তৈরি করল, যার ইনপুট প্রবাহ 25 mA এবং আউটপুট প্রবাহ 20 mA। টিভিটি 12 V ডিসিতে চলার কথা থাকলেও সে তার বাড়ির 220 V এসিতে টিভিটিকে সংযুক্ত করায় টিভিটি চলতে আরম্ভ করল।

  1. ক.
    সম্মুখ ঝোঁক কাকে বলে?
    ১
  2. খ.
    অনিয়ন্ত্রিত নিউক্লিয়ার বিক্রিয়ায় অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় না কেন?
    ২
  3. গ.
    বর্তনীর ভূমি প্রবাহ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    যে দুটি কার্যক্রম অনুসরণ করায় রাইসার পক্ষে বাড়িতে টিভি চালানো সম্ভব হয়েছে তা বর্তনী এঁকে বিশ্লেষণ কর।
    ৪