HSC ২০২১ · ময়মনসিংহ বোর্ড · পদার্থবিজ্ঞান

ময়মনসিংহ বোর্ড ২০২১ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান

১৫টি সৃজনশীল · "সমাধান দেখো" চাপলে উত্তর খুলবে

পদার্থবিজ্ঞান ১ম পত্র

৩. নিউটনীয় বলবিদ্যা

১
ময়মনসিংহ বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

সুতার সাহায্যে 500 gm ভরের একটি বস্তুকে উলম্বতলে 5 ms−1 ধ্রুব বেগে 60 cm ব্যাসের বৃত্তাকার পথে ঘুরানো হলো। [g = 9.8 ms−2]

  1. ক.
    টর্ক কাকে বলে?
    ১
  2. খ.
    রকেটের গতি কীভাবে ভরবেগের সংরক্ষণনীতি মেনে চলে?
    ২
  3. গ.
    বস্তুটির উপর কেন্দ্রবিমুখী বলের মান নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    +X অক্ষ হতে 30° অবস্থানে এবং 90° অবস্থানে সুতার টান গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪
২
ময়মনসিংহ বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

একটি রাস্তার প্রস্থ 16 m ও বাঁকের দুই প্রান্তের উচ্চতার পার্থক্য 60 cm এবং ব্যাস 300 m। বাঁকের পাশে একটি বোর্ডে গাড়ির সর্বোচ্চ গতিসীমা 50 kmh−1 নির্দেশিত। [g = 9.8 ms−2]

  1. ক.
    কৌণিক বেগ কাকে বলে?
    ১
  2. খ.
    ক্রিয়া ও প্রতিক্রিয়া একই বস্তুর উপর কীভাবে কাজ করে?
    ২
  3. গ.
    রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে নির্দেশিত সর্বোচ্চ গতিসীমার সঠিকতা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো।
    ৪

৪. কাজ, শক্তি ও ক্ষমতা

৩
ময়মনসিংহ বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

একটি ইঞ্জিন 200 kg ভরের একটি বস্তুকে এক মিনিটে 30 m উঁচু দালানের ছাদে তুলতে পারে। ইঞ্জিনটি ক্রয়ের এক বৎসর পর এর ক্ষমতার 40% নষ্ট হয়ে যায়। [g=9.8 ms−2]

  1. ক.
    ক্ষমতা কাকে বলে?
    ১
  2. খ.
    সংরক্ষণশীল বল বস্তুর গতিপথের উপর নির্ভর করে না— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    দালানের ছাদে বস্তুটির বিভবশক্তি নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    এক বৎসর পরে একই ছাদে বস্তুটিকে তুলতে সময়ের পরিবর্তন কেমন হবে— গাণিতিক বিশ্লেষণ করে মতামত দাও।
    ৪
৪
ময়মনসিংহ বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

10 kg ভরের একটি বস্তু নিয়ে 70 kg ভরের একজন ব্যক্তি একটি দালানের ছাদে ওঠার জন্য অনুভূমিকের সাথে 45∘ কোণে 30 m দৈর্ঘ্যের একটি মই ব্যবহার করলেন। [g=9.8 ms−2]

  1. ক.
    সংরক্ষণশীল বল কাকে বলে?
    ১
  2. খ.
    চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরলেও কোনো কাজ হচ্ছে না কেন?
    ২
  3. গ.
    ব্যক্তিটির কৃতকাজ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে মইটিকে অনুভূমিকের সাথে 30∘ কোণে স্থাপন করলে ব্যক্তিটি কী ধরনের সুবিধা পাবেন তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
    ৪

৭. পর্যাবৃত্ত গতি

৫
ময়মনসিংহ বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

পৃথিবীর পৃষ্ঠে একটি সরলদোলকের সুতার দৈর্ঘ্য 80 cm এবং ববের ব্যাস 4 cm। সরলদোলকটি 100 m বিস্তার নিয়ে স্পন্দিত হচ্ছে। পৃথিবীর ব্যাসার্ধ 6.4×106 m এবং g=9.8 ms−2।

  1. ক.
    সরলদোলক কাকে বলে?
    ১
  2. খ.
    গিটারের তারের গতি পর্যাবৃত্ত গতি— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    পৃথিবীর পৃষ্ঠে সরলদোলকের সর্বোচ্চ বেগ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    সরলদোলকটিকে 10 km উচ্চতার পাহাড়ের চূড়ায় নিলে দোলনকালে কী পরিবর্তন হবে তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
    ৪
৬
ময়মনসিংহ বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

একটি স্প্রিংকে (ভর উপেক্ষণীয়) উলম্বভাবে ঝুলিয়ে এর নিচ প্রান্তে 300 gm ভরের একটি বস্তুকে মুক্তভাবে ঝুলিয়ে দিলে এটি 4 cm প্রসারিত হয় এবং বস্তুটিকে একটু টেনে ছেড়ে দিলে 8 cm বিস্তারে এটি স্পন্দিত হয়। [g=9.8 ms−2]

  1. ক.
    পর্যাবৃত্ত গতি কাকে বলে?
    ১
  2. খ.
    কক্ষপথে পৃথিবীর গতি সরলদোলন গতি— ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    বস্তুটির ত্বরণ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের বস্তুটির ভর 500 gm হলে স্প্রিংটির কম্পাঙ্কের পরিবর্তন গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
    ৪

৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব

৭
ময়মনসিংহ বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

একদিন কোনো স্থানে একটি হাইগ্রোমিটার, শুষ্ক ও আর্দ্র বালবের তাপমাত্রা যথাক্রমে 25∘C ও 19∘C এবং শিশিরাঙ্ক 14.77∘C। 15∘C, 16∘C এবং 25∘C এ সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে 17.54 mmHg, 19.83 mmhg এবং 25.21 mmHg চাপ।

  1. ক.
    আদর্শ গ্যাস কাকে বলে?
    ১
  2. খ.
    শীতকালে গায়ের চামড়া শুষ্ক অনুভব হয় কেন?
    ২
  3. গ.
    গ্লেইসারের উৎপাদক নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    ঐ দিনে আপেক্ষিক আর্দ্রতা 20% কমে গেলে শিশিরাঙ্কের কীরূপ পরিবর্তন হবে তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
    ৪

পদার্থবিজ্ঞান ২য় পত্র

১. তাপগতিবিদ্যা

৮
ময়মনসিংহ বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

A ও B দুটি ইঞ্জিন। A ইঞ্জিনটি –60°C তাপমাত্রার নিম্ন তাপাধার থেকে 2400 তাপ গ্রহণ করে এবং উচ্চ তাপাধারে 3600 J তাপ বর্জন করে। অপরদিকে B ইঞ্জিন ১ম ধাপে 0°C তাপমাত্রার 5 kg বরফকে 0°C তাপমাত্রার পানিতে পরিণত করে এবং ২য় ধাপে 0°C তাপমাত্রার 5 kg পানিকে 100°C তাপমাত্রার পানিতে পরিণত করে। বরফ গলনের আপেক্ষিক সুপ্তভাগ 336000 Jkg−1 এবং পানির আঃ তাপ 4200 Jkg−1 K−1

  1. ক.
    তাপ ইঞ্জিন কী?
    ১
  2. খ.
    রুদ্ধতাপীয় প্রক্রিয়ার পাত্রের দেওয়াল অপরিবাহী রাখা হয় কেন?
    ২
  3. গ.
    A-ইঞ্জিনের উচ্চ তাপাধারের তাপমাত্রা নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের ইঞ্জিনের ১ম ও ২য় ধাপে এনট্রপির পরিবর্তন সমান হবে কি? গাণিতিক মতামত উপস্থাপন করো।
    ৪
৯
ময়মনসিংহ বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

জাহেদ ও শাহেদ সহপাঠী। জাহেদ পদার্থবিজ্ঞান ল্যাবে একটি রোধ থার্মোমিটার নিলো। যার বরফ বিন্দু ও বাষ্প বিন্দুতে রোধ 12 Ω এবং 24 Ω। অপরদিকে, শাহেদ 5 atm চাপবিশিষ্ট একটি পাত্রে আবদ্ধ গ্যাসে 2400 J তাপশক্তি সরবরাহ করে। এতে গ্যাসের আয়তন 1600 cm3 থেকে 3200 cm3 হয় এবং অন্তঃস্থ শক্তির পরিবর্তন হয় 1589.4 J।

  1. ক.
    প্রত্যাগামী প্রক্রিয়া কী?
    ১
  2. খ.
    কীভাবে ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি করা যায়? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    250°C তাপমাত্রায় জাহেদের থার্মোমিটারের রোধ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে শাহেদের পরীক্ষণটি তাপগতিবিদ্যার ১ম সূত্রকে সমর্থন করে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪

৩. চল তড়িৎ

১০
ময়মনসিংহ বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

2 V তড়িচ্চালক শক্তি ও 1 Ω অন্তঃরোধবিশিষ্ট 5 টি তড়িৎ কোষকে শ্রেণিতে সাজিয়ে 25∘C তাপমাত্রার 60 Ω রোধবিশিষ্ট একটি পরিবাহী তারের সাথে যুক্ত করা হলো। পরিবাহী তারে রোধের উষ্ণতার গুণাঙ্ক 4.2×10−1/∘C।

  1. ক.
    তড়িৎ বর্তনী কাকে বলে?
    ১
  2. খ.
    নিরাপত্তা ফিউজে বিশুদ্ধ ধাতুর পরিবাহী তার ব্যবহার করলে কী ঘটবে? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    100∘C তাপমাত্রায় পরিবাহী তারটির রোধ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের সকল তড়িৎ কোষগুলোকে সমান্তরালে সাজিয়ে একইভাবে যুক্ত করলে প্রবাহের পরিবর্তন কীরূপ হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
    ৪
১১
ময়মনসিংহ বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

চিত্র দুটি পর্যবেক্ষণ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

চল তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৪১ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    শান্ট কী?
    ১
  2. খ.
    উচ্চ মানের রোধ পরিমাণে হুইটস্টোন ব্রিজ ব্যবহার করা হয় কি? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    চিত্র-১ তে A ও B এর দু'প্রান্তে বিভব পার্থক্য নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    চিত্র-২ এ I1 নাকি I2 বড় মানের হবে? কার্শফের সূত্রের সাহায্যে গাণিতিক মতামত দাও।
    ৪

৭. ভৌত আলোকবিজ্ঞান

১২
ময়মনসিংহ বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

বায়ুতে ইয়ং-এর একটি দ্বি-চির পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 5200 Å। পর্দার দূরত্ব 90 cm এবং চিরের ব্যবধান 0.4 mm। এরপর পরীক্ষণটি গ্লিসারিন ও কেরোসিন মাধ্যমে সম্পন্ন করা হয়। গ্লিসারিন ও কেরোসিনের প্রতিসরণাঙ্ক যথাক্রমে 1.47 এবং 1.441।

  1. ক.
    আলোক বর্ষ কী?
    ১
  2. খ.
    স্থির পানিতে ঢিল ছুড়লে তরঙ্গমুখ পাওয়া যাবে কি? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপকের পরীক্ষণটি হতে 7th অন্ধকার ডোরার দূরত্ব নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    গ্লিসারিন ও কেরোসিনে ডোরার প্রস্থ সমান পাওয়া যাবে কি? গাণিতিক মতামত দাও।
    ৪

৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা

১৩
ময়মনসিংহ বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

একজন মহাশূন্যচারী একটি কাল্পনিক গ্রহের ঘনত্ব পর্যবেক্ষণের জন্য মহাশূন্যযানে চড়ে গ্রহটির ব্যাস বরাবর 1.8×108 ms−1 বেগে যাচ্ছেন। গ্রহটির স্থির ভর 7.4×1028 kg এবং ব্যাস 14200 km।

  1. ক.
    ভরের আপেক্ষিকতা কী?
    ১
  2. খ.
    গতিশীল বস্তুর দৈর্ঘ্য কি কখনো শূন্য হতে পারে? ব্যাখ্য করো।
    ২
  3. গ.
    গতিশীল অবস্থায় মহাশূন্যচারীর নিকট গ্রহটির ভর কত হবে নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    মহাশূন্যচারীর নিকট গ্রহটির ঘনত্বের পরিবর্তন কীরূপ হবে? গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
    ৪
১৪
ময়মনসিংহ বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

গবেষণা কেন্দ্রের তিনজন গবেষকের বয়স যথাক্রমে 30 বছর, 40 বছর এবং 42 বছর। দ্বিতীয় গবেষক 2.4×108 ms−1 বেগে এবং তৃতীয় গবেষক 1.8×108 ms−1 বেগে মহাশূন্যযানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেলেন এবং গবেষণা শেষে পৃথিবীর পঞ্জিকামতে 30 বছর পর পৃথিবীতে ফিরে এলেন। মহাশূন্যযানের দৈর্ঘ্য 100 m। (সংশোধিত)

  1. ক.
    আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের প্রথম স্বীকার্যটি লিখ।
    ১
  2. খ.
    লরেঞ্জ রূপান্তর ও গ্যালিলিও রূপান্তর একই রকম হতে পারে কি? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    প্রথম গবেষকের সাপেক্ষে দ্বিতীয় গবেষকের মহাশূন্যযানের গতিশীল অবস্থায় দৈর্ঘ্য নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    দ্বিতীয় ও তৃতীয় গবেষক পৃথিবীতে ফিরে আসার পর গবেষক তিনজনের মধ্যে কার বয়স বেশি হবে? গাণিতিক মতামত দাও।
    ৪

১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স

১৫
ময়মনসিংহ বোর্ড ২০২১
আলাদা পাতা ↗

একটি অ্যাম্পিয়ার বর্তনীর ভার রোধ 4500 Ω। এই বর্তনীতে ট্রানজিস্টরের সাধারণ নিঃসারক সংযোগ ব্যবহার করা হয়েছে। বায়াসিং ভোল্টেজ 15 mV হলে পীঠ প্রবাহের পরিবর্তন 30 μA এবং সংগ্রাহক প্রবাহের পরিবর্তন 3 mA পাওয়া যায়।

  1. ক.
    p-n জাংশন কাকে বলে?
    ১
  2. খ.
    পূর্ণতরঙ্গ ব্রিজ রেকটিফায়ারে চারটি ডায়োড ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।
    ২
  3. গ.
    উদ্দীপক হতে প্রবাহ লাভ নির্ণয় করো।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের তথ্য থেকে ভোল্টেজ লাভ নির্ণয় করা সম্ভব হবে কি? গাণিতিক মতামত দাও।
    ৪