HSC ২০২১ · চট্টগ্রাম বোর্ড · পদার্থবিজ্ঞান
চট্টগ্রাম বোর্ড ২০২১ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান
পদার্থবিজ্ঞান ১ম পত্র
১. ভেক্টর
A

- ক.অবস্থান ভেক্টর কাকে বলে?১
- খ.সমান ভেক্টর, সমান্তরাল ভেক্টর কি-না? ব্যাখ্যা করো।২
- গ.A ও B এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকে উল্লিখিত ত্রিভুজদ্বয়ের মধ্যে কোনটি অধিক জায়গা দখল করবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
শান্ত একটি কলেজ ছাত্র। তার বাড়ির পাশ দিয়ে 1 km প্রশস্ত একটি নদী প্রবাহিত। বাড়ির সোজাসুজি অপর পাড়ে তার কলেজ। একদিন সকালে সে ক্লাস শুরু হওয়ার 5 মিনিট পূর্বে স্রোতের বেগের সাথে 120∘ কোণে 12 km h−1 বেগে একটি নৌকায় কলেজের উদ্দেশ্যে রওনা হলো।
- ক.স্প্রিং ধ্রুবক কী?১
- খ.বালির উপর দিয়ে হাঁটা কষ্টসাধ্য কেন?২
- গ.নদীতে স্রোতের বেগ নির্ণয় করো।৩
- ঘ.শান্ত কি যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পারবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
৩. নিউটনীয় বলবিদ্যা

চিত্রে সিলিন্ডার আকৃতি দণ্ডের ভর 5 kg এবং ব্যাসার্ধ 10 cm. উভয় চিত্রের দণ্ড ঘূর্ণন অক্ষের সাপেক্ষে 1 rads−1 বেগে ঘুরছে।
- ক.চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে?১
- খ.উল্লম্ব তলে ঘূর্ণায়মান রোলার কোস্টারের যাত্রী নিচে পড়ে না কেন? ব্যাখ্যা করো।২
- গ.চিত্র-১ এর দণ্ডের কৌণিক ভরবেগ নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের কোন দণ্ডটি থামাতে অধিক বাধার সম্মুখীন হতে হবে? গাণিতিকভাবে ব্যাখ্যা করো।৪
500 m ব্যাসার্ধের একটি রেললাইনের বাঁকে মিটারগেজ ও ব্রডগেজ উভয় ধরনের রেললাইন আছে। মিটারগেজ রেললাইনের দুই পাতের মধ্যবর্তী দূরত্ব 1 m, ভিতরের পাত অপেক্ষা বাইরের পাত 6 cm উঁচু এবং ব্রডগেজ রেললাইনের দুই পাতের মধ্যবর্তী দূরত্ব 1.3 m ভিতরের পাত অপেক্ষা বাইরের পাত 11 cm উঁচু।
- ক.কেন্দ্রমুখী বল কাকে বলে?১
- খ.একজন নৃত্যশিল্পী ঘূর্ণনের সময় দুই হাত ভাঁজ করে নেয় কেন? ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের মিটারগেজ রেললাইনের ব্যাংকিং কোণ নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের বাঁকে কোন ধরনের লাইনে ট্রেন দ্রুত নিরাপদে অতিক্রম করতে সক্ষম হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
৪. কাজ, শক্তি ও ক্ষমতা
16 m গভীর ও 6 m ব্যাসের একটি কুয়ার অর্ধেক পানিপূর্ণ ছিল। কুয়াটিকে পানিশূন্য করার জন্য 2 kW ক্ষমতা ও 80% দক্ষতা সম্পন্ন একটি পাম্প চালু করা হলো। কিন্তু অর্ধেক পানি উত্তোলনের পর পাম্পটি বিকল হয়ে যায়। 3 HP ক্ষমতার অপর একটি পাম্প 2 ঘণ্টায় কুয়াটিকে পানিশূন্য করতে সক্ষম হয়।
- ক.কর্মদক্ষতা কাকে বলে?১
- খ.স্প্রিং বল দ্বারা কৃত কাজ ঋণাত্মক হয়— ব্যাখ্যা করো।২
- গ.চালু করার কত সময় পর প্রথম পাম্প বিকল হয়ে যায়? নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের দ্বিতীয় পাম্পটির দক্ষতা কম ছিল কি-না? গাণিতিক বিশ্লেষণসহ ব্যাখ্যা করো।৪
৭. পর্যাবৃত্ত গতি
নগণ্য ভরের 30 cm দীর্ঘ কোনো স্প্রিং এর এক প্রান্ত কোনো দৃঢ় অবলম্বনের সাথে আটকিয়ে অপর প্রান্তে 2 kg ভর ঝুলালে স্প্রিংটির দৈর্ঘ্য 35 cm হয়। ভর সংযুক্ত থাকা অবস্থায় স্প্রিংটিকে টেনে দৈর্ঘ্য 39 cm করে ছেড়ে দেয়া হলো। একজন শিক্ষার্থী 2.24 sec ও 4.48 sec পর বেগ পরিমাপ করল।
- ক.পর্যায়কাল কী?১
- খ.সরল ছন্দিত গতিতে গতিশীল কণার বেগ শূন্য হলেও ত্বরণ থাকতে পারে— ব্যাখ্যা কর।২
- গ.স্প্রিংটির দোলনকাল নির্ণয় কর।৩
- ঘ.উভয়ক্ষেত্রে পরিমাপকৃত বেগ একই হবে কি-না? যাচাই কর।৪
৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
একজন ডুবুরি একটি গ্যাস ভর্তি বেলুনকে 10 m গভীর হ্রদের তলদেশে নিয়ে গেল এবং হ্রদের তলদেশে বেলুনের আয়তন উপরিপৃষ্ঠের অর্ধেক বলে মন্তব্য করল। বায়ুমণ্ডলের চাপ 10−5Nm−2 এবং হ্রদের পানির ঘনত্ব 1000kgm−3।
- ক.পরমশূন্য তাপমাত্রা কী?১
- খ.গ্রীষ্মকালে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অধিক হলেও শিশির পড়ে না কেন? ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের হ্রদের তলদেশে বেলুনের উপর ক্রিয়াশীল চাপ নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের ডুবুরির মন্তব্যের যথার্থতা গাণিতিক বিশ্লেষণসহ যাচাই করো।৪
| স্থান | আদ্রতামাপক যন্ত্রের পাঠ: শুষ্ক বাল্ব | আদ্রতামাপক যন্ত্রের পাঠ: সিক্ত বাল্ব | বায়ুর তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদক |
|---|---|---|---|
| সিলেট | 25∘C | 25∘C | 1.63 |
| কুয়াকাটা | 33∘C | 27∘C | 1.62 |
20∘C, 22∘C, 24∘C, 32∘C এবং 34∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্প চাপ যথাক্রমে 17.54 mm, 19.83 mm, 22.38 mm, 35.66 mm এবং 39.90 mm পারদ চাপ।
- ক.শিশিরাংক কী?১
- খ.কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা 72% বলতে কী বোঝায়?২
- গ.উদ্দীপকে উল্লিখিত দিনে সিলেটের শিশিরাংক নির্ণয় করো।৩
- ঘ.উক্ত দিনে বেড়ানোর জন্য কোন স্থানটিকে অগ্রাধিকার দেয়া উচিত? গাণিতিক বিশ্লেষণ করো।৪
পদার্থবিজ্ঞান ২য় পত্র
১. তাপগতিবিদ্যা
চিত্রে একটি কার্নো ইঞ্জিনের P \~ V লেখচিত্র দেখানো হলো :

- ক.আপেক্ষিক রোধ কাকে বলে?১
- খ.তাপগতিবিদ্যায় P-V লেখচিত্রের ক্ষেত্রফল কী প্রকাশ করে? ব্যাখা করো।২
- গ.উদ্দীপকের ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের ইঞ্জিনটি প্রত্যাগামী না অপ্রত্যাগামী— গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।৪
একটি প্রত্যাবর্তী তাপ ইঞ্জিনের তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 550°C এবং 138°C। সমোষ্ণ প্রসারণে গৃহীত তাপের পরিমাণ 850 J।

- ক.রোধের উষ্ণতা সহগ কাকে বলে?১
- খ.Cp এবং Cv এর মধ্যে কোনটি বড়- ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের AB অংশের এনট্রপি নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের তাপ ইঞ্জিনটির দক্ষতা দ্বিগুণ বৃদ্ধি করতে কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
৩. চল তড়িৎ

- ক.এনট্রপি কী?১
- খ.কোনো তাপগতীয় প্রক্রিয়ায় তাপ সম্পূর্ণরূপে কাজে পরিণত হয়— ব্যাখ্যা করো।২
- গ.বর্তনীর R3 রোধের মধ্যে দিয়ে প্রবাহিত প্রবাহমাত্রা নির্ণয় করো।৩
- ঘ.বর্তনীর A ও B বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কোষের তড়িচ্চালক শক্তির সমান হবে কী? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করো।৪
চিত্রে একটি অ্যামিটার বর্তনী দেখানো হলো যার পাল্লা σ∼10 A পর্যন্ত। রহিম বেশি তড়িৎ প্রবাহ পরিমাপের জন্য অ্যামিটারের পাল্লা 10 গুণ বৃদ্ধি করতে চাইলো।

- ক.গ্যালিলীয় রূপান্তর কী?১
- খ.বর্তনীতে তাপ উৎপন্নের ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহের কোনো প্রভাব আছে কি? ব্যাখ্যা করো।২
- গ.গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ করো।৩
- ঘ.বর্তনীর কী ধরনের পরিবর্তন সাধন করলে রহিমের আকাঙ্খা পূরণ হবে- বিশ্লেষণসহ উপস্থান করো।৪
৭. ভৌত আলোকবিজ্ঞান
ইয়ং এর দ্বি-চির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 mm চির দুটি থেকে 150 cm দূরে পর্দার ডোরা পাওয়া গেল। পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 6000 Å।
- ক.ভরের আপেক্ষিকতা কাকে বলে?১
- খ.ইয়ং এর দ্বি-চির পরীক্ষায় কোনো বিন্দুতে তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য তরঙ্গদৈর্ঘ্যের পূর্ণসংখ্যক গুণিতক হলে স্থানটি উজ্জ্বল না কি অন্ধকার হবে? ব্যাখ্যা করো।২
- গ.ডোরার ব্যবধান নির্ণয় করো।৩
- ঘ.উদ্দীপকের চির হতে পর্দার দূরত্ব অর্ধেক করলে ডোরার ব্যবধান বর্তমানের ডোরার প্রস্থের সমান হবে কি-না গাণিতিকভাবে বিশ্লেষণ করো।৪
৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা
রহিম ও রায়হান দুই বন্ধুর জন্ম 1980 সালে। তারা যে স্কুলের ছাত্র ছিল সে স্কুল স্থপিত হয় 1950 সালে। 30 বছর বয়সে রায়হান 90 মিটার লম্বা মহাকাশযানে চড়ে 0.8 c বেগে মহাকাশে যাত্রা শুরু করলো এবং রায়হানের হিসাব মতে 23 বছর পরে ফিরে এলো তার স্কুলের 100 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।
- ক.ব্যতিচার কাকে বলে?১
- খ.অজড় প্রসঙ্গ কাঠামোকে কখনো কি জড় প্রসঙ্গ কাঠামোয় রূপান্তর করা যায়? ব্যাখ্যা করো।২
- গ.রহিমের নিকট মহাকাশ যানের দৈর্ঘ্য কত মনে হবে?৩
- ঘ.রায়হান তার স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে পারবে কী? গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।৪
১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স
উদ্দীপকে একটি NPN ট্রানজিস্টর দেখানো হলো:

- ক.তরঙ্গমুখ কী?১
- খ.যে লজিক গেটের দুটি ইনপুট একই হলে আউটপুট শূন্য হয় তা ব্যাখ্যা করো।২
- গ.ট্রানজিস্টরটির কারেন্ট বিবর্ধন গুণক নির্ণয় করো।৩
- ঘ.চিত্রের ইনপুট সংকেতকে যদি বিবর্ধিত আকারে আউটপুটে দেখতে চাই তবে উদ্দীপকের কী ধরনের পরিবর্তন করতে হবে? বিশ্লেষণসহ মতামত দাও।৪

- ক.ধ্বংসাত্মক ব্যতিচার কাকে বলে?১
- খ.পরিবাহী ও ডায়োডের I-V লেখচিত্রের কোনো পার্থক্য আছে কি? ব্যাখ্যা করো।২
- গ.উদ্দীপকের গেইটটির সত্যক সারণি লিখ।৩
- ঘ.উদ্দীপকের লজিক গেইটটির সাহায্যে বুলিয়ান অ্যালজেবরার মৌলিক অপারেশন কীভাবে সম্ভব? বিশ্লেষণসহ মতামত দাও।৪