HSC ২০১৫ · রাজশাহী বোর্ড · পদার্থবিজ্ঞান

রাজশাহী বোর্ড ২০১৫ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান

১২টি সৃজনশীল · "সমাধান দেখো" চাপলে উত্তর খুলবে

পদার্থবিজ্ঞান ১ম পত্র

১. ভেক্টর

১
রাজশাহী বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

নিচের চিত্রে করিম ও রহিম দু'জন মাঝি স্থির পানিতে 500 kg ভরের একটি স্থির নৌকাকে দু'তীর থেকে দড়ি দিয়ে 30∘ কোণে F বলে টানছে। নৌকাটি 5 মিনিটে তীরের সমান্তরালে 3.6 km পথ অতিক্রম করে। করিম রহিমকে বলে "সমান টানে এ দূরত্ব 5 মিনিটের কম সময়ে পৌঁছা সম্ভব।" [নৌকার তল ও পানির ঘর্ষণ বল উপেক্ষণীয়]

ভেক্টর সৃজনশীল প্রশ্ন ৯৫ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    ভেক্টর বিশ্লেষণ কী?
    ১
  2. খ.
    নাল ভেক্টরের সুনির্দিষ্ট দিক নেই কেন?
    ২
  3. গ.
    উদ্দীপকে F এর মান বের কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে করিমের বক্তব্য সঠিক কি-না গাণিতিক বিশ্লেষণ করে মতামত দাও।
    ৪

২. গতিবিদ্যা

২
রাজশাহী বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

গোলরক্ষকের 80 m সামনে থেকে একজন ফুটবল খেলোয়াড় অনুভূমিকের সাথে 30° কোণে 25 m s−1 বেগে বল কিক করে। একই সময়ে গোলকিপার বলটি ধরার জন্য বলের দিকে 10 m s−1 সমবেগে দৌড়ে যায়। [g = 9.8 m s−2]

  1. ক.
    কৌণিক ভরবেগ কাকে বলে?
    ১
  2. খ.
    মহাকর্ষীয় ক্ষেত্রে দূরত্বের সাপেক্ষে মহাকর্ষীয় বিভবের পরিবর্তন ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    কিক করার 0.5 s পরে বলের বেগ কত?
    ৩
  4. ঘ.
    বলটি ভূমিতে পড়ার আগে গোলকিপার বলটি ধরতে পারবে কিনা— গাণিতিক বিশ্লেষণ করে মতামত দাও।
    ৪

৪. কাজ, শক্তি ও ক্ষমতা

৩
রাজশাহী বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗
কাজ, শক্তি ও ক্ষমতা সৃজনশীল প্রশ্ন ৬৪ — উদ্দীপকের চিত্র

উপরের চিত্রে একটি স্প্রিং-এর একপ্রান্ত O বিন্দু হতে ঝুলানো হলো। 0.2 kg ভরের একটি বলকে 49 m s−1 বেগে নিক্ষেপ করায় এটি 20 cm উপরে স্প্রিংটির অপর প্রান্তে আঘাত করে 3 cm সংকুচিত করে, স্প্রিংটিও বলের উপর প্রত্যয়নী বল প্রয়োগ করে।

  1. ক.
    ভূ-স্থির উপগ্রহ কাকে বলে?
    ১
  2. খ.
    দুটি সমান ভরের বস্তুর স্থিতিস্থাপক সংঘর্ষে বস্তুদ্বয় পরস্পর বেগ বিনিময় করে— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    ভূমিতে আঘাতের পূর্ব মুহূর্তে বলটির বেগ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপক থেকে স্প্রিং বল দ্বারা কৃত কাজ নির্ণয় সম্ভব কিনা— গাণিতিক যুক্তি দিয়ে ব্যাখ্যা কর, বিশ্লেষণ করে মতামত দাও।
    ৪

৭. পর্যাবৃত্ত গতি

৪
রাজশাহী বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

পাশের চিত্রে 0.02 kg ভরের একটি বস্তুকে O বিন্দু থেকে 1 m লম্বা সুতার সাহায্যে ঝুলানো হলো। A বিন্দু সর্বোচ্চ বিস্তার নির্দেশ করে যা O বিন্দুতে 30° কোণ উৎপন্ন করে, এটিকে A বিন্দু পর্যন্ত টেনে ছেড়ে দেওয়া হলে এটি দুলতে শুরু করে। [g=9.8 ms−2]

পর্যাবৃত্ত গতি সৃজনশীল প্রশ্ন ৬১ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    স্পর্শকোণ কাকে বলে?
    ১
  2. খ.
    তাপমাত্রা বৃদ্ধির সাথে গ্যাসের সান্দ্রতা বাড়ে কিন্তু তরলের সান্দ্রতা কমে ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    উদ্দীপকের B বিন্দুতে দোলকটির গতিশক্তি বের কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে ব্যবহৃত দোলকটি যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কি-না— গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও।
    ৪

৮. তরঙ্গ

৫
রাজশাহী বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

শাহীন তার কলেজের একটি অনুষ্ঠানে 4 m দৈর্ঘ্যের স্টেজ তৈরি করল। স্টেজের এক প্রান্তে 1 mW ক্ষমতার একটি স্পীকার A স্থাপন করল, স্টেজের মধ্যবিন্দু P সোজাসুজি 3 m দূরে O বিন্দুতে একজন শ্রোতার নিকট শব্দের তীব্রতা কম হওয়ায় সে স্টেজের মধ্যবিন্দু P হতে অপর প্রান্তে একই দূরত্বে ও একই ক্ষমতার অপর একটি স্পীকার B স্থাপন করল। নিচের চিত্রে তা দেখানো হলো :

তরঙ্গ সৃজনশীল প্রশ্ন ৩২ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    বীট কী?
    ১
  2. খ.
    স্থির তরঙ্গে সুস্পন্দ বিন্দু সৃষ্টির শর্ত ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    স্পীকার A এর জন্য O বিন্দুতে শব্দের তীব্রতা কত?
    ৩
  4. ঘ.
    স্পীকার A ও স্পীকার B উভয়ের সুইচ অন করলে O বিন্দুতে শব্দের তীব্রতা লেভেল পূর্বাপেক্ষা দ্বিগুণ হবে কি?— বিশ্লেষণ কর।
    ৪

৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব

৬
রাজশাহী বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

2 cm3 আয়তনের দুটি অভিন্ন পাত্র A ও B। A পাত্রে O2 ও B পাত্রে N2 নিয়ে নিচের চিত্রে প্রদর্শিত চাপ পাওয়া গেল :

আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব সৃজনশীল প্রশ্ন ৮৪ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    শিশিরাঙ্ক কাকে বলে?
    ১
  2. খ.
    একই আয়তনের দুটি বায়ুপূর্ণ বেলুনকে ভিন্ন তাপমাত্রায় রাখলে কী ঘটবে? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    A পাত্রে গ্যাসের গতিশক্তি কত?
    ৩
  4. ঘ.
    পাত্র A ও পাত্র B এর মধ্যে কোনটি বেশি উত্তপ্ত হবে গাণিতিক বিশ্লেষণ করে মতামত দাও।
    ৪

পদার্থবিজ্ঞান ২য় পত্র

১. তাপগতিবিদ্যা

৭
রাজশাহী বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

কার্নো ইঞ্জিনের প্রতি স্তরে সংকোচন বা প্রসারণের অনুপাত 1 : 2। এতে কার্যনির্বাহক বস্তু হিসাবে 3 mole দ্বিপরমাণুক গ্যাস ব্যবহার করা হলো। [দ্বিপরমাণুক গ্যাসের γ = 1.4]

তাপগতিবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৮০ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    কৌণিক বিবর্ধন কী?
    ১
  2. খ.
    আলোর ব্যতিচারে সুসংগত আলোক উৎস ব্যবহার করা হয় কেন?
    ২
  3. গ.
    কার্নো-চক্রের লেখটি A হতে B বিন্দুতে আনতে কৃতকাজ হিসাব কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকে প্রদত্ত ইঞ্জিনের দক্ষতা 33% অপেক্ষা বেশি হওয়া সম্ভব কি? —গাণিতিক যুক্তির সাহায্যে উত্তর দাও।
    ৪

২. স্থির তড়িৎ

৮
রাজশাহী বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗
স্থির তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৭০ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    p টাইপ অর্ধপরিবাহী কাকে বলে?
    ১
  2. খ.
    ডায়াচৌম্বক পদার্থে চৌম্বক মোমেন্ট থাকে না কেন?
    ২
  3. গ.
    চিত্র-১ এ ধারকত্ব কত?
    ৩
  4. ঘ.
    চিত্র-২ এ (k = 5) পরাবৈদ্যুতিক পদার্থ স্থাপন করা হলে ধারকটির ধারকত্বের কিরূপ পরিবর্তন হবে গাণিতিক যুক্তির সাহায্যে দেখাও।
    ৪

৪. তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব

৯
রাজশাহী বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

5×10−3 kg ভর, 0.6 m দৈর্ঘ্য এবং 0.1 Ω রোধবিশিষ্ট একটি পরিবাহী তার 1.8×10−3 T ফ্লাক্স ঘনত্বের সুষম চৌম্বকক্ষেত্রে লম্বভাবে রাখা আছে। তারটির দুই প্রান্তে 4.5 V বিভব পার্থক্য প্রয়োগ করে এতে তড়িৎ প্রবাহ সৃষ্টি করা হলো। (চৌম্বক প্রাবল্য, H=1.8×10−5 T)

তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব সৃজনশীল প্রশ্ন ২৭ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    কাল দীর্ঘায়ন কাকে বলে?
    ১
  2. খ.
    NAND কে সার্বজনীন গেট বলা হয় কেন?
    ২
  3. গ.
    চৌম্বক প্রবেশ্যতা কত?
    ৩
  4. ঘ.
    তারটি চৌম্বকক্ষেত্রে সাম্যাবস্থায় থাকবে— উক্তিটির যথার্থতা যাচাই কর।
    ৪

৭. ভৌত আলোকবিজ্ঞান

১০
রাজশাহী বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

প্রতি মিটারে 6×105 সংখ্যক রেখাসম্পন্ন কোনো অপবর্তন গ্রেটিং এর মধ্য দিয়ে 450 nm তরঙ্গদৈর্ঘ্যের আলো কোনো ফিল্টারের সাহায্যে লম্বভাবে আপতিত করা হলো।

  1. ক.
    চার্জের কোয়ান্টায়ন কাকে বলে?
    ১
  2. খ.
    কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলার সময় তাপ উৎপন্ন হয় কেন?
    ২
  3. গ.
    450 nm তরঙ্গদৈর্ঘ্যের আলোর প্রথম ক্রমের অপবর্তন কোণ কত?
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের আলোকে চতুর্থ ক্রমের অপবর্তন সম্ভব কি-না বিশ্লেষণ কর।
    ৪

৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান

১১
রাজশাহী বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗

নিচে একটি তথ্য ছক দেওয়া আছে:

মৌলপ্রোটন সংখ্যাভর সংখ্যানিউক্লিয়াসের ভর
U92235235.0439
C61212.00000
Fe265656.0000
He244.00276

1 amu = 931 MeV; প্রোটনের ভর, mp = 1.00728 amu; নিউট্রনের ভর, mN = 1.00876 amu; আলোর বেগ, c = 3×108 ms−1

  1. ক.
    প্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে?
    ১
  2. খ.
    একক চার্জ দ্বারা সৃষ্ট তড়িৎক্ষেত্র সুষম হয় না কেন?
    ২
  3. গ.
    ইউরেনিয়ামের ভরত্রুটি বের কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের প্রদত্ত তথ্য ব্যবহার করে নিউক্লিয়ন প্রতি বন্ধনশক্তি বনাম ভরসংখ্যার লেখচিত্র অঙ্কন কর।
    ৪

১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স

১২
রাজশাহী বোর্ড ২০১৫
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৭২ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    চার্জের তল ঘনত্ব কাকে বলে?
    ১
  2. খ.
    বিচ্ছিন্ন চৌম্বক মেরু পাওয়া সম্ভব নয় কেন?
    ২
  3. গ.
    প্রবাহ বিবর্ধন গুণক নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    ইনপুট ভোল্টেজের পরিবর্তন করে ট্রানজিস্টরটিকে একটি সুইচ হিসেবে ব্যবহার করা যায় কি? বিশ্লেষণ কর।
    ৪