HSC ২০১৯ · দিনাজপুর বোর্ড · পদার্থবিজ্ঞান

দিনাজপুর বোর্ড ২০১৯ — সৃজনশীল প্রশ্ন ও সমাধান

১৫টি সৃজনশীল · "সমাধান দেখো" চাপলে উত্তর খুলবে

পদার্থবিজ্ঞান ১ম পত্র

২. গতিবিদ্যা

১
দিনাজপুর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

চিত্র অনুসারে একটি প্রাস 1 s পরে P বিন্দুতে পৌঁছায়। OP=(10i+12j) m হয়। প্রাসের P ও Q বিন্দুর উচ্চতা সমান।

গতিবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৮ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    স্প্রিং ধ্রুবক কাকে বলে?
    ১
  2. খ.
    ঘূর্ণনরত বস্তুর কৌণিক ভরবেগ কোন শর্তে শূন্য হয়— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    প্রাসটির নিক্ষেপণ কোণ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    প্রাসটির P বিন্দুর গতিশক্তি ও সর্বোচ্চ বিন্দুর গতিশক্তি একই হবে কি না— গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪

৩. নিউটনীয় বলবিদ্যা

২
দিনাজপুর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

একটি সুষম দণ্ডের (চিত্র-১) সাহায্যে একটি সুষম চাকতি (চিত্র-২) তৈরি করা হলো-

নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন ৬৪ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    প্রাসের পাল্লা কাকে বলে?
    ১
  2. খ.
    শব্দের তীব্রতা কীসের উপর নির্ভর করে ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    চিত্র-১ এর PQ এর সাপেক্ষে জড়তার ভ্রামক বের কর।
    ৩
  4. ঘ.
    চাকতির পরিধি দণ্ডের দৈর্ঘ্যের সমান হলে উভয়ের জড়তার ভ্রামক ভিন্ন হবে কি না গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪

৪. কাজ, শক্তি ও ক্ষমতা

৩
দিনাজপুর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

একটি স্প্রিং-এ 80 gm ভর চাপালে 2 cm দৈর্ঘ্য প্রসারণ হয় এবং 600 gm ভর চাপালে 8 cm দৈর্ঘ্য প্রসারণ হয়। অরনী উক্ত স্প্রিং এর সাম্যাবস্থান হতে 1 cm দৈর্ঘ্য প্রসারণ পর্যবেক্ষণ করল।

  1. ক.
    কেন্দ্রমুখী ত্বরণ কাকে বলে?
    ১
  2. খ.
    বৃত্তাকার পথে কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ শূন্য কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    স্প্রিং ধ্রুবকের মান বের কর।
    ৩
  4. ঘ.
    অরনী উভয় ভরের ক্ষেত্রে স্প্রিংটির সঞ্চিত শক্তির কীরূপ পরিবর্তন পর্যবেক্ষণ করেছিল গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪

৫. মহাকর্ষ ও অভিকর্ষ

৪
দিনাজপুর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗
গ্রহের নামভরব্যাসার্ধসূর্য হতে দূরত্ব
মঙ্গল6.39\times \ 10^{23}\ kg$3390 km227.9\times \ 10^{6}\ km$
পৃথিবী5.97\times \ 10^{24}\ kg$6378 km149.6\times \ 10^{6}\ km$

এবং মহাকর্ষীয় ধ্রুবক G = 6.673 × 10−11 Nm2 kg−2

  1. ক.
    স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে?
    ১
  2. খ.
    কোনো গ্রহের মুক্তিবেগ ঐ গ্রহের ব্যাসার্ধের উপর নির্ভরশীল কি না- ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    মঙ্গল পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উভয় গ্রহে কোনো বস্তুর মুক্তিবেগ সমান হবে কি না গাণিতিক বিশ্লেষণসহ মতামত দাও।
    ৪

৬. পদার্থের গাঠনিক ধর্ম

৫
দিনাজপুর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

2 m দৈর্ঘ্যের ও 0.8 mm প্রস্থচ্ছেদের ব্যাসবিশিষ্ট দুটি ভিন্ন ভিন্ন তার নেওয়া হলো। তার দুটির প্রথমটির ক্ষেত্রে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বনাম বিকৃতির লেখচিত্র [চিত্র-১] এবং দ্বিতীয়টির ক্ষেত্রে মোট সঞ্চিত শক্তি বনাম (দৈর্ঘ্য বৃদ্ধি)2 এর লেখচিত্র [চিত্র-২] নিচে প্রকাশ করা হয়েছে-

পদার্থের গাঠনিক ধর্ম সৃজনশীল প্রশ্ন ৩৯ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    স্থিতিস্থাপক ক্লান্তি কাকে বলে?
    ১
  2. খ.
    পয়সনের অনুপাত ধনাত্মক বলতে কী বুঝায়?
    ২
  3. গ.
    স্থিতিস্থাপক সীমার মধ্যে ১ম তারে চিত্র-১ অনুসারে সর্বোচ্চ সঞ্চিত শক্তির পরিমাণ কত? নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    দুটি তারের মধ্যে কোনটি অধিক স্থিতিস্থাপক- গাণিতিক বিশ্লেষণসহ ব্যাখ্যা কর।
    ৪

৮. তরঙ্গ

৬
দিনাজপুর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

A সুরশলাকা দ্বারা সৃষ্ট শব্দ তরঙ্গের সমীকরণটি হলো y=0.7sin π(500t−1.47x)। সমীকরণটিতে উল্লিখিত সকল রাশি SI এককে প্রকাশ করা হয়েছে। অপর একটি B সুরশলাকা সনোমিটারের তারের 0.25 m দৈর্ঘ্যে সৃষ্ট মূল সুরের সাথে ঐকতান সৃষ্টি করে। সনোমিটারের তারটি 5 kg−wt বল দ্বারা টানা এবং তারটির 1 m দৈর্ঘ্যের ভর 3 gm।

  1. ক.
    পয়সনের অনুপাত কাকে বলে?
    ১
  2. খ.
    সরল দোল গতির সর্বোচ্চ অবস্থানে ত্বরণ সর্বোচ্চ কি না? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    A সুরশলাকা দ্বারা সৃষ্ট শব্দের তরঙ্গদৈর্ঘ্য কত? নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    A ও B কে একত্রে কাঁপানো হলে বীট শোনা যাবে কি না তা বিশ্লেষণ কর।
    ৪

৯. আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব

৭
দিনাজপুর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

কক্ষ তাপমাত্রায় নির্দিষ্ট কোনো স্থানে 0.6 m3 আয়তনের একটি সিলিন্ডারে মিথেন (CH4) গ্যাসকে 202650 Pa চাপে পূর্ণ করা হলো। শিক্ষক তাঁর ছাত্রদের বললেন ঐ স্থানের শিশিরাঙ্ক 11.5∘C এবং স্থানটির আপেক্ষিক আর্দ্রতা 60% এর উপর হলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। 11∘C, 12∘C, 19∘C ও 20∘C এ সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ যথাক্রমে 9.84 mm (Hg), 10.52 mm (Hg), 16.46 mm (Hg) ও 17.54 mm (Hg) পাওয়া গেল। মিথেনের আণবিক ভর 16 gm/mole।

  1. ক.
    শব্দের তীব্রতা লেবেল কাকে বলে?
    ১
  2. খ.
    প্রাসের গতিপথের সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি সর্বনিম্ন কি না—ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    ঐ স্থানের কক্ষ তাপমাত্রা নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি না গাণিতিকভাবে বিশ্লেষণের উপস্থাপন কর।
    ৪

পদার্থবিজ্ঞান ২য় পত্র

১. তাপগতিবিদ্যা

৮
দিনাজপুর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

একটি কার্নো ইঞ্জিন সমোষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমোষ্ণ সংকোচন ও রুদ্ধতাপীয় সংকোচন এ চারটি ধাপে কাজ করে। ইঞ্জিনের তাপ উৎস ও তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 1000°C ও 500°C। ধাপ চারটিতে সম্পাদিত কাজের পরিমাণ যথাক্রমে 900 J, 800 J, 500 J ও 250 J।

  1. ক.
    ধারকত্বের সংজ্ঞা দাও।
    ১
  2. খ.
    গোলকের অভ্যন্তরে সকল বিন্দুতে বিভব সমান– ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    ইঞ্জিন কর্তৃক মোট সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের ইঞ্জিনটির তাপ উৎসের তাপমাত্রা বাড়ানোর চেয়ে তাপ গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ কমালে দক্ষতা আরও বৃদ্ধি পাবে— গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যথার্থতা যাচাই কর।
    ৪

৩. চল তড়িৎ

৯
দিনাজপুর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

উদ্দীপকটি লক্ষ কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

চল তড়িৎ সৃজনশীল প্রশ্ন ৬১ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    এন্ট্রপি কি?
    ১
  2. খ.
    বডি স্প্রে ব্যবহারের সময় ঠাণ্ডা অনুভূত হয় কেন? ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    বর্তনীর প্রবাহমাত্রা নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    বর্তনীতে অনুরূপ আরও একটি কোষ শ্রেণিতে যুক্ত করলে রোধ R-এ উৎপন্ন তাপ শক্তির হার কেমন হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪

৪. তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব

১০
দিনাজপুর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

চিত্রে, PQ=RS=0.1 m; QR=PS=0.05 m; পাকসংখ্যা, N=50; প্রবাহমাত্রা, I=1 A; চৌম্বক ক্ষেত্র, B=0.2 T।

তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব সৃজনশীল প্রশ্ন ৬ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    বিন্দু চার্জ কী?
    ১
  2. খ.
    তড়িৎ দ্বিমেরু অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপর একটি চার্জ গতিশীল রাখতে কোনো কাজ করতে হয় না— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    আয়তাকার কয়েলটির চৌম্বক মোমেন্ট কত হবে?
    ৩
  4. ঘ.
    আয়তাকার কয়েলটি সমান সংখ্যক পাকবিশিষ্ট বৃত্তাকার কয়েলে পরিণত করা হলে টর্কের মান বাড়বে কি না— বিশ্লেষণপূর্বক মতামত দাও।
    ৪

৫. তাড়িতচৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ

১১
দিনাজপুর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

একটি স্টেপআপ ট্রান্সফরমারে 220 V সরবরাহ করে 2200 V পাওয়া যায়। ট্রান্সফরমারটির মুখ্য কুণ্ডলীর পাকসংখ্যা 500 এবং রোধ 0.5 Ω।

  1. ক.
    চৌম্বক ফ্লাক্স কী?
    ১
  2. খ.
    ডিসি উৎসের সাথে ট্রান্সফরমার যুক্ত করলে এটি কাজ করে না কেন?
    ২
  3. গ.
    গৌণ কুণ্ডলীর পাকসংখ্যা নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপক অনুসারে কুণ্ডলীদ্বয়ের রোধের অনুপাত নির্ণয় করা যাবে কি-না— বিশ্লেষণপূর্বক মতামত দাও।
    ৪

৬. জ্যামিতিক আলোকবিজ্ঞান

১২
দিনাজপুর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

একটি উভোত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 30 সে.মি. ও 40 সে.মি.। বায়ু সাপেক্ষে কাচ ও পানির প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.5 ও 1.33।

  1. ক.
    প্রিজম কোণ কী?
    ১
  2. খ.
    খালি চোখে পানিতে ডুব দিলে পানির ভিতরে বস্তুর প্রতিচ্ছবি ঘোলাটে দেখায় কেন?
    ২
  3. গ.
    বায়ুতে লেন্সটির ফোকাস দূরত্ব নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    লেন্সটিকে পানিতে নিমজ্জিত করলে ফোকাস দূরত্বের কীরূপ পরিবর্তন হবে? গাণিতিক বিশ্লেষণ কর।
    ৪

৮. আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা

১৩
দিনাজপুর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

একখণ্ড ধাতুর উপর 2800 Å তরঙ্গদৈর্ঘ্যের এবং 5.55×1014 Hz সূচন কম্পাঙ্কের আলো পতিত হলে ধাতু থেকে ফটোইলেকট্রন নির্গত হয় ।

  1. ক.
    অপবর্তনের সংজ্ঞা দাও ।
    ১
  2. খ.
    Reverse Bias-এ বিভব প্রাচীরের উচ্চতা বৃদ্ধি পায়— ব্যাখ্যা কর ।
    ২
  3. গ.
    নির্গত ফটোইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    ধাতু খণ্ডের উপর 3800 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হলে ইলেকট্রন নির্গত হবে কি না? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪

৯. পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান

১৪
দিনাজপুর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗

2.26 ঘণ্টা অর্ধায়ুবিশিষ্ট তেজস্ক্রিয় আয়োডিন আইসোটোপ চিকিৎসাবিদ্যায় রোগ নির্ণয়ে ব্যবহৃত হয়। কোনো একজন রোগীর রোগ নির্ণয়ের জন্য তার শরীরে 15 g তেজস্ক্রিয় আয়োডিন আইসোটোপ প্রবেশ করানো হলো। ঠিক 24 ঘণ্টা পরে আবার তার শরীরে আয়োডিনের উপস্থিতি নির্ণয় করা হলো।

  1. ক.
    ডিজিটাল ভোল্টেজ সংকেত কী?
    ১
  2. খ.
    অণুবীক্ষণ যন্ত্রে চূড়ান্ত বিবর্ধক ঋণাত্মক— ব্যাখ্যা কর।
    ২
  3. গ.
    আয়োডিনের ক্ষয় ধ্রুবক নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    24 ঘণ্টা পরে রোগীর শরীরে শতকরা কত অংশ আয়োডিন থাকবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
    ৪

১০. সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স

১৫
দিনাজপুর বোর্ড ২০১৯
আলাদা পাতা ↗
সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স সৃজনশীল প্রশ্ন ৫৯ — উদ্দীপকের চিত্র
  1. ক.
    ডার্ক এনার্জি কাকে বলে?
    ১
  2. খ.
    বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে কি কি সেবা পাওয়া যাবে?
    ২
  3. গ.
    প্রবাহ লাভ (β) নির্ণয় কর।
    ৩
  4. ঘ.
    উদ্দীপকের ডিভাইসটি ইলেকট্রিক সুইচ হিসেবে খুবই জনপ্রিয় বিশ্লেষণ কর।
    ৪