ঢাকা বিশ্ববিদ্যালয় — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ৬৪৪টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।
৬৪৪ প্রশ্ন
পাতা ৯/৩৩
সাল ধরে দেখো
২০২৫ ২টি২০২৪ ৫টি২০২৩ ১৯টি২০২২ ২৪টি২০২১ ১৮টি২০২০ ১৭টি২০১৯ ২০টি২০১৮ ৩৬টি২০১৭ ৪৫টি২০১৬ ৩৬টি২০১৫ ৩৪টি২০১৪ ৩৪টি২০১৩ ২৬টি২০১২ ২৮টি২০১১ ২৮টি২০১০ ৩০টি২০০৯ ২৯টি২০০৮ ২৮টি২০০৭ ২৭টি২০০৬ ২৯টি২০০৫ ৩১টি২০০৪ ২৯টি২০০৩ ২৯টি২০০২ ২৫টি২০০১ ১৫টি
-
১৬১
ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগের মান—
- ক 60π rad/s
- খ 1800π rad/s
- গ π rad/s
- ঘ π1800 rad/s
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) π1800 rad/s
মিনিটের কাঁটা 60 মিনিটে (3600 s) একবার পূর্ণ ঘূর্ণন (2π rad) সম্পন্ন করে। তাই ω=2π3600=π1800 rad/s। -
১৬২
সমান ভর বিশিষ্ট তিনটি খণ্ড A, B, C দড়ির দ্বারা চিত্রে প্রদর্শিত রূপে সংযুক্ত। খণ্ড C, বল দ্বারা টানা হলে সম্পূর্ণ ব্যবস্থাটি ত্বরিত হয়। ঘর্ষণ উপেক্ষা করলে খণ্ড B এর উপর মোট বল হলো-
- ক 0
- খ 3
- গ 2
- ঘ 23
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 3
তিনটি ভরই দড়ি দিয়ে অনমনীয়ভাবে যুক্ত থাকায় সবগুলোর ত্বরণ সমান। মোট ভর 3m এবং টানা বল F হলে সিস্টেমের ত্বরণ a=F3m। নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে যেকোনো একটি খণ্ড (এখানে B, ভর m) এর উপর নিট বল =ma=F3। -
১৬৩
একটি কণা 2.0m ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 30 বার আবর্তন করে। এর রৈখিক বেগ কত?
- ক πms -1
- খ 2πms -1
- গ 4πms -1
- ঘ 0.5πms
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 2πms -1
কম্পাংক f=3060=0.5 s−1, কৌণিক বেগ ω=2πf=π rad/s। রৈখিক বেগ v=ωr=π×2.0=2π ms−1। -
১৬৪
একটি 13N ওজনের ও একটি 12N ওজনের দুইটি বস্তু একটি ভরবিহীন দড়ির দ্বারা ঘর্ষণ বিহীন কপিকলের উপর ঝুলন্ত। 13N ওজনের বস্তুর নিম্নমূখী ত্বরণ মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণের যতগুণ তা হলো-
- ক 112
- খ 113
- গ 125
- ঘ 1325
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 125
ঘর্ষণবিহীন কপিকলে ঝুলন্ত দুই ওজনের জন্য ত্বরণ a=W1−W2W1+W2 g=13−1213+12 g=125g। অর্থাৎ 13N বস্তুর ত্বরণ মুক্তভাবে পতনশীল বস্তুর ত্বরণ g-এর 125 গুণ। -
১৬৫
4Kg ও 6Kg ভরের দুইটি বস্তু যথাক্রমে 10 ms−1 এবং 5ms−1 বেগে একই দিকে গতিশীল। পরস্পর ধাক্কা খাওয়ার পর বস্তু দুইটি যুক্ত অবস্থায় চলতে থাকলে, যুক্ত বস্তুর বেগ কত?
- ক 10 ms−1
- খ 7 ms−1
- গ 6 ms−1
- ঘ 4 ms
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 7 ms−1
ভরবেগের সংরক্ষণ সূত্র (পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ): m1v1+m2v2=(m1+m2)v। (4)(10)+(6)(5)=(4+6)v⇒40+30=10v⇒v=7 ms−1। -
১৬৬
একটি কণার ভরবেগ P কণাটির গতিশক্তি দ্বিগুণ করা হলে এর নতুন ভরবেগ কত হবে?
- ক 2P
- খ 2P
- গ 4P
- ঘ 8P
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 2P
গতিশক্তি KE=P22m, তাই P=2m⋅KE। KE দ্বিগুণ হলে নতুন ভরবেগ P′=2m(2⋅KE)=22m⋅KE=2P। -
১৬৭
5 kg ভরের একটি রাইফেল থেকে 20g ভরের একটি বুলেট 1000m/s গতিতে ছুটে যায়। পিছন দিকে রাইফেলের ধাক্কার বেগ কত?
- ক 4 m/s
- খ 4000 m/s
- গ 400 m/s
- ঘ 40 m/s
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 4 m/s
গুলি ছোড়ার আগে মোট ভরবেগ শূন্য, তাই ভরবেগ সংরক্ষণে MরাইফেলV=mবুলেটv। V=0.02×10005=4 m/s। -
১৬৮
m ভরের একটি বস্তু r ব্যাসার্ধের বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলছে। বৃত্তাকার গতির পর্যায়কাল T। বস্তুটির উপর কেন্দ্রমুখী বলের মান কত?
- ক 4π2mrT2
- খ 4πmr2T
- গ 4π2mrT
- ঘ πmr2T2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 4π2mrT2
বৃত্তাকার গতিতে কৌণিক বেগ ω=2πT এবং কেন্দ্রমুখী বল F=mω2r=m(2πT)2r=4π2mrT2। -
১৬৯
16 kg এর একটি বোমা বিস্ফোরিত হয়ে 4kg ও 12kg এর দুটি খন্ড হল। 12 kg ভরের বেগ 4 ms−1 হলে অন্য টুকরাটির গতিশক্তি কত?
- ক 96 J
- খ 144 J
- গ 288 J
- ঘ 192 J
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 288 J
বিস্ফোরণের আগে মোট ভরবেগ শূন্য, তাই 4kg×v1=12kg×4ms−1⇒v1=12 m/s। তাহলে 4kg খন্ডের গতিশক্তি =12×4×122=288 J। -
১৭০
30ms−1 বেগে আগত 250g ভরের একটি ক্রিকেট বলকে একজন খেলোয়াড় ক্যাচ ধরে 0.1s সময়ের মধ্যে থামিয়ে দিল। খেলোয়াড় কর্তৃক বলটির উপর প্রযুক্ত গড় বল কত?
- ক 7.5N
- খ 75N
- গ 2.5N
- ঘ 25N
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 75N
গড় বল F=ΔpΔt=mvt। এখানে m=0.25 kg, v=30 m/s, t=0.1 s। F=0.25×300.1=75 N। -
১৭১
হাইড্রজেন পরমাণুর ইলেক্ট্রন 5×10−11 ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে 6.8×1015 বার ঘোরে। কক্ষের কেন্দ্রে চৌম্বকক্ষেত্রের মান কত? দেওয়া আছে: e=1.6×1015
- ক 13.67 Wb/m2
- খ 6.8×10−7 Wb/m2
- গ 1.6×10 Wb/m2
- ঘ 2.7 Wb/m2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 13.67 Wb/m2
ইলেকট্রনের তড়িৎপ্রবাহ I=ef=1.6×10−19×6.8×1015=1.088×10−3 A। বৃত্তাকার কক্ষপথের কেন্দ্রে চৌম্বকক্ষেত্র B=μ0I2r=4π×10−7×1.088×10−32×5×10−11≈13.67 Wbm2। -
১৭২
একটি লিফটের মেঝেতে রাখা একটি ওজন মাপার যন্ত্রের উপর একজন 50kg ভরবিশিষ্ট মানুষ দাঁড়িয়ে আছে। লিফটি স্থির অবস্থা থেকে 2 m/s2 ত্বরণে 1 sec ধরে উপরের দিকে উঠে, তার পর সমদ্রুতিতে উঠতে থাকে। লিফট চলার পর থেকে ওজন মাপার যন্ত্রে কত ভর দেখাবে?
- ক first 60kg and then 0 kg
- খ always 50 kg
- গ first 60kg and then 50 kg
- ঘ always 60 kg
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) first 60kg and then 50 kg
ত্বরণকালে যন্ত্রের প্রদর্শিত আপাত ওজন N=m(g+a)=50×(9.8+2)=590 N, যা ভরে রূপান্তরে 5909.8≈60 kg দেখাবে। সমবেগে ওঠার সময় a=0 বলে N=mg, অর্থাৎ প্রকৃত ভর 50 kg দেখাবে। -
১৭৩
900kg ভরের একটি ট্রাক ঘণ্টায় 60 km বেগে চলছে। ব্রেক চেপে ট্রাকটি 50 মিঃঃ দূরে থামানো হলো। যদি মাটির ঘর্ষণজনিত বল 200N হয় তবে ব্রেকজনিত বলের মান নির্ণয় কর।
- ক 2300 N
- খ 2500 N
- গ 2700 N
- ঘ 2400 N
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 2300 N
প্রাথমিক বেগ u=60 km/h =16.67 m/s, দূরত্ব s=50 m, শেষবেগ 0। v2=u2−2as⇒a=u22s=(16.67)22×50≈2.778 m/s2। মোট প্রয়োজনীয় বল Ftotal=ma=900×2.778≈2500 N। এই বলের একাংশ ঘর্ষণজনিত (200 N), তাই ব্রেকজনিত বল =2500−200=2300 N। -
১৭৪
কোনটি টর্কের সঠিক একক?
- ক Dynecm
- খ Nm
- গ N/m
- ঘ Nm.s
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Nm
টর্ক τ=rFsinθ, অর্থাৎ বল ও লম্ব দূরত্বের গুণফল, তাই এর একক নিউটন-মিটার (Nm)। -
১৭৫
একটি নল থেকে 2 m/s বেগে পানি বের হয়ে একটি দেয়ালকে লম্বভাবে আঘাত করছে। নলের প্রস্থচ্ছেদ হচ্ছে 0.03 m2। ধরা যাক, পানি দেয়াল থেকে রিবাউন্ড করছে না। দেয়ালের উপর পানি কি পরিমাণ বল প্রয়োগ করছে? দেওয়া আছে: পানির ঘনত্ব 1000 kg/m3
- ক 1000 N
- খ 300 N
- গ 120 N
- ঘ 240 N
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 120 N
রিবাউন্ড না করলে দেয়ালে প্রযুক্ত বল F=ΔpΔt=ρAv2 (কারণ ভরপ্রবাহ হার m=ρAv এবং বেগ পরিবর্তন v−0=v)। F=1000×0.03×22=120 N। -
১৭৬
একটি বৈদ্যুতিক পাখার সুইচ ’অন’ করলে দশবার পূর্ণ ঘূর্ণনের পর পাখাটির কৌণিক বেগ 20 rad/s হয়। কৌণিক ত্বরণ কত?
- ক 1.83 rads2
- খ 8.13 rads2
- গ 3.18 rads2
- ঘ 5.17 rad/s
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 3.18 rads2
শুরুতে ω0=0, ১০টি পূর্ণ ঘূর্ণনে কৌণিক সরণ θ=10×2π=20π≈62.83 rad। সমীকরণ ω2=ω02+2αθ থেকে α=ω22θ=2022×62.83=400125.66≈3.18 rad/s2। -
১৭৭
100kg ভরের একটি বস্তুর ভরবেগ 200kgms হলে এর গতিশক্তি কত?
- ক 400J
- খ 300J
- গ 200J
- ঘ 100J
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 200J
ভরবেগ ও গতিশক্তির সম্পর্ক KE=p22m=20022×100=40000200=200 J। -
১৭৮
একটি পাখা প্রতি মিনিটের 60 বার ঘুরে পাখাটির কৌণিক বেগ কত?
- ক 4πrads
- খ 12 rad/s π
- গ 6π rad/s
- ঘ 2πrads
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 2πrads
পাখাটি প্রতি মিনিটে 60 বার অর্থাৎ প্রতি সেকেন্ডে n=6060=1 বার ঘোরে। কৌণিক বেগ ω=2πn=2π×1=2π rad/s। -
১৭৯
0.06kg ভর বিশিষ্ট একটি বুলেট 120m/s বেগে স্থির লক্ষ্যবস্তু বিদ্ধ হয়ে 0.01s পরে থেমে গেল। লক্ষ্যবস্তুর অভ্যন্তরে বুলেটটি কতখানি দূরত্ব অতিক্রম করবে?
- ক 0.2cm
- খ 1m
- গ 2m
- ঘ 0.6m
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 0.6m
সমমন্দনে থেমে যাওয়া ধরে গড় বেগ =120+02=60 m/s। অতিক্রান্ত দূরত্ব s=গড় বেগ×t=60×0.01=0.6 m। -
১৮০
4kg, 6kg ভরের দুইটি বস্তু যথাক্রমে 10ms−1, 5ms−1 ব্যাগের দিকে চলার সময় একে অপরকে ধাক্কা দিল। ঢাকার পর একত্র যুক্ত হয়ে চললে কত বেগ প্রাপ্ত হবে?
- ক 5ms−1
- খ 10ms−1
- গ 6ms−1
- ঘ 7ms
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 7ms
সংঘর্ষটি সম্পূর্ণ অস্থিতিস্থাপক (একত্র যুক্ত হয়ে চলা), তাই ভরবেগ সংরক্ষণ সূত্র প্রযোজ্য: m1v1+m2v2=(m1+m2)v। উভয় বস্তু একই দিকে চলছিল বলে 4×10+6×5=(4+6)v⇒40+30=10v⇒v=7 ms−1।
ঢাকা বিশ্ববিদ্যালয় ধাঁচে পরীক্ষা দাও
এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।