ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৪ — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৪ ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ৫টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।
৫ প্রশ্ন
পাতা ১/১
সাল ধরে দেখো
২০২৫ ২টি২০২৪ ৫টি২০২৩ ১৯টি২০২২ ২৪টি২০২১ ১৮টি২০২০ ১৭টি২০১৯ ২০টি২০১৮ ৩৬টি২০১৭ ৪৫টি২০১৬ ৩৬টি২০১৫ ৩৪টি২০১৪ ৩৪টি২০১৩ ২৬টি২০১২ ২৮টি২০১১ ২৮টি২০১০ ৩০টি২০০৯ ২৯টি২০০৮ ২৮টি২০০৭ ২৭টি২০০৬ ২৯টি২০০৫ ৩১টি২০০৪ ২৯টি২০০৩ ২৯টি২০০২ ২৫টি২০০১ ১৫টি
-
১
একটি বুলেট সোজা উপরে নিক্ষিপ্ত হওয়ার 10s পর তার প্রারম্ভিক বিন্দুতে ফিরে আসে। বুলেটের চূড়ান্ত গতি কত? বায়ুর বাধা উপেক্ষা করো।
- ক 9.8 ms-1
- খ 25.0 ms-1
- গ 49.0 ms-1
- ঘ 98 ms-1
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 49.0 ms-1
ফিরে আসার মোট সময় 10 s ⇒ ওঠার সময় 5 s। v0=gt=9.8×5=49 ms-1। ভূমিতে ফেরার সময় বেগও একই 49 ms-1। -
২
গতিশক্তির মাত্রা কোনটি?
- ক ML2T2
- খ ML2T-1
- গ ML2T-2
- ঘ ML-2T2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ML2T-2
Ek=12mv2 ⇒ মাত্রা = M(LT-1)2 = ML2T-2। -
৩
1.1 m দৈর্ঘ্য ও 2.0 cm ব্যাসবিশিষ্ট একটি অনুভূমিক রডের এক প্রান্ত একটি দেয়ালের সাথে সুদৃঢ়ভাবে আটকানো আছে। রডটির অপর প্রান্তে 31.4 kg ভর ঝুলানোতে এর কৌণিক বিকৃতি 0.01 রেডিয়ান হলো। রডটির উপাদানের দৃঢ়তার গুণাঙ্ক কত? g = 10 m/s² ।
- ক 0.25 MPa
- খ 0.025 GPa
- গ 1.0 MPa
- ঘ 0.1 GPa
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 0.1 GPa
A=πr2=π(0.01)2=3.1416×10-4 m2। F=31.4×10=314 N। n=F/Aθ=314/3.1416×10-40.01≈1.0×108 Pa = 0.1 GPa। -
৪
একটি প্রক্রিয়ায় একটি আদর্শ গ্যাসের চাপ দ্বিগুণ করা হয়, যেখানে গ্যাস কর্তৃক ত্যাগকৃত তাপ এর ওপর কৃত কাজের সমান। এর ফলে গ্যাসের আয়তনের কী হবে?
- ক দ্বিগুণ হবে
- খ অর্ধেক হবে
- গ অপরিবর্তিত থাকবে
- ঘ আরো তথ্য প্রয়োজন
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) অর্ধেক হবে
তাপগতিবিদ্যার প্রথম সূত্র: ΔU = Q - W (গ্যাস কর্তৃক কৃত কাজ)। এখানে গ্যাস তাপ ত্যাগ করছে বলে Q ঋণাত্মক এবং তার ওপর কাজ করা হচ্ছে বলে W ঋণাত্মক (W_on = -W)। শর্তমতে |Q| = W_on, তাই ΔU = -|Q| + W_on = 0 — তাপমাত্রা অপরিবর্তিত। স্থির তাপমাত্রায় চাপ দ্বিগুণ হলে বয়েলের সূত্রে আয়তন অর্ধেক হয়। -
৫
তাপগতীয় সিস্টেমকে দুটি ভিন্ন পথে A অবস্থা থেকে B অবস্থায় নেওয়া হয়। এই দুটি পথের তাপ শোষণ এবং সিস্টেম কর্তৃক কৃত কাজ যথাক্রমে Q1 ও Q2এবং W1ও W2 এই প্রক্রিয়ার জন্য কোনটি সঠিক?
- ক Q1 = Q2
- খ W1 = W2
- গ Q1 + W1 = Q2 + W2
- ঘ Q1 - W1 = Q2 - W2
সঠিক উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) Q1 - W1 = Q2 - W2
অন্তঃস্থ শক্তি (U) একটি অবস্থা রাশি (state function) হওয়ায়, A থেকে B-তে যাওয়ার পথ যাই হোক না কেন, ∆U = Q-W এর মান পথনিরপেক্ষভাবে একই থাকে। তাই Q₁-W₁ = Q₂-W₂ = ∆U।
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৪ ধাঁচে পরীক্ষা দাও
এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।