তাপগতিবিদ্যা — বহুনির্বাচনি প্রশ্ন ও সমাধান

HSC পদার্থবিজ্ঞান ২য় পত্রের ১ম অধ্যায়। এখানে ৭৪৭টি প্রশ্ন আছে — বোর্ড, ঢাবি, বুয়েট আর মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে বাছাই করা, প্রতিটার নিচে পূর্ণ ব্যাখ্যা দেওয়া। উত্তর দেখার আগে নিজে একবার চেষ্টা করে নিও।

৭৪৭ প্রশ্ন ২য় পত্র অধ্যায় ১ পাতা ১/৩৮
  1. ১
    তাপগতিবিদ্যা তপন স্যার ২০১৮

    একটি আদর্শ গ্যাস একটি তাপ অন্তরকের আবরণযুক্ত দৃঢ় পাত্রে শূন্য মাধ্যমে প্রসারিত হলো। ফলে নিম্নের কোনটি ঘটে?

    • ক অন্ত:স্থ শক্তির কোনো পরিবর্ত ন হয় না
    • খ তাপমাত্রা হ্রাস পায়
    • গ চাপের কোনো পরিবর্ত ন হয় না
    • ঘ দশার পরিবর্ত ন হয়
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) অন্ত:স্থ শক্তির কোনো পরিবর্ত ন হয় না

    তাপ অন্তরকযুক্ত দৃঢ় পাত্রে শূন্য মাধ্যমে মুক্তপ্রসারণে Q=0 (অন্তরক) এবং W=0 (বাইরে কোনো কাজ হয় না), তাই ΔU=Q−W=0। আদর্শ গ্যাসের অন্তঃস্থ শক্তি শুধু তাপমাত্রার ফাংশন হওয়ায় তাপমাত্রারও পরিবর্তন হয় না, যদিও চাপ ও আয়তন পরিবর্তিত হয়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. ২
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    তাপ ও তাপমাত্রার মধ্যে মূল পার্থক্য কোনটি?

    • ক তাপ শক্তি, তাপমাত্রা তাপীয় অবস্থার পরিমাপ
    • খ দুইটি একই জিনিস
    • গ তাপমাত্রা শক্তি, তাপ অবস্থা
    • ঘ তাপ ভেক্টর, তাপমাত্রা স্কেলার
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) তাপ শক্তি, তাপমাত্রা তাপীয় অবস্থার পরিমাপ

    তাপ হলো তাপমাত্রার পার্থক্যের কারণে স্থানান্তরিত শক্তি (একক J)।

    তাপমাত্রা বলে দেয় তাপ কোন দিকে যাবে — এটি অণুর গড় গতিশক্তির পরিমাপ (একক K)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. ৩
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    তাপ প্রবাহের দিক কী নির্ধারণ করে?

    • ক বস্তুর ভর
    • খ বস্তুর আয়তন
    • গ মোট তাপশক্তি
    • ঘ তাপমাত্রার পার্থক্য
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) তাপমাত্রার পার্থক্য

    তাপ সবসময় বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে যায় — ভর বা মোট তাপশক্তি যাই হোক।

    এক কাপ ফুটন্ত পানির মোট তাপশক্তি একটা সমুদ্রের চেয়ে কম, তবু কাপ থেকেই তাপ বেরোয়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. ৪
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কী বলে?

    • ক শক্তি সংরক্ষিত হয়
    • খ তাপ নিজে থেকে ঠান্ডা থেকে গরমে যায় না
    • গ পরম শূন্যে পৌঁছানো যায় না
    • ঘ A ও B আলাদাভাবে C এর সাথে তাপীয় সাম্যে থাকলে A ও B ও সাম্যে থাকবে
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) A ও B আলাদাভাবে C এর সাথে তাপীয় সাম্যে থাকলে A ও B ও সাম্যে থাকবে

    শূন্যতম সূত্রই তাপমাত্রা ধারণাটিকে অর্থপূর্ণ করে।

    থার্মোমিটার এই সূত্রের ওপরই দাঁড়িয়ে আছে — থার্মোমিটার আর রোগী সাম্যে এলে পাঠটাই রোগীর তাপমাত্রা।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. ৫
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    তাপীয় সাম্য (thermal equilibrium) কখন হয়?

    • ক দুই বস্তুর তাপশক্তি সমান হলে
    • খ দুই বস্তুর ভর সমান হলে
    • গ দুই বস্তুর আপেক্ষিক তাপ সমান হলে
    • ঘ দুই বস্তুর তাপমাত্রা সমান হলে
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) দুই বস্তুর তাপমাত্রা সমান হলে

    তাপমাত্রা সমান হলে আর কোনো নিট তাপ প্রবাহ থাকে না — একেই তাপীয় সাম্য বলে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. ৬
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    তাপের SI একক কোনটি?

    • ক ক্যালরি
    • খ ওয়াট
    • গ কেলভিন
    • ঘ জুল
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) জুল

    তাপ একধরনের শক্তি, তাই SI একক জুল (J)।

    ১ ক্যালরি = 4.2 J।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  7. ৭
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    তাপগতীয় স্কেলে (কেলভিন) পরম শূন্য তাপমাত্রা কত?

    • ক 0°C
    • খ −273.15°C
    • গ −100°C
    • ঘ −373°C
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) −273.15°C

    পরম শূন্য = 0 K = −273.15°C — এখানে অণুর গতিশক্তি সর্বনিম্ন।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  8. ৮
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    সেলসিয়াস ও কেলভিন স্কেলে এক ডিগ্রি ব্যবধান সম্পর্কে কোনটি সঠিক?

    • ক দুইটির ঘরের আকার সমান
    • খ কেলভিনের ঘর বড়
    • গ সেলসিয়াসের ঘর বড়
    • ঘ তুলনা করা যায় না
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) দুইটির ঘরের আকার সমান

    দুই স্কেলেই স্ফুটনাঙ্ক ও গলনাঙ্কের মাঝে ১০০টি ঘর — শুধু শুরুর বিন্দু আলাদা।

    তাই ΔT একই: 1°C পরিবর্তন = 1 K পরিবর্তন।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  9. ৯
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের সম্পর্ক কোনটি?

    • ক C5 = F − 329
    • খ C5 = F9
    • গ C − 325 = F9
    • ঘ C9 = F − 325
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) C5 = F − 329

    হিমাঙ্কে C = 0, F = 32; স্ফুটনাঙ্কে C = 100, F = 212।

    তাই C − 0100 = F − 32180 অর্থাৎ C5 = F − 329।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  10. ১০
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    তাপ ধারকত্ব (heat capacity) কী?

    • ক একক ভরের তাপমাত্রা ১ ডিগ্রি বাড়াতে প্রয়োজনীয় তাপ
    • খ পুরো বস্তুর তাপমাত্রা ১ ডিগ্রি বাড়াতে প্রয়োজনীয় তাপ
    • গ অবস্থা বদলাতে প্রয়োজনীয় তাপ
    • ঘ বস্তুতে জমা মোট তাপ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) পুরো বস্তুর তাপমাত্রা ১ ডিগ্রি বাড়াতে প্রয়োজনীয় তাপ

    তাপ ধারকত্ব = ms — এটি পুরো বস্তুর ধর্ম, একক JK−1।

    একক ভরের হিসাবটি হলো আপেক্ষিক তাপ।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  11. ১১
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    আপেক্ষিক তাপের (specific heat) SI একক কোনটি?

    • ক JK−1
    • খ Jkg−1
    • গ Jmol−1K−1
    • ঘ Jkg−1K−1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) Jkg−1K−1

    s = QmΔθ — একক Jkg−1K−1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  12. ১২
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    ক্যালরিমিতির মূল নীতি কোনটি?

    • ক বর্জিত তাপ > গৃহীত তাপ
    • খ বর্জিত তাপ < গৃহীত তাপ
    • গ তাপ সবসময় শূন্য
    • ঘ বর্জিত তাপ = গৃহীত তাপ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) বর্জিত তাপ = গৃহীত তাপ

    তাপ বিনিময়ে বাইরে তাপ না গেলে গরম বস্তুর বর্জিত তাপ = ঠান্ডা বস্তুর গৃহীত তাপ।

    এটি আসলে শক্তির নিত্যতা সূত্রেরই রূপ।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  13. ১৩
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    পানির আপেক্ষিক তাপ কত?

    • ক 4200 Jkg−1K−1
    • খ 420 Jkg−1K−1
    • গ 2100 Jkg−1K−1
    • ঘ 900 Jkg−1K−1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 4200 Jkg−1K−1

    পানির s = 4200 Jkg−1K−1 (≈ 1 cal g−1°C−1)।

    সাধারণ পদার্থের মধ্যে এটিই সবচেয়ে বেশি।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  14. ১৪
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    একই তাপ দিলে কোন বস্তুর তাপমাত্রা বেশি বাড়বে?

    • ক যার আপেক্ষিক তাপ বেশি
    • খ যার ভর বেশি
    • গ যার আপেক্ষিক তাপ কম
    • ঘ যার আয়তন বেশি
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) যার আপেক্ষিক তাপ কম

    Δθ = Qms — s কম হলে Δθ বেশি।

    এজন্যই বালি পানির চেয়ে অনেক দ্রুত গরম হয়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  15. ১৫
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    সমুদ্রতীরে দিনে সমুদ্র বাতাস বয় কেন?

    • ক পানির আপেক্ষিক তাপ কম
    • খ সমুদ্রে চাপ বেশি
    • গ স্থলভাগ দ্রুত গরম হয়ে বাতাস উপরে ওঠে
    • ঘ বাতাসের ঘনত্ব সমান
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) স্থলভাগ দ্রুত গরম হয়ে বাতাস উপরে ওঠে

    পানির আপেক্ষিক তাপ বেশি বলে স্থলভাগ দ্রুত গরম হয়। সেখানকার বাতাস হালকা হয়ে উপরে উঠলে সমুদ্র থেকে ঠান্ডা বাতাস সেই জায়গা নিতে ছুটে আসে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  16. ১৬
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    জলীয় সমতুল্য (water equivalent) বলতে কী বোঝায়?

    • ক বস্তুর ভরের সমান পানির পরিমাণ
    • খ বস্তুর আয়তনের সমান পানি
    • গ যত ভরের পানির তাপ ধারকত্ব বস্তুটির সমান
    • ঘ বস্তু গলাতে লাগা পানি
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) যত ভরের পানির তাপ ধারকত্ব বস্তুটির সমান

    জলীয় সমতুল্য W = mssপানি

    মানে ঐ ভরের পানি ও বস্তুটির তাপ ধারকত্ব সমান।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  17. ১৭
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    মোলার আপেক্ষিক তাপ কী?

    • ক ১ kg পদার্থের তাপমাত্রা ১ K বাড়াতে তাপ
    • খ ১ মোল পদার্থের তাপমাত্রা ১ K বাড়াতে তাপ
    • গ ১ g পদার্থের তাপ
    • ঘ ১ L পদার্থের তাপ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) ১ মোল পদার্থের তাপমাত্রা ১ K বাড়াতে তাপ

    C = Ms, একক Jmol−1K−1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  18. ১৮
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    ১ ক্যালরি তাপ কাকে বলে?

    • ক ১ kg পানির তাপমাত্রা ১°C বাড়াতে লাগা তাপ
    • খ ১ g পানির তাপমাত্রা ১°C বাড়াতে লাগা তাপ
    • গ ১ g পানি ফোটাতে লাগা তাপ
    • ঘ ১ g বরফ গলাতে লাগা তাপ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) ১ g পানির তাপমাত্রা ১°C বাড়াতে লাগা তাপ

    ১ ক্যালরি = 4.2 J — ১ গ্রাম পানির তাপমাত্রা ১°C বাড়ায়।

    খাদ্যে লেখা "ক্যালরি" আসলে kcal (১০০০ ক্যালরি)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  19. ১৯
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক J এর মান কত?

    • ক 4.2 cal J−1
    • খ 420 J cal−1
    • গ 1 J cal−1
    • ঘ 4.2 J cal−1
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 4.2 J cal−1

    W = JH সমীকরণে J = 4.2 J cal−1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  20. ২০
    তাপগতিবিদ্যা PhysicsVerse মেডিকেল স্পেশাল

    তাপ সঞ্চালনের তিনটি পদ্ধতি কোনগুলো?

    • ক ব্যাপন, নিঃসরণ, পরিচলন
    • খ পরিবহন, ব্যাপন, বিকিরণ
    • গ পরিবহন, পরিচলন, বিকিরণ
    • ঘ পরিচলন, শোষণ, প্রতিফলন
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) পরিবহন, পরিচলন, বিকিরণ

    পরিবহন (কঠিনে, কণা না সরেই), পরিচলন (তরল-গ্যাসে, কণা সরে) ও বিকিরণ (মাধ্যম ছাড়াই)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

তাপগতিবিদ্যা নিয়ে পরীক্ষা দাও

শুধু এই অধ্যায়ের প্রশ্ন দিয়ে একটা এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

অন্যান্য অধ্যায়

১ভৌত জগৎ ও পরিমাপ৩৩৬টি২ভেক্টর৭০০টি৩গতিবিদ্যা৬৯৩টি৪নিউটনীয় বলবিদ্যা৮৭০টি৫কাজ, শক্তি ও ক্ষমতা৬৮২টি৬মহাকর্ষ ও অভিকর্ষ৬৮৪টি৭পদার্থের গাঠনিক ধর্ম৬৮৮টি৮পর্যাবৃত্ত গতি৫৮৬টি

সব অধ্যায় দেখো →

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি