ভেক্টর অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় দৈনন্দিন জীবনে ভেক্টরের প্রয়োগ সম্পর্কিত

স্রোতের সাথে আড়াআড়িভাবে নদী পাড়ি দিতে নৌকা কীভাবে চালাতে হবে ব্যাখ্যা করো।

উত্তর

ধরা যাক, স্রোতস্বিনী কোনো নদীর এক পাড়ে একজন মাঝি A বিন্দুতে অবস্থিত এবং তাকে নৌকা আড়াআড়িভাবে অর্থাৎ সোজা নদীর ওপারে পারাপার হয়ে B বিন্দুতে পৌঁছাতে হবে। কিন্তু AB বরাবর মাঝি যাত্রা করলে তিনি B বিন্দুতে পৌঁছাতে পারবেন না, কেননা সেক্ষেত্রে নৌকার লব্ধি বেগের জন্য মাঝি স্রোতের অনুকূলের সাথে তীর্যকভাবে নদীর ওপারে পৌঁছাবে। এজন্য AB বরাবর নদী পাড় হতে হলে তাকে স্রোতের প্রতিকূলের সাথে তীর্যকভাবে তথা চিত্রে প্রদত্ত α কোণের মতো করে কোণে যাত্রা করতে হবে; যেখানে, α>90∘। তখন নৌকার লব্ধি বেগ স্রোতের সাথে লম্ব বরাবর ক্রিয়াশীল হবে।

অর্থাৎ, লব্ধি বেগ ও স্রোতের মধ্যবর্তী কোণ, θ=90∘ হবে এবং নৌকা নদী আড়াআড়িভাবে পাড়ি দিতে পারবে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি