ভেক্টর অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় ভেক্টর ক্যালকুলাস সম্পর্কিত

ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স একটি অদিক রাশি— ব্যাখ্যা করো।

দি.বো.২৫

উত্তর

যদি কোনো স্থানের একটি এলাকায় প্রতিটি বিন্দুতে V→(x,y,z)=îVx+ĵVy+k̂Vz কে একটি অন্তরীকরণযোগ্য রাশি হিসেবে সংজ্ঞায়িত করা যায়, অর্থাৎ V→ যদি একটি অন্তরীকরণযোগ্য ভেক্টর অপেক্ষক হয়, তাহলে V→ এর ডাইভারজেন্স ∇→.V→ এর সংজ্ঞা হলো:

∇→.V→=(î∂∂x+ĵ∂∂y+k̂∂∂z).(îVx+ĵVy+k̂Vz)

∴∇→.V→=∂Vx∂x+∂Vy∂y+∂Vz∂z

অর্থাৎ, ডাইভারজেন্স হচ্ছে ∇→ এবং V→ এর ডট বা স্কেলার গুণফল এবং এটি একটি স্কেলার রাশি তথা অদিক রাশি।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি