ভেক্টর অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় ভেক্টর ক্যালকুলাস সম্পর্কিত

ভেক্টর অপারেটর স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করে— ব্যাখ্যা কর।

ঢা.বো.২২

উত্তর

ভেক্টর ক্যালকুলাসে বহুল ব্যবহৃত অপারেটরটি হচ্ছে—

∇→=î∂∂x+ĵ∂∂y+k̂∂∂z

যদি কোনো স্থানের একটি এলাকায় প্রতিটি বিন্দুতে φ(x,y,z) কে একটি অন্তরীকরণযোগ্য রাশি হিসেবে সংজ্ঞায়িত করা যায়, অর্থাৎ φ যদি একটি অন্তরীকরণযোগ্য স্কেলার অপেক্ষক হয়, তাহলে এর গ্রেডিয়েন্ট বা ∇→φ এর সংজ্ঞা হলো:

∇→φ=(î∂∂x+ĵ∂∂y+k̂∂∂z)φ

∇→φ=î∂φ∂x+ĵ∂φ∂y+k̂∂φ∂z

এটি একটি ভেক্টর রাশি। এর মান অবস্থানের সাপেক্ষে ঐ স্কেলার রাশির সর্বোচ্চ বৃদ্ধিহার নির্দেশ করে। তাছাড়া এ বৃদ্ধি হারের দিকই হবে স্কেলার রাশিটির গ্রেডিয়েন্টের দিক। এভাবে ভেক্টর অপারেটর ব্যবহার করে স্কেলার রাশির গ্রেডিয়েন্ট নির্ণয় করে তাকে ভেক্টর রাশিতে রূপান্তর করা হয়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি