ভেক্টর অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় বিভিন্ন প্রকার ভেক্টর সম্পর্কিত

সকল সমরেখ ভেক্টর সমান ভেক্টর নয়– ব্যাখ্যা কর।

উত্তর

একাধিক ভেক্টর যদি একই দিকে বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে তবে তাদেরকে সমরেখ ভেক্টর বলে। অন্যদিকে সমজাতীয় একাধিক ভেক্টরের মান ও দিক একই হলে তাদেরকে সমান ভেক্টর বলা হয়। অর্থাৎ একাধিক ভেক্টর পরস্পর সমান হতে হলে তাদের দিক একই হওয়ার সাথে মানও একই হতে হবে। কিন্তু একাধিক ভেক্টর সমরেখ হলে তাদের মান সমান নাও হতে পারে। তাই সকল সমরেখ ভেক্টর সমান ভেক্টর নয়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি