ভেক্টর অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় বিভিন্ন প্রকার ভেক্টর সম্পর্কিত

r→=5î+3ĵ একটি সীমাবদ্ধ ভেক্টর– ব্যাখ্যা কর।

উত্তর

যদি কোনো নির্দিষ্ট বিন্দুকে ভেক্টরের পাদবিন্দু হিসেবে ঠিক করে রাখা হয়, তবে সেই ভেক্টরকে সীমাবদ্ধ ভেক্টর বলে। এখানে, r→=5î+3ĵ হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর; যার পাদবিন্দু হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থাটির মূলবিন্দু (0,0)। সুতরাং, r→=5î+3ĵ একটি সীমাবদ্ধ ভেক্টর।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি