ভেক্টর অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় বিভিন্ন প্রকার ভেক্টর সম্পর্কিত

একক ভেক্টর বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।

উত্তর

কোনো ভেক্টরের মান যদি শূন্য না হয় তাহলে সেই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ভেক্টরটির দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। ধরা যাক, A→ একটি ভেক্টর যার সংখ্যাগত মান A≠0; তাহলে A→A=â একটি একক ভেক্টর। â ভেক্টরের মান একক এবং দিক A→ এর দিকে। অক্ষরের ওপরে তীর চিহ্নের পরিবর্তে টুপি (Hat) চিহ্ন ব্যবহার করা হয়; যেমন, â বা î।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি