ভেক্টর অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় ভেক্টর: যোগ-বিয়োগ, গুণন ও ক্যালকুলাস সম্পর্কিত

দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি সামান্তরিকের সূত্রের সাহায্যে নির্ণয় করা যায় কি? ব্যাখ্যা কর।

উত্তর

দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি সামান্তরিকের সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়। আমরা জানি, ভেক্টর যোগের সামান্তরিক সূত্রানুসারে, কোনো সামান্তরিকের একই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা যেকোনো দুটি ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করা হলে ঐ বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ-ই ভেক্টরদ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। পাশাপাশি দুটি ভেক্টরকে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু বিবেচনা করে লব্ধি নির্ণয় করতে হয়। দুইয়ের অধিক ভেক্টর থাকলে প্রথমে পাশাপাশি সন্নিহিত ভেক্টরগুলোর লব্ধি নির্ণয় করে উক্ত লব্ধির সাথে নিকটস্থ বাহুকে সামান্তরিকের সন্নিহিত বাহু ধরে সামান্তরিক সূত্র ব্যবহার করা যায়। এভাবে দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি নির্ণয় করা যাবে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি