ভেক্টর অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় ভেক্টর রাশির গুণন সম্পর্কিত

ভেক্টর বা ক্রস গুণন বলতে কী বোঝ?

উত্তর

দুটি ভেক্টরের গুণফল যদি একটি ভেক্টর রাশি হয় তাহলে এ ধরনের গুণনকে ভেক্টর গুণন বা ক্রস গুণন বলে। এ গুণফলের মান রাশি দুটির মান ও এদের অন্তর্গত কোণের সাইনের গুণফলের সমান। এ গুণফলের দিক ডানহাতি স্ক্রু নিয়ম দ্বারা নির্ধারিত হয় এবং উভয় ভেক্টরের তলের উপর লম্ব হয়।

ধরা যাক, A→ ও B→ দুটি ভেক্টর। এদের মধ্যবর্তী কোণ θ হলে, ভেক্টর বা ক্রস গুণনের সূত্রানুসারে,

A→×B→=(ABsinθ)η̂

এখানে, η̂ একটি একক ভেক্টর যা A→×B→ এর দিক নির্দেশ করে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি