ভেক্টর অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় ভেক্টর: যোগ-বিয়োগ, গুণন ও ক্যালকুলাস সম্পর্কিত

দুটি সমমানের ভেক্টরের লব্ধি তাদের অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডিত করে ব্যাখ্যা করো।

য.বো.২৫

উত্তর

ধরি, A→ ও B→ দুটি সমমানের ভেক্টর, যাদের মধ্যবর্তী কোণ θ এবং লব্ধি ভেক্টর A→ এর সাথে θ′ কোণ উৎপন্ন করে। এক্ষেত্রে A=B। তাহলে,

θ′=tan−1(BsinθA+Bcosθ)

= tan−1(BsinθB+Bcosθ)

= tan−1(sinθ1+cosθ)

= tan−1(2sin(θ2)cos(θ2)2cos2(θ2))

= tan−1(sin(θ2)cos(θ2))

= tan−1(tan(θ2))

= θ2

অতএব, দুটি সমমানের ভেক্টরের লব্ধি ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি