জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় — পদার্থবিজ্ঞান প্রশ্ন ও সমাধান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান অংশ থেকে ২৩১টি প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর আর পূর্ণ ব্যাখ্যাসহ।

২৩১ প্রশ্ন পাতা ২/১২
সাল ধরে দেখো
২০২৫ ১৭টি২০২৪ ৮টি২০২৩ ১৫টি২০২২ ১৭টি২০২১ ১২টি২০২০ ৪টি২০১৯ ৪১টি২০১৮ ৪০টি২০১৭ ১৯টি২০১৬ ১৭টি২০১৫ ৮টি২০১৪ ১৯টি২০১২ ৪টি২০১১ ৩টি২০১০ ৫টি২০০৯ ২টি
  1. ২১
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০১০

    যদি pএবং b যথাক্রমে পীড়ন ও বিকৃতির মান হয়, তবে এদের মধ্যে সঠিক সম্পর্ক হলো

    • ক P = b
    • খ p∝b
    • গ p∝1b
    • ঘ p∝12πb
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) p∝b

    হুকের সূত্র: স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ∝ বিকৃতি।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  2. ২২
    পদার্থের গাঠনিক ধর্ম ইসহাক স্যার · তপন স্যার · বুয়েট ২০১১

    সান্দ্রতা সহগের মাত্রা কোনটি?

    • ক ML T-1
    • খ ML-1 T
    • গ ML-1 T-1
    • ঘ M-1L T
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) ML-1 T-1

    F=ηAdvdy ⇒ η=F·yA·v ⇒ মাত্রা = MLT-2·LL2·LT-1 = ML-1T-1।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  3. ২৩
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০১৫

    তাপমাত্রা বৃদ্ধি পেলে তলটান

    • ক বৃদ্ধি পায়
    • খ শূন্য হয়
    • গ হ্রাস পায়
    • ঘ স্থির থাকে
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) হ্রাস পায়

    তাপমাত্রা বাড়লে অণুর মধ্যকার সংসক্তি বল দুর্বল হয়, তাই তলটান হ্রাস পায়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  4. ২৪
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০১৯

    পতনশীল বৃষ্টির বড়ো ফোঁটা ভেঙে অনেকগুলো ছোটো ফোঁটায় পরিণত হলে ফোঁটাগুলোর সর্বমোট

    • ক ক্ষেত্রফল হ্রাস পায়
    • খ ক্ষেত্রফল বৃদ্ধি পায়
    • গ আয়তন বৃদ্ধি পায়
    • ঘ আয়তন হ্রাস পায়
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) ক্ষেত্রফল বৃদ্ধি পায়

    আয়তন একই থাকলেও ছোটো ফোঁটাগুলোর সম্মিলিত পৃষ্ঠক্ষেত্রফল বড়ো ফোঁটার চেয়ে অনেক বেশি হয়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  5. ২৫
    পদার্থের গাঠনিক ধর্ম তপন স্যার · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০১৮

    বিশুদ্ধ পারদের স্পর্শকোণ কত?

    • ক 9°
    • খ 91°
    • গ 16°
    • ঘ 139°
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 139°

    কাচের সাথে বিশুদ্ধ পারদের স্পর্শকোণ প্রায় 139°।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  6. ২৬
    পর্যাবৃত্ত গতি তপন স্যার · কুয়েট ২০১৭ · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০১৭

    একটি সরল দোলকের দোলনকাল 50% বৃদ্ধি করতে হলে এর কার্যকর দৈর্ঘ্য কতগুণ বাড়াতে হবে?

    • ক 1.25 গুণ
    • খ 1.52 গুণ
    • গ 1.35 গুণ
    • ঘ 1.75 গুণ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 1.25 গুণ

    T′/T = 1.5 ⇒ L′/L = (1.5)² = 2.25। দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে = 2.25 L - L = 1.25 L (1.25 গুণ)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  7. ২৭
    তরঙ্গ তপন স্যার · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০১৮

    কোনো মাধ্যমে 640 Hz ও 480 Hz কম্পাঙ্কবিশিষ্ট দুটি শব্দতরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 1 m হলে, ঐ মাধ্যমে শব্দের বেগ কত?

    • ক 1880 m/s
    • খ 1920 m/s
    • গ 2020 m/s
    • ঘ 1960 m/s
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 1920 m/s

    একই মাধ্যম, একই v। λ₂ − λ₁ = vf_2 − vf_1 = v(1480 − 1640) = v × 11920 = 1 m ⇒ v = 1920 m/s।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  8. ২৮
    তরঙ্গ তপন স্যার · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০১২

    নিচের কোনটি তরঙ্গকে প্রকাশ করে না?

    • ক y = f(x + vt)
    • খ y = ym sin k (x + vt)
    • গ y = ym log (x - vt)
    • ঘ y = f(x2 - v2t2)
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) y = ym log (x - vt)

    যেকোনো তরঙ্গ ফাংশন অবশ্যই y = f(x ± vt) আকারের হতে হবে (দুটি চলরাশির একত্রে x ± vt রূপে থাকা আবশ্যক)। y = y_m log(x − vt)-ও এই শর্ত মানলেও log ফাংশন পর্যাবৃত্ত নয় এবং x = vt-তে অসঙ্গায়িত হয়ে যায় বলে এটি প্রকৃত তরঙ্গ প্রকাশ করে না।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  9. ২৯
    তরঙ্গ ইসহাক স্যার · তপন স্যার · সিলেট বোর্ড ২০১৬

    দুটি তরঙ্গের পথ পার্থক্য x এবং দশা পার্থক্য δ হলে তাদের মধ্যে সম্পর্ক —

    • ক x = (2πλ) δ
    • খ x = (λ2π) δ
    • গ x = (π2λ) δ
    • ঘ x = πλ
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) x = (λ2π) δ

    দশা পার্থক্য δ = 2πλx থেকে পথ পার্থক্য x = λ2πδ।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  10. ৩০
    তরঙ্গ তপন স্যার · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০১৪

    একটি সুস্পন্দ বিন্দু ও একটি সন্নিহিত নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী ব্যবধান —

    • ক λ2
    • খ 3λ2
    • গ λ4
    • ঘ 3λ4
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) λ4

    একটি সুস্পন্দ ও তার পাশের নিস্পন্দ বিন্দুর দূরত্ব সর্বদা λ/4।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  11. ৩১
    তরঙ্গ তপন স্যার · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০১৯

    π/2 দশা পার্থক্যের দুটি সদৃশ অগ্রগামী তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে। যদি তরঙ্গ দুটির প্রত্যেকটির বিস্তার ym হয়, তবে লব্ধি তরঙ্গটির বিস্তার হবে —

    • ক ym
    • খ 2 ym
    • গ √(2) ym
    • ঘ 3 ym
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) √(2) ym

    π/2 দশা পার্থক্যে সমান বিস্তার (y_m) দুটি তরঙ্গের লব্ধি বিস্তার = √(y_m² + y_m² + 2y_m²cos90°) = √(2y_m²) = √2 y_m।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  12. ৩২
    তরঙ্গ তপন স্যার · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০১৮

    একটি সীমাবদ্ধ মাধ্যমে সৃষ্টি স্থিরতরঙ্গ কম্পাঙ্ক 480 Hz পরপর দুটি নিস্পন্দ বিন্দুর দূরত্ব 0.346 m হলে, মাধ্যমে তরঙ্গের বেগ কত?

    • ক 332.16 m/s
    • খ 412.08 m/s
    • গ 372.06 m/s
    • ঘ 292.16 m/s
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) 332.16 m/s

    পরপর দুই নিস্পন্দ বিন্দুর দূরত্ব λ/2 = 0.346 m ⇒ λ = 0.692 m। v = fλ = 480 × 0.692 = 332.16 m/s।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  13. ৩৩
    তরঙ্গ তপন স্যার · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০১৪

    গ্যাস মাধ্যমে শব্দের বেগ এর উষ্ণতার —

    • ক বর্গের সমানুপাতিক
    • খ সমানুপাতিক
    • গ বর্গমূলের সমানুপাতিক
    • ঘ বর্গমূলের ব্যস্তানুপাতিক
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: গ) বর্গমূলের সমানুপাতিক

    গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক: v ∝ √T।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  14. ৩৪
    তরঙ্গ ইসহাক স্যার · তপন স্যার · বরিশাল বোর্ড ২০১৫

    নিচের কোনটি হারমোনিক?

    • ক 50, 75 এবং 125 Hz
    • খ 75, 100 এবং 125 Hz
    • গ 75, 125 এবং 175 Hz
    • ঘ 50, 100 এবং 150 Hz
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 50, 100 এবং 150 Hz

    হারমোনিক সিরিজ হলো মৌলিক কম্পাঙ্কের ধারাবাহিক পূর্ণসংখ্যা গুণিতক (f, 2f, 3f, …)। 50, 100, 150 Hz = 1×50, 2×50, 3×50 — এটিই প্রকৃত হারমোনিক ধারা (মৌলিক সুরসহ)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  15. ৩৫
    আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব তপন স্যার · ঢাকা বোর্ড ২০২৪ · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০১৮

    গ্যাসে গতিতত্ত্ব অনুসারে 0 K তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি হবে —

    • ক সর্বাধিক
    • খ শূন্য
    • গ খুব বেশিও না আবার কমও না
    • ঘ কোনোটিই নয়
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) শূন্য

    গড় গতিশক্তি E = 32kT। T=0K এ E=0, অর্থাৎ গতিশক্তি শূন্য।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  16. ৩৬
    আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব তপন স্যার · দিনাজপুর বোর্ড ২০১৫ · সিলেট বোর্ড ২০১৬

    T তাপমাত্রায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটি অণুর গড় গতিশক্তি —

    • ক 23 kT
    • খ 13 kT²
    • গ 32 kT⁴
    • ঘ 32 kT
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 32 kT

    গতিতত্ত্ব অনুযায়ী একটি অণুর গড় গতিশক্তি = 32kT (k = বোল্টজম্যান ধ্রুবক)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  17. ৩৭
    আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব তপন স্যার · সিলেট বোর্ড ২০১৬ · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০১৯

    তাপমাত্রা কতগুণ হলে অক্সিজেন অণুর বেগ দ্বিগুণ হবে?

    • ক 2
    • খ 4
    • গ 8
    • ঘ 16
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 4

    c ∝ √T। বেগ দ্বিগুণ (c₂=2c₁) করতে T₂ = 4T₁, অর্থাৎ তাপমাত্রা ৪ গুণ করতে হবে।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  18. ৩৮
    আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব তপন স্যার · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০১৯

    স্থির চাপে কোন তাপমাত্রায় কোনো গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রার মূল গড় বর্গবেগের অর্ধেক হবে?

    • ক 58.20 K
    • খ 68.25 K
    • গ 20.25 K
    • ঘ 100.20 K
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: খ) 68.25 K

    c(T) = 0.5×c(273K) ⇒ √(T/273) = 0.5 ⇒ T = 0.25×273 = 68.25 K।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  19. ৩৯
    আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব ইসহাক স্যার · তপন স্যার · ঢাকা বোর্ড ২০২৪

    দ্বি-পারমাণবিক গ্যাস অণুর স্বাধীনতার মাত্রা কয়টি?

    • ক 2
    • খ 3
    • গ 4
    • ঘ 5
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ঘ) 5

    দ্বি-পারমাণবিক গ্যাস অণুর স্বাধীনতার মাত্রা f=5 (৩টি সরণগতিক + ২টি ঘূর্ণন গতির স্বাধীনতা)।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

  20. ৪০
    তাপগতিবিদ্যা তপন স্যার · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০১৮

    গ্যাস কর্তৃক কৃতকাজ হলে-

    • ক আয়তন বৃদ্ধি পায়
    • খ ভর বৃদ্ধি পায়
    • গ তাপমাত্রা স্থির থাকে
    • ঘ ভর হ্রাস পায়
    সঠিক উত্তর ও ব্যাখ্যা

    সঠিক উত্তর: ক) আয়তন বৃদ্ধি পায়

    গ্যাস কর্তৃক কৃতকাজ হলে আয়তন বৃদ্ধি পায়।

    এই প্রশ্নটার আলাদা পাতা দেখো →

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ধাঁচে পরীক্ষা দাও

এই প্রতিষ্ঠানের প্রশ্ন দিয়েই এক্সাম বানাও — সময় ধরে, নেগেটিভ মার্কিংসহ।

এক্সাম বানাও →

← পুরো প্রশ্নব্যাংক

বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি