ভেক্টর অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় দৈনন্দিন জীবনে ভেক্টরের প্রয়োগ সম্পর্কিত

নৌকার গুণ টানার ক্ষেত্রে লম্বা দড়ি ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা কর।

চ.বো: ২৫

উত্তর

একখানি দড়ি দিয়ে স্থল থেকে টেনে নৌকা সামনের দিকে এগিয়ে নেয়াকে গুণটানা বলে।

মনে করি M একটি নৌকা। এর O বিন্দুতে গুণ বেঁধে OR বরাবর নদীর পাড় দিয়ে F→ বলে টেনে নেওয়া হচ্ছে। বিভাজন পদ্ধতি দ্বারা O বিন্দুতে F-কে দুটি উপাংশে বিভাজিত করা যায়; যথা– অনুভূমিক উপাংশ এবং উল্লম্ব উপাংশ।

অনুভূমিক উপাংশ = Fcosθ এর দিক OA বরাবর। উল্লম্ব উপাংশ = Fsinθ এর দিক OB বরাবর। বলের অনুভূমিক উপাংশ Fcosθ নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং উল্লম্ব উপাংশ Fsinθ নৌকাটিকে পাড়ের দিকে টানে। কিন্তু নৌকার হাল দ্বারা উল্লম্ব উপাংশ প্রতিহত করা হয়। গুণ যত লম্বা হবে, θ-এর মান তত কম হবে। ফলে Fsinθ এর মান কম হবে এবং Fcosθ এর মান বেশি হবে। ফলে নৌকা দ্রুত সামনের দিকে এগিয়ে যাবে।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি