ভেক্টর অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় দৈনন্দিন জীবনে ভেক্টরের প্রয়োগ সম্পর্কিত

ডানহাতি স্ক্রু নিয়মের সাহায্যে বোতলের মুখ খোলা বা বন্ধ করা যায়- ব্যাখ্যা কর।

উত্তর

একটি ডানহাতি স্ক্রুকে ঘড়ির কাঁটার দিকে ঘোরালে তা নিচের দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরালে উপরের দিকে অগ্রসর হয়। অর্থাৎ বোতলের মুখ খোলার ক্ষেত্রে মুখটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানো হয়। এতে বোতলের মুখ উপরের দিকে অগ্রসর হয়ে খুলে যায়। আবার বোতলের মুখ ঘড়ির কাঁটার দিকে ঘোরানো হলে তা বোতলের নিম্নমুখী দিকে অগ্রসর হয় এবং বোতলের মুখ বন্ধ হয়ে যায়। এভাবেই ডানহাতি স্ক্রু নিয়মের সাহায্যে বোতলের মুখ খোলা বা বন্ধ করা যায়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি