সমবর্তন হয় অনুপ্রস্থ তরঙ্গের। কেননা এ ক্ষেত্রে তরঙ্গ সৃষ্টিকারী কণার সরণ হয় তরঙ্গের সঞ্চালনের সাথে লম্ব বরাবর এবং তরঙ্গরেখার চারদিকে। ফলে সমাবর্তকের মাঝ দিয়ে তরঙ্গ যাওয়ার সময় সমাবর্তক এক দিক ব্যতীত অন্য দিকের সবগুলো কম্পনকে নাকচ করে দিয়ে তরঙ্গের কম্পনকে এক তলে নিয়ে আসে। কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কণার বেগ এবং তরঙ্গের বেগ একই দিক বরাবর। ফলে কণার বেগ বাধাপ্রাপ্ত হলে সম্পূর্ণ তরঙ্গ বাধাপ্রাপ্ত হবে এবং থেমে যাবে। তাই অনুদৈর্ঘ্য তরঙ্গকে সমবর্তিত করা যায় না।
পরীক্ষা ও প্র্যাকটিস
লিখিত ও সমাধান
শেখা ও রেফারেন্স
প্রিমিয়াম
এরপর কী করবে?
পরের প্রশ্নপড়ো১০টা MCQ দিয়ে নিজেকে যাচাই করোভৌত আলোকবিজ্ঞান · মোট ৩৯৬টি MCQ · ফ্রি অ্যাকাউন্টেMCQ দাওএই অধ্যায়ে আরও আছে
ভৌত আলোকবিজ্ঞান · ২য় পত্র