ভৌত আলোকবিজ্ঞান অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ৭ম অধ্যায় আলোক তরঙ্গ সম্পর্কিত

হাইগেনের নীতি ব্যাখ্যা কর।

রা.বো. ২১

উত্তর

মনে করি, কোনো সমসত্ত্ব মাধ্যমে P একটি বিন্দু আলোক উৎস। P-এর অণুগুলোর কম্পনে উৎপন্ন তরঙ্গ চারদিকে ছড়িয়ে পড়েছে। কোনো এক সময়ে তরঙ্গমুখের অবস্থান AB, যার ওপর 5টি বিন্দু 1,2,3,4 ও 5 ধরা হলো। হাইগেনস-এর নীতি অনুসারে প্রতিটি বিন্দু নতুন আলোড়নের উৎস হিসেবে ক্রিয়া করে নতুন তরঙ্গ সৃষ্টি করবে। আলোর বেগ v হলে t সময়ে তরঙ্গগুলি vt দূরত্ব অতিক্রম করবে। বিন্দুগুলিকে কেন্দ্র করে vt ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকি। চাপগুলোর একটি সাধারণ স্পর্শক CD আঁকি। এখন CD হলো তরঙ্গমুখের নতুন অবস্থান। বিন্দুগুলো হতে অঙ্কিত বৃত্ত বা গোলকীয় চাপই হলো গৌণ উৎস হতে উৎপন্ন গৌণতরঙ্গের সময় পরের অবস্থান। এভাবে গৌণ তরঙ্গ সৃষ্টি হয়।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি