ভৌত আলোকবিজ্ঞান অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ৭ম অধ্যায় ব্যতিচার সম্পর্কিত

দশা পার্থক্য পথ পার্থক্যের 2πλ গুণ ব্যাখ্যা কর।

উত্তর

ধরা যাক, S1 ও S2 দুটি উৎস। যেখান থেকে সর্বদা একই সমদশাসম্পন্ন তরঙ্গ নির্গত হয়, তবে পথ পার্থক্যের কারণে পর্দার বিভিন্ন বিন্দুতে দশা পার্থক্য সৃষ্টি হবে। S1 ও S2 থেকে পর্দার উপরের কোনো বিন্দুর দূরত্ব S1P=x1 ও S2P=x2 এবং এদের দশা যথাক্রমে δ1 এবং δ2।

সুতরাং, δ1=2πλ×x1 এবং δ2=2πλ×x2

দশা পার্থক্য, δ=δ2−δ1=2πλ(x2−x1)

দশা পার্থক্য, = 2πλ×পথ পার্থক্য।

অর্থাৎ, দশা পার্থক্য পথ পার্থক্যের 2πλ গুণ।

স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি