ভৌত আলোকবিজ্ঞান অনুধাবনমূলক পদার্থবিজ্ঞান ২য় পত্র ৭ম অধ্যায় অপবর্তন সম্পর্কিত

আলোর অপবর্তন ও ব্যতিচার এক নয়- ব্যাখ্যা করো।

উত্তর

ব্যতিচার ও অপবর্তন আলোক ঘটনা দুটির মাঝে মৌলিক পার্থক্য নিম্নরূপ-

ব্যতিচারঅপবর্তন
১. একই উৎস হতে নির্গত দুটি সুসংগত তরঙ্গমুখ থেকে প্রাপ্ত তরঙ্গের উপরিপাতনের ফলে ব্যতিচার সৃষ্টি হয়।১. একই তরঙ্গমুখের বিভিন্ন অংশ থেকে নির্গত গৌণ তরঙ্গসমূহের উপরিপাতনের ফলে অপবর্তনের সৃষ্টি হয়।
২. ব্যতিচারে সৃষ্ট ডোরাগুলোর প্রস্থ সমান হতেও পারে নাও পারে।২. অপবর্তনে সৃষ্ট ডোরাগুলোর প্রস্থ সমান হয় না।
৩. ব্যতিচার সৃষ্ট অন্ধকার ডোরাগুলোতে কোনো আলো থাকে না।৩. অপবর্তনে সৃষ্ট অন্ধকার ডোরাগুলো কখনো সম্পূর্ণ অন্ধকার হয় না। এতে সবসময় কিছু আলো থাকে।
৪. ব্যতিচারের সৃষ্ট সকল উজ্জ্বল ডোরার তীব্রতা তথা উজ্জ্বলতা সমান হয়।৪. অপবর্তনে সৃষ্ট সকল উজ্জ্বল ডোরায় তীব্রতা সমান হয় না।
স উত্তর লিখেছেন ও যাচাই করেছেন
পদার্থবিজ্ঞান শিক্ষক · EEE, ঢাকা বিশ্ববিদ্যালয় · হালনাগাদ:
বেশিরভাগ ফিচার একদম ফ্রি · প্রিমিয়াম শুধু বাড়তি প্রস্তুতির জন্য হোমপেজে ফিরি